কোচিং-নোট গাইড বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
কোচিং-নোট গাইড বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম আনা হবে বলে জানিয়েছেন তিনি।
তবে এই কারিকুলাম হুট করে না এনে চিন্তাভাবনা করে আনার চিন্তা সরকারের।
আজ বুধবার (২২ এপ্রিল) গণসাক্ষরতা অভিযানের আয়োজনে ‘শিক্ষা বাজেট : বাজেটের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা খেলতে খেলতে শিখবে, গল্পের মাধ্যমে শিখবে। তবে এই কারিকুলাম আমরা তাড়াহুড়ো করে করব না। সবার সঙ্গে আলোচনা করে পরিকল্পিতভাবে এই কারিকুলাম করা হবে।
প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়ে তিনি বলেন, আমাদের ৬৫ হাজার স্কুলে কোনো গার্ড নেই। এখন মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করলে দেখা যাবে মাল্টিমিডিয়ার তার খুলে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা শিক্ষার মূল থেকে ধরে ধরে সমস্যা সমাধান করতে চাই। বাংলা-ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি।
প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তা অবৈতনিক করা হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত, যা অবৈতনিক।
এই অনুষ্ঠানে মানব সক্ষমতা বিনির্মাণের প্রয়াস জোরদার করার লক্ষ্যে আগামী বাজেটে শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে ২১টি দাবি জানিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছে স্বারকলিপি প্রধান করা হয়।
ঢাকা ও প্রান্তিক পর্যায়ের ২৪ হাজার মানুষের মতামত নিয়ে এই দাবিগুলো তৈরি করা হয়েছে। শিক্ষায় বাজেট বাড়ানোর দাবি জানিয়েছে গণসাক্ষরতা অভিযান।
বলা হয়েছে, জাতীয় বাজেটে ২০২৬-২৭ অর্থ বছরে শিক্ষাখাতে জিডিপির অন্তত ২.৫ শতাংশ অথবা জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষার জন্য বিনিয়োগ করতে হবে। সরকারের প্রথম তিন অর্থবছরে জিডিপি'র ৫ শতাংশ এবং পর্যায়ক্রমে ৫ বছরের মধ্যে ৬ শতাংশে উন্নীত করার রূপরেখা প্রণয়নের দাবি জানানো হয়।
এ ক্ষেত্রে তাদের পরামর্শ, বাজেট ঘাটতি পূরণে করপোরেট সোশ্যাল রেস্পনসিবিলিটির (সিএসআর) ৩০ শতাংশ ব্যবহার ও ‘এডুকেশন চেস’ চালু করা যেতে পারে।
প্রতিবেশী দেশ ভারতে ‘এডুকেশন চেস’ প্রবর্তন করে লক্ষাধিক কোটি টাকার ‘শিক্ষা সহায়তা তহবিল’ গঠন করা হয়েছে। যার মাধ্যমে তাদের শিক্ষা বাজেটের অনেক ঘাটতি পূরণ করা সম্ভব হয়েছে।
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।
যানজট নিরসনে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে। পাশাপাশি মেট্রোরেলের সম্প্রসারণের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে গণপরিবহন সুবিধা বাড়াতে মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।
সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। এর প্রধান কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানি অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর ফলে আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে। এতে দুর্ঘটনা ও যানজটও অনেকটা কমে এসেছে।
এ অবস্থায় ঢাকার সব প্রধান সড়ক এবং দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক ব্যবস্থার আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কি না, তা জানতে চান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, আরও তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেছেন, নগরবাসী এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে আগামী দুই মাসের মধ্যেই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলকভাবে অনেক কমে আসবে।
বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর যে কোনো বড় রাজধানীতে সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির সময়- এই দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো কিছুটা যানজট থাকে। বাংলাদেশেও স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ নেতা জানান, এরই মধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মনোরেলের বিশেষত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হবে। এটি বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে অভাবনীয় সুবিধা যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।
সংসদ ভবন। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক (ছবি: বিএনপি মিডিয়া সেল)
প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় এমপিদের প্রতি এ নির্দেশনা দেন সরকারপ্রধান ও বিএনপির সভাপতি। বৈঠকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
জানা গেছে, সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন। সংসদ সদস্যরা জানিয়েছেন, সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এটি এই অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সভা।
মেঘনা আলম
দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে হাজির হয়ে এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন এ-সংক্রান্ত চিঠি দেন।
অনুসন্ধানের আওতায় রয়েছে কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলম। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই মেঘনা আলমকে তলব করেছে দুদক।
মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার এই সফরকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজিয়ে তোলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। একই সঙ্গে জনসভাস্থল কালেক্টরেট মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্রস্তুত করা হচ্ছে মঞ্চসহ প্রয়োজনীয় অবকাঠামো।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
পরে একটি জনসভায় যোগ দেবেন সরকারপ্রধান। এ ছাড়া জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকে সফল করতে প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে চলছে ব্যাপক প্রস্তুতি।
ছবি : সংগৃহীত
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ই-রিকশা নিবন্ধন ও নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন ও লাইসেন্স ছাড়া এসব রিকশা চলাচল করতে পারবে না। তবে প্রশ্ন উঠেছে, ই-রিকশা আসলে কী, কারা লাইসেন্স পাবেন এবং আগে থেকে চলাচল করা পুরোনো অটোরিকশাগুলোর কী হবে?
ই-রিকশা কী?
ই-রিকশা হলো তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা। এটি বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে চলে। নতুন বিধিমালায় এ ধরনের রিকশার কারিগরি মান ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য পূরণ, ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া কোনো ই-রিকশার নিবন্ধন বা নবায়ন করা যাবে না। নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেয়ার বিধানও রাখা হয়েছে।খেলা খবর
কারা পাবেন লাইসেন্স?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ই-রিকশা উৎপাদনের অনুমতি পেতে হলে প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে কয়েকটি ধাপ পার হতে হবে। প্রথমে বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের তৈরি মডেলকে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করতে হবে। কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শনের পর সন্তোষজনক ফল পাওয়া গেলে উৎপাদনের অনুমতি দেয়া হবে।
গত ১৫ নভেম্বর নগর ভবনে বুয়েটের নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে আসা ১৩টি প্রতিষ্ঠানের ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি জানান, ১১টি প্রতিষ্ঠানের নকশাকৃত ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএসসিসির চারটি অঞ্চলে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি ই-রিকশাকে লাইসেন্স দেয়া হবে না।
পুরোনো অটোরিকশার কী হবে?
পুরোনো অটোরিকশা চলাচলের সুযোগ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক জানিয়েছেন, বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকেই লাইসেন্স দেয়া হবে।
ই-রিকশার নিবন্ধন
গত ৩ নভেম্বর থেকে ডিএসসিসি এলাকায় ই-রিকশানিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ১০০ টাকা। ১৫ নভেম্বর পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে। তবে ফরম সংগ্রহ বা আবেদন করলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত শর্ত পূরণ এবং কারিগরি ও অন্যান্য যাচাই-বাছাই শেষে যোগ্য ই-রিকশাগুলোকে নিবন্ধনের অনুমতি দেয়া হবে।
গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ নতুন বিধিমালা জারি করে। এর মাধ্যমে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।