শাহরুখ খান
ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। তবে গত এক বছরে তার আনুমানিক সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১০ হাজার কোটি রুপি।
২০২৫ সালের তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তার সম্পদের আনুমানিক মূল্য কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি।
তবে মনে রাখতে হবে, এসব হিসাব অনুমাননির্ভর। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের মূল্য কীভাবে নির্ধারণ করা হচ্ছে, তার ওপর মোট সম্পদের হিসাব পরিবর্তিত হতে পারে।
২০২৬ সালের তালিকায় ভারতের ধনী অভিনেতাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি।
গত বছরের তালিকায় অমিতাভের সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি। অর্থাৎ এবার তার সম্পদের হিসাব অনেকটাই বেড়েছে। তার দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি বিনিয়োগ, আবাসন ও অন্যান্য সম্পদও এই হিসাবের অংশ।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি।
এরপর রয়েছেন হৃতিক রোশন। তার সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি। ২০২৫ সালে হৃতিকের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি হৃতিকের ব্যবসায়িক কর্মকাণ্ডও রয়েছে।
তালিকায় নেই জুহি ও করণ
২০২৫ সালের তালিকায় থাকা দুই পরিচিত নাম এবার আর ২০২৬ সালের তালিকায় নেই। তারা হলেন অভিনেত্রী জুহি চাওলা ও চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।
২০২৫ সালে জুহি চাওলার আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি। একই তালিকায় করণ জোহরের সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৮৮০ কোটি রুপি।
পবিত্র কাবা শরিফে হবু বরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী নাজনীন নীহা। ছবি: সংগৃহীত
মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৩৫০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে সিনেমাটি।
দীপাবলির উৎসবের আবহে তৃতীয় দিনে ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও শনিবার, ৭ নভেম্বর, আবার ঘুরে দাঁড়ায় ‘রামায়ণ’। এদিন ভারতের বাজারে ছবিটির নিট আয় হয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ। এমনকি মুক্তির প্রথম দিনের আয়কেও ছাড়িয়ে গেছে তৃতীয় দিনের সংগ্রহ।ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে ছবিটির আয় ছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে। তবে তৃতীয় দিনের আয় বৃদ্ধিতে তিন দিনে ভারতের বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি। করসহ এ আয় ২১৮ কোটি ২৫ লাখ রুপি।
বিদেশের বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। তৃতীয় দিনে সেখান থেকে এসেছে ৬০ কোটি রুপি। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তিন দিনে ছবিটির আয় ১৫৭ কোটি ২৫ লাখ রুপি। ভারত ও বিদেশের বাজার মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি।
পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া ‘রামায়ণ’-এর আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। তৃতীয় দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে ৫৩ কোটি রুপি। তিন দিনে এই সংস্করণের মোট আয় ১৩৬ কোটি রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ১৮ কোটি ৭০ লাখ, তেলেগু থেকে ১৬ কোটি ৭৫ লাখ, তামিল থেকে ৬ কোটি ৬০ লাখ এবং মালয়ালম থেকে ৪ কোটি ৬৫ লাখ রুপি এসেছে।
আয়ের এই হিসাব থেকে বোঝা যায়, হিন্দি ভাষার পাশাপাশি দক্ষিণ ভারতের দর্শকদের কাছ থেকেও সাড়া পেয়েছে সিনেমাটি। বিশেষ করে কন্নড় ও তেলেগু সংস্করণের আয় ছবিটির সামগ্রিক ব্যবসায় ভূমিকা রেখেছে।সিনেমাটির অন্যতম আকর্ষণ রণবীর কাপুর ও যশের অভিনয়। রামের চরিত্রে রণবীর এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবেকে দেখা গেছে।
ছবিতে আরও অভিনয় করেছেন অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয় ও কুনাল কাপুর। তারকাবহুল অভিনয়শিল্পীদের পাশাপাশি বড় আয়োজন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বাড়িয়েছে।পরিচালক নিতেশ তিওয়ারি এর আগে ‘দঙ্গল’ ও ‘ছিছোড়ে’র মতো সফল সিনেমা নির্মাণ করেছেন। এবার তিনি বড় পর্দায় তুলে ধরেছেন ভারতীয় উপমহাদেশের বহুল পরিচিত মহাকাব্য ‘রামায়ণ’।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান ও হলিউডের সংগীত পরিচালক হ্যান্স জিমার। চিত্রগ্রহণে রয়েছেন মিতেশ মিরচান্দানি। ভিজ্যুয়াল ইফেক্টসের দায়িত্বে আছে ডিএনইজি। দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। প্রথম পর্বের সাফল্যের পর গল্পের পরবর্তী অংশ নিয়েও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।
রণবীর কাপুর
বলিউডে অভিনেতা হিসেবে একের পর এক চমক দেখিয়েছেন রণবীর কাপুর। তবে এবার ক্যামেরার সামনে নয়, পেছনে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। শুধু অভিনয় নয়, গল্প বলা ও সিনেমা নির্মাণের প্রতি আগ্রহ থেকেই পরিচালনায় আসতে চান এই অভিনেতা। এমনকি আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই নিজের পরিচালনায় প্রথম সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।
সম্প্রতি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার প্রচারে এক যৌথ সাক্ষাৎকারে সাই পল্লবীর সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন রণবীর। সেখানেই জানান, কয়েক মাস আগে থেকেই নিজের পরিচালিত প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। রণবীর বলেন, আমি কয়েক মাস আগে চিত্রনাট্য লেখা শুরু করেছি। বুঝতে পারছি, একটি গল্প তৈরি করা কতটা কঠিন। লেখক ও সৃজনশীল মানুষদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। তার মতে, একজন সংগীতশিল্পীর পর পরিচালকই সৃষ্টির আনন্দ সবচেয়ে গভীরভাবে অনুভব করেন। কারণ, একটি সিনেমার গল্প ভাবা থেকে শুরু করে সেটিকে পর্দায় তুলে ধরার পুরো প্রক্রিয়ায় পরিচালকের ভূমিকা থাকে।
পরিচালক হিসেবে কোন ঘরানার সিনেমা বানাবেন, তা এখনো চূড়ান্ত করেননি রণবীর। তবে তার পছন্দের সিনেমার তালিকায় রয়েছে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং রাজকুমার হিরানির সিনেমা। এসব ছবির মতো দর্শকের মনে উষ্ণতা ও ইতিবাচক অনুভূতি তৈরি করে, এমন একটি পারিবারিক গল্প নির্মাণ করতে চান তিনি।
সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রণবীর। তিনি বলেনঅভিনেতা হিসেবে হয়তো এটাই আমার শেষ দশক। আগামী দিনগুলোতে পরিচালনার দিকে বেশি মনোযোগ দিতে চাই। তবে তার আগে ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিমেল ২’ ও ‘রামায়ণ: পার্ট টু’র কাজ শেষ করতে চান।পরিচালনায় রণবীরের আগ্রহ অবশ্য নতুন নয়। গত বছর নিজের জন্মদিনে ইনস্টাগ্রাম লাইভে জানিয়েছিলেন, পরিচালনার জন্য লেখকদের একটি দলও গঠন করেছেন। তাঁর বাবা ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চলে’ সিনেমা পরিচালনা করেছিলেন। কিশোর বয়সে সেই সিনেমার কাজে বাবাকে সহযোগিতা করেছিলেন রণবীর। পরে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।এদিকে অভিনয়ের ব্যস্ততাও কমছে না রণবীরের। আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘অ্যানিমেল’ ও ‘রামায়ণ’-এর পরবর্তী কিস্তি। সব মিলিয়ে বলিউডে অভিনেতা থেকে পরিচালক হয়ে ওঠার নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন রণবীর।
সূত্র: এনডিটিভি
চিত্রনায়িকা পরীমনি
সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। এতে শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কর্মকাণ্ড না করার কথা বলা হয়েছে, যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।
পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান পরীমনি। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা তার ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এ নিয়ে পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন পরীমনি কেড়ে নেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তার ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপডটি পরীমনির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ভেঙে ফেলেন বলেও উল্লেখ রয়েছে।ওই ঘটনার সময় ধাক্কাধাক্কিতে জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন বলে নোটিশে দাবি করা হয়েছে। এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামে এক বিচারপ্রার্থীও আহত হন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, তার মাথা ফেটে রক্ত বের হয়েছিল।
নোটিশে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সেখানে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের মাধ্যমে আদালতের পরিবেশ নিয়ন্ত্রণ কিংবা পেশিশক্তি প্রদর্শনের কোনো সুযোগ নেই।
বিতর্কিত পোস্টে ‘জাতীয় সংগীত’ ব্যবহার করে ধৃষ্টতা পরীমনির
এতে আরও অভিযোগ করা হয়েছে, আদালত থেকে বের হওয়ার পর পরীমনি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের দিকে তেড়ে যান। রবিউলের ডান হাত জন্মগতভাবে ছোট এবং ওই হাতে তিনটি আঙুল না থাকায় তিনি স্বাভাবিকভাবে হাতটি ব্যবহার করতে পারেন না। এ সময় পরীমনি তাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং হত্যার হুমকি দেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ঘটনাটির ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও জানানো হয়।
নোটিশে আরও বলা হয়েছে, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ তার পেশাগত মর্যাদার ওপর আঘাত। একই সঙ্গে এটি স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের দায়িত্ব পালনের অনুকূল পরিবেশের জন্য হুমকিস্বরূপ। একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
পরীমনির আচরণে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা
অন্যদিকে, গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট দিয়েছেন বলে নোটিশে অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। প্রকাশিত সংবাদগুলোর মন্তব্যের ঘরে এ নিয়ে নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকরা জানান, সম্প্রতি ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির ১৭ দিন আগে পরীমনির সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীকে অসম্মান করার কারণে এবং চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি গণমাধ্যমকর্মীদের দাবির সমর্থন জানিয়ে এই ইভেন্ট থেকে পরীমনিকে বাদ দিয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে পরীমনি তার ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিযষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’
মুহূর্তেই বিষয়টি চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ফলে আয়োজকরা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
প্রতিবাদের মুখে আয়োজকরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে নায়িকা পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে এই ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত