• প্রকাশ : বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৫:৪২ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, এমপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন।উদ্বোধন করা উন্নয়নকাজগুলোর মধ্যে রয়েছে ৬৭ নম্বর নিজ ভাণ্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ৭৬ নম্বর দক্ষিণ ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ।


এ ছাড়া ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জাকির পেশকারের অফিস থেকে বেলায়েত হাওলাদারের বাড়ি পর্যন্ত এবং পেশকার মসজিদ থেকে ইউনুসের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। 


একই ওয়ার্ডে বড় কানুয়া আলীর দোকান সংলগ্ন বিসিসিটিএফ সিসি রোড থেকে হাওলাদার বাড়ি-বেপারী বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল হাওলাদার, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার প্রমুখ।এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫২ পিএম

পিরোজপুরের নেছারাবাদে বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


নিহত সিয়ামের মা মুন্নী বেগম জানান, গত ১২ নভেম্বর বিকেলে তার স্বামী আরিফ রাঢী ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরদিন সকালে বড় ছেলে পাশের গোবিন্দকাঠি গ্রামে গিয়ে আরিফকে দেখতে পেলেও সিয়ামের কোনো সন্ধান পায়নি। ছেলের বিষয়ে জানতে চাইলে আরিফ কোনো কথা বলেননি বলে দাবি করেন মুন্নী বেগম। পরে ১৩ নভেম্বর ছেলের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।


মুন্নী বেগম আরও জানান, শনিবার সকালে ছেলের মরদেহ উদ্ধারের খবর পান। মরদেহের মাথা ও ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। তার ধারণা, নদীতে মাছ ধরার সময় বাবা-ছেলের মধ্যে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী আরিফকে আটক করে  পুলিশের কাছে সোপর্দ করেন।


নিহতের চাচা পলাশ জানান, বাবা-ছেলে একসঙ্গে মাছ ধরতে যাওয়ার পর দুজনই নিখোঁজ ছিলেন। পরদিন আরিফকে গোবিন্দকাঠি এলাকায় পাওয়া গেলেও সিয়ামের সন্ধান মেলেনি। পরে শনিবার নদীতে শিশুটির মরদেহ পাওয়া যায়। তার মাথা, ঘাড় ও পিঠের পেছনে কোপের মতো জখমের চিহ্ন ছিল বলে তিনি দাবি করেন।


রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি জসিম বলেন, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে মরদেহটি সিয়ামের বলে শনাক্ত করেন।


নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার জানান, মরদেহের মাথা, ঘাড় ও পিঠের পেছনে জখমের চিহ্ন পাওয়া গেছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নিখোঁজের ঘটনায় শুক্রবার থানায় জিডি করা হয়েছিল। শনিবার সকালে মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। শিশুটির বাবা আরিফ রাঢীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৬ পিএম

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ বছরের পথ চলা পেরিয়ে ২৮ বছরের পদার্পণ উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা দোয়া মাহফিল কেক কাটার আয়োজন করা হয়েছে রোববার ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় পলাশ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের চেতনা নরসিংদী জেলা প্রতিনিধি কামাল হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোরাশাল পৌরসভা সভাপতি আলম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা ইনচার্জ শাহেদ আল মামুন (ওসি) পলাশ থানা ছাত্রদল সভাপতি নাজমুল হাসান সোহেল।


পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক নূরে আলম রনি যুগ্ম সাধারণ সম্পাদ ক আল আমিন মিয়া পলাশ উপজেলা প্রতিনিধি ভোরের চেতনা মোঃ কামরুজ্জামান বেলায়েত হোসেন মামুন পিঙ্কু ফারদিন হাসানদীপ্ত বৈশাখী টেলিভিশন 


আলোচনা সভায় বক্তারা বলেন সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সত্যবস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এর মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা গণমাধ্যমের অনতম প্রধান দায়িত্ব সাংবাদিকতা যেমন একটি পেশা নয় এটি একটি মহান দায়িত্ব ও জনসভার মাধ্যমে অন্যায় দুর্নীতি অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানানোই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।


বক্তারা আরো বলেন দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের ইতিবাচক পরিবর্তন ও জন সচেতনতা সাথে গুরুত্বপূর্ণিকা পালন করে দৈনিক ভোরের চেতনা আগামীদিনে ও সত্যে ন্যায়ের পক্ষ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ধারা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন আলোচনা সভা শেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলের মঙ্গল আর্থে বিশেষ দোয়া ও অনুষ্ঠিত হয় পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় আনন্দ গণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪০ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া শুখনাপুকুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যকারিতা, বিচারিক ক্ষমতা, সুযোগ-সুবিধা এবং স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।


এ সময় উপস্থিত ব্যক্তিদের গ্রাম আদালতের সাধারণ ধারণা, বিচারপ্রার্থীদের সুযোগ-সুবিধা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব ও সফলতার বিভিন্ন দিক ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।


