কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ও রাজশাহী বাঘা উপজেলা সীমান্তবর্তী পদ্মা নদীর ‘ডেঞ্জার জোন’ এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি চক্র। বসতবাড়ি, ফসলি জমি, নদী ভাঙ্গন রোধ করতে বিআইডব্লিউটিএ, হাইকোর্ট ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক কুষ্টিয়া ও রাজশাহী অঞ্চলের পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে একটি নির্দেশনা দিয়েছেন।
কিন্তু বিআইডব্লিউটিএ ও হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে অবৈধভাবে বালি উত্তোলন চক্র সিন্ডিকেট করে দিনের পর দিন পদ্মা নদীর তীরবর্তী মানুষকে জিম্মি করে দিনে-ভোররাত হতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এতে দিনে দিনে হারিয়ে যাচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পদ্মা নদী সংলগ্ন তীরবর্তী প্রায় ২টি ইউনিয়নের কয়েক হাজার একর জমির ফসল ও আবাদি জমি। বসতবাাড়ি হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। হুমকিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের মানুষের বসবাসযোগ্য রক্ষা ব্লক বাঁধ। তবে স্থানীয়রা বলেন, এই অন্যায়ের প্রতিবাদ করারও উপায় নেই। কথা বললেই বন্দুকের মুখে পড়তে হয়।
স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, চৌদ্দহাজার মৌজাতে বালু তোলায় নেতৃত্ব দিচ্ছেন-পদ্মার দুইপারের সন্ত্রাসী বাহিনীদের নিয়ন্ত্রণকারী প্রভাবশালীরা। ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের সাধারণ মানুষ জানিয়েছেন, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি, চৌদ্দহাজার মৌজায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং সন্ত্রাসী বাহিনীর আশ্রয়স্থল নিশ্চিহ্ন করা হোক, আর সে মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহন করা হোক। তবে পদ্মার সীমান্তবর্তী রাজশাহী বাঘা উপজেলা ও কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রভাবশালী বালু ব্যবসায়ীদের নেতৃত্বে এই চক্রটি প্রশাসনিক বাধা উপেক্ষা করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজাতে। এতে যেকেনো সময় অবৈধ অস্ত্রের ব্যাবহারে প্রানহানি হতে পারে।
খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ বালু উত্তোলনে আধিপত্য বিস্তারের জন্য কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত-দৌলতপুর উপজেলার মরিচা ও ফিলিপনগর ইউনিয়ন এরিয়ার চরাঞ্চলে সন্ত্রাসী বাহিনীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র সজ্জিত অবস্থায় কয়েকটি বাহিনী (গ্রুপ) অবস্থান করে অবৈধভাবে বালু উত্তোলন স্থানে। পদ্মার সীমান্তবর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলার নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী রাজনৈতিক দলের কয়েকজন নেতার নেতৃত্বে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ও রাজশাহী জেলার বাঘা উপজেলার একাধিক হত্যা মামলা, অস্ত্র মামলা, দস্যুতা, ডাকাতি মামলার এজাহারভুক্ত পলাতক আসামীরা বর্তমান আশ্রয় স্থান গড়েছে এই অবৈধভাবে চৌদ্দহাজার বালু উত্তোলনকৃত স্থানে। ইতিপূর্বে এই অবৈধ বালু উত্তোলন ও চরদখলকে কেন্দ্র করে বাহিনীদের মধ্যে অভ্যান্তরীন কোন্দলের জেরে প্রথম দফায় একজন গুলিবিদ্ধ হয়েছিলো, এর কিছুদিন পর দ্বিতীয় দফায় ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছিলো। এই ঘটনার পর নড়েচড়ে বসেছিলেন খুলনা ও রাজশাহী রেঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে যৌথ অভিযানের পর কিছুদিন নিস্ক্রিয় থাকলেও সন্ত্রাসী বাহিনীরা পুনরায় আস্তানা গেড়েছেন চৌদ্দহাজার মৌজার অবৈধভাবে বালু উত্তোলন স্থানে। তবুও থেমে নেই নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দলের কয়েকজন নেতার নেতৃত্বে এই অবৈধ বালু উত্তোলন!
তবে অনুসন্ধানে আসে, নদীপথের বালুদস্যু, ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীদের আশ্রয়স্থল কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর, মরিচা ইউনিয়নসহ রাজশাহী জেলার বাঘা উপজেলার সন্ত্রাসী বাহিনীদের। আর এই সন্ত্রাসী বাহিনীদের নগদ কাচা টাকা ইনকামের বড় অংশ এই দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার বালুঘাট। এখান থেকে অর্থ উপার্জনের মাধ্যমেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল তৈরি করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত বর্ডার থেকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র আমদানি করে মজুদ করা হচ্ছে। এছাড়াও রয়েছে ওপেন সিক্রেট আরো আগ্নেয়াস্ত্র কারবারি সন্ত্রাসী বাহিনী। অপরিকল্পিত এ বালু উত্তোলনে বদলে যাচ্ছে নদীর স্বাভাবিক প্রকৃতি।
ভেঙ্গে যাচ্ছে ফসলি জমি, বসতবাড়ি। বিআইডব্লিউটিএ ও হাইকোর্টের উল্লেখিত নিষেধাজ্ঞা থাকায় কুষ্টিয়া ও রাজশাহী জেলা প্রশাসন বালি তোলাকে অবৈধ বলছে। বালু মহাল আইনের পদক্ষেপ জরুরী বলে মনে করে স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার জমি মালিক ও ফিলিপনগর এবং মরিচা ইউনিয়নের জনগনের প্রানের দাবি-মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজাতে অবৈধভাবে এই বালু উত্তোলন বন্ধে কুষ্টিয়া জেলা প্রশাসকসহ কুষ্টিয়া ও রাজশাহী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল দপ্তরের সহযোগিতা চেয়ে সেই নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দলের নেতার নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীদের আশ্রয় স্থল ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। অন্যথায় ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের শত কোটি টাকার রক্ষা বাঁধ রক্ষার্থে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ে মানববন্ধনসহ নানান কর্মসূচির ডাক দিবে।
রাজশাহী জেলা প্রশাসক বলেছেন, রাজশাহী জেলা প্রশাসক দপ্তর কর্তৃক প্রাপ্ত বাঘা উপজেলার লক্ষীনগর মৌজাতে ইজারা নিয়েছে, যদি ইজারাপ্রাপ্ত এরিয়ার বাইরে কুষ্টিয়ার মধ্যে বালু উত্তোলন করে, সেটা অবশ্যই অবশ্যই আইন বহির্ভূত। বিষয়টি আমি ব্যাবস্থা গ্রহণ করবো।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।