বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শ্যামা পূজা-১৪৩৩। রবিবার (৮ নভেম্বর) ক্যাম্পাসে প্রদীপ জ্বালিয়ে ভক্তিপূর্ণ পরিবেশে দেবী শ্যামার আরাধনা করেন শিক্ষার্থীরা। একই দিনে পবিত্র দামোদর মাস উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয়। সারি সারি প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দুর্গাপূজার পর শ্যামা পূজাকে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হিসেবে গণ্য করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রাত ১০টায় অনুষ্ঠিত হয় গীতা আলোচনা। এরপর রাত সাড়ে ১০টায় দামোদর প্রদীপ নিবেদনের মধ্য দিয়ে সারি সারি প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। রাত ১২টায় ঢাকের বাদ্য, 'জয় মা কালী' ধ্বনি ও ধূপের গন্ধে শুরু হয় মাতৃবরণ। এরপর যথানিয়মে অনুষ্ঠিত হয় অধিবাস, মায়ের আরতি ও মাতৃপূজা। পূজার ফাঁকে ভক্তিমূলক গানের আসরে সম্মিলিত কণ্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দ ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। দিনভর উপবাস শেষে ভোর সাড়ে ৬ টায় অঞ্জলি প্রদান এবং সবশেষে সবার মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে শ্যামা পূজা সম্পন্ন হয়।
এছাড়া পূজার মূল আনুষ্ঠানিকতার আগে বুটেক্সের প্রতিটি আবাসিক হলে তৈরি হয় ভ্রাতৃত্ব ও আন্তরিকতার এক অনন্য পরিবেশ। হলগুলোতে শিক্ষার্থীরা একসঙ্গে প্রদীপ জ্বালিয়ে আলোকময় করে তোলেন চারপাশ এবং বাজি ফুটিয়ে আনন্দে মাতেন। বহুদিনের ঐতিহ্য অনুযায়ী একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে ভাগ করে নেন উৎসবের আনন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুটেক্সের সাবেক রেজিস্ট্রার কাবেরী মজুমদার এবং উত্তরা মন্দিরের গীতা শিক্ষক শ্রীপদ ত্রিভঙ্গ শ্যাম দাস। এছাড়া ৩৩তম ব্যাচের সজল বিশ্বাস, ৪১তম ব্যাচের পার্থ সূত্রধর, ৪৫তম ব্যাচের জয় পাল ও ৪৬তম ব্যাচের সৌরভ রায়সহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ৩৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সজল বিশ্বাস সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "উৎসবগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। অনেক প্রতিবন্ধকতার মাঝেও এত সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। প্রোগ্রামগুলো এভাবেই চলতে থাকুক। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।"
অনুষ্ঠানে উপস্থিত ৪৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সৌরভ রায় সবাইকে প্রণাম জানিয়ে বলেন, "এই উৎসব আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত। দামোদর ব্রত পালনের উদ্যোগ প্রথম নিয়েছিলেন ৪১তম ব্যাচের পার্থ সূত্রধর দাদা। তারপর থেকে আমরা অনুষ্ঠানটি করে আসছি। আমরা সবাই এমন অনুষ্ঠানে অংশ নিয়ে একে আরও বড় করার চেষ্টা করি। ধন্যবাদ ও শুভকামনা।"
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী উৎস কারণ বলেন, "তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গ্রামের উঠানের পূজার কাছে শহরের চাকচিক্য সর্বদা হার মানে, এই ভাবনা থেকেই এবার আমরা গ্রামীণ বারান্দার থিমে আয়োজন সাজিয়েছি। আমরা চেষ্টা করেছি, আর বাকিটা সব মায়ের ইচ্ছা।"
উল্লেখ্য, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে শ্যামা পূজা উদযাপন করেন। এই দিনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রয়াত পিতৃপুরুষ ও প্রিয়জনদের স্মরণ করা হয়, যা দীপাবলি নামে পরিচিত।
আটক শিক্ষার্থী রেজওয়ান আহমেদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে ক্যাম্পাস। সেখানে পার্ক করে রাখা দুটি বাসের মাঝখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে শাখা ছাত্রদল।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীর নাম রেজওয়ান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। পরে তারা জানতে পারেন, দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তারা।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহ্মাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল ওই সময় সেকেন্ড গেইটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি আমরা ক্যাম্পাসে ওই ছিলাম না। সিসিটিভি ফুটেজ চেক আমরা শনাক্ত করবো। এছাড়াও সন্দেহভাজন আটকের বিষয়ে প্রক্টর বলেন, শাখা ছাত্রদল একজনকে আটক করেছে আমরা পুলিশে যোগাযোগ করেছি।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।