অনুষ্ঠানে নারগুন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর সাত্তার ও নারী ইউপি সদস্য মোছা. লাকি আকতার উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় ইউপি সদস্য আব্দুর সাত্তার বলেন, স্থানীয় পর্যায়ে সৃষ্ট বিভিন্ন বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে নিজেদের বিরোধ নিষ্পত্তির সুযোগ পান।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রদর্শিত ভিডিও চিত্রের বিষয়বস্তুর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৯ পিএম

এস আলম গ্রুপের বন্ধ হয়ে থাকা সব শিল্পকারখানা দ্রুত চালু করে চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিক-কর্মচারীরা। একইসঙ্গে কারখানা চালুর পর আগের কর্মীদের পুনরায় কাজে যোগদান, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন এবং উৎপাদন সচল রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহের দাবি জানিয়েছেন তারা।সোমবার (১৬ নভেম্বর) সকালে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরেন এস আলম গ্রুপের চাকরিচ্যুত শ্রমিক-কর্মকর্তারা। স্মারকলিপিতে তারা এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনেরও দাবি জানান।


স্মারকলিপিতে শ্রমিকরা বলেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনে অন্ধকার নেমে আসে। দীর্ঘ সময় দিনরাত পরিশ্রম করে উৎপাদন সচল রাখলেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের রুটি-রুজির জায়গা বন্ধ হয়ে যায়। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছেন শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।


তাদের দাবি, মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কারখানা চালুর বিষয়ে কোনো স্থায়ী সমাধান আসেনি। মালিকপক্ষের বক্তব্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের পর ব্যাংকগুলো কারখানার ঋণ ও ব্যবসায়িক হিসাব বন্ধ করে দেয়। এতে চলতি মূলধন ও কাঁচামালের সংকট তৈরি হলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানগুলো। ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন হলে কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও মালিকপক্ষ জানিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।শ্রমিকরা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ কলকারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। খেলাপি ঋণ থাকা সত্ত্বেও সিটি গ্রুপের কারখানা সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তবে একই ধরনের উদ্যোগ এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। ব্যাংকগুলোর অসহযোগিতা ও অপেশাদার কার্যক্রমের কারণে দেশের একটি শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে বলেও দাবি করেন তারা।


স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, একসময় এসব কারখানায় ২৪ ঘণ্টা উৎপাদন চললেও এখন সেখানে নীরবতা বিরাজ করছে। দীর্ঘ আড়াই বছরের বেকারত্বে হাজার হাজার শ্রমিক-কর্মচারী পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। সন্তানদের পড়ালেখা, চিকিৎসা ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে উঠেছে। অনেকের বয়স বেড়ে যাওয়ায় নতুন করে চাকরি খুঁজতে গিয়েও বাধার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে নতুন নিয়োগের সুযোগ সীমিত থাকায় বিকল্প কর্মসংস্থানও মিলছে না।


শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করা, আগে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা। এছাড়া ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহ নিশ্চিত করা, রাজনৈতিক কারণে কোনো শিল্প-কারখানা যাতে বন্ধ না হয় তা নিশ্চিত করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের দাবি জানিয়েছেন তারা।


এদিকে বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভও করেছেন চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা। তাদের অভিযোগ, শুধু চাকরি হারানোই নয়, নতুন করে কর্মসংস্থান খুঁজতে গিয়েও নানা সমস্যার মুখে পড়ছেন তারা। দীর্ঘদিন বেকার থাকায় পরিবারের আর্থিক সংকট বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি তাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।


এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকার বন্ধ কলকারখানাগুলো দ্রুত চালুর চেষ্টা করছে। পাশাপাশি দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও কাজ করছে সরকার।


তথ্যসূত্র: টিবিএস


সর্বশেষ সব খবর

আটক তনু, নাসির ও রুহুল

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৬ পিএম

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ এক বহিষ্কৃত যুবদল নেতার মাদকের আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে। 


এরা হলেন, উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ার মৃত প্রদীপ কুমার দেবের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব (২৮), সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর বোয়ালমারি মোড়ের মৃত আবুল কালামের ছেলে উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিন (৩৩) ও তাদের সহযোগী ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন (৫৮)। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে রুহুল আমিনের বাড়ি সংলগ্ন বয়লারে মাদক সেবনরত অবস্থায় মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলাম অভিযান চালিয়ে তাদের আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যান।


মোবাইল কোর্ট সূত্র জানায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক তাদের প্রত্যেকের ১১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন।


এসআই শফিউল ইসলাম জানান, তাদেরকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেইসাথে ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেবকে গত ১৬ জুন দায়ের করা একটি নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে।


উল্লেখ্য, তনু কুমার দেব ফ্যাসিস্ট আমলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ব্যাপক এক্টিভিজম চালিয়ে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যবসায়, দখল, নিগো বাণিজ্য ও থানার দালালীতে জড়িয়ে পড়ে। আন্দোলনের সময় বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীদের শনাক্ত করে তাদের ধরিয় দিতে ছিল তৎপর। ৫ আগস্টের পর পালিয়ে থাকলেও তার ফেসবুক আইডিতে সক্রিয় ছিল সবসময়। সে এলাকায় সক্রিয় থাকলেও একটি গ্রুপের সমর্থনে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে আটক করার উদ্যোগ নেয়নি।


অপরদিকে ফ্যাসিস্ট আমলে নিজের বয়লারে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের ছেলে সাকলাইন মাহমুদ রকির মদদে নিয়মিত মাদক ও নারীর আসর বসানো, টর্চার সেল পরিচালনা করে বিভিন্ন নারী-পুরুষকে আটকে রেখে মারপিট করে চাঁদা আদায় প্রভৃতি অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন রুহুল আমিন। সংবাদ মাধ্যমে সেসময় এসব তথ্য প্রচার হলে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর তদানিন্তন র‌্যাব তাকে আটক করে। এরপর উপজেলা যুবদলের পদ থেকে তাকে বহিষ্কাার করা হয়।

সর্বশেষ সব খবর

সিটি প্রেসক্লাব রংপুরের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো: সাইফুল ইসলাম।

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২২ পিএম

আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সিটি প্রেসক্লাব রংপুরের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৫ ন‌ভেম্বর) রাতে শুল্ক গোয়েন্দা ক্যাম্পাসে ক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো: সাইফুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রংপুরকে আর অবহেলিত রাখা যাবে না। রংপুরের উন্নয়নের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল জেলা তাদের নিজ উন্নয়নে ঐক্যবদ্ধ আমরাও পিছিয়ে থাকতে চাই না। বর্তমান সরকার গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। সাংবাদিকদের স্বীকৃতি ও মর্যাদা উন্নয়নে সরকারের তথ্য মন্ত্রণালয় কাজ করছে। আন্দোলন সংগ্রামে রংপুর যেমন এগিয়ে তেমনি এবার উন্নয়নেও এই জেলাকে এগিয়ে থাকতে হবে। উন্নয়নের পূর্বশর্ত ঐক্যবদ্ধতা। দলমত নির্বিশেষে রংপুরের উন্নয়নে পাশে থাকতে হবে। জেলার উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা অগ্রগণ্য। আমাদের সমস্যা ও উন্নয়ন মিডিয়ায় তুলে ধরতে হবে। কোন জেলাকে পিছিয়ে রেখে উন্নয়ন বাস্তবায়ন সম্ভব নয়। সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে আমরা রংপুরের উন্নয়ন বাস্তবায়ন করতে চাই


তিনি আরো বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক। তাঁরা তাদের লেখনির মধ্যদিয়ে সমাজ, রাষ্ট্রের উন্নয়নে ভুমিকা রাখেন। আমরা সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের ভালো মন্দ জানতে পারি। আমরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের কাজের পরিবেশ তৈরীতে কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্ব স্ব এলাকায় উন্নয়নে ভুমিকা রাখার চেষ্টা করছি। এই উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। এসময় সিটি প্রেসক্লাবসহ রংপুরে কর্মরত সকল সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় অঙ্গিকার করেন তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিস্তা ইউনিভার্সিটি রংপুরের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি সালেকুজ্জামান সালেক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স এর প্রধান গবেষণা কর্মকর্তা ও জিয়া পরিষদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান।


সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট পলাশ কান্তি নাগ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, মিঠাপুকুর প্রেসক্লাবের হাবিবুর রহমান সোনা, পীরগঞ্জ প্রেসক্লাব সদস্য আব্দুল করিম সরকার, সিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উদযাপন কমিটির আহবায়ক শাহ আলম, সদস্য সচিব হাসান ফেরদৌস রাসেল।


সঞ্চালনা করেন ক্লাব কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। আরও বক্তব্য রাখেন ক্লাবের দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক এস এম শহিদুল আলম, কার্যকরি সদস্য সাকিল আহমেদ ও মৌসুমি শংকর। এসময় উপস্থিত ছিলেন সদস্য সাঈদ মফিদুল হক বাবু, শাহিদুর রহমান, আলী হায়দার রনি, রফিকুল ইসলাম সাবুল, আরমানুল হক, আলমগীর হোসেন অপু, শাহ রেজা, মোস্তাফিজুর রহমান, গীতিকার মতিয়ার রহমান, সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, কবি ধ্রবক রাজসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


এর আগে প্রধান অতিথি সিটি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি ক্লাব ঘর উন্নয়নে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলামকে সম্মাননা জানানো হয়। পরে অতিথিবৃন্দ সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিল্পীবৃন্দ। এসময় গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহিল ফারহান লিয়ন, রহিমা বেগম ও কাজল রায়।

সর্বশেষ সব খবর