পরীমনি
ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে রাজধানীর একটি ফ্যাশন শোতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেন এই অভিনেত্রী। এ ঘটনার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে পরীমনির মধ্যমা আঙুল প্রদর্শন এবং সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে চলছে নানা মন্তব্য ও সমালোচনা।
এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা। এ ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিল
ব্যাংকঋণের বোঝায় সংকটে পড়েছে চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিলের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। ঋণ পরিশোধ করতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা চালু রাখতে অংশীদার কিংবা কারখানা পরিচালনার জন্য ভাড়াটিয়া—কাউকেই পাননি অনন্ত জলিল। এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
তৈরি পোশাকশিল্পে ছোট পরিসরে যাত্রা শুরু করে গত আড়াই দশকে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন এম এ জলিল। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক ব্যবসায়ীদের একজন হয়ে ওঠেন।
২০১০ সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন তিনি। স্ত্রী বর্ষাকে নিয়ে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই ব্যবসায়ী। পরে স্ত্রী বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে গড়ে তোলেন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’ নামে আরেকটি প্রতিষ্ঠান।
তবে নানা সংকটের কারণে ধীরে ধীরে বন্ধ হতে থাকে তার একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। বিপুল অঙ্কের ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন অনন্ত জলিল। এতে অর্থায়নকারী ব্যাংকগুলোও বিপাকে পড়েছে।ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক প্রত্যাখ্যাত হওয়ার অভিযোগে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল অনন্ত। তবে ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।
নোটিশে আরও বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। চেকে উল্লেখ করা টাকা পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধের সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা করা হবে।
এ ঘটনায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিধানের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের পক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু জানান, ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ঋণ, দেনা ও বিপুল অঙ্কের টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় অর্থায়নকারী অন্যান্য ব্যাংকও উদ্বেগের মধ্যে রয়েছে। এসব ব্যাংকের বিনিয়োগ করা টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি দেউলিয়ার পথে অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্য?
একসময় চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পে বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত ছিলেন অনন্ত জলিল। তার প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি সরবরাহকারী, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং অর্থায়নকারী বিভিন্ন সংস্থার মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শত শত কোটি টাকার ঋণ পুনঃতফসিলের পরও শর্ত ভঙ্গ এবং বিপুল অঙ্কের টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার পর তার প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অনন্ত জলিল ব্যাংকের পাওনা পরিশোধ করতে না পারলে প্রথমে চেক ডিজঅনার মামলা এবং পরে অর্থঋণ আদালতে মামলা করতে পারে ব্যাংক।
অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ব্যবসা থেকে ঘুরে দাঁড়াতে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কিন্তু কোনো বিনিয়োগকারী বা অংশীদার খুঁজে পাননি। এমনকি একাধিক চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গে আলোচনা করেও আশানুরূপ সাড়া মেলেনি।
এরই মধ্যে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এম এ জলিল অনন্ত বলেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
চলচ্চিত্রে সময় দিতে গিয়েই কি তার ব্যবসায়িক সাম্রাজ্যে ধস নেমেছে- এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি অনন্ত জলিল। তিনি বলেন, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধসহ নানা পরিস্থিতির কারণে তিনি এমন অবস্থায় এসে দাঁড়িয়েছেন।
সূত্র: এনটিভি
বলিউড পাওয়ার কাপল ক্যাটরিনা ও ভিকি কৌশল অবশেষে ছেলের মিষ্টি মুখ সবার সামনে আনলেন। দীপাবলি উপলক্ষে তাদের এক বছরের সন্তান বিহানের মুখ প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তারা। দেওয়ালির ঠিক এক দিন আগে ৭ নভেম্বর বিহানের প্রথম জন্মদিন ছিল। যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দিওয়ালি। সবাইকে শুভকামনা, আলো ও ভালোবাসা—ভিকি, ক্যাটরিনা ও বিহান।’
উৎসবের দিনে পুরো কৌশল পরিবারকে একই ধরনের মানানসই পোশাকে দেখা গেছে। ক্যাটরিনা সেজেছিলেন একটি হলুদ রঙের সেলোয়ার স্যুট পরে। ভিকি কৌশলের পরনে ছিল মানানসই বেইজ রঙের কুর্তা। আর তাদের আদুরে ছেলে বিহানকে দেখা যায় বেইজ কুর্তার ওপর হলুদ ওয়েস্টকোট পরা অবস্থায়। তাদের এই মিষ্টি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রশংসিত হচ্ছে।
এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অনন্যা পান্ডে লেখেন, ‘ও মাই গড!’ আর সঙ্গে ভালোবাসার ইমোজি দেন। সোনম কাপুরও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার স্ত্রী কিয়ারা আদভানি পোস্টে বেশ কয়েকটি হার্ট ইমোজি শেয়ার করেন। তারকাদের ভালোবাসায় কমেন্ট সেকশন ভরে ওঠে। প্রিয় জুটিকে শুভেচ্ছা জানাতে ভক্তরাও মোটেও পিছিয়ে ছিলেন না।সন্তান ও স্ত্রীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত নিয়ে ভিকি স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘স্ত্রীর মুখে এই আনন্দ আর সন্তানের মুখে হাসি দেখলে মনে হয় সময়টা থামিয়ে রাখি। এই সুন্দর অভিজ্ঞতা একজন মানুষকে অনেক বেশি সংবেদনশীল করে তোলে।’পিতৃত্বকে একটি অলৌকিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন ভিকি কৌশল। তিনি জানান, এই বিশেষ অনুভূতির পরিবর্তনগুলো ভাষায় লিখে প্রকাশ করা সম্ভব নয়। এটি এমন এক জাদুকরী অনুভূতি যা শুধু উপলব্ধি করা যায়।সন্তানের জন্মের ঘোষণার ঠিক দুই মাস পর, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারিতে এই দম্পতি ছেলের নাম প্রকাশ করেছিলেন। তারা ভক্তদের জানান যে ছেলের নাম রাখা হয়েছে ‘বিহান কৌশল’। অবশেষে বিহানের প্রথম জন্মদিনের পর আনুষ্ঠানিকভাবে তার মিষ্টি মুখ সবার সামনে আনলেন এই তারকা দম্পতি, যা নিয়ে এখন বিনোদন জগতে জোর চর্চা চলছে।
সূত্র: এনডিটিভি মুভি
পবিত্র কাবা শরিফে হবু বরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী নাজনীন নীহা। ছবি: সংগৃহীত
মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৩৫০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে সিনেমাটি।
দীপাবলির উৎসবের আবহে তৃতীয় দিনে ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও শনিবার, ৭ নভেম্বর, আবার ঘুরে দাঁড়ায় ‘রামায়ণ’। এদিন ভারতের বাজারে ছবিটির নিট আয় হয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ। এমনকি মুক্তির প্রথম দিনের আয়কেও ছাড়িয়ে গেছে তৃতীয় দিনের সংগ্রহ।ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে ছবিটির আয় ছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে। তবে তৃতীয় দিনের আয় বৃদ্ধিতে তিন দিনে ভারতের বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি। করসহ এ আয় ২১৮ কোটি ২৫ লাখ রুপি।
বিদেশের বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। তৃতীয় দিনে সেখান থেকে এসেছে ৬০ কোটি রুপি। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তিন দিনে ছবিটির আয় ১৫৭ কোটি ২৫ লাখ রুপি। ভারত ও বিদেশের বাজার মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি।
পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া ‘রামায়ণ’-এর আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। তৃতীয় দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে ৫৩ কোটি রুপি। তিন দিনে এই সংস্করণের মোট আয় ১৩৬ কোটি রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ১৮ কোটি ৭০ লাখ, তেলেগু থেকে ১৬ কোটি ৭৫ লাখ, তামিল থেকে ৬ কোটি ৬০ লাখ এবং মালয়ালম থেকে ৪ কোটি ৬৫ লাখ রুপি এসেছে।
আয়ের এই হিসাব থেকে বোঝা যায়, হিন্দি ভাষার পাশাপাশি দক্ষিণ ভারতের দর্শকদের কাছ থেকেও সাড়া পেয়েছে সিনেমাটি। বিশেষ করে কন্নড় ও তেলেগু সংস্করণের আয় ছবিটির সামগ্রিক ব্যবসায় ভূমিকা রেখেছে।সিনেমাটির অন্যতম আকর্ষণ রণবীর কাপুর ও যশের অভিনয়। রামের চরিত্রে রণবীর এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবেকে দেখা গেছে।
ছবিতে আরও অভিনয় করেছেন অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয় ও কুনাল কাপুর। তারকাবহুল অভিনয়শিল্পীদের পাশাপাশি বড় আয়োজন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বাড়িয়েছে।পরিচালক নিতেশ তিওয়ারি এর আগে ‘দঙ্গল’ ও ‘ছিছোড়ে’র মতো সফল সিনেমা নির্মাণ করেছেন। এবার তিনি বড় পর্দায় তুলে ধরেছেন ভারতীয় উপমহাদেশের বহুল পরিচিত মহাকাব্য ‘রামায়ণ’।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান ও হলিউডের সংগীত পরিচালক হ্যান্স জিমার। চিত্রগ্রহণে রয়েছেন মিতেশ মিরচান্দানি। ভিজ্যুয়াল ইফেক্টসের দায়িত্বে আছে ডিএনইজি। দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। প্রথম পর্বের সাফল্যের পর গল্পের পরবর্তী অংশ নিয়েও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।
রণবীর কাপুর
বলিউডে অভিনেতা হিসেবে একের পর এক চমক দেখিয়েছেন রণবীর কাপুর। তবে এবার ক্যামেরার সামনে নয়, পেছনে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। শুধু অভিনয় নয়, গল্প বলা ও সিনেমা নির্মাণের প্রতি আগ্রহ থেকেই পরিচালনায় আসতে চান এই অভিনেতা। এমনকি আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই নিজের পরিচালনায় প্রথম সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।
সম্প্রতি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার প্রচারে এক যৌথ সাক্ষাৎকারে সাই পল্লবীর সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন রণবীর। সেখানেই জানান, কয়েক মাস আগে থেকেই নিজের পরিচালিত প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। রণবীর বলেন, আমি কয়েক মাস আগে চিত্রনাট্য লেখা শুরু করেছি। বুঝতে পারছি, একটি গল্প তৈরি করা কতটা কঠিন। লেখক ও সৃজনশীল মানুষদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। তার মতে, একজন সংগীতশিল্পীর পর পরিচালকই সৃষ্টির আনন্দ সবচেয়ে গভীরভাবে অনুভব করেন। কারণ, একটি সিনেমার গল্প ভাবা থেকে শুরু করে সেটিকে পর্দায় তুলে ধরার পুরো প্রক্রিয়ায় পরিচালকের ভূমিকা থাকে।
পরিচালক হিসেবে কোন ঘরানার সিনেমা বানাবেন, তা এখনো চূড়ান্ত করেননি রণবীর। তবে তার পছন্দের সিনেমার তালিকায় রয়েছে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং রাজকুমার হিরানির সিনেমা। এসব ছবির মতো দর্শকের মনে উষ্ণতা ও ইতিবাচক অনুভূতি তৈরি করে, এমন একটি পারিবারিক গল্প নির্মাণ করতে চান তিনি।
সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রণবীর। তিনি বলেনঅভিনেতা হিসেবে হয়তো এটাই আমার শেষ দশক। আগামী দিনগুলোতে পরিচালনার দিকে বেশি মনোযোগ দিতে চাই। তবে তার আগে ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিমেল ২’ ও ‘রামায়ণ: পার্ট টু’র কাজ শেষ করতে চান।পরিচালনায় রণবীরের আগ্রহ অবশ্য নতুন নয়। গত বছর নিজের জন্মদিনে ইনস্টাগ্রাম লাইভে জানিয়েছিলেন, পরিচালনার জন্য লেখকদের একটি দলও গঠন করেছেন। তাঁর বাবা ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চলে’ সিনেমা পরিচালনা করেছিলেন। কিশোর বয়সে সেই সিনেমার কাজে বাবাকে সহযোগিতা করেছিলেন রণবীর। পরে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।এদিকে অভিনয়ের ব্যস্ততাও কমছে না রণবীরের। আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘অ্যানিমেল’ ও ‘রামায়ণ’-এর পরবর্তী কিস্তি। সব মিলিয়ে বলিউডে অভিনেতা থেকে পরিচালক হয়ে ওঠার নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন রণবীর।
সূত্র: এনডিটিভি
চিত্রনায়িকা পরীমনি
সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। এতে শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কর্মকাণ্ড না করার কথা বলা হয়েছে, যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।
পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান পরীমনি। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা তার ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এ নিয়ে পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন পরীমনি কেড়ে নেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তার ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপডটি পরীমনির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ভেঙে ফেলেন বলেও উল্লেখ রয়েছে।ওই ঘটনার সময় ধাক্কাধাক্কিতে জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন বলে নোটিশে দাবি করা হয়েছে। এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামে এক বিচারপ্রার্থীও আহত হন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, তার মাথা ফেটে রক্ত বের হয়েছিল।
নোটিশে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সেখানে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের মাধ্যমে আদালতের পরিবেশ নিয়ন্ত্রণ কিংবা পেশিশক্তি প্রদর্শনের কোনো সুযোগ নেই।
বিতর্কিত পোস্টে ‘জাতীয় সংগীত’ ব্যবহার করে ধৃষ্টতা পরীমনির
এতে আরও অভিযোগ করা হয়েছে, আদালত থেকে বের হওয়ার পর পরীমনি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের দিকে তেড়ে যান। রবিউলের ডান হাত জন্মগতভাবে ছোট এবং ওই হাতে তিনটি আঙুল না থাকায় তিনি স্বাভাবিকভাবে হাতটি ব্যবহার করতে পারেন না। এ সময় পরীমনি তাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং হত্যার হুমকি দেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ঘটনাটির ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও জানানো হয়।
নোটিশে আরও বলা হয়েছে, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ তার পেশাগত মর্যাদার ওপর আঘাত। একই সঙ্গে এটি স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের দায়িত্ব পালনের অনুকূল পরিবেশের জন্য হুমকিস্বরূপ। একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
পরীমনির আচরণে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা
অন্যদিকে, গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট দিয়েছেন বলে নোটিশে অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। প্রকাশিত সংবাদগুলোর মন্তব্যের ঘরে এ নিয়ে নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।