• প্রকাশ : মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬, সময় : ৮:৫৩ এএম

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত আব্দুর রহমান ও নজরুল হল উদ্বারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল।


আজ মঙ্গলবার (৩১ মার্চ)  বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দুই হল উদ্ধারে অভিযান যান নেতাকর্মীরা। এ-সময় তারা বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে আসেন।



এর আগে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজার হয়ে আরামিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখল হলগুলোর বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান।


এরপর টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলেও ব্যানার টানিয়ে বসবাসরতদের হলের জায়গা ছাড়তে ১০ দিনের আল্টিমেটাম দেন। এ-সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেওয়াল লিখন করে দখলকৃত হলের গেইটিগুলোতে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল', অবৈধ হল ছাড়তে হবে' এসব লেখা লিখে দেন।


এ-সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামী ১০ দিনের মধ্যে এখানে বসবাসরত পরিবারগুলো সরে যাবেন। তারা আমাদের কাছ থেকে সাত দিনের সময় চেয়েছিল। মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমরা ১০ দিনের আল্টিমেটাম দিয়েছি।


সংগঠনটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, যেকোনো ধরনের অপশক্তিকে রুখে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিজ দখলে নেওয়া হবে। ছাত্রদল জানে কীভাবে আন্দোলন করতে হয় এবং কীভাবে দাবি আদায় করতে হয়।


কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল পরিদর্শন করেন এবং হল দুটির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসন সংকটে ভুগছেন।


উপস্থিত শিক্ষার্থীরা আবাসন সংকটের কথা তুলে ধরে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সম্পত্তি দখল করে নেয়; আমরা আমাদের সেই সম্পত্তি ফিরত চাই। দীর্ঘ সময়ের আবাসন সংকট  একটু হলেও মিনিমাইজ হবে।


আরেক শিক্ষার্থী বলেন, আমাদের হল নেই, অথচ ঢাকা শহরের আনাচে কানাচে ৬ থেকে ৭ টি হল দখল হয়ে আছে। এখন সময় প্রশাসনের সহয়তায় আমরা আমাদের হল ফিরে পাওয়ার।


এ-সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল ,অনিক আরিফ,সহ জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী পাশাপাশি জকসু'র ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।




কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৫ এএম

সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ।


বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ছাত্রদল ও ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ ঘোষণা দেন।


মিছিলে অংশগ্রহণকারীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘লীগ ধরে জেলে ভর, কিসের আবার ডিসেম্বর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’ এবং ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।


মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করবেন। ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো ধরনের কার্যক্রম চোখে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা তাঁদের আগে পিটিয়ে, তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করব।’


তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ এই ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আমাদের অসংখ্য শিক্ষার্থী ভাই-বোনের রক্ত লেগে আছে। গত ১৭ বছর ধরে তারা দেশের প্রতিটি ক্যাম্পাসকে অত্যাচার ও নির্যাতনের কেন্দ্রে পরিণত করেছে। সারাদেশের আনাচে-কানাচে, শহর, নগর ও মহানগরের প্রতিটি জায়গায় আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা। ৫ আগস্টের পর থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব ইউনিট কাজ করে যাবে।’


  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৭ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী শাহীন আলমকে সভাপতি করে ‘টিম ন্যাশনালিস্ট ভয়েসের’ ১৭১ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক মো. রিফাত হোসাইনের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত কমিটিতে সভাপতি পদসহ বাকৃবির তিন শিক্ষার্থী গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে শাহীন আলম সভাপতি, আব্দুল্লাহ আল নোমান নিয়ন সহ-সভাপতি এবং মো. আরিফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।


কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মুরাদূল ইসলাম সিয়াম। সাধারণ সম্পাদক হয়েছেন জামালপুরের সোহাগ আহমেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. জিদানুর ইসলাম জিদান।


ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রনেতাদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সভাপতি নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহীন আলম বলেন, ‘আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি সম্মান ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। পদ নয়, দায়িত্বই আমার কাছে মুখ্য।’


তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ পথচলায় সবার আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করছি।’


শাহীন আলম বলেন, ‘আমি বিশ্বাস করি, টিম ন্যাশনালিস্ট ভয়েস একটি ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে ইতিবাচক ভূমিকা পালন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।’ এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।


  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৩ পিএম

দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব ও শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক নতুন করে ঝালিয়ে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ও বর্তমানদের নিয়ে আয়োজন করা হচ্ছে অ্যালামনাই পুনর্মিলনী। আগামী ১১ ডিসেম্বর ২০২৬ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। 


বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুনর্মিলনীর বিভিন্ন দিক তুলে ধরেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা।


সংবাদ সম্মেলনে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. খলিলুর রহমান খলিল, সহ-সভাপতি মো. আবু ইউসুফ, বোরহান উদ্দীন ও নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, অর্থ সম্পাদক সাইফুর রহমান ফাহাদ এবং প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক যুবাঈর হুসাইন সামী উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের একত্র হওয়ার এই আয়োজনকে সফল করতে সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরি। বিভাগের ভাবমূর্তি ও অবস্থান তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।


আয়োজকরা জানান, পুনর্মিলনী সফল করতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণের পাশাপাশি অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবেন। এ আয়োজনের মধ্য দিয়ে প্রিয় বন্ধু, সিনিয়র-জুনিয়র এবং শ্রদ্ধেয় শিক্ষকদের সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি ও সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।


বিভাগের সব ব্যাচের সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে পুনর্মিলনীকে স্মরণীয় করে তুলতে চান তারা।


ইসলামী বিশ্ববিদ্যালয়।

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিংয়ের ঘটনায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন মেয়াদে ১৭ শিক্ষার্থীকে সিন্ডিকেটে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এক বছর করে বহিষ্কৃত তিন শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থন ছাড়াই বহিষ্কার করেছে বলে অভিযোগ ওঠেছে তদন্ত কমিটির বিরুদ্ধে। এতে তদন্তপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। শিক্ষার্থীদের দাবি—তদন্ত কমিটির পক্ষ থেকে তাদের কোনো সাক্ষাৎকার নেওয়া হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। তবে তদন্ত কমিটির আহ্বায়কের দাবি— বহিষ্কৃত সব শিক্ষার্থীকেই সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল এবং সাক্ষাৎকার ছাড়া কাউকে বহিষ্কার করা হয়নি।


এদিকে একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই জুনিয়র শিক্ষার্থীও তাদের বহিষ্কারের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। তাদের একজনের দাবি— তিনি নিজেও র‍্যাগিংয়ের শিকার এবং ঘটনার বিরুদ্ধে অভিযোগপত্র লিখেছিলেন। অন্যজনের দাবি, সিনিয়রদের সঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়ায় তাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত দেখানো হয়েছে। পাশাপাশি বিভাগের সিআর (ক্লাস প্রতিনিধি) সাব্বির আহমেদ সহপাঠীদের হয়ে ‘ক্লাস শেষ তোমরা যারা আসতে চাচ্ছিলে চলে আসো’ মর্মে নোটিশ দেওয়ায় ১ বছরের বহিষ্কার করার অভিযোগ ওঠেছে।


সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগ তুলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বহিষ্কৃত তিন শিক্ষার্থী— সাদমান সাকিব ইরফান, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান ও শাহরিয়ার জুবায়ের ফাহিম। অন্যদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন মো. মেহেদী হাসান ও মাহাথীর মোহাম্মদ জিসান।


এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের ঘটনায় ট্যুরিজম বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য এবং অন্য ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।


তদন্ত কমিটি গঠন:


গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের স্বাক্ষরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র‍্যাগিংয়ের অভিযোগ তদন্তে একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনকে। অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মাহমুদা আক্তার এবং সদস্যসচিব মো. সালাউদ্দিন মোল্লা।


চিঠিতে উপ-কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির সুপারিশ প্রদানের অনুরোধ জানানো হয়েছিল। এর বিভাগ কর্তৃক প্রাথমিক তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হয়।


এদিকে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অভিযোগকারী ১৬ শিক্ষার্থীকে ১৭ আগস্ট এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অভিযোগের আওতায় থাকা ১০ শিক্ষার্থীসহ ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আরও ১২ শিক্ষার্থীকে ১৮ আগস্ট সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এছাড়া ১৯ আগস্ট বিভাগীয় তদন্ত কমিটির সঙ্গে উপ-কমিটির সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়। তবে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর দাবি, তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। এমনকি অভিযোগের বিষয়ে তাদের বক্তব্যও নেওয়া হয়নি।


যা বলছেন বহিষ্কৃত শিক্ষার্থীরা:


সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগ তুলে সাদমান সাকিব ইরফান বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেখানে আমাকে একবারের জন্যও জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমার বক্তব্য শোনা হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি কিংবা অভিযোগের বিষয়ে আমার অবস্থান জানারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একজন অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য না শুনেই কীভাবে একটি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং তার ভিত্তিতে কীভাবে এক বছরের মতো কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হলো, তা আমার কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ।


আরেক শিক্ষার্থী সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান বলেন, কেন, কোন যুক্তিতে এবং কীসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা আজও আমার কাছে স্পষ্ট নয়। তদন্ত কমিটির পক্ষ থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। অথচ শাস্তির আওতায় আনা হয়েছে। একটি ভুলের কারণে জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর হারিয়ে যাক, তা কখনোই চাই না। আমি আমার ভুলের দায় এড়িয়ে যেতে চাই না, শুধু ন্যায়বিচারের সুযোগটুকু চাই।


শিক্ষার্থী শাহরিয়ার জুবায়ের ফাহিম বলেন, ‘এর আগে আমাদের বিভাগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর বিভাগীয়ভাবে তদন্ত হয়, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তদন্ত কার্যক্রম পরিচালনা করে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ও কষ্টের বিষয় হলো, তদন্ত কমিটি যাদের নামের তালিকা দিয়েছিল, সেই তালিকায় আমার নাম ছিল না। আমাকে কখনো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি, আমার কাছে কোনো ব্যাখ্যাও চাওয়া হয়নি। এমনকি আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগটুকুও আমাকে দেওয়া হয়নি।


আমি শুধু চাই, আমার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। আমাদের আপিল করার সুযোগ দেওয়া হোক। অন্তত একবার আমার কথাগুলো শোনা হোক। কারণ, আমিও একজন শিক্ষার্থী, আমারও স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে।’


নবীন দুই শিক্ষার্থীও বহিষ্কারের তালিকায়:


২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাথীর মোহাম্মদ জিসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র ১১-১২ দিনের মাথায় র‍্যাগিং-সংক্রান্ত একটি ঘটনায় আমাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সংবাদমাধ্যমে আমাকে সিনিয়রদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয় এবং সর্বশেষ এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানতে পারি।


আমি স্পষ্টভাবে বলতে চাই, র‍্যাগিংয়ের কোনো কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করিনি, কাউকে উৎসাহিত করিনি কিংবা কোনো সিনিয়রের সহযোগী হিসেবেও কাজ করিনি। আমি শুধু সহপাঠীদের বলেছিলাম, আমরা যেহেতু নতুন, তাই আগে সিনিয়রদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা যেতে পারে। আমার এই কথার উদ্দেশ্য কোনো অন্যায় আড়াল করা ছিল না। তদন্ত কমিটির সামনেও আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। অথচ আমার সেই কথার ভিন্ন ব্যাখ্যা দিয়ে আমাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।


মাননীয় প্রশাসনের কাছে আমার বিনীত আবেদন, আমার বক্তব্য ও ঘটনার প্রকৃত প্রেক্ষাপট মানবিকভাবে বিবেচনা করে এক বছরের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করুন। আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিন।


আরেক নবীন শিক্ষার্থীরা মো. মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র কয়েক দিনের মাথায় এক অনাকাঙ্ক্ষিত র‍্যাগিংয়ের ঘটনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শ্রেণি প্রতিনিধি (সিআর) হিসেবে আমাকে এক বছরের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। অথচ র‍্যাগিংয়ের কোনো কর্মকাণ্ডে আমি জড়িত তো ছিলামই না, বরং আমি নিজেও এই ঘটনার একজন ভুক্তভোগী! এমনকি র‍্যাগিংয়ের বিরুদ্ধে ১৬ জন শিক্ষার্থীর দেওয়া মূল অভিযোগপত্রটি আমার নিজের হাতে লেখা এবং সেখানে প্রথম স্বাক্ষরকারীও ছিলাম। সিআর হওয়ার কারণে সবার সঙ্গে যে সাধারণ যোগাযোগ রক্ষা করতে হতো, সেটির ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে।


বহিষ্কারের তালিকায় আমার নাম দেখে সহপাঠীসহ সবাই হতবাক। আজ প্রশ্ন জাগে—ব্যাচের সিআর হওয়াই কি আমার অপরাধ ছিল?


বিভাগ ও তদন্ত কমিটির বক্তব্য:


এ বিষয়ে জানতে চাইলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহিষ্কারের ব্যাপারে আমরা এখনো কোনো চিঠি পাইনি। এছাড়াও তদন্ত কমিটির পক্ষ থেকে যাদের ডাকা হয়েছিল, তাদেরকে নিয়েই সাক্ষাৎকারে গিয়েছি আমরা। এ ব্যাপারে কেউ এখনো আমার কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি।’


অন্যদিকে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন বলেন, ‘বহিষ্কৃত সব শিক্ষার্থীকেই আমরা সাক্ষাৎকারের জন্য ডেকেছি। তদন্ত রিপোর্ট সিল করে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’


তিন শিক্ষার্থীর সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাক্ষাৎকার ব্যতীত কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। গোপনীয়তার নীতির স্বার্থে আমি তদন্ত রিপোর্টের বিস্তারিত জানাতে পারব না।’


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৩ পিএম

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি।


সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। শিক্ষার্থী ও সক্রিয় সংগঠনের নেতাকর্মীরা তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রতিবেদন দেবে। প্রমাণের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে সোমবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা ওই পাঁচ কর্মকর্তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন নেতাকর্মীরা। এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডোরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করেন তারা।


এদিকে, কর্মকর্তাদের পুলিশের হাতে হস্তান্তরের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাত আনুমানিক ৩টার দিকে ওই পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের গাড়ির পেছনে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত যান।


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১১ পিএম

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম (ডালিম)। তিনি আইইবি'র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী আইইবি নির্বাচন ২০২৬ রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।



বর্তমানে অধ্যাপক মমিনুল আলম বুটেক্সের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি জাপানের টয়োহাশি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের বোল্টন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইন টেক্সটাইল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।


পেশাগত জীবনের শুরুতে তিনি ওপেক্স গ্রুপ, সিনহা টেক্সটাইল গ্রুপ ও সম্রাট গ্রুপে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিলেন। পরবর্তীতে বুটেক্সে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে প্রভাষক থেকে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের টিএমডিএম বিভাগের বিভাগীয় প্রধান। বুটেক্সে বিভাগটি প্রতিষ্ঠা ও চালুর ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভাগটিতে বিএসসি, এমএসসি ও পিএইচডি পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।


গবেষণা ও উদ্ভাবনেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি গ্রেড-১ অধ্যাপক, পেটেন্ট ও বইয়ের রচয়িতা এবং ৫০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধের লেখক। তাঁর অর্জনের মধ্যে রয়েছে বেসিস আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ইতালির এসিআইএমআইটি অ্যাওয়ার্ড। এছাড়া জাপানের মনবুশো স্কলারশিপ ও যুক্তরাজ্যের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ অর্জন করেছেন তিনি।


শিক্ষকতার পাশাপাশি তিনি এডিবির অর্থায়নে পরিচালিত বুটেক্সের ইডিপি-সিসিপ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের  কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন। আইইবি ঢাকা কেন্দ্রের গবেষণা কমিটির সদস্য সচিব (২০১৩–১৪) ও স্থানীয় কাউন্সিল সদস্য হিসেবে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বুটেক্স শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


টেক্সটাইল শিল্পে আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়েও তিনি কাজ করছেন। গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ডিভিশনের  আয়োজনে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এ আই) ব্যবহারবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।


আইইবি নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী এ. কে. এম. মহসিন আহমেদ এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. সাজেদুল হক শালুক। এছাড়া বিভাগের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আরফান আলী পিকে, প্রকৌশলী মো. ফারুকুল ইসলাম জনি, প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, প্রকৌশলী কে. এম. আলাওল কবির, প্রকৌশলী মোহাম্মদ মহেবুল্লাহ ইসলাম (টিটু), প্রকৌশলী শহিদুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, প্রকৌশলী মো. নায়েব উল ইসলাম, প্রকৌশলী শোভন সাহা, প্রকৌশলী ওসামা বিন মোস্তফা, প্রকৌশলী রাসেল আহমাদ, প্রকৌশলী তানভীর আহমেদ (সুজন), প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং প্রকৌশলী মো. রিফাত-উল-আজিজ।


নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম বলেন, “টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। একই সঙ্গে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়ানো, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে।”


উল্লেখ্য, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) দেশের প্রকৌশলীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন। প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি এবং প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।