মাওলানা আবুল কালাম আজাদ, পুতুল, এবং তাইফুল ইসলাম টিপু।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত নাটোর-১ ( লালপুর - বাগাতিপাড়া) আসন। নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব থেকেই এখানে উত্তেজনার পারদ ছিল সর্বোচ্চ পর্যায়ে। রাজনীতির অনিশ্চিত খেলায় ক্ষনে ক্ষনে বদলেছে এখানকার ভোটের হিসাব। ৪৬৬ বর্গ কিলোমিটার আয়তনের দুটি উপজেলার ১৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভা মিলে এখানে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ২৭৬ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন নয় জন প্রার্থী।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে এবার আওয়ামী লীগ না থাকায় ভূমিধস বিজয়ের সুযোগ ছিল তাদের। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহদপ্তর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আসনটিতে হতে চলেছে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই।
এখানে বিএনপির প্রার্থী হয়েছেন জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব ও মরহুম যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছোট কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। জামায়াতের হয়ে লড়ছেন লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ। মাঠের বর্তমান বাস্তবতায় তাদের তিনজনেরই রয়েছে জয়ের সমান সম্ভাবনা। জয় পেতে পরিকল্পিত ছকে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপির পাশাপাশি আওয়ামী ভোটারদের সমর্থন পেতে শুরু থেকেই কৌশলী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু। সাধারণ আওয়ামী কর্মী সমর্থকদের জেল, জুলুম ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য দিয়ে আসছেন তিনি। তার কলস প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে এই আসনে বিএনপি পুনর্জীবন পাবে বলে দাবি করেন তিনি।
স্থানীয় রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, নাটোর -১ আসনে এবার এক লাখের কম ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হবার সম্ভাবনা বেশি। আর ভোটের ফল নির্ধারণ করবেন আওয়ামী ভোটাররা। ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি ও প্রার্থী পছন্দের ওপর নির্ভর করছে অনেক কিছু। তাই তাদের ভোট টানতে সর্বোচ্চ চেষ্টায় আছেন সব প্রার্থী।
স্থানীয়রা জানান, ধানের শীষের প্রার্থী হওয়ায় দলীয় ভোট বেশি পাবেন পুতুল। উপজেলা বিএনপির সর্বশেষ কমিটির অধিকাংশ নেতা তার পক্ষে থাকলেও পূর্বে বহিস্কৃত ও ত্যাগী নেতাদের অধিকাংশ ঐক্যবদ্ধ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী টিপুর পক্ষে। এদিকে দীর্ঘদিন ধরে পুতুলের মনোনয়নের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হওয়া আপন বড় ভাই ডা. মোহাম্মদ ইয়াসির আরশাদ সম্প্রতি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সমর্থন জানিয়েছেন ছোট বোন পুতুলকে। কিন্তু সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারায় তার অধিকাংশ নেতাকর্মী যোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। এতে ধানের শীষের প্রার্থীর একচেটিয়া বিজয় প্রায় অসম্ভব।
এদিকে দেড় বছর ধরে পরিকল্পিত ছকে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলীয় শৃঙ্খলা ও বিএনপির অনৈক্য তাদের দিচ্ছে বাড়তি সুবিধা।
সূত্রমতে, এই আসনে জামায়াতের একনিষ্ঠ কর্মী সমর্থক আছে প্রায় ৩০ হাজার। এছাড়া প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপির ২'শ সমর্থক ও আওয়ামী লীগের এক থেকে দুই শতাংশ সমর্থকের ভোট মিলিয়ে প্রায় ৮০ হাজার ভোট নিশ্চিত বলে জানিয়েছে দলীয় সূত্র। বর্তমানে আরও ১৫ থেকে ২০ হাজার ভোট পেতে প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট পরিবারকে কাছে টানতে তারা কাজ করছেন। সব প্রার্থী নিজেদের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী হলেও অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত। তবে সব মিলিয়ে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হচ্ছে তা অনেকটাই নিশ্চিত।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।