নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
আতিকুর রহমান রিয়াদ ও জয় রায়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী সংগঠন কমিউনিকেশন ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহসভাপতি পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান রিয়াদ এবং সাধারণ সম্পাদক পদে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় রায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এল. কে. জুবায়েদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গণমাধ্যমবিষয়ক সম্পাদক পদে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ কাউছার মনোনীত হয়েছেন।
এ ছাড়া শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে রুবায়েত হোসাইন, ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে হাসান উদ্দীন সাগর এবং পরিবেশবিষয়ক সম্পাদক পদে সিফাত উল্লাহ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হক, ফাউজিয়া ফারিহা ও মো. আল শাহরিয়ার সাওম।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।
নির্বাচনে ভোট দিতে আসা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব খান বলেন, ‘ভোটের পরিবেশ খুবই সুন্দর ও সুশৃঙ্খল ছিল। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবার ভোট দিতে পেরে এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে খুব ভালো লেগেছে। আমরা প্রত্যাশা করি, নির্বাচিতরা শিক্ষার্থীদের স্বার্থে এবং বিভাগের উন্নয়নে ভালোভাবে কাজ করবেন।’
আরেক শিক্ষার্থী ইমাম হোসেন রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সকাল থেকে ভোটগ্রহণের শেষ পর্যন্ত সিনিয়র আপু-ভাইয়েরা নানা সাজে ও উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছেন, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। এত সুন্দর ও উৎসবমুখর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য বিভাগীয় প্রশাসনকেও ধন্যবাদ জানাই।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় রায় বলেন, ‘সাধারণ সম্পাদক পদে আমি একক প্রার্থী ছিলাম। ক্লাবের নিয়ম অনুযায়ী, একক প্রার্থীকে নির্বাচিত হতে ৫১ শতাংশ হ্যাঁ ভোট পেতে হয়। আমি অধিকাংশ ভোটারের হ্যাঁ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। সবাই আমার ওপর আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন। তাঁদের সেই আস্থা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব।’
নবনির্বাচিত সহসভাপতি আতিকুর রহমান রিয়াদ বলেন, ‘আজ আমাদের কমিউনিকেশন ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সহসভাপতি পদে শিক্ষার্থীদের বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি। শিক্ষার্থীদের চাহিদা পূরণে কাজ করে যাব। তাঁরা যেকোনো সমস্যা বা দাবি আমাদের কমিটির কাছে জানাতে পারবেন। আমরা শিক্ষকদের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব, ইনশা আল্লাহ।’
নির্বাচন প্রসঙ্গে বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘কমিউনিকেশন ক্লাবের এ যাবৎকালের নির্বাচনগুলোর মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভোটগ্রহণ ও নির্বাচন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন। ভবিষ্যতে তাঁরা যখন সাংবাদিক হিসেবে বিভিন্ন নির্বাচন কাভার করতে যাবেন, তখন এ অভিজ্ঞতা তাঁদের কাজে আসবে। তাঁরা বুঝতে পারবেন, কীভাবে একটি নির্বাচন পরিচালিত হয় এবং নির্বাচনী পরিবেশ কেমন থাকে।’
তিনি আরও বলেন, ‘কমিউনিকেশন ক্লাবের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি সহশিক্ষা কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ অংশ। এ নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক চর্চা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুরো কমিটি নির্বাচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

জুলাইযোদ্ধা শিক্ষককে ছাত্রদলনেতা রুমি-সুমনের হেনস্তা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীরকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছেন তারা।
বুধবার (১৯ নভেম্বর) বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ ও দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর যথারীতি দুপুর ১টার দিকে চেয়ারম্যান হিসেবে নিজ বিভাগে অবস্থান করছিলেন অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর। এ সময় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অফিস কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ হোসাইনকে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে মারধর করে নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও সুমন সরদার তার সঙ্গেও চরম অসৌজন্যমূলক আচরণ করেন। সেখানে ছাত্রদলের সেই নেতারা অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীরের দিকে আঙুল উঁচিয়ে ‘ছাত্রলীগ পালেন’ বলে ধমক দেন এবং উচ্চস্বরে আরও কিছু কথা বলে তাকে হেনস্তা করেন। যার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, কর্মচারী দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তাই তাদের মধ্যে কারও বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে সেই দায় কোনো বিভাগের চেয়ারম্যানের ওপর চাপিয়ে তাকে অপমান ও হেনস্তা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
শিক্ষার্থীরা বিবৃতিতে অধ্যাপক নিসতার জাহান কবীরের জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জুলাই আন্দোলনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ, রাজপথে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষকদের প্রোফাইল লাল করার কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি তৎকালীন আওয়ামীপন্থী শিক্ষকদের বিরাগভাজন ও অপমানের শিকার হন। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কারণে ২০২৩ সালসহ বিভিন্ন সময়ে ছাত্রলীগের দ্বারাও তিনি হেনস্তার শিকার হয়েছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:
১। শিক্ষক হেনস্তার ঘটনায় অনতিবিলম্বে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
২। শিক্ষক শিক্ষার্থীর জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে নিরপরাধ কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের হেনস্তা ও সহিংসতার শিকার না হন।
৩। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে গোপনে তৎপর ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দুটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা নেওয়া হবে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। প্রাথমিক যোগ্যতা পূরণ করে আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। রুয়েটে ১২ শতাধিক আসনের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে। পাশাপাশি ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩ থাকতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে।জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা এর পরে ‘এ’ লেভেলের সার্টিফিকেট পেতে হবে।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত যোগ্যতা পূরণকারীরা আবেদন করতে পারবেন। তবে আবেদন করলেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে না। আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শীর্ষ ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার জন্য নির্বাচন করা হবে।মো. কামরুজ্জামান আরও বলেন, আদালতের একটি নিষেধাজ্ঞার বিষয় বিবেচনায় রেখেই জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষার কার্যক্রম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকলে শিক্ষার্থীরা যেন সমস্যায় না পড়েন, সে বিষয়ও বিবেচনায় নিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিষয়ে স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ
সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ছাত্রদল ও ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ ঘোষণা দেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘লীগ ধরে জেলে ভর, কিসের আবার ডিসেম্বর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’ এবং ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করবেন। ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো ধরনের কার্যক্রম চোখে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা তাঁদের আগে পিটিয়ে, তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করব।’
তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ এই ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আমাদের অসংখ্য শিক্ষার্থী ভাই-বোনের রক্ত লেগে আছে। গত ১৭ বছর ধরে তারা দেশের প্রতিটি ক্যাম্পাসকে অত্যাচার ও নির্যাতনের কেন্দ্রে পরিণত করেছে। সারাদেশের আনাচে-কানাচে, শহর, নগর ও মহানগরের প্রতিটি জায়গায় আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা। ৫ আগস্টের পর থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব ইউনিট কাজ করে যাবে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী শাহীন আলমকে সভাপতি করে ‘টিম ন্যাশনালিস্ট ভয়েসের’ ১৭১ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক মো. রিফাত হোসাইনের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি পদসহ বাকৃবির তিন শিক্ষার্থী গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে শাহীন আলম সভাপতি, আব্দুল্লাহ আল নোমান নিয়ন সহ-সভাপতি এবং মো. আরিফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মুরাদূল ইসলাম সিয়াম। সাধারণ সম্পাদক হয়েছেন জামালপুরের সোহাগ আহমেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. জিদানুর ইসলাম জিদান।
ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রনেতাদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভাপতি নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহীন আলম বলেন, ‘আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি সম্মান ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। পদ নয়, দায়িত্বই আমার কাছে মুখ্য।’
তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ পথচলায় সবার আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করছি।’
শাহীন আলম বলেন, ‘আমি বিশ্বাস করি, টিম ন্যাশনালিস্ট ভয়েস একটি ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে ইতিবাচক ভূমিকা পালন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।’ এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।