• প্রকাশ : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৪:১৮ পিএম

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার থেকে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করে মোগলাবাজার থানা পুলিশ।


থানার ওসি (তদন্ত) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, অন্তত ৪টি হাইয়েস গাড়িতে করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মোগলাবাজার থানা এলাকায় পৌঁছে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্তত ২টি হায়েস গাড়িসহ ২০ নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়।


তিনি জানান, এসময় আরও দুটি হায়েস গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ওই গাডিগুলোতে অন্তত আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মী থাকতে পারে বলে ধারনা তাদের। তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।



সর্বশেষ সব খবর

আ"লীগের সভা করার অভিযোগে সিলেটের সারদা হলে তালা দিলো জাসাস

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০৫ পিএম

সিলেটের সারদা হলে তালা ঝুলিয়ে দিয়েছেন সিলেট জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দ। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা তালা ঝুলিয়ে দেন।  এ সময় জাসাস নেতৃবৃন্দ সারদা স্মৃতি হলে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ছবির সবগুলো ফ্রেম অপসারণ করেন।


তারা গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও এর দুই নেতা শামসুল ইসলাম সেলিম এবং রজতকান্তি গুপ্ত এই সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছিলেন। আমরা দীর্ঘদিন থেকে খবর পাচ্ছিলাম, তারা এখানে জড়ো হয়ে সভা করে। তখন বিশ্বাস করিনি। তবে রবিবার রাতে আমরা তাদের এরকম একটি প্রস্তুতির খবর পাই।


তারা বলেন, তাই আজ আমরা এখানে এই সারদা হলে এসেছি। এখানে শেখ মুজিবের ছবিসহ ফ্যাসিস্টের দোসরদের ছবি অপসারণ করেছি। এখন আমরা এখানে তালা ঝুলিয়ে দিয়েছি। এই প্রতিষ্ঠানদটির মালিক সিলেট সিটি কর্পোরেশন।


আমরা চাবি সিসিক প্রশাসকের হাতে তুলে দিব। তিনি পরবর্তী সিদ্ধান্ত নিবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান। তিনি জানান, এসময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

দিনাজপুরে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পশু চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে ভ্রাম্যমাণ ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫১ পিএম

দিনাজপুরে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পশু চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে ভ্রাম্যমাণ ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। সোমবার (১৬ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর দারুল উলুম মাদ্রাসাসংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী টিচিং হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. এনামউল্যা। ভেটেরিনারী অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারী টিচিং হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ, বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও প্রফেসর ড. মো. ফারুক ইসলামসহ ভেটেরিনারি সার্জন, শিক্ষক ও কর্মকর্তারা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারী টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন। এ সময় দুজন সিনিয়র হাউস সার্জন, একজন ফার্ম সুপারভাইজার এবং ভেটেরিনারী অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন।


উদ্বোধনী বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে পশুপালনবিষয়ক পরামর্শ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। দেশের অর্থনীতিতে প্রান্তিক কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা রয়েছে।


তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচীতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছে। এতে গবাদিপশুর রোগবালাই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সমস্যা শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের দক্ষতা বাড়বে।


কৃষকদের উদ্দেশে তিনি বলেন, গবাদিপশু, হাঁস-মুরগী ও অন্যান্য প্রাণীর লালন-পালন এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সহযোগীতা নেওয়া যাবে। এ ধরনের কর্মসূচী নিয়মিত আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পাঠানো তথ্য অনুযায়ী, এ ক্যাম্পে ২৫০টি গরু, ৩০০টি ছাগল, ৬০টি হাঁস-মুরগী, ৭০টি ভেড়া, ৪টি বিড়াল এবং তিনটি গবাদিপশুর খামার পরিদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, রোগ প্রতিরোধে টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় কৃষক ও খামারিরা বিনামূল্যে প্রাণীস্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। প্রান্তিক পর্যায়ে এ ধরনের চিকিৎসা কার্যক্রম প্রাণীসম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫২ পিএম

পিরোজপুরের নেছারাবাদে বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


নিহত সিয়ামের মা মুন্নী বেগম জানান, গত ১২ নভেম্বর বিকেলে তার স্বামী আরিফ রাঢী ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরদিন সকালে বড় ছেলে পাশের গোবিন্দকাঠি গ্রামে গিয়ে আরিফকে দেখতে পেলেও সিয়ামের কোনো সন্ধান পায়নি। ছেলের বিষয়ে জানতে চাইলে আরিফ কোনো কথা বলেননি বলে দাবি করেন মুন্নী বেগম। পরে ১৩ নভেম্বর ছেলের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।


মুন্নী বেগম আরও জানান, শনিবার সকালে ছেলের মরদেহ উদ্ধারের খবর পান। মরদেহের মাথা ও ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। তার ধারণা, নদীতে মাছ ধরার সময় বাবা-ছেলের মধ্যে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী আরিফকে আটক করে  পুলিশের কাছে সোপর্দ করেন।


নিহতের চাচা পলাশ জানান, বাবা-ছেলে একসঙ্গে মাছ ধরতে যাওয়ার পর দুজনই নিখোঁজ ছিলেন। পরদিন আরিফকে গোবিন্দকাঠি এলাকায় পাওয়া গেলেও সিয়ামের সন্ধান মেলেনি। পরে শনিবার নদীতে শিশুটির মরদেহ পাওয়া যায়। তার মাথা, ঘাড় ও পিঠের পেছনে কোপের মতো জখমের চিহ্ন ছিল বলে তিনি দাবি করেন।


রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি জসিম বলেন, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে মরদেহটি সিয়ামের বলে শনাক্ত করেন।


নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার জানান, মরদেহের মাথা, ঘাড় ও পিঠের পেছনে জখমের চিহ্ন পাওয়া গেছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নিখোঁজের ঘটনায় শুক্রবার থানায় জিডি করা হয়েছিল। শনিবার সকালে মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। শিশুটির বাবা আরিফ রাঢীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ সব খবর

পলাশে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৬ পিএম

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ বছরের পথ চলা পেরিয়ে ২৮ বছরের পদার্পণ উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা দোয়া মাহফিল কেক কাটার আয়োজন করা হয়েছে রোববার ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় পলাশ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের চেতনা নরসিংদী জেলা প্রতিনিধি কামাল হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোরাশাল পৌরসভা সভাপতি আলম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা ইনচার্জ শাহেদ আল মামুন (ওসি) পলাশ থানা ছাত্রদল সভাপতি নাজমুল হাসান সোহেল।


পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক নূরে আলম রনি যুগ্ম সাধারণ সম্পাদ ক আল আমিন মিয়া পলাশ উপজেলা প্রতিনিধি ভোরের চেতনা মোঃ কামরুজ্জামান বেলায়েত হোসেন মামুন পিঙ্কু ফারদিন হাসানদীপ্ত বৈশাখী টেলিভিশন 


আলোচনা সভায় বক্তারা বলেন সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সত্যবস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এর মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা গণমাধ্যমের অনতম প্রধান দায়িত্ব সাংবাদিকতা যেমন একটি পেশা নয় এটি একটি মহান দায়িত্ব ও জনসভার মাধ্যমে অন্যায় দুর্নীতি অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানানোই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।


বক্তারা আরো বলেন দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের ইতিবাচক পরিবর্তন ও জন সচেতনতা সাথে গুরুত্বপূর্ণিকা পালন করে দৈনিক ভোরের চেতনা আগামীদিনে ও সত্যে ন্যায়ের পক্ষ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ধারা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন আলোচনা সভা শেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলের মঙ্গল আর্থে বিশেষ দোয়া ও অনুষ্ঠিত হয় পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় আনন্দ গণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪০ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া শুখনাপুকুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যকারিতা, বিচারিক ক্ষমতা, সুযোগ-সুবিধা এবং স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।


