• প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৩ পিএম

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 


আজ ১৮ নভেম্বর (বুধবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) ও কর্মকর্তা সংগঠন বন্ধনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, পতিত ফ্যাসিস্ট অপশক্তি আগুন সন্ত্রাস ও রাজপথে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। গুপ্ত চক্র দেশকে অশান্ত রাখতে চায়। সন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। তাদের মনে রাখতে হবে- পালিয়ে যাওয়া শাসক কখনো ফিরে আসে না। ফিরে এলেও তাদের বিচারের আওতায় আসতে হবে।


 মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার যেখানে দেশ পুনর্গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করছে তা ভুলুণ্ঠিত করতে এই ফ্যাসিস্ট অপশক্তি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমাদের মনে রাখতে হবে- সবার আগে বাংলাদেশ, যারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।


উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী শক্তি দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লুটপাট করেছে। দেশকে মেরুদণ্ডহীন রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এই সরকারকে অকার্যকর করতে পতিত স্বৈরাচারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।


ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, ধ্বংসযজ্ঞ চালিয়ে কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব নয়। আগুন দিয়ে বাস পুড়িয়ে ক্ষমতা দখল করা যায় না। যারা ২০২৪ সালে গণহত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের নৈরাজ্যের নিন্দা জানাই।



সর্বশেষ সব খবর

শেখ ফারহানা নাদিম

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫৫ পিএম

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ শেখ ফারহানা নাদিম মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। ওই দিন সন্ধ্যায় আদালত থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। 


এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছে। তিনি উজিরপুর উপজেলা আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত। বরিশালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম তাঁর নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করেছেন। 


উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানিয়েছেন, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিচারকদের সরকারি বাসভবনে পরিবার নিয়ে থাকেন শেখ ফারহানা নাদিম। আদালত থেকে বাসার দূরত্ব প্রায় এক কিলোমিটার। বিচারকদের বহনকারী মাইক্রোবাসে তিনি আদালতে আসা-যাওয়া করেন না। বেশিরভাগ সময় পায়ে হেঁটে কিংবা রিকশায় আদালতে আসা-যাওয়া করেন। মঙ্গলবারও বিকেলে তিনি বাসার উদ্দেশ্যে আদালত থেকে বেরিয়ে যান। রাতে পরিবার থেকে জানানো হয়, তিনি বাসায় পৌঁছেননি। রাতে মোবাইল ফোন ট্রাকিং করে নগরের হেমায়েত উদ্দিন রোড কশাই মসজিদ এলাকায় তাঁর অবস্থান জানা গেছে। সকালে আদালতে না পৌঁছালে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়। 


বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম আজ বুধবার বেলা আড়াইটায় সমকালকে বলেন, ‘বিচারক নিখোঁজ থাকার বিষয়ে আদালতের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তারা আইনী প্রক্রিয়ায় এগোচ্ছেন।’ 


বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান জানান, বিচারক নিঁখোজের বিষয়টি পুলিশ গুরত্ব সহকারে নিয়েছে। তাঁর সন্ধানে সকল ধরনের চেষ্টা চলছে।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  


মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।


নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।


গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।


পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর জানা যায়, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে।


নিহত শিশুটির স্বজনেরা বলেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম দিন থেকেই তারা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে।


পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৭ পিএম

নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবক্ত এলাকায় বুড়িতিস্তা নদীর চর কেটে বালু ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। স্কেভেটর (ভেকু) দিয়ে দিন-রাত সমানতালে চর কেটে ২০ থেকে ৩০টি ট্রলির মাধ্যমে এসব বালু-মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, কৃষিজমি ফসল চাষের উপযোগী করার কথা বলে মাটি কাটার সুযোগ দেওয়া হলেও বাস্তবে তা বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। এতে নদীর চর ও আশপাশের জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধও ঝুঁকিতে পড়ছে। ভারী ট্রলি চলাচলে বাঁধের সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।


বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৪ ধারা অনুযায়ী, নির্ধারিত বাঁধ ও পানি উন্নয়ন বোর্ডের চিহ্নিত বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো সংলগ্ন এলাকা থেকে বালু-মাটি উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য জমির উপরিভাগের মাটি কাটা অপরাধ। ফলে কৃষিজমি উন্নয়নের অনুমতি থাকলেই নদীর চর থেকে বাণিজ্যিকভাবে মাটি উত্তোলন ও বিক্রির বৈধতা তৈরি হয় না।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, মাটি কেটে নেওয়ার অনুমতি রয়েছে, তাই তাঁরা কেটে নিয়ে যাচ্ছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, কৃষি কর্মকর্তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মাটি কেটে জমি ফসল ফলানোর উপযোগী করা হচ্ছে। স্কেভেটর (ভেকু) মেশিনে মাটি নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি  দেখতেছি।


এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  রেজা আহম্মেদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেস্টা করা হলে তাকে পাওয়া জায়নি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৯ পিএম

শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার দায়িত্ব যাঁদের ওপর, তাঁদের ব্যক্তিগত জীবন ও আচরণ নিয়েও স্বাভাবিকভাবেই প্রত্যাশা থাকে। তবে বরগুনার পাথরঘাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তা‌জেনুর বেগমকে ঘিরে পারিবারিক বিরোধ, শারীরিক নির্যাতনের অভিযোগ এবং একাধিক ফৌজদারি মামলা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় শিক্ষা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে ওই শিক্ষকের বদলির দাবি জানিয়েছেন তাঁরই এক স্বজন। অভিযোগের সঙ্গে মামলা, চিকিৎসাপত্র, এক্স-রে রিপোর্ট ও আলোকচিত্রও জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


প্রাপ্ত অভিযোগপত্র ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায়, পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজা চৌধুরী গত ১ নভেম্বর ২০২৬ তারিখে বরগুনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনে তিনি সহকারী শিক্ষক তা‌জেনুর বেগম ও তাঁর স্বামী মিজানুর রহমান মানিকের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, স্বজনদের সঙ্গে অসদাচরণ, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেন।


আবেদনকারী ফিরোজা চৌধুরী নিজেকে তা‌জিনুর বেগমের আপন ফুফু শাশুড়ি পরিচয় দিয়ে অভিযোগ করেন, পারিবারিক বিরোধের কারণে পরিবারের অন্য সদস্যদের দীর্ঘদিন ধরে অশান্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে হচ্ছে। তাঁর দাবি, তিনি নিজেও তা‌জেনুর বেগম ও তাঁর স্বামীর দ্বারা শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছেন। এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।


অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, পারিবারিক বিরোধের জেরে মিজানুর রহমান মানিকের বোন রহিমা খাতুনের হাত ভেঙে যাওয়ার ঘটনা। অভিযোগকারীরা জানান, এ ঘটনায় গুরুতর আঘাতের প্রমাণ হিসেবে এক্স-রে রিপোর্ট, চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার ছবি প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।


এ ছাড়া মিজানুর রহমান মানিকের বোনের স্বামী জাহাঙ্গীর হোসেনের দায়ের করা আরও একটি ফৌজদারি মামলার তথ্যও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। একই পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একাধিক মামলা রয়েছে।


এ ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ঘিরে এমন গুরুতর অভিযোগের বিষয়টি শিক্ষা প্রশাসন কীভাবে বিবেচনা করছে। ব্যক্তিগত পারিবারিক বিরোধের দায় সরাসরি পেশাগত দায়িত্বের সঙ্গে এক করে দেখার সুযোগ না থাকলেও অভিযোগের গুরুত্ব, মামলার প্রকৃতি এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যতা যাচাই করা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। বিশেষ করে কোনো শিক্ষককে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বা শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।


অভিযোগকারীর দাবি, পরিবারের বয়োবৃদ্ধ ও নারী সদস্যদের নিরাপত্তা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ওই শিক্ষককে পাথরঘাটা থেকে অন্যত্র বদলি করা প্রয়োজন। এ দাবিতে তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।


অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক তা‌জেনুর বেগম ও তাঁর স্বামী মিজানুর রহমান মানিকের বক্তব্য জানার একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।


সার্বিকভাবে ঘটনাটি শুধু একটি পরিবারের বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ এবং শিক্ষা প্রশাসনের জবাবদিহির প্রশ্নও জড়িয়ে গেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং মামলাগুলোর প্রকৃত অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। 


বরগুনার পাথরঘাটা উপজেলা শিক্ষা অফিসার জিনাত জাহান বলেন- পাথরঘাটা সরকারি প্রাথমিক মডেল বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজিনুর বেগমের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র হাতে পেয়েছি। অফিসিয়াল কিছু গুরুত্বপূর্ণ কাজের কারণে তদন্ত শুরু করা হয়নি। তবে অতি শীঘ্রই তদন্ত শুরু করা হবে। 


এ ব্যাপারে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মোঃ ছালেহ বলেন- অভিযোগটি পেয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সব খবর

সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকী

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩৮ পিএম

নওগাঁর মহাদেবপুরের কৃতি সন্তান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার মরহুম আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। এ উপলক্ষে আকতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশনের পক্ষ থেকে ২১ নভেম্বর বেলা ১১টায় মহাদেবপুরস্থ জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের ছোট ছেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজওয়ান আরেফিন সিদ্দিকী স্মরণসভায় উপস্থিত থাকার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছেন।


আকতার হামিদ সিদ্দিকী ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম এমপি নির্বাচিত হন। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। এছাড়া তিনি ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ছিলেন। এসময় তার নির্বাচনী এলাকা মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়। সারাদেশে তিনি উন্নয়নের প্রতিক হিসেবে পরিচিতি লাভ করেন।


মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে ২০০৯ সালের ২১ মার্চ ডিবি তাকে তার মহাদেবপুরস্থ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর তিনি আদালত থেকে বেকসুর খালাস পান।


আকতার হামিদ সিদ্দিকী ১৯৪৭ সালের ৩০ মে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আরিফ হোসেন মন্ডল। তার নামে মোল্লাকুড়ি মোড়ে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু তা আজও এমপিওভূক্ত হয়নি। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ১৯ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩৪ পিএম

আগামীকাল টাঙ্গাইল জেলা প্রশাসক ও সদর উপজেলা ইউএনও'র আগমন উপলক্ষে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮নভেম্বর) সকালে বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র  বিদ্যালয় ম্যানেজিং  কমিটির সভাপতি সদর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর