কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর,মরিচা ও পদ্মা নদীসংলগ্ন রাজশাহীর বাঘা,পাবনার ঈশ্বরদী এবং নাটোরের লালপুর উপজেলার নদীপথে নিরাপদ নৌ-রুট নিশ্চিত করার দাবি জানিয়েছেন বালু মহালের ইজারাদার, ব্যবসায়ী,জেলে,মাঝিমাল্লা ও চরাঞ্চলের বাসিন্দারা।
তাদের অভিযোগ,পদ্মা নদীর চরাঞ্চলে সক্রিয় সন্ত্রাসী বিল্লাল মন্ডল বাহিনী সহ কুষ্টিয়ার দৌলতপুর ও পদ্মা নদীর ওপার সন্ত্রাসী,চাঁদাবাজী ও ডাকাতি এইসব চক্রের কারণে সরকার অনুমোদিত বালু মহালের কার্যক্রম ব্যাহত হচ্ছে।ব্যবসায়ীদের দাবি,রাজশাহীর চারঘাট নৌ পুলিশ ফাঁড়ি এবং পাবনার ঈশ্বরদী লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির নিয়মিত নৌ টহল জোরদার করা হলে নদীপথে নিরাপত্তা ফিরবে এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হবে।
স্থানীয়দের অভিযোগ,সন্ত্রাসী বিল্লাল মন্ডল বাহিনীর ও সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে বালু মহালের ইজারাদারদের কাছে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছে।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী ও শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন এবং হামলার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।বালু মহাল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আরও অভিযোগ,গত ৯ জুন ২০২৬ তারিখে আজিজুল হক ঝড়ু নামে এক ব্যক্তিকে হত্যা করা হয় এবং এর আট দিনের মাথায় ১৬ জুন ২০২৬ তারিখে সাহাবুল নামে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। তবে আজিজুল হক ঝড়ু হত্যা ঘটনায় নাটোর জেলার লালপুর থানাতে একটি হত্যা মামলা হয়েছে,সেটা নৌ পুলিশ ঈশ্বরদী লক্ষীকুন্ডা ফাঁড়ীর উপ-পুলিশ পরিদর্শক তদন্তভার পেয়েছেন।এসব ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী মন্ডল বাহিনী প্রধান বিল্লাল ও মুন্তাজ মন্ডলের বিরুদ্ধে কার্যকর অভিযান দৃশ্যমান নয় বলেও দাবি করেন তারা।
তবে অনুসন্ধানে জানা গেছে,কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের সন্ত্রাসী বাহিনীরা পুনরায় সক্রিয় হচ্ছে রাজশাহী বাঘা উপজেলার চানপুরের সন্ত্রাসী বিল্লাল ও মুন্তাজ মন্ডল বাহিনীর সাথে একত্রিত হয়ে বৈধ ইজারা প্রাপ্ত বালু মহালে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলাবারুদের ব্যবহার করে দখলের জন্য।
এদিকে পদ্মা চরাঞ্চলের বাসিন্দাদের ভাষ্য,নিরাপত্তাহীনতার কারণে কৃষক,জেলে,মাঝিমাল্লা এবং বৈধ ইজারাদাররা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।তাদের মতে, নদীপথে নিয়মিত নৌ টহল ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
রাজশাহীর বাঘা উপজেলার লক্ষীনগর মৌজার সরকার অনুমোদিত বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স সিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আরফান মিয়া বলেন,“আমরা সরকারের কাছ থেকে বৈধ প্রক্রিয়ায় দরপত্রের মাধ্যমে বালু মহাল ইজারা নিয়েছি।কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির কারণে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছি না।বালু ঘাট চালু হলেই চাঁদা দাবি করা হয়।চাঁদা না দিলে মাঝিমাল্লাদের ওপর গুলিবর্ষণ করে ও সদ্য পর পর দুইটা হত্যাকান্ড ঘটেছে। আমরা নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে চাই।”
তবে উপরোক্ত বিষয়ে রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নৌ পুলিশের পুলিশ সুপার বেলাল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,সদ্য দুইটা হত্যারকান্ডের ঘটনার সাথে জড়িতদের বিষয়ে গোয়েন্দা নজরদারির জোরদার করা হয়েছে,অপরাধীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে,নৌ রুটে পরবর্তীতে যেনো আর এমন দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে মাঠ পর্যায়ে প্রশাসনের সর্বোচ্চ কাজ অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা,জেলে,মাঝিমাল্লা ও বালু মহাল সংশ্লিষ্টদের একটাই দাবি-পদ্মা নদীতে নিয়মিত নৌ টহল বৃদ্ধি, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং দ্রুত নিরাপদ নৌ-রুট নিশ্চিত করা।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।