কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ও মরিচা চরাঞ্চলখ্যাত ইউনিয়নে অবৈধ অস্ত্রের বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষসহ রাজনৈতিক অঙ্গনেও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শন,প্রাননাশ, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক প্রভাব জোরদারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে। বিশেষ করে ফিলিপনগর ইউনিয়নে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, দুই ইউনিয়নে সক্রিয় অন্তত ৮টি সন্ত্রাসী বাহিনীর আধিপত্য বিস্তারের দ্বন্দ্বই এ পরিস্থিতির অন্যতম কারণ।অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এসব বাহিনীর মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েছে।
স্থানীয়দের দাবি, ঈদের পর সীমান্তপথ দিয়ে দীর্ঘদিন দেশছাড়া ছিলেন সন্ত্রাসী বাহিনীদের একজন সক্রিয় সদস্য,এই সন্ত্রাসী মাধ্যমেই বিপুল পরিমাণ ভারতীয় আগ্নেয়াস্ত্র ও গুলাবারুদ এলাকায় প্রবেশ করেছে, যার ফলে সংঘাত, হুমকি, শক্তি প্রদর্শন এবং প্রাণহানির আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, বর্তমানে দৌলতপুর উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ফিলিপনগর ইউনিয়নকে বিবেচনা করা হচ্ছে। সন্ধ্যার পর অনেক এলাকায় সাধারণ মানুষের চলাচল অনিরাপদ হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।তবে গত ৩০-সেপ্টেম্বর-২০২৪ দিনের বেলায় ফিলিপনগর ইউনিয়নের পরপর তিন বারের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে হত্যা করে সন্ত্রাসী বাহিনীরা,আর নঈম উদ্দিন সেন্টু সন্ত্রাসীদের কর্মকাণ্ডে বাঁধা দেওয়ার কারনেই তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় জনগন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সকল শাখা অবগত।
এলাকাবাসী আরো জানান, অতীতেও আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অবৈধ অস্ত্র উদ্ধার করলেও অনেক অভিযুক্ত জামিনে মুক্ত হয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। ফলে অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলাকায় ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা না হলে এর অপব্যবহার আরও বাড়তে পারে, যা শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।এদিকে সচেতন নাগরিকরা অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযান এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশন) জানান, “অবৈধ অস্ত্র ব্যাবহারকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে,সন্ত্রাসী ও অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহারকারী যেই হোক সকলকে আইনের আওতায় আসতে হবে।যাদের বিরুদ্ধে পূর্বে অস্ত্র উদ্ধার ও হত্যা মামলা রয়েছে এবং জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়েছে, তাদের বিষয়েও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।