নাটোর ১( লালপুর-বাগাতিপাড়া) আসনে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে বিএনপির ৩ প্রার্থী। এর মধ্যে ধানের শীষ প্রার্থীর সাথে একাত্মতায় স্বতন্ত্র প্রার্থী রাজন। অপরদিকে বিএনপির সাবেক নেতাদের নিয়ে ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরোধিতায় স্বতন্ত্র প্রার্থী টিপু। এদের দ্বন্দ্বের মাঝে সুশৃঙ্খল ভাবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন জামায়াত প্রার্থী।
স্থানীয়দের দাবী,বিএনপির ৩ প্রার্থীর দ্বন্দ্ব আর ভোট কাটাকাটির মাঝে সুবিধা যাবে জামাতের ঘরে।
তথ্যমতে,ওই আসনে ধানের শীষ প্রতীকে মাঠ চষে বেড়াচ্ছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি দলের সিদ্ভান্তে অটল বিএনপি নেতা-কর্মীদের নিয়ে সভা,গণসংযোগ আর তারেক জিয়া ঘোষিত ৩১ দফার পাশাপাশি ফ্যামিলি কার্ড,নারীদের উন্নয়নপর নানা প্রতিশ্রুতি দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার দিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
অপরদিকে তার প্রধান বিরোধী,কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এলাকার বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা-,কর্মী, জনপ্রতিবিধি আর পুতুল বিরুদ্ধ বিএনপি নেতাকর্মীদের নিয়ে ভোট চাইছেন নির্বাচনী এলাকায়।
স্থানীয়রা জানান,সম্প্রতি টিপুর অনুসারী বিএনপি নেতা রঞ্জিত টিপুর গণসংযোগ সভায় পুতুলের বিরুদ্ধে বক্তব্যে দাবী করেন,পুতুলের বসবাস মাদারীপুরে হওয়ায় তারা স্থানীয় নেতা টিপুকে বিজয়ী করতে চান। এক পর্যায়ে পুতুলের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিলেও পরে ওই বক্তব্যর জন্য টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন প্রশাসন। এরপর থেকেই পুতুলের পক্ষ্যে মাঠে নামেন স্বতন্ত্র প্রার্থী ও পুতুলের ভাই ডাক্তার রাজন। এনিয়ে উভয়পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে দ্বন্দ্ব চরমে। অথচ জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ ও তার অনুসারীরা কারো সাথে কোন দ্বন্দ্ব ছাড়াই ভোট সংগ্রহে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।।
লালপুরের সোহেল রানা জানান,স্থানীয় বিএনপির একটি অংশ পুতুল আর রাজনের সাথে থাকলেও বড় অংশ টিপুর সাথে রয়েছেন। এক্ষেত্রে উভয়পক্ষে ভোট কাটাকাটির সুযোগে অপেক্ষাকৃত কম ভোট পেলেও এগিয়ে থাকবে জামায়াত।
এবিষয়ে পুতুলের দাবী,বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। এই আসনে বিএনপির বড় অংশ ছাড়াও সাধারণ ভেটাররা ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অপরদিকে টিপুর দাবী,এলাকার সাধারণ মানুষ আর বিএনপির বড় অংশ তার সাথে রয়েছেন। তিনি বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন এমন দাবী করেন তিনি।।
জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন,লালপুর-বাগাতিপাড়ার মানুষ চাঁদাবাজ আর দুর্নীতিমুক্ত সমাজ চান। আগামী নির্বাচনে ভেটাররা ইনসাফের পক্ষ হয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন এমন আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান,টিপু-পুতুল দ্বন্দ্বে বিএনপি ভোটাররা দ্বিধাবিভক্ত। আওয়ামীলীগ ভেটাররাও বিভক্ত। এক্ষেত্রে জামায়তের ভোট কম থাকলেও তারা ভোট গণনায় এগিয়ে যেতে পারেন।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।