• প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৩ পিএম

দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতি।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে ঢাকায় অবস্থানরত দিনাজপুরের তের উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ দিনাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দান, যা স্থানীয়ভাবে ‘বড়মাঠ’ নামে পরিচিত, দিনাজপুরবাসীর আবেগ, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। দিনাজপুরবাসীর জন্য এ মাঠ অক্সিজেনের মতো।

বক্তারা বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এ মাঠের সাথে জড়িয়ে রয়েছে এ অঞ্চলের মানুষের শৈশব, কৈশোর, তারুণ্য এবং সামাজিক-সাংস্কৃতিক জীবনের অসংখ্য স্মৃতি। দীর্ঘদিন ধরে মাঠটি দিনাজপুরবাসীর খেলাধুলা, শরীরচর্চা, ঈদের জামাত, ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন মেলা আয়োজনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বক্তারা আরো বলেন, এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত এ মাঠে প্রতি বছর বিপুলসংখ্যক মুসল্লি পবিত্র ঈদের নামাজ আদায় করেন।

এই বড়মাঠ থেকেই ক্রিকেট, ফুটবল, হকিসহ ক্রীড়াঙ্গনের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে উঠেছে। বৈশাখী মেলা, বানিজ্য মেলা, বিজয় দিবসের কুচকাওয়াজসহ বড় বড় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে।

তাই মাঠটির স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করা, সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা এবং ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সংরক্ষণ করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

কিন্তু সেনাবাহিনী কর্তৃক মাঠটির ব্যবহার সীমিত হয়ে পড়ায় সাধারণ মানুষের অবাধ প্রবেশ, খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

বক্তারা আরো বলেন, বিষয়টি শুধু একটি মাঠের ব্যবহার-সংক্রান্ত দাবি নয়; বরং দিনাজপুরের ঐতিহাসিক ঐতিহ্য, নাগরিক অধিকার, জনস্বার্থ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত জনপরিসর সংরক্ষণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।


দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। তার বাবার বাড়ি তথা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নানার বাড়ি দিনাজপুর। বিষয়টি প্রধানমন্ত্রীর আবেগের সাথেও জড়িত। তাই সরকার একে গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।


দিনাজপুরের জনগণের স্বার্থ দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিষয়টি বিবেচনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। প্রশাসনকে বারবার অবহিত করার পরেও মাঠটি সর্বসাধারণের জন্য অবমুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।


দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া মানববন্ধন থেকে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ নভেম্বর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা করা হয়।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১) অনুযায়ী রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। গেজেটে সংশ্লিষ্ট ২০টি মৌজার নাম, জেএল নম্বর ও দাগ নম্বর উল্লেখ করা হয়েছে।


আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এ বিষয়ে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে। পরবর্তী সময়ে উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে।


সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পৌরসভা প্রতিষ্ঠার পরবর্তী আইনি ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

তবে প্রজ্ঞাপনে এখনো নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এটি পৌরসভা প্রতিষ্ঠার প্রাথমিক আইনি প্রক্রিয়ার অংশ।


উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলায় বর্তমানে কাঞ্চন ও তারাব নামে দুটি পৌরসভা রয়েছে। ভুলতা ও গোলাকান্দাইল নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠিত হলে এ উপজেলায় পৌরসভার সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদপন্থীদের উদ্যোগে প্রস্তাবিত জেলা ইজতেমা বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতার একটি অংশ। আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় নারায়ণগঞ্জ জেলা ইজতেমার নামে একটি বিভক্তিকর আয়োজনের প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন তারা।


শনিবার ১৪ নভেম্বর তারাবো বিশ্বরোড এলাকায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, তাবলিগ জামাতের চলমান বিভক্তি ও মতবিরোধের কারণে দেশের ধর্মীয় অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। মাওলানা সাদ সাহেবের অনুসারীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, অতীতেও বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


বক্তারা আরও অভিযোগ করেন, ২০১৮ ও ২০২৪ সালের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ও বিরোধের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের কয়েকজন ব্যক্তি বিভক্তিমূলক কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতা করেছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার ও জমি দখলের অভিযোগও উত্থাপন করেন তারা।


এ অবস্থায় আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় প্রস্তাবিত জেলা ইজতেমা আয়োজন বন্ধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।


তাদের দাবি, ধর্মীয় বিষয়ে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না তারা। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আগাম কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


সাংবাদিক সম্মেলনে স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৯০০ দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরি ও আল-রাফি হসপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।


শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল এলাকায় আল-রাফি হসপিটাল লিমিটেড প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।


কর্মসূচির আওতায় রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি নির্বাচিত রোগীদের চোখের অস্ত্রোপচার, লেন্স সংযোজন, ওষুধ এবং যাতায়াতের খরচ সম্পূর্ণ বিনামূল্যে বহনের উদ্যোগ নেওয়া হয়। বিনামূল্যে এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা রোগীরা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ১ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম, ক্যাম্প চেয়ারপারসন আলহাজ মোজাম্মেল হক ভূঁইয়া, সাবেক জেলা গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক, প্রথম ভাইস জেলা গভর্নর ডা. আবুল হোসেন খন্দকার, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকুয়া, লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম, আল-রাফি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুল মতিন, ডিএমডি রুহুল আমিন, লায়ন সাইফুল ইসলাম, ফরিদুল হক, মো. জাকির হোসেনসহ আরও অনেকে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৮ পিএম

আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বৈজ্ঞানিক সেমিনার ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ নানা আয়োজনে নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা শহর মাইজদীর হাসপাতাল সড়কে নোয়াখালী ডায়াবেটিক সমিতির কার্যালয় ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল সড়ক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।


নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহসভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। সমিতির সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন চিকিৎসক মো. আনোয়ার হোসেন, নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।


এ ছাড়া বক্তব্য দেন সমিতির আজীবন সদস্য প্রবীণ শিক্ষাবিদ মুহাম্মদ কাজী রফিক উল্যাহ ও চিকিৎসক আবদুল হাই।


আলোচনা সভা শেষে নোয়াখালী ডায়াবেটিক সমিতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের যৌথ উদ্যোগে ডায়াবেটিস সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রজেক্টরের মাধ্যমে ডায়াবেটিসের বিভিন্ন দিক তুলে ধরেন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. কামরুল হোসেন। এ পর্বে আরও বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. হাসান উদ্দিন ও শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক মো. সেলিম।


দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতির হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিদের খাদ্যাভ্যাস ও হাঁটাচলাসহ রোগ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৫ পিএম

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক এবং মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান।


শনিবার (১৪ নভেম্বর) সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি ঘুরে দেখেন।


এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৯টি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৯৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।


বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাছেন আলী জানান, উপজেলার ২৯টি স্কুল থেকে মোট ৯৬৫ জন শিক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে।


পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আফজালুর রহমান, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক হুসাইন মোহাম্মদ রুমান ও মো. আতাউল করিম, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দেবনাথসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ পিএম

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ১২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল ও ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠাসহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন এবং নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে।


তিনি আরো বলেন, সিলেট অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।


অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসা নিতে পারবেন। মন্ত্রী জানান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে প্রাথমিকভাবে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যার আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে।


শিশুদের চিকিৎসাসেবার বিষয়ে মন্ত্রী বলেন, সিলেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। আগামী বছরের বাজেটে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সব খবর