একই সঙ্গে পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির জন্য উপাচার্যদের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, শিক্ষার্থীদের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের মধ্যে সমন্বয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ যেন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় ইউজিসি।
এর আগে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৌকা মিছিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া বলে শনাক্ত করেছে কালবেলা । ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলে সংবাদকর্মীদের সতর্ক করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। তার বক্তব্যের পর একই দিন সংবাদটির শিরোনাম সংশোধন করে ভিডিওটিকে ভুয়া বলে উল্লেখ করে সংবাদমাধ্যমটি।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৩৩ মিনিটে কালের কণ্ঠে ‘বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নৌকা মিছিল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এতে দাবি করা হয়, ওই দিন সকালে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। ভিডিওতে জবি নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়।
তবে ভিডিওতে দেখানো স্থানটি বুড়িগঙ্গা নদী নয় বলে দাবি করেন জবি ছাত্রদল নেতা সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য ও ভিডিও যাচাইয়ের আহ্বান জানান।
সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, "মিছিল কে কেন্দ্র করে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, সংবাদ কর্মীদের সচেতনভাবে সংবাদ প্রকাশ করার আহ্বান। আজকে খেয়াল করে দেখলাম অনেক সংবাদপত্র জবি ছাত্রলীগ বুড়িগঙ্গায় মিছিল করেছে এরকম নিউজ করেছে, ভিডিওটা ভালো ভাবে খেয়াল করলেই দেখা যায় এটাতো বুড়িগঙ্গা নদী নয়ই বরং কোন ছোট খাল হতে পারে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন এটাই আমার প্রত্যাশা।"
পরাগের পোস্টের পর একই দিন সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে কালবেলা তাদের প্রকাশিত সংবাদের শিরোনাম সংশোধন করে ‘বুড়িগঙ্গায় ছাত্রলীগের নৌকা মিছিলের ভিডিওটি ভুয়া’ করে। সংশোধিত প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া। কালবেলার ফ্যাক্ট চেকের অনুসন্ধানেও বিষয়টি নিশ্চিত হওয়ার কথা উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওতে নৌকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টাঙিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনী বার্তা দেওয়ার দাবি করা হয়েছিল। তবে কালবেলার ফ্যাক্ট চেকের অনুসন্ধানে ভিডিওটির ওই দাবির সত্যতা পাওয়া যায়নি।
এদিকে ভিডিওটির স্থান নিয়ে পরাগের আগাম আপত্তি এবং পরবর্তী সময়ে কালবেলার ফ্যাক্ট চেকের মাধ্যমে ভিডিওটি ভুয়া হিসেবে চিহ্নিত হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের আগে তথ্য ও দৃশ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি আবারও সামনে এসেছে।
আটক ৩ জনের পরিচয়। ছবি: সংগৃহীত
ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ছবি: সংগৃহীত
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন কারণে ওই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। অধ্যাপক নাজমুল হোসেন বলেন, সব দিক বিবেচনায় ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা, জানতে চাইলে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আগামী দু-এক দিনের মধ্যে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী, যা উত্তীর্ণ শিক্ষার্থীর ৬ দশমিক ২ শতাংশ। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩।
এদিকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যায় পরিবর্তন এসেছে। গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্বিন্যাস করে। এতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন নির্ধারণ করা হয় ৫ হাজার ১০০টি। আগে এসব কলেজে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে আসন কমেছে ২৮০টি।
অন্যদিকে দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আগে আসন ছিল ৬ হাজার ২৯৩টি। এর মধ্যে ১০টি কলেজে আসন কমানো হয়েছে, দুটি কলেজে বাড়ানো হয়েছে। বাকি কলেজগুলোর আসন অপরিবর্তিত রাখা হয়েছে। সব মিলিয়ে বেসরকারি মেডিকেল কলেজে আসন কমেছে ২৯২টি।