এ সময় উপস্থিত ব্যক্তিদের গ্রাম আদালতের সাধারণ ধারণা, বিচারপ্রার্থীদের সুযোগ-সুবিধা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব ও সফলতার বিভিন্ন দিক ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।


অনুষ্ঠানে নারগুন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর সাত্তার ও নারী ইউপি সদস্য মোছা. লাকি আকতার উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় ইউপি সদস্য আব্দুর সাত্তার বলেন, স্থানীয় পর্যায়ে সৃষ্ট বিভিন্ন বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে নিজেদের বিরোধ নিষ্পত্তির সুযোগ পান।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রদর্শিত ভিডিও চিত্রের বিষয়বস্তুর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৯ পিএম

এস আলম গ্রুপের বন্ধ হয়ে থাকা সব শিল্পকারখানা দ্রুত চালু করে চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিক-কর্মচারীরা। একইসঙ্গে কারখানা চালুর পর আগের কর্মীদের পুনরায় কাজে যোগদান, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন এবং উৎপাদন সচল রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহের দাবি জানিয়েছেন তারা।সোমবার (১৬ নভেম্বর) সকালে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরেন এস আলম গ্রুপের চাকরিচ্যুত শ্রমিক-কর্মকর্তারা। স্মারকলিপিতে তারা এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনেরও দাবি জানান।


স্মারকলিপিতে শ্রমিকরা বলেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনে অন্ধকার নেমে আসে। দীর্ঘ সময় দিনরাত পরিশ্রম করে উৎপাদন সচল রাখলেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের রুটি-রুজির জায়গা বন্ধ হয়ে যায়। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছেন শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।


তাদের দাবি, মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কারখানা চালুর বিষয়ে কোনো স্থায়ী সমাধান আসেনি। মালিকপক্ষের বক্তব্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের পর ব্যাংকগুলো কারখানার ঋণ ও ব্যবসায়িক হিসাব বন্ধ করে দেয়। এতে চলতি মূলধন ও কাঁচামালের সংকট তৈরি হলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানগুলো। ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন হলে কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও মালিকপক্ষ জানিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।শ্রমিকরা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ কলকারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। খেলাপি ঋণ থাকা সত্ত্বেও সিটি গ্রুপের কারখানা সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তবে একই ধরনের উদ্যোগ এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। ব্যাংকগুলোর অসহযোগিতা ও অপেশাদার কার্যক্রমের কারণে দেশের একটি শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে বলেও দাবি করেন তারা।


স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, একসময় এসব কারখানায় ২৪ ঘণ্টা উৎপাদন চললেও এখন সেখানে নীরবতা বিরাজ করছে। দীর্ঘ আড়াই বছরের বেকারত্বে হাজার হাজার শ্রমিক-কর্মচারী পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। সন্তানদের পড়ালেখা, চিকিৎসা ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে উঠেছে। অনেকের বয়স বেড়ে যাওয়ায় নতুন করে চাকরি খুঁজতে গিয়েও বাধার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে নতুন নিয়োগের সুযোগ সীমিত থাকায় বিকল্প কর্মসংস্থানও মিলছে না।


শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করা, আগে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা। এছাড়া ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহ নিশ্চিত করা, রাজনৈতিক কারণে কোনো শিল্প-কারখানা যাতে বন্ধ না হয় তা নিশ্চিত করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের দাবি জানিয়েছেন তারা।


এদিকে বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভও করেছেন চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা। তাদের অভিযোগ, শুধু চাকরি হারানোই নয়, নতুন করে কর্মসংস্থান খুঁজতে গিয়েও নানা সমস্যার মুখে পড়ছেন তারা। দীর্ঘদিন বেকার থাকায় পরিবারের আর্থিক সংকট বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি তাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।


এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকার বন্ধ কলকারখানাগুলো দ্রুত চালুর চেষ্টা করছে। পাশাপাশি দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও কাজ করছে সরকার।


তথ্যসূত্র: টিবিএস


সর্বশেষ সব খবর