শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন এটিএম রেজাউল হক রতন। পাশাপাশি পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। তার বাবা ছিলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজ পৈতৃক কবরস্থানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে।
এদিকে বড় ভাইয়ের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধকে কেন্দ্র করে পরিবহনের নিরাপত্তায় বরগুনায় সকাল থেকে ঢাকাগামী সকল পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরগুনা থেকে বরিশালগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বরগুনা থেকে ঢাকাগামী সকল পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বরগুনা সদর উপজেলার পৌর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকেই বরগুনা থেকে ঢাকাগামী সকল পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বরগুনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্য টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে ফিরে গেছেন।তবে বরগুনার অভ্যন্তরীণ রুটসহ বরগুনা থেকে বরিশালগামী লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।এ বিষয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বিভাগের সঙ্গে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বরগুনা থেকে বরিশাল বাস চলছে। ঢাকাগামী পরিবহন গতকাল রাতে ছেড়ে গেছে এবং কিছু বাস আসছে। নিরাপত্তার স্বার্থে আজকে রাজধানীর সঙ্গে পরিবহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার শঙ্কায় মালিকরা নিরাপত্তার স্বার্থে গাড়ি বন্ধ রেখেছেন।২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় রোববার সকাল থেকে পদ্মা সেতু হয়ে নড়াইল-ঢাকা রুটে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ।
সোহাগ পরিবহনের ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম গুলু জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকাল থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় নড়াইল হয়ে ঢাকা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর কাশিয়ানী উপজেলার ভাটিয়া পাড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ।
সাংবাদিক এ রহমান মুকুলের দুই কিডনি বিকল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘স্মার্ট কৃষিতে তারবিহীন প্রযুক্তির ব্যবহার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উপাচার্য বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা বিস্তৃত হচ্ছে। দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় পক্ষই উপকৃত হবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং যৌথ গবেষণার পথ সুগম করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি টেলকম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যোগাযোগ ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার টেলকম বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হেনডি ব্রিয়ানতোরো। তিনি তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে কৃষিকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
সেমিনারে আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তানজিল হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।
ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মাহবুবুর রহমান। এ সময় বিভাগের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপক ড. হেনডি ব্রিয়ানতোরোর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
ছোটবেলার স্মৃতির ঝুলি খুললে বাবার সঙ্গে কাটানো কত মুহূর্তই না মনে পড়ে! কখনো লুকোচুরি, কখনো দৌড়ঝাঁপ, আবার কখনো ঘরের মধ্যেই তৈরি করে নেওয়া নানা মজার খেলা। বাবার সঙ্গে কাটানো এমন আনন্দের সময় শুধু শৈশবকে রঙিন করে তোলে না, শিশুর মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাবা ও সন্তানের সম্পর্ক আরও মজবুত করতে প্রতি বছর ২৫ নভেম্বর পালিত হয় ‘ন্যাশনাল প্লে ডে উইথ ড্যাড’। বাবার সঙ্গে খেলাধুলা মানে শুধু কিছুক্ষণ আনন্দে মেতে থাকা নয়। এর মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস বাড়ে, সামাজিক দক্ষতা তৈরি হয় এবং অন্যের সঙ্গে সহযোগিতা করার অভ্যাস গড়ে ওঠে। খেলতে খেলতেই শিশুরা নিয়ম মেনে চলা, নিজের মত প্রকাশ করা এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বিষয় শেখে। তাই সন্তানের বেড়ে ওঠায় বাবার সঙ্গে খেলার সময়টুকুও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
কেন পালন করা হয় এই বিশেষ দিন?
বর্তমান সময়ে অফিসের কাজ, সাংসারিক দায়িত্ব এবং নানা ব্যস্ততায় অনেক বাবাই সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। অথচ শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শুধু পড়াশোনা, খাওয়াদাওয়া কিংবা দৈনন্দিন প্রয়োজনের দিকে নজর রাখাই যথেষ্ট নয়। সন্তানের সঙ্গে গল্প করা, খেলাধুলা করা কিংবা কিছুটা সময় একসঙ্গে কাটানোও প্রয়োজন।
‘ন্যাশনাল প্লে ডে উইথ ড্যাড’ মূলত বাবাদের সন্তানদের জীবনে আরও সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করে। এই দিনটির উদ্দেশ্য, প্রতিদিনের ব্যস্ততার বাইরে কিছুটা সময় বের করে সন্তানের সঙ্গে আনন্দে মেতে ওঠা। একসঙ্গে খেলা ও বিভিন্ন কাজে অংশ নেওয়ার মাধ্যমে বাবা-সন্তানের সম্পর্ক আরও গভীর হয়। তৈরি হয় এমন কিছু স্মৃতি, যা বড় হওয়ার পরেও সন্তানের মনে থেকে যায়।
যেভাবে পালন করবেন দিনটি?
এই বিশেষ দিনটি উদযাপনের জন্য দামি উপহার কিংবা বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। বাবা ও সন্তান মিলে বাড়ির কাছাকাছি কোনো পার্কে ঘুরতে যেতে পারেন। সেখানে ছোট প্রকৃতি-অনুসন্ধানের খেলার আয়োজন করা যায়। আশপাশে বিভিন্ন ধরনের পাতা, সুন্দর পাথর কিংবা পাখির পালক খুঁজে বের করার প্রতিযোগিতা হতে পারে। এতে খেলতে খেলতেই প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাবে শিশু।
আবহাওয়া অনুকূলে থাকলে বাড়ির উঠানে আয়োজন করতে পারেন জলকেলির। পানিভরা বেলুন কিংবা ছোট পানির ফোয়ারা নিয়ে মজার খেলা হতে পারে। কে সবচেয়ে বড় ঢেউ তুলতে পারে, তা নিয়েও আয়োজন করা যায় প্রতিযোগিতা। তবে পানির কাছে খেললে শিশুর নিরাপত্তার দিকে অবশ্যই নজর রাখতে হবে।
বাড়ির ভেতরেও তৈরি করা যায় মজার পরিবেশ। কয়েকটি চাদর, বালিশ ও চেয়ার একসঙ্গে জুড়ে বানিয়ে ফেলুন ছোট একটি দুর্গ। সেটি হতে পারে রাজপ্রাসাদ, মহাকাশযান কিংবা কোনো গোপন গুহা। তার ভিতরে বসে গল্প বলা, হালকা খাবার খাওয়া কিংবা কল্পনার জগতে হারিয়ে যাওয়ার আনন্দই আলাদা।সৃজনশীল কাজের মাধ্যমেও দিনটি স্মরণীয় করে রাখতে পারেন। পাথরের ওপর ছবি আঁকা, কাগজ দিয়ে নানা জিনিস তৈরি করা কিংবা সুপারহিরোর মুখোশ বানানোর মতো কাজে বাবা ও সন্তান একসঙ্গে অংশ নিতে পারেন। কে কত সুন্দর কাজ করল, তা এখানে বড় বিষয় নয়। বরং একসঙ্গে কিছু তৈরি করার আনন্দটাই আসল।
শরীরচর্চার সঙ্গে খেলাধুলার মেলবন্ধন ঘটাতে বাড়ির উঠোনে আয়োজন করতে পারেন ছোট অলিম্পিকের। তিন পায়ে দৌড়, হুলা হুপ ঘোরানো কিংবা বাধা পেরিয়ে দৌড়ের মতো প্রতিযোগিতা রাখা যেতে পারে। এতে শরীরচর্চার পাশাপাশি বাবা ও সন্তানের মধ্যে তৈরি হবে মজার প্রতিযোগিতার আবহ।আবার বাইরে যেতে ইচ্ছা না করলে বাড়িতেই বসতে পারেন সিনেমা দেখার আসরে। পছন্দের কার্টুন বা সিনেমা বেছে নিয়ে শুরু করে দিন মুভি ম্যারাথন। সঙ্গে থাকুক পপকর্ন, নরম কম্বল আর জমিয়ে আড্ডা। কখনো একসঙ্গে নিশ্চিন্তে বসে সময় কাটানোই হয়ে উঠতে পারে দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।
কবে থেকে শুরু হয়েছিল এই দিন পালনের রীতি?
‘ন্যাশনাল প্লে ডে উইথ ড্যাড’ পালনের সূচনা হয় ২০১৮ সালে। ‘শেয়ার আওয়ার স্টাইল ফাউন্ডেশন’ এই বিশেষ দিনটি পালনের উদ্যোগ নেয়। শিশুদের জীবনে বাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা এবং সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ফাউন্ডেশনের ভাবনা ছিল, বাবারা যেন প্রতিদিনের কাজের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে সন্তানের সঙ্গে খেলাধুলায় অংশ নেন। কারণ, খেলাধুলা শুধু শিশুর শারীরিক বিকাশেই সাহায্য করে না, তার চিন্তাভাবনা, আবেগ ও সামাজিক দক্ষতা গড়ে তুলতেও ভূমিকা রাখে।প্রতি বছর ২৫ নভেম্বর তাই খেলাধুলা, সৃজনশীল কাজ এবং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে দামি খেলনা কিংবা বড় আয়োজনের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু কিছুটা সময়, মন দিয়ে তার কথা শোনা এবং তার আনন্দের সঙ্গী হয়ে ওঠা। কারণ, শৈশবের সবচেয়ে দামি উপহারগুলোর একটি হলো বাবা-মায়ের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত।
সূত্র: ন্যাশনাল ডে অব দ্য ইয়ার, ইন্ডিয়া টুডে
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে ছবিটি তোলা
সাদা-কমলা ফুলে ছেয়ে গেছে পুরো গাছ। ভোরের আলো ফোটার আগেই ফুলে ফুলে ভরে গেছে গাছতলা। ফুল কুড়াতে শিশুদের ছুটোছুটি মনে করিয়ে দেয় সোনালী সেই শৈশব।
শরৎ-হেমন্তের সকাল মানেই নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোল আর শিশিরভেজা ভোর। প্রকৃতির এই স্নিগ্ধ আয়োজনে মায়াবী আবেশ ছড়ায় ছোট্ট এই শিউলি ফুল। শিউলি ফুলে ভরা গাছতলায় ফুল কুড়ানো ফিরিয়ে আনে শৈশবের সেই সকাল।
রাতের আঁধারে ফোটা ফুল, সুবাস ছড়ায় চারিদিকে, সূর্য ওঠার আগেই নীরবে ঝরে পড়ে শিশিরভেজা ঘাসের বুকে। এ যেন ক্ষণিকের অতিথি।
তবে এ ফুলের আবেদন দীর্ঘস্থায়ী। এই ফুল যেন প্রকৃতির এক নীরব কবিতা। তার সাদা পাপড়িতে পবিত্রতা, কমলা বোঁটায় উষ্ণতা, সুবাসে মায়া আর ঝরে পড়ায় বিষাদের ছায়া।
ভোরে গাছের নিচে ছড়িয়ে থাকা শিউলি কুড়াতে গিয়ে কেউ ফিরে যান শৈশবে, কেউ খুঁজে পান প্রিয়জনের স্মৃতি, আবার কেউ অনুভব করেন প্রকৃতির অপার সৌন্দর্য। তাই শিউলি শুধু ঋতুর পরিচয় নয়, বাঙালির অনুভূতি ও সংস্কৃতিরও একটি অংশ।
শরৎ যায়, হেমন্ত আসে, ঋতুর বদল ঘটে, ঝরে যায় শিউলি।
১৮৯০ সালে ফ্রান্সের আভের-সুর-ওয়াজ এলাকায় আঁকা ভিনসেন্ট ভ্যান গগের ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাট গাছের ফুল)। ছবি: সংগৃহীত