ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ১১:৪১ এএম

কাশির সঙ্গে রক্ত দেখা গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে সব ক্ষেত্রে এটি গুরুতর রোগের লক্ষণ নয়। অতিরিক্ত কাশির কারণে গলা বা শ্বাসনালিতে সামান্য ক্ষত তৈরি হলেও কফের সঙ্গে রক্ত আসতে পারে। আবার কখনো এটি ফুসফুসের সংক্রমণ বা অন্য কোনো গুরুতর সমস্যার ইঙ্গিতও হতে পারে।


কাশি দেয়ার সময় কফ, লালা বা শ্লেষ্মার সঙ্গে রক্ত বের হওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হেমোপ্টাইসিস বলা হয়। সাধারণত রক্ত অল্প পরিমাণে থাকে এবং গোলাপি, লাল কিংবা মরিচা-রঙের হতে পারে। অনেক সময় কফের সঙ্গে মিশে এটি ফেনার মতোও দেখাতে পারে। তবে কাশির সঙ্গে রক্ত আসা আর রক্তবমি এক বিষয় নয়। কাশির সঙ্গে বের হওয়া রক্ত সাধারণত শ্বাসনালি বা ফুসফুসের দিক থেকে আসে, আর রক্তবমি সাধারণত পরিপাকতন্ত্রের ওপরের অংশ থেকে হয়ে থাকে।


যেসব কারণে কাশির সঙ্গে রক্ত আসতে পারে?


কাশির সঙ্গে রক্ত আসার বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে সাধারণ কারণগুলো হলো—


> ব্রঙ্কাইটিস বা শ্বাসনালির প্রদাহ


> নিউমোনিয়া


> যক্ষ্মা (টিবি)


> দীর্ঘসময় বা অতিরিক্ত কাশি


> ফুসফুসের কিছু দীর্ঘমেয়াদি রোগ


> রক্ত পাতলা করার ওষুধ সেবন


> নাক, দাঁত, টনসিল বা গলা থেকে রক্ত শ্বাসনালিতে চলে আসা


এ ছাড়া ফুসফুসে রক্ত জমাট বাঁধা, রক্তনালির সমস্যা, কিছু অটোইমিউন রোগ, হৃদযন্ত্রের সমস্যা এবং বিরল ক্ষেত্রে ফুসফুসের ক্যানসার থেকেও এমন হতে পারে। বিশেষ করে ধূমপায়ী ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাশির সঙ্গে রক্ত আসাকে অবহেলা করা উচিত নয়।


কখন সতর্ক হবেন 


অল্প পরিমাণ রক্ত একবার দেখা গেলেই যে গুরুতর রোগ হয়েছে, এমন নয়। কিন্তু অনেকটা রক্ত কাশির সঙ্গে বের হলে দ্রুত জরুরি চিকিৎসা নেয়া প্রয়োজন। বিশেষ করে রক্তের সঙ্গে যদি—


> শ্বাসকষ্ট,


> বুকে ব্যথা,


> উচ্চ জ্বর,


> দুর্বলতা বা মাথা ঘোরা,


> প্রস্রাব বা পায়খানায় রক্ত থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। এক সপ্তাহের বেশি সময় ধরে অল্প অল্প করে কাশির সঙ্গে রক্ত আসলেও চিকিৎসকের কাছে গিয়ে কারণ খুঁজে বের করা জরুরি।


রোগ নির্ণয়


চিকিৎসক প্রথমে জানতে চান কতটা রক্ত বের হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, কতবার হচ্ছে এবং রক্তটি কফের সঙ্গে কীভাবে মিশে আছে। প্রয়োজনে করা হতে পারে—


বুকের এক্স-রে: ফুসফুসে সংক্রমণ, তরল বা অন্য কোনো অস্বাভাবিকতা খুঁজতে।


সিটি স্ক্যান: এক্স-রেতে সন্দেহজনক কিছু দেখা গেলে আরও বিস্তারিতভাবে পরীক্ষা করতে।


ব্রঙ্কোস্কপি: শ্বাসনালির ভেতর সরাসরি দেখে রক্তপাতের উৎস খুঁজে বের করতে।


রক্ত পরীক্ষা: রক্তক্ষরণ, সংক্রমণ বা রক্ত জমাট বাঁধার সমস্যা আছে কি না তা দেখতে।


কফ পরীক্ষা: ব্যাকটেরিয়া, ভাইরাস বা যক্ষ্মার মতো সংক্রমণ শনাক্ত করতে।


কাশির সঙ্গে রক্ত মানেই ক্যানসার নয়। সাধারণ সংক্রমণ বা অতিরিক্ত কাশির কারণেও অল্প রক্ত আসতে পারে। তবে এর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি অবহেলা করা ঠিক নয়। অনেকটা রক্ত, শ্বাসকষ্ট বা বুকে ব্যথার সঙ্গে কাশিতে রক্ত এলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

বিষয় : কাশি




  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১১:৫৭ এএম

ব্যস্ত জীবনে খাবার গরম করতে অনেকেই মাইক্রোওয়েভের উপর নির্ভর করেন। এতে খাবার গরম করতে ২-৩ মিনিটের বেশি সময় লাগে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সব ধরনের খাবার মাইক্রোওয়েভে গরম করা ঠিক নয়। কারণ এমন কিছু খাবার আছে, যা মাইক্রোওয়েভে গরম করার পরে বিষাক্ত হয়ে ওঠে। আবার কিছু খাবারের স্বাদ, গঠন ও টেক্সচার বদলে যায়। কোন খাবার মাইক্রোওয়েভে গরম করা ঠিক নয় তা জেনে নিন-


খোসাসহ ডিম


মাইক্রোওয়েভে ডিম সিদ্ধ করা ঠিক নয়। ডিমের ভিতরের জলীয় বাংশ বাষ্পীভূত হয়ে ভিতরেই তীব্র চাপ তৈরি করে। সিদ্ধের পরে ডিমের খোসা ছাড়ানো পরে সমস্যা হতে পারে। এ কারণে মাইক্রোওয়েভেই ডিম সিদ্ধ করতে চাইলে উপরের দিকে একটু অংশ ভেঙে খোসা ছাড়িয়ে নিন। তারপরে সিঙ্গল এগ হোল্ডারে বসেই গরম করে নিন।


কাঁচা মরিচ


মাইক্রোওয়েভে কাঁচা মরিচ গরম করা একদমই উচিত নয়। গরম করার পরে যখন মাইক্রোওয়েভের দরজা খুলবেন, চোখে-মুখে মরিচের ঝাঁজ এসে লাগবে। তবে তরকারিতে কাঁচা মরিচ মিশিয়ে গরম করলে সমস্যা নেই। 


ফ্রায়েড ফুড


অনেকেই ভাজাভুজি খাবার ঠান্ডা হয়ে গেলে আবার মাইক্রোওয়েভে গরম করেন। এটা ঠিক নয়। এতে খাবারের মুচমুচে ভাব নষ্ট হয়ে যায়। ফ্রায়েড ফুড আবার গরম করতে এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারেন।


সি ফুড


সামুদ্রিক মাছ বা খাবার মাইক্রোওয়েভে আবার গরম করলে তা রাবারের মতো হয়ে যায়। পাশাপাশি তীব্র গন্ধ বেরোতে পারে। যদি মাইক্রোওয়েভে সি ফুড গরম করতে হয় তাহলে এতে অল্প পানি বা সস মিশিয়ে ঢেকে গরম করুন।


প্রক্রিয়াজাত মাংস


সসেজ বা হট ডগের মতো প্রক্রিয়াজাত মাংস মাইক্রোওয়েভে সঠিক ভাবে গরম হয় না। এই ধরনের খাবারে অতিরিক্ত পরিমাণে ফ্যাট ও লবণ থাকে। এগুলো মাইক্রোওয়েভে গরম করা ঠিক নয়। এগুলো ছাঁকা তেলে বা গরম পানিতে ফুটিয়েই রান্না করা উচিত। খাবার থেকে গরম ধোঁয়া না বেরোনো পর্যন্ত রান্না করুন।

বিষয় : খাবার


ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৯:২৯ পিএম

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ট্রাস্ট ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে প্রতি বৃহস্পতিবার, শুক্র ও শনিবার বছরব্যাপী বুফে ডিনারে 'বাই ওয়ান গেট থ্রি' অফার উপভোগ করতে পারবেন।   


