সাহিদ হাসান
রাজশাহীর রাজনীতিতে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সংকট না থাকলেও আভ্যন্তরীণ কোন্দল একটি বড় বিষয় হিসেবে দাঁড়িয়েছে। কেবলমাত্র দলীয় কোন্দলের কারণে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয় নেতা, বিএনপির মিজানুর রহমান মিনু বিজয়ী হলেও কাঙ্খিত ফলাফল তিনি ঘরে তুলতে পারেননি। সে কারণে আগামী মেয়র নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা।
দেশের ছয়টি সিটি কর্পোরেশনে ইতিমধ্যে প্রশাসক হিসেবে বিএনপি নেতাদের নিযুক্ত করা হলেও রাজশাহী সহ আরো কয়েকটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ প্রক্রিয়াধীন। এমতাবস্থায় রাজশাহীর এই পদটি পেতে অনেক নেতাই তৎপর। তবে দলীয় গ্রুপিং লবিং এর কারণে রাজশাহী প্রশাসক নিয়োগ বিলম্বিত হচ্ছে বলে অনেকে ধারণা।
প্রশাসকের পদে নিজেকে যোগ্য মনে করেন অনেকেই। এদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো আগামীতে রাজশাহীর নেতৃত্ব দেবেন।রাজশাহী মহানগর রাজনীতিতে অন্তত ডজন খানেক নেতা আগামী দিনে নেতৃত্ব দানে সক্ষম বলে মনে করেন তারা। এর বাইরেও স্বচ্ছ রাজনৈতিক ধারার একাধিক নেতা সক্রিয় রয়েছেন। ইতিমধ্যে অনেকেই জনসেবা মূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে ইতিবাচক সাড়া ফেলেছেন। এর পাশাপাশি রাজনীতিতেও প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন।
রাজশাহী মহানগর বিএনপিতে নেতৃত্বের কোন্দল থাকলেও কর্মীরা দলের জন্য নিবেদিত। তবে নেতাদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ভোটব্যাংক ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজশাহী রাজনীতির অন্যতম জনপ্রিয় নেতা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর পর রাজনীতির উত্তরসূরী ভাবা হয় যাদের তাদের মধ্যে অন্যতম,বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
পরের ধাপে রয়েছেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত,মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ,সহ সভাপতি ওয়ালিউল হক রানা,সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও সাংগঠনিক বৃত্তের বাইরে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি,মহানগর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাহিদ হাসান,সাবেক ছাত্র নেতা মাহফুজুল হাসনাইন হিকল ও শফিকুল ইসলাম সমাপ্ত।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ও বিএনপি'র অভ্যন্তরীণ বলয়ের বাইরে রাজনীতিতে সহজ সমীকরণে এগিয়ে আছেন স্বচ্ছ চিন্তা চেতনার অধিকারী সাহিদ হাসান। এক্ষেত্রে নির্দিষ্ট গণ্ডির বাইরে বিশেষ ভাবমূর্তি নিয়ে এগিয়ে আছেন সাহিদ হাসান।
৯০ দশকে সাহিদ হাসান যখন মহানগর ছাত্রদলের সভাপতি তখন তার ভাই মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফা জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজশাহী মহানগরীর সকল সাংগঠনিক ওয়ার্ডের ভিত মজবুত করতে গেলে প্রথমেই নেতাদের গ্রুপিং বন্ধ করতে হবে। একইসাথে মহিলা দলকে সুসংগঠিত করতে হবে। করতে হবে অঙ্গসংগঠনগুলোকে শক্তিশালী।
সব মিলিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে রাজনীতিতে নতুন চমক ও সাংগঠনিক অবস্থান সু সংগঠিত করার জন্য সাহিদ হাসানের বিকল্প নেই বলে অনেকে মনে করেন।
এক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক পদে এবং ভবিষ্যতে মেয়র হিসেবে সাহিদ হাসানকে মনোনয়ন দিলে উন্নয়ন আর অগ্রযাত্রা ত্বরান্বিত হবে বলে সবাই আশাবাদী।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।