অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে বিজয়ী করতে এক মঞ্চে ঐক্যবদ্ধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে বিজয়ী করতে এক মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক ও বঞ্চিত নেতারা।
গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলা এলাকায় আয়োজিত এক সমাবেশে তারা টিপুর প্রতি সমর্থন জানিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে এবং আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম বিমল, লালপুর থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা, বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আনসার আলীসহ বিভিন্ন পর্যায়ের সাবেক ও বঞ্চিত নেতারা।
এ ছাড়া সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপিতে যে বঞ্চনার রাজনীতি শুরু হয়েছে, তার সর্বশেষ শিকার অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
দীর্ঘদিন ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে যারা দলকে সংগঠিত করেছেন, তাদেরই পরিকল্পিতভাবে কোণঠাসা করা হয়েছে। উত্তরাধিকারভিত্তিক রাজনীতি ও গ্রুপিংয়ের মাধ্যমে মাঠপর্যায়ের নেতাদের বাদ দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, লালপুর- বাগাতিপাড়ার বিএনপি দীর্ঘদিন ধরে বিভক্ত ছিল। এই খণ্ডিত বিএনপিকে আবার ঐক্যবদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা জন্মসূত্রে বিএনপি- কোনো সুযোগসন্ধানী নই। আওয়ামী লীগ বা অন্য কোনো দলের সঙ্গে আঁতাত করা বিএনপি আমরা নই।
সমাবেশে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি হলে তা প্রতিহত করার ঘোষণাও দেন। তারা বলেন, ১২ তারিখে ব্যালটের মাধ্যমেই এর জবাব দেওয়া হবে। জনগণের রায়ে বিজয়ী হয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করা হবে।
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থে নয়, লালপুর-বাগাতিপাড়ার বিএনপিকে ঐক্যবদ্ধ করতেই রাজনীতিতে নেমেছি। দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির মধ্যে যে দূরত্ব তৈরি করা হয়েছিল, তা আজ থেকে কমতে শুরু করেছে। যোগ্যতা অনুযায়ী সবাইকে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন–সংগ্রামের ইতিহাস আছে। কোনো হুমকি বা ধমকিতে আমরা ভয় পাই না। প্রয়োজনে আবারও দলের জন্য রাজপথে নামতে আমরা প্রস্তুত।”
উল্লেখ্য, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২১ জানুয়ারি অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।
তিনি কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।