মাদরাসার শিশুদের মধ্যে খাবার বিতরণে জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শতাধিক মাদরাসার শিশুদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেন।
শনিবার (২১ নভেম্বর) পুরান ঢাকার ওয়ারীতে লালচাঁন মুকিম লেনে অবস্থিত তানফীজুল উলুম মাদরাসায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন বলেন, শিশুদের প্রতি আমাদের নেতার বিশেষ স্নেহ ও মমত্ববোধ আমাদের সবসময় অনুপ্রাণিত করে। তার নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশায় আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমি মনে করি, জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ ও মানবিকতা নিহিত। শিশুদের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে থাকার বার্তা ছড়িয়ে দিতে চাই। সবার কাছে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া চাই।
জবি ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তারেক রহমানের জন্মদিন উদ্যাপনের এ উদ্যোগ প্রশংসনীয়। আমরা চাই, প্রতিটি বিশেষ দিন মানুষের কল্যাণে কোনো না কোনো ইতিবাচক উদ্যোগের মধ্য দিয়ে উদ্যাপিত হোক। শাহরিয়ারের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চায় উৎসাহ জোগাবে। তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহদী হাসান হিমেল বলেন, আমাদের নেতার জন্মদিন কেবল আনুষ্ঠানিক উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার উপলক্ষ হিসেবে দেখতে চাই। শাহরিয়ারের শিশুদের মুখে হাসি ফোটