প্রতীকী ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়া সুলতানার বাবা মো. হাবিবুর রহমান হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বিচার না পাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করলেও এখন পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট এবং আসামি গ্রেপ্তার হয়নি বলে দাবি পরিবারের। এ অবস্থায় বাবার হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন তানিয়া।
নিহত মো. হাবিবুর রহমান (৬৯) জামালপুর সদর উপজেলার রায়েরচর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জামালপুর পৌরসভায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ২৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে জামালপুর সদর উপজেলার নারান্দি ইউনিয়নের নামা কোচনবাড়ী এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে ছাতিয়ানতলা গ্রামের নদীর বালুচরসংলগ্ন পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।
পরিবারের দাবি, মরদেহ উদ্ধারের পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, জিভ কাটা, চোখ উপড়ে ফেলা এবং মুখে অ্যাসিড নিক্ষেপের মতো নৃশংসতার চিহ্ন দেখতে পান তাঁরা। তাঁদের ধারণা, হাবিবুর রহমানকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ রাশেদা বেগম (৫৫) বাদী হয়ে জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্বামী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে নদীতে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে শনাক্ত করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ২৪ অক্টোবর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তবে পরিবারের অভিযোগ, ঘটনার এত দিন পার হলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সন্দেহভাজনদের বিষয়ে তথ্য দেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা নেওয়া হয়নি। বরং অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি ময়নাতদন্তের প্রতিবেদনও পরিবারের হাতে পৌঁছায়নি।
বাবা হত্যার বিচার চেয়ে তানিয়া আক্তার বলেন, ‘আমার বাবাকে তো আর ফিরে পাব না। কিন্তু যারা আমার বাবাকে এভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই। ঘটনার এত দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার পাশে দাঁড়ান। আমি আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই।’
তিনি আরও বলেন, বাবার হত্যাকাণ্ডের পর থেকে তাঁর পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন, ‘মামলার কার্যক্রম এখনো চলমান রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে।’
পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহে চার লাখ টাকা দাবির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের কাজ নয়, ফরেনসিক বিভাগের কাজ। এ বিষয়ে তারাই বলতে পারবেন। আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী কাজ করছি। তদন্তের কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।’
বামে জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ডানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। অন্যদিকে, অনুষ্ঠানটিকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া অভিযোগ করেন, তারা মাগরিবের সময় মাইক বন্ধ রাখতে বলেন। এক পর্যায়ে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
শাহিন মিয়া বলেন, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের ওপর ছাত্রদলের হামলার বিচার এখনো হয়নি। ওই ঘটনার বিচার হলে অ্যালামনাই অনুষ্ঠানে এমন ঘটনা ঘটানোর সাহস কেউ পেত না। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে ক্যাম্পাসের স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী ও লাইব্রেরিতে অধ্যয়নরতদের ওপর হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহনের দাবি জানান তিনি।
এদিকে, একই দিন প্রকাশিত এক বিবৃতিতে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানায়, অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা কেন্দ্রীয় মসজিদে এশার আজান শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকেরা স্বতঃস্ফূর্তভাবে পরিবেশনা বন্ধ করেন। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যালামনাই সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক মিলনমেলা ছিল। এ ঘটনাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। সংগঠনটি সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, আজকের ঘটনার বিষয়ে আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অনুষ্ঠানগুলো কীভাবে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সে বিষয়েও পরিকল্পনা করে অনুমতি দেওয়া হবে।
এই ঘটনায় গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মায়ের জীবন বাঁচাতে এবং চিকিৎসাক্রম চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদার
ছবি : সংগৃহীত
জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকার জার্মান দূতাবাস। এখন থেকে স্নাতক (ব্যাচেলর) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে পড়তে যেতে আগ্রহীরা অনলাইনে ভিসার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। রোববার (১৫ নভেম্বর) ঢাকার জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ‘আউসল্যান্ডসপোর্টাল’ (Auslandsportal)-এর মাধ্যমে নতুন এ আবেদন ব্যবস্থা চালু করা হয়েছে।
নতুন ব্যবস্থায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগে অনলাইনে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে নথিপত্র যাচাইয়ের সুযোগ থাকবে।
এর ফলে দূতাবাসে সরাসরি উপস্থিতির সময় কমবে। সরাসরি উপস্থিতির সময় মূলত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে।
এ ছাড়া আবেদনকারীরা অনলাইন পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের অগ্রগতি জানতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
আগের অপেক্ষমাণ তালিকা বাতিল
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর অংশ হিসেবে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, আগে যারা শিক্ষার্থী ভিসার জন্য নিবন্ধন করেছেন এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদেরও নতুন করে আবেদন করতে হবে।
আগের অপেক্ষমাণ তালিকার কোনো নিবন্ধন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না। সেগুলো আর কার্যকর থাকবে না। তাই নতুন ও পুরোনো-সব আবেদনকারীকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।
নতুন আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও বিস্তারিত নির্দেশনা পোর্টালেই পাওয়া যাবে। আবেদন করতে ভিজিট করতে হবে: https://digital.diplo.de/
গবেষণা ও উদ্ভাবন, শাবিপ্রবি, বাণিজ্য মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত
ডানে জবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো ও বামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো
পূর্বনির্ধারিত অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এশার আজান শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা স্বতঃস্ফূর্তভাবে সাংস্কৃতিক পরিবেশনা বন্ধ করেন।
তবে পরিবেশনা বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আকস্মিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, একপর্যায়ে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাকে অন্যত্র সরিয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে সংগঠনটি স্পষ্ট করে জানায়, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, সৌহার্দ্যপূর্ণ এবং সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক মিলনমেলা। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরোধ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যের সংশ্লিষ্টতা নেই।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনো অবস্থাতেই অসৌজন্যমূলক আচরণ, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। একই সঙ্গে অপপ্রচার বা রাজনৈতিক রং না দিয়ে ঘটনাটিকে প্রকৃত প্রেক্ষাপটে দেখার অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনটি জানায়, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখার মূল্যবোধ ধারণ করেই ভবিষ্যতেও তাদের কার্যক্রম পরিচালিত হবে।
জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই