নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদপন্থীদের উদ্যোগে প্রস্তাবিত জেলা ইজতেমা বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতার একটি অংশ। আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় নারায়ণগঞ্জ জেলা ইজতেমার নামে একটি বিভক্তিকর আয়োজনের প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন তারা।
শনিবার ১৪ নভেম্বর তারাবো বিশ্বরোড এলাকায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, তাবলিগ জামাতের চলমান বিভক্তি ও মতবিরোধের কারণে দেশের ধর্মীয় অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। মাওলানা সাদ সাহেবের অনুসারীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, অতীতেও বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, ২০১৮ ও ২০২৪ সালের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ও বিরোধের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের কয়েকজন ব্যক্তি বিভক্তিমূলক কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতা করেছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার ও জমি দখলের অভিযোগও উত্থাপন করেন তারা।
এ অবস্থায় আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় প্রস্তাবিত জেলা ইজতেমা আয়োজন বন্ধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
তাদের দাবি, ধর্মীয় বিষয়ে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না তারা। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আগাম কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সাংবাদিক সম্মেলনে স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