উদ্ধার হওয়া গাড়ি ও সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪০ পিএম

দুপুরে খাবার খেতে জেলা পুলিশ লাইনের সামনের একটি হোটেলে যান হালিশহর থানার টহল টিমের তিন সদস্য। এ সময় পিকআপটি সড়কের পাশে পার্কিং করেন চালক। তবে খাবার শেষে ফিরে এসে দেখেন, সেই গাড়ি আর সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও মেলেনি গাড়ি।


দিনেদুপুরে পুলিশের পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে গেছে চোর। আর সেই গাড়ি উদ্ধারে মাঠে নামতে হলো স্বয়ং পুলিশকেই। ৪ ঘণ্টা অভিযানের পর অবশেষে মিলল সেই গাড়িও। কিন্তু জনমনে প্রশ্ন, কীভাবে চুরি হলো সেই গাড়ি আর মিললই কেমন করে?


পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার টহল টিমের তিন সদস্য একটি পুরোনো সিঙ্গেল কেবিন পিকআপ নিয়ে দায়িত্ব পালন করছিলেন। টহল দলে ছিলেন এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ও একজন চালক।


বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।


এরপর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পুলিশের পিকআপে উঠে সেটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।


এ ঘটনায় গাড়ি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। বিভিন্ন এলাকায় তল্লাশির পাশাপাশি গাড়িটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকায় সড়কের ওপর গাড়িটি দেখতে পায় পুলিশের একটি টহল দল। সেখান থেকে এটি উদ্ধার করা হয়।


গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গাড়িটি চুরি হয়েছিল। পরে গাড়িটি কর্ণফুলীর ফকিন্নিরহাট এলাকায় পাওয়া গেছে।


 চুরি হওয়া পুলিশের পিকআপ চার ঘণ্টা পর মিলল কর্ণফুলীতে


এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার ব্যবহৃত সিঙ্গেল কেবিনের একটি পুরনো পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। থানার টহল টিমের পুলিশ সদস্যরা সেটি নিয়ে টহলে বের হয়েছিল। দুপুরের সময় তারা পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। পরে খেয়ে এসে দেখে গাড়িটি সেখানে নেই।’


তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে- এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।’



সর্বশেষ সব খবর

মো. শহিদ।

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে দায়ের করা মামলার আসামি স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর স্বামীকে আটক করে পুলিশ।

এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মো. শহিদ (৬২) নামে ওই ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ বিনা অপরাধে শহিদকে আটক করতে গিয়ে তাঁর ওপর শক্তি প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, এ মৃত্যুর ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।

নিহতের ভাই আব্দুল খালেক জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আদালতে দায়ের করা একটি মামলায় তাঁর ভাবি সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁদের বাড়িতে যান।

এ সময় সাবেরা খাতুনকে বাড়িতে না পেয়ে তাঁর স্বামী শহিদকে আটক করেন পুলিশ সদস্যরা। পরিবারের দাবি, শহিদকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি নিরপরাধ—এ কথা জানিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তা আমলে নেয়নি। একপর্যায়ে ঘর থেকে বের করে আনার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ অবস্থায় হাতকড়া পরা অবস্থাতেই শহিদ সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান।

আব্দুল খালেক আরও জানান, ঘটনার পর পুলিশ শহিদের হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহিদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর তাঁরা জানতে পারেন। তবে এ ঘটনায় পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৬ পিএম

খুলনায় যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার থেকে আবারও ‘টুঙ্গিপাড়া’ শব্দটি মুছে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার বিকেলে নগরীর সোনাডাঙ্গা ও রয়েল চত্বর কাউন্টারে গিয়ে সাইনবোর্ড থেকে শব্দটি মুছে দেওয়া হয়। এ সময় কোথাও কালি দিয়ে লেখা মুছে ফেলা হয়, কোথাও ব্যানার ও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়িগেট এলাকার কাউন্টার থেকেও টুঙ্গিপাড়া শব্দটি মুছে দেন যুবদল নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে একদল যুবক আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে কাউন্টারে প্রবেশ করেন।



পরে সাইনবোর্ডে টুঙ্গিপাড়া লেখা অংশটুকু কালি দিয়ে মুছে দেন তাঁরা। রয়েল মোড়ের কাউন্টারে কালি না থাকায় কাপড় দিয়ে লেখাটি ঢেকে দেওয়া হয়। তাঁদের মধ্যে মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।

এ বিষয়ে পরিবহন কাউন্টারের কেউ বক্তব্য দিতে রাজি হননি। খুলনার সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

বিএনপির মোটরসাইকেল শোডাউন

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৪ পিএম

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। 

বুধবার (১৮ নভেম্বর)  বিলমাড়ীয়া , ঈশ্বরদী ও আরবাব ইউনিয়ন বিএনপি মোটরসাইকেল শোডাউন করে। লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুর নেতৃত্বে বিলমাড়ীয়া বাজার থেকে শোডাউন শুরু করে বড়বাদকয়া, রহিমপুর, মোহরকয়া, পাইকপাড়া সহগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুর নেতৃত্বে শোডাউন বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এতে ঈশ্বরদী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহেল, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান প্রমূখ।

এছাড়া আরবাব ইউনিয়ন বিএনপির উদ্যোগেও শোডাউন করা হয়।

সর্বশেষ সব খবর

চুরি হওয়া পুলিশের পিকআপ চার ঘণ্টা পর মিলল কর্ণফুলীতে

ক্যান্টিনে খাচ্ছিল পুলিশ, পিকআপ নিয়ে চম্পট চোর


চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০২ পিএম

চট্টগ্রাম নগরের হালিশহর থানার চুরি হওয়া পুলিশের টহল পিকআপ ভ্যানটি উদ্ধারে সক্ষম হয়েছে পুলিশ। চুরির প্রায় চার ঘণ্টা পর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের কর্ণফুলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে পিকআপ ভ্যানটি চুরি হয়। টহলের দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ সদস্য গাড়িটি সড়কের পাশে রেখে একটি হোটেলে খাবার খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে তাঁরা দেখেন, ঘটনাস্থলে গাড়িটি নেই।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি অনায়াসে পুলিশের পিকআপে উঠে সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। দিনের বেলায় প্রকাশ্য সড়ক থেকে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই চুরি হওয়া গাড়ির সন্ধানে পুলিশের একাধিক দল অভিযান ও তল্লাশি শুরু করে। প্রায় চার ঘণ্টার অভিযানের পর কর্ণফুলী থানা এলাকায় গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় গাড়িটি কীভাবে চুরি হলো এবং কে বা কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ সব খবর

র‌্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও অপপ্রচারের অভিযোগ

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের ‘সেকেন্ড ইন কমান্ড’ শুক্করসহ গ্রেপ্তার ৬


  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৬ পিএম

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিনের অপরাধ নেটওয়ার্কের ‘সেকেন্ড ইন কমান্ড’ আব্দুর শুক্করসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের বিরুদ্ধে র‌্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) নগরের দুই নম্বর গেট এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।


তিনি জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।


পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা জঙ্গল সলিমপুরকেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে র‌্যাব সদস্য হত্যার পাশাপাশি যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, চলাচলের সড়ক কেটে প্রতিবন্ধকতা তৈরি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।


এ ছাড়া ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিদের এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা এবং তাঁদের অপরাধ নেটওয়ার্কের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১২ পিএম

চট্টগ্রাম নগরের হালিশহর থানার টহল পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে গাড়িটি নেই। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে পিকআপটি চালিয়ে নিয়ে যেতে দেখা যায়।


বুধবার (১৮ নভেম্বর) বেলা ৩টার দিকে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।


চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালিশহর থানার টহল দলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে। গাড়িতে তিনজন পুলিশ সদস্য ছিলেন। তাঁরা গাড়িটি সড়কে রেখে একটি রেস্টুরেন্টে খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি আর দেখতে পাননি।


তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপটি চালিয়ে নিয়ে গেছেন। তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কীভাবে গাড়িটি চুরি হয়েছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।


এ ঘটনায় বিস্তারিত জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


 চুরি হওয়া পুলিশের পিকআপ চার ঘণ্টা পর মিলল কর্ণফুলীতে

সর্বশেষ সব খবর