সোমবার বিকেলে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকা রিজেন্সির ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) মো. মিজানুর রহমান সিদ্দিকী এবং ট্রাস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা মোশাররফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


চুক্তি অনুযায়ী, প্রযোজ্য শর্ত ও নিয়ম সাপেক্ষে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা প্রতি বৃহস্পতিবার, শুক্র ও শনিবার গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে বুফে ডিনারে বিশেষ 'বাই ওয়ান গেট থ্রি' সুবিধা উপভোগ করতে পারবেন। 


এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের জন্য উন্নত সেবা, বিশেষ সুবিধা এবং স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করে আরও এক ধাপ এগিয়ে যাবে।


প্রতীকী ছবি

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ২:০৬ পিএম

মিষ্টি খাবার মানেই যে অস্বাস্থ্যকর, এমনটা নয়। ডেজার্ট তৈরিতে কী ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে, তার ওপর অনেকটাই নির্ভর করে খাবারটি কতটা পুষ্টিকর হবে। অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত উপাদানের বদলে ফল, দই, বাদাম, খেজুর কিংবা আঁশযুক্ত উপাদান ব্যবহার করলে মিষ্টি খাবারও তুলনামূলক স্বাস্থ্যকর হতে পারে।


গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি সম্প্রতি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে এমন সাত ধরনের ডেজার্টের কথা জানিয়েছেন। এসব খাবারে থাকা আঁশ, প্রোবায়োটিক, প্রিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট হজম প্রক্রিয়া এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য সহায়ক হতে পারে।


তরমুজ ও লেবু


তরমুজে প্রচুর পানি ও কিছু আঁশ রয়েছে। এর সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে সহজেই তৈরি করা যায় হালকা ও সতেজ একটি ডেজার্ট। গরমের দিনে এটি শরীরে পানির ঘাটতি পূরণেও সহায়তা করতে পারে। চাইলে এর সঙ্গে কয়েকটি পুদিনা পাতা যোগ করা যায়। বাড়তি চিনি না দিলেই খাবারটি আরও স্বাস্থ্যকর থাকে।


খেজুর ও বাদামের মিশ্রণ


চিনি ব্যবহার না করেও খেজুর দিয়ে মিষ্টি খাবার তৈরি করা যায়। বিচি ছাড়ানো খেজুরের সঙ্গে কাজু, কাঠবাদাম বা আখরোট মিশিয়ে ছোট ছোট বল তৈরি করা যেতে পারে। খেজুরে থাকা প্রাকৃতিক মিষ্টতা ও আঁশের পাশাপাশি বাদাম থেকে পাওয়া স্বাস্থ্যকর ফ্যাট ও অন্যান্য পুষ্টি উপাদান খাবারটিকে পুষ্টিকর করে। বিকেলের নাশতা হিসেবেও এটি খাওয়া যায়।


ডার্ক চকলেট ও ফল


ডার্ক চকলেটের সঙ্গে স্ট্রবেরি, আপেল বা কমলার মতো ফল মিশিয়ে তৈরি করা যায় সহজ ডেজার্ট। ডার্ক চকলেটে থাকা কোকো পলিফেনল এবং ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। স্ট্রবেরি সবসময় সহজলভ্য না হলে পেয়ারা, আপেল বা কমলার সঙ্গে অল্প পরিমাণ ডার্ক চকলেট খাওয়া যেতে পারে।


আপেল, দই ও দারুচিনি


আপেল ছোট টুকরো করে এর সঙ্গে টক দই, সামান্য মধু ও এক চিমটি দারুচিনি মিশিয়ে নেওয়া যায়। কয়েক মিনিটেই তৈরি হয়ে যায় এই ডেজার্ট। আপেলের আঁশ এবং দইয়ের প্রোবায়োটিক অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য সহায়ক হতে পারে। বাড়তি চিনি না দিয়ে খেলে এটি আরও ভালো বিকল্প হতে পারে।


মিষ্টি আলু ও দারুচিনি


মিষ্টি আলু সাধারণত ভর্তা বা নাশতা হিসেবে খাওয়া হলেও এটি মিষ্টি খাবার হিসেবেও ব্যবহার করা যায়। সেদ্ধ বা বেক করা মিষ্টি আলুর সঙ্গে সামান্য দারুচিনি ও মধু মিশিয়ে নিতে পারেন। মিষ্টি আলুতে আঁশ ও রেজিস্ট্যান্ট স্টার্চ রয়েছে, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাবার হিসেবে কাজ করতে পারে।


কিউই ও দই


কিউই ছোট টুকরো করে দই ও সামান্য মধুর সঙ্গে মিশিয়ে তৈরি করা যায় সহজ একটি ডেজার্ট। কিউইতে আঁশের পাশাপাশি অ্যাক্টিনিডিন নামের একটি এনজাইম রয়েছে, যা হজম প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। কিউই না পাওয়া গেলে পাকা পেঁপে বা পেয়ারা দিয়েও দইয়ের সঙ্গে একই ধরনের ডেজার্ট তৈরি করা যায়।


ফল ও দইয়ের ঘরোয়া ডেজার্ট


পাকা কলা, পেঁপে, আপেল বা পেয়ারা কেটে এর সঙ্গে টক দই মিশিয়ে নেওয়া যায়। চাইলে সামান্য খেজুর কুচি, চিয়া সিড বা বাদাম যোগ করা যেতে পারে। ফল থেকে আঁশ ও বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায়, আর দইয়ের প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যের জন্য সহায়ক হতে পারে। তাই অতিরিক্ত চিনি দেওয়া মিষ্টির পরিবর্তে এটি সহজ একটি বিকল্প হতে পারে।


মিষ্টি খাবার পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে ডেজার্টে কতটা চিনি, ক্রিম বা প্রক্রিয়াজাত উপাদান ব্যবহার করা হচ্ছে, সেদিকে নজর রাখা জরুরি। ফল, দই, বাদাম ও খেজুরের মতো উপাদান দিয়ে ঘরে তৈরি ডেজার্ট তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। তবে এসব খাবার কোনো রোগের চিকিৎসা নয়। অন্ত্র বা হজমের সমস্যা নিয়মিত হলে শুধু খাবারের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ১২:৩২ পিএম
  • আপডেট : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ১২:৩২ এএম


  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ১২:৩২ পিএম

সকালে ঘুম থেকে ওঠার পর পেট ফাঁপা, গ্যাস বা পেটে ভারী লাগার সমস্যা অনেকেরই হয়। অনিয়মিত খাবার, পর্যাপ্ত পানি না খাওয়া, অতিরিক্ত তেল-মসলা এবং কম শারীরিক পরিশ্রমের কারণে এমন অস্বস্তি বাড়তে পারে। তবে দিনের শুরুতে কয়েকটি সহজ অভ্যাস নিয়মিত করলে হজমের স্বাভাবিক প্রক্রিয়া ঠিক রাখতে সহায়তা করতে পারে।


ইন্টিগ্রেটিভ লাইফস্টাইল বিশেষজ্ঞ লুক কৌটিনহোর পরামর্শ অনুযায়ী, পেটের সুস্থতার জন্য কোনো কঠিন ডায়েট বা দ্রুত সমাধানের পেছনে না ছুটে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে গুরুত্ব দেওয়া বেশি জরুরি।


সকালে পানি পান করুন


ঘুম থেকে উঠে এক গ্লাস স্বাভাবিক বা হালকা গরম পানি পান করতে পারেন। রাতে দীর্ঘ সময় পানি না খাওয়ার পর সকালে পানি শরীরের পানির ঘাটতি পূরণে সহায়তা করে। পর্যাপ্ত পানি হজমের স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখতেও গুরুত্বপূর্ণ।


খাবারে আঁশ বাড়ান


সবজি, ফল, ডাল, ওটস, চিয়া সিডের মতো খাবারে ভালো পরিমাণে আঁশ থাকে। এগুলো নিয়মিত খাবারের অংশ করলে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করতে পারে। তবে হঠাৎ করে অনেক বেশি আঁশ খাওয়া ঠিক নয়। ধীরে ধীরে পরিমাণ বাড়ানো ভালো।


আদা ও মৌরি রাখতে পারেন


আদা ও মৌরি দীর্ঘদিন ধরে হজমের অস্বস্তিতে ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সকালে হালকা আদা বা মৌরি দিয়ে গরম পানি খেতে পারেন। এতে পেটের অস্বস্তি কিছুটা কমতে পারে।


চিয়া সিড খেলে আগে ভিজিয়ে নিন


চিয়া সিডে আঁশ থাকে। খাওয়ার আগে পানিতে ভিজিয়ে নিলে এটি নরম হয়ে যায়। অল্প পরিমাণ চিয়া সিড দই, ওটস বা পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে। এর সঙ্গে পর্যাপ্ত পানি পান করাও জরুরি।


সকালে একটু হাঁটুন


শুধু খাবারের দিকে নজর দিলেই হবে না। সকালে ১০ থেকে ১৫ মিনিট হাঁটার অভ্যাস করুন। নিয়মিত শারীরিক সক্রিয়তা হজম ও অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে।


অতিরিক্ত ভারী খাবার এড়িয়ে চলুন


সকালে খুব বেশি তেল-মসলা, ভাজাপোড়া বা অতিরিক্ত পরিমাণে খাবার খেলে পেট ভারী লাগতে পারে। দিনের শুরুতে সহজপাচ্য ও পরিমিত খাবার বেছে নেওয়া ভালো।


খাওয়ার সময়ের দিকে নজর দিন


প্রতিদিন খাবারের সময় মোটামুটি নির্দিষ্ট রাখার চেষ্টা করুন। দীর্ঘ সময় না খেয়ে থাকা এবং পরে একসঙ্গে অনেক বেশি খাবার খাওয়ার অভ্যাস হজমের ওপর চাপ তৈরি করতে পারে।


পেটের সুস্থতা একদিনে তৈরি হয় না। পর্যাপ্ত পানি, আঁশযুক্ত খাবার, নিয়মিত হাঁটা, পরিমিত খাবার এবং পর্যাপ্ত ঘুমের মতো ছোট ছোট অভ্যাস দীর্ঘমেয়াদে বেশি কাজে দেয়। কোনো একটি খাবার বা ঘরোয়া উপায়কে পেটের সব সমস্যার সমাধান হিসেবে দেখা ঠিক নয়। পেট ফাঁপা বা হজমের সমস্যা নিয়মিত হলে, খুব বেশি অস্বস্তি হলে কিংবা এর সঙ্গে তীব্র পেটব্যথা, বমি বা রক্তপাতের মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৬:০৫ পিএম

যুক্তরাষ্ট্রে করা একটি গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য ৮টি অভ্যাস মেনে চললে জীবন অন্তত ২৪ বছর দীর্ঘায়িত করা সম্ভব। গবেষণাটি এখনো প্রকাশিত হয়নি। তবে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে গবেষণাটির কিছু উল্লেখযোগ্য বিষয় উপস্থাপন করা হয়েছে।


গবেষণায় বলা হয়েছে, ৪০ বছর বয়সেও যদি এসব স্বাস্থ্যকর অভ্যাসে অভ্যস্ত হওয়া যায়, তাতেও জীবনের সঙ্গে বাড়তি ২৪ বছর যোগ করা সম্ভব। ৫০ বছর বয়সে শুরু করলে ২১ বছর আর ৬০ বছর বয়সে শুরু করলে ১৮ বছর পর্যন্ত জীবন দীর্ঘায়িত করা সম্ভব।


ভিএ বোস্টন হেলথকেয়ার সিস্টেমের মিলিয়ন ভেটেরান প্রোগ্রামের স্বাস্থ্য বিজ্ঞান বিশেষজ্ঞ এবং গবেষণাটির প্রধান লেখক জুয়ান-মাই নুয়েন বলেন, 'স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য ২০ বছর সময়ের মধ্যে এই পরিবর্তনগুলো আনতে হবে। এগুলো ধীরে ধীরেও করা যায়, আবার সবগুলো একসঙ্গেও করা যায়।'


সেই জাদুকরী অভ্যাসগুলো কী কী? এর কোনোটিই কিন্তু একেবারে নতুন নয়। নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, চাপ বা উদ্বেগ (স্ট্রেস) কমানো, ভালো ঘুম, ইতিবাচক সামাজিক সম্পর্ক রক্ষা করা, ধূমপান না করা, অতিরিক্ত পানাহার না করা এবং মাদকে আসক্ত না হওয়া।


৪০-৯৯ বছর বয়সী ৭ লাখ ২০ হাজার সামরিক বাহিনীর অভিজ্ঞতাসম্পন্ন মানুষের ওপর এই গবেষণাটি করা হয়েছে। এতে দেখা গেছে, কোনো পুরুষ যদি এই ৮টি অভ্যাসের অন্তত ১টি ৪০ বছর বয়স থেকে মেনে চলা শুরু করেন, তাহলেও তিনি বাড়তি ৪.৫ বছর বাঁচেন। ৩টি অভ্যাস রপ্ত করতে পারলে এটি বেড়ে ৮.৬ বছর পর্যন্ত হতে পারে।


নারীদের ক্ষেত্রেও প্রায় একই ফলাফল পাওয়া গেছে। যদিও পুরুষের তুলনায় নারীদের কিছুটা তারতম্য রয়েছে। অন্তত ১টি স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে নারীদের জীবন বাড়ে ৩.৫ বছর, ২টি মেনে চললে বাড়ে ৮ বছর আর ৩টি মেনে চললে বাড়ে ১২.৬ বছর।


অভ্যাসগুলো কী কী


মানুষের দীর্ঘায়ুতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, এমন ৮টি জীবনাচরণের ক্রম করা হয়েছে গবেষণাটিতে।


১. তালিকার প্রথমেই আছে ব্যায়াম। বিশেষজ্ঞদের মতে, সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নুয়েন বলেন, যারা ব্যায়াম করেন না, তাদের তুলনায় যারা ব্যায়াম করেন তাদের যেকোনো কারণে মৃত্যুঝুঁকি ৪৬ শতাংশ পর্যন্ত কম থাকে।


অন্যান্য গবেষণায় ফলাফলের সঙ্গেও এর মিল রয়েছে। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, সুস্বাস্থ্যের জন্য খুব কঠিন খেলা বা ব্যায়াম করার প্রয়োজন নেই। বরং কঠিন ব্যায়াম শরীরের ক্ষতিও করতে পারে।


২. দীর্ঘ জীবনের জন্য দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাদকাসক্ত না হওয়া। গবেষণায় দেখা গেছে, মাদকসক্ত না হলে মৃত্যুঝুঁকি কমে ৩৮ শতাংশ। বর্তমান প্রেক্ষাপটে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বিশ্বের অনেক দেশেই, বিশেষ করে যুক্তরাষ্ট্রে এটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করেছে।


৩. গবেষণাটিতে দেখা গেছে, কখনো তামাক গ্রহণ না করলে মৃত্যুঝুঁকি কমে ২৯ শতাংশ। যিনি আগে ধূমপান করতেন, তার জন্য এই মৃত্যুঝুঁকির হার প্রযোজ্য নয়। বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন, জীবনের যেকোনো পর্যায়ে ধূমপান ছাড়লেই এর ইতিবাচক ফলাফল পাওয়া যায়।


৪. দুশ্চিন্তা বা উদ্বেগ নিয়ন্ত্রণ তালিকার চতুর্থ অবস্থানে আছে। গবেষণায় দেখা গেছে, দুশ্চিন্তা বা উদ্বেগ নিয়ন্ত্রণ করতে পারলে মৃত্যুঝুঁকি কমে ২২ শতাংশ। মানুষের স্বাস্থ্যের ওপর দুশ্চিন্তার মারাত্মক প্রভাব রয়েছে।


৫. গবেষণায় দেখা গেছে, উদ্ভিদ-ভিত্তিক খাবার গ্রহণ করলে দীর্ঘজীবন পাওয়ার সম্ভাবনা ২১ শতাংশ বৃদ্ধি পায়। নুয়েন বলেন, তবে এর অর্থ এই নয় যে আপনাকে পুরোপুরি নিরামিষভোজী হতে হবে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করাটাই মুখ্য।


৬. অ্যালকোহলযুক্ত পানীয় পরিহার করা আরেকটি স্বাস্থ্যকর অভ্যাস। দিনে ৪টির বেশি অ্যালকোহলযুক্ত পানীয় পান না করলে মৃত্যুঝুঁকি ১৯ শতাংশ পর্যন্ত কমে বলে গবেষণায় দেখা গেছে।


৭. গবেষণায় দেখা গেছে, রাতে ৭ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত পর্যাপ্ত ও ভালো ঘুম ১৮ শতাংশ মৃত্যুঝুঁকি কমায়। বহু গবেষণাতেই অপর্যাপ্ত ঘুমের সঙ্গে স্বাস্থ্যহানির সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। অপর্যাপ্ত ঘুমের ফলে অনেক সময় অল্প বয়সে মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে।


৮. ইতিবাচক সামাজিক সম্পর্ক দীর্ঘজীবন পাওয়ার সম্ভাবনা ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, একাকীত্ব ও বিচ্ছিন্ন অবস্থা বিশেষ করে বয়ষ্ক জনগোষ্ঠির মধ্যে খুবই উদ্বেগজনকভাবে বাড়ছে।


নুয়েন বলেন, '৫ শতাংশকে হয়তো কম মনে হতে পারে, কিন্তু প্রতিটি ছোট ছোট পদক্ষেপই উপকারী।'

  • প্রকাশ : সোমবার ১৭ আগস্ট, ২০২৬, সময় : ১:৫৯ পিএম
  • আপডেট : সোমবার ১৭ আগস্ট, ২০২৬, সময় : ১:৫৯ এএম

এ সম্পর্কিত আরও খবর


প্রতীকী ছবি

  • প্রকাশ : সোমবার ১৭ আগস্ট, ২০২৬, সময় : ১:৫৯ পিএম

অনেকেরই কাজের ফাঁকে বা মনের অজান্তে আঙুল 'মটকানো'-র অভ্যাস আছে। কাজের মাঝে একটানা টাইপ করতে করতে যখনই ক্লান্ত লাগে তখন আঙুল ফোটালে ‘কট’ করে এক ধরনের শব্দ হয়। এতে অদ্ভুত এক ধরনের শান্তি পাওয়া যায়। কিন্তু কখনও ভেবে দেখেছেন আঙুল ফোটানোর সময় অস্থিসন্ধির ভেতরে আসলে ঠিক কী ঘটে? 


‘ইন্ডিয়ান এক্সপ্রেসের’র এক প্রতিবেদনে বলা হয়েছে,আমাদের প্রতিটি জয়েন্টে 'সাইনোভিয়াল ফ্লুইড' তরল থাকে। আঙুলে চাপ দিলে বা বাঁকালে এই তরলে বুদবুদ তৈরি হয়ে ফেটে যায়, যাকে ডাক্তারি ভাষায় 'ক্রিপিটেশন' বলা হয়। এই গ্যাস বাবল ফেটে যাওয়ার ফলেই শব্দ তৈরি হয়।


ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাঝে মাঝে আঙুল ফোটালে বা হালকা শব্দ করলে জয়েন্ট বা হাড়ের কোনো বড় ক্ষতি হয় না। অনেকেই ক্লান্তি দূর করতে বা মানসিক তৃপ্তির জন্য আঙুল মটকান। কিন্তু চিকিৎসকরা বলেন, সবসময় নিয়মিত এটা না করলে ভয়ের কোনও কারণ নেই। এর সঙ্গে সরাসরি অস্থিসন্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্পর্ক নেই। তবে অনেক সময় দেখা যায় আঙুল ফাটাতে গিয়ে আঙুলে ব্যথা রয়েছে, সেটা দীর্ঘদিন স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 


বিশেষজ্ঞরা বলছেন, মাঝে মাঝে আঙুল ফাটানো ঠিক হলেও বদঅভ্যাসে পরিণত করলেই মুশকিল। অতিরিক্ত চাপ দিয়ে আঙুল মটকালে, খুব জোরে মোচড় দিলে বা অন্য কাউকে দিয়ে জোর করে ফোটালে লিগামেন্ট আলগা হয়ে যেতে পারে। অতিরিক্ত এমন করার ফলে হাতের গ্রিপ বা আঁকড়ে ধরার শক্তি কমে যায়। এমনকি লিগামেন্টে আঘাত লাগার সম্ভাবনাও থাকে। তাই আঙুল মটকানোকে বদঅভ্যাসে পরিণত না করে নিয়ন্ত্রণে রাখাই ভালো। তবে যদি ব্যথা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বিষয় : আঙুল