ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০২ আগস্ট, ২০২৬, সময় : ২:৪৪ পিএম

সিলেটের চা দোকানের আড্ডায় বসে বন্ধুদের দিয়ে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। সেখান থেকে বাংলা দ্বিতীয় পত্রের ১ বস্তা খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।


গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চা দোকান থেকে উত্তরপত্রগুলি জব্দ করা হয় বলে জানান শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।


খাতাগুলির পরীক্ষক সিলেটের মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক ইকবাল হোসেন সোহান। তিনি শাবিপ্রবি বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।


একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, রাত সাড়ে ১০টার দিকে চা দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করছিলেন প্রভাষক ইকবাল হোসেন। এ সময় তার দুই বন্ধুকেও খাতা মূল্যায়ন করতে দেখা যায়। খাতাগুলি একটি চালের বস্তায় রাখা ছিল। খবর পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে খাতাগুলি জব্দ করেন এবং ওই শিক্ষককে সঙ্গে নিয়ে স্থানীয় থানায় যান।


সিলেট জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, “অভিযুক্ত শিক্ষককে নিয়ে শিক্ষা বোর্ডের চেয়াম্যান থানায় আসছেন। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে থানায় একটা জিডি (সাধারণ ডায়েরি) করছেন। পরে আমরা ওই শিক্ষককে তাদের (শিক্ষা বোর্ডের কর্মকর্তা) হেফাজতে দিয়ে দিয়েছি।”


এসব বিষয় নিয়ে জানতে চাইলে ইকবাল হোসেন সোহান বলেন, “সেখানে কোনো খাতা মূল্যায়ন করা হয়নি। সেগুলো আগেই দেখা হয়েছে। মূল্যায়ন করা খাতাগুলি কুরিয়ার করতে নিয়ে যাবার পথে সেখানে বসে গুছিয়ে নিচ্ছিলাম।”


তবে নাম না প্রকাশের শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, শুক্রবার রাতেও সাড়ে ১০টার দিকে একই দোকানে বসে প্রভাষক ইকবালসহ চারজন উত্তরপত্র মূল্যায়ন করেছিলেন। এই বিষয়ে হাতে আসা এক ভিডিওতেও তাই দেখা গেছে।


ইকবাল হোসেন সোহানের সঙ্গে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী আইরিন লিনজা।


তিনি বলেন, “যার খাতা ওনিই শিক্ষক। তিনি আমার বন্ধু-ব্যাচমেট। আমিসহ এক্স সাস্টিয়ানরা সেখান ছিলাম তবে এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”


খাতা জব্দের বিষয়টি নিশ্চিত করলেও তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।


তিনি বলেন, “এ বিষয়টি নিয়ে আমি অনেক ব্যস্ত আছি। আমি পরে কথা বলছি। আমি এখন অনেক ব্যস্ত।”



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ০৮ আগস্ট, ২০২৬, সময় : ১২:০৬ এএম

ছেলের সুন্নাতে খতনাকে ঘিরে জাঁকজমকপূর্ণ আয়োজন না করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একমাত্র ছেলে মো. সাফারাত ওয়াসিত বিন সালাউদ্দিনের খতনা উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার চারটি মাদরাসা ও এতিমখানার প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য একবেলা খাবারের আয়োজন করেছেন তিনি।


শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর এবং ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের চারটি মাদরাসা ও এতিমখানায় এ খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনের আগে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




এদিন দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের জামিয়া আল-হেরা মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে তিনি তার ছেলের খতনা উপলক্ষে এ আয়োজনের কথা তুলে ধরেন।


প্রতিমন্ত্রী বলেন, ‘আমার একমাত্র ছেলে গুলশানের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। স্কুল হলেও সেখানে ইসলামি শিক্ষার ব্যবস্থা রয়েছে। এ বছরই সে হেফজ পড়া শুরু করেছে। সম্প্রতি তার খতনা করিয়েছি। ইসলামে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করার কথা বলা হয়েছে। তাই আজকের দিনে চারটি মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করেছি। আমিও আজ আপনাদের সঙ্গে বসে খাব।’


এ সময় তিনি তার ছেলে ও পরিবারের সদস্যদের জন্য মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।




জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী টুকু মাদরাসার প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর সঙ্গে বসে দুপুরের খাবার খান। এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল ও দইসহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে একই খাবার গ্রহণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফিসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।


নিজ সন্তানের খতনা উপলক্ষে আনুষ্ঠানিকতা ও জাঁকজমক এড়িয়ে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিমন্ত্রীর খাবার ভাগ করে নেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।


সর্বশেষ সব খবর

আজাদ হোসেন।

  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ১১:৩২ পিএম

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর আজাদ হোসেন (৩৪) নামে এক যুবদল নেতার মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার গলায় দড়ি প্যাঁচানো এবং চোখের ওপর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোষবাগ গ্রামের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নিহত আজাদ একই গ্রামের হানিফ মিয়ার বাড়ির মৃত ফজল হকের ছেলে। তিনি কবিরহাট পৌরসভার ৮ নম্বর যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।


পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে আজাদ হোসেন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, আজাদের চাচাতো ভাই ফারুক (৪০) ও নিজাম (৩৬) এ ঘটনায় জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলেও দাবি করেন স্বজনরা।


নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, যুবদল নেতা আজাদ ব্যবসা করত। পাশাপাশি যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি।


কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং চোখের ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ৯:৫৩ পিএম

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ নয়জনের মধ্যে ৫ পরিচয় নিশ্চিত হওয়া গেছে।তারা হলেন- সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় (প্রিয়ম) (২২), দক্ষিণ সুরমা থানা এলাকার জাহাঙ্গীরের মেয়ে জায়ফা (৪) ও কিশোরগঞ্জের চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে বাউলশিল্পী পেহেলী ভৈরবী, কিশোরগঞ্জের মৃত সাফিউদ্দিনের ছেলে হাজী সাইফুল ইসলাম (৫০), ব্রাহ্মণবাড়িয়া বগডহর এলাকার মৃত বারেক মিয়ার ছেলে আবুল হোসেন(৪৪)। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।


রাতে মাজারে গান, সকালে সড়কে গেল প্রাণ


সংশ্নািষ্ট সুত্রে জানা যায়, শুক্রবার (৭আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৭ জন মারা যান ও হাসপাতালে আরও ২ জন মারা যান।এছাড়া এই ঘটনায় আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন।


আহতদের মধ্যে রয়েছেন- ওয়াব (৪৫), মনসুর (৩৪), আতিকুল ইসলাম (৪৮), বাবুল (৪০), মফিজ মিয়া (৫৫), সাজিদ নুর (৪৫), নুরুন্নাহার (৪০), মুক্তার হোসেন (৬৫), জাহাঙ্গীর (২৮), আফজল (৩০), আফরোজা (৩৮), মন্টু (৩০), রাজু (৫৫)।


সিলেটে এসেছিলেন ঘুরতে ৫ বন্ধুঃ ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল


শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিতে পরিবারের লোকজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর আবেদন করলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।


'বেপরোয়া' এক মোটরসাইকেলের জন্য মুহূর্তে শেষ ৯ প্রাণ


সর্বশেষ সব খবর

নলছিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ৯:৪০ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট"-এর উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদ খান। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ,  মাসুদ রানা শুভ যুগ্ম সাধারণ সম্পাদক- বেসরকারি বিশ্ববিদ্যালয়, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আই. কে. সজল তালুকদার, সাধারণ সম্পাদক মো. তানভীর খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য সরদার মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সদস্য আ. আজিজ খান, সুবিদপুর ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন খান এবং ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম আকাশ।


বক্তারা বলেন, "একমাত্র খেলাধুলাই পারে তরুণদের বিপথগামী হওয়া থেকে বিরত রাখতে। তরুণদের মেধা, মনন ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।" তাঁরা এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, "তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।"


উদ্বোধনী ম্যাচে "এসএসসি ব্যাচ-২০২২" এবং "The Turbo Titans" মুখোমুখি হয়। খেলাটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য অংশগ্রহণকারী দল, অতিথিবৃন্দ, দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি আয়োজক কমিটি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ৯:৩৫ পিএম

দিনাজপুরের বিরল উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাতে পরিচালিত এ অভিযানের তথ্য জানায় জেলা পুলিশ।


দিনাজপুর জেলা পুলিশ সুপারের মিডিয়া সেলের প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


প্রেস রিলিজ অনুযায়ী, ৬ আগস্ট রাত ৯টা ২০ মিনিটে বিরল উপজেলার ফারাক্কাবাদ ইউনিয়নের কাঞ্চন ফিলিং স্টেশনের বিপরীত পাশে অভিযান চালানো হয়। এ সময় মো. দেলোয়ার হোসেন, মো. ফরহাদুল ইসলাম ও মো. নুর জামানকে গ্রেপ্তার করা হয়।


অভিযানে তাদের কাছ থেকে ১৬ বোতল ESkuf, ২৩ বোতল PHENSIBILL এবং ৪১ বোতল WINCEREXসহ মোট ৮০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানানো হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিরল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


উল্লেখ্য, এ তথ্য দিনাজপুর জেলা পুলিশ সুপারের মিডিয়া সেলের প্রকাশিত অফিসিয়াল প্রেস রিলিজের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।


সর্বশেষ সব খবর

বাউলশিল্পী পেহলি ভৈরবী

  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ৯:২৩ পিএম

বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাবাল শাহর মাজারে গানের আসরে গান গেয়েছিলেন বাউলশিল্পী পেহলি ভৈরবী। তার গানে মুগ্ধ হয়েছিলেন উপস্থিত শ্রোতারা। কেউ কেউ সেই গানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিলেন। তবে রাত পেরিয়ে সকাল হতেই আসে তার মৃত্যুর খবর।


শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন পেহলি ভৈরবী। এ দুর্ঘটনায় শিশুসহ নয়জন নিহত এবং অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। নিহত পেহলি ভৈরবীর বয়স ২৩ বছর। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে।


স্থানীয় এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার রাতে তিনি ছাবাল শাহর মাজারের গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পেহলি ভৈরবীর গানের কয়েকটি ভিডিও তিনি ধারণ করেছেন এবং ফেসবুকে লাইভও করেছেন। তার ভাষ্য, পেহলি ভৈরবীর বাড়ি ভৈরবে। এর আগেও তিনি ওই মাজারে এসে গান গেয়েছেন।


জানা গেছে, ‘বন্ধন স্টুডিও’ নামের একটি ফেসবুক পেজে শাহীন আহমদ বৃহস্পতিবার রাতের অনুষ্ঠানে পেহলি ভৈরবীর গাওয়া একটি গান প্রচার করেছেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন সোহেল আহমদ। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


শুক্রবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দুর্ঘটনায় নিহত নয়জনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। পেহলি ভৈরবী ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন তিন বছরের শিশু জাইফা, সিলেট নগরের সোবহানীঘাটের বাসিন্দা সপ্তম রায় প্রীতম (২৬), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আবুল হোসেন (৪৪) এবং কুমিল্লার মনোহরগঞ্জের হাফিজ আরমান হোসেন রাহিম (১৯)।


শিশু জাইফা দক্ষিণ সুরমার চন্ডিপুল বাইপাস এলাকার জাহাঙ্গীর শেখের মেয়ে। দুর্ঘটনায় জাইফার বাবা ও মা আহত হয়েছেন। মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পর তারা বারবার জ্ঞান হারাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনেরা।


শুক্রবার সকাল সাতটার দিকে কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, সিলেটগামী বেঙ্গল পরিবহনের বাসটি ওভারটেক করার সময় ইউনিক পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশসহ বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ইউনিক পরিবহনের বাসটি পরে সড়কের পাশের খাদে পড়ে যায়।


দুর্ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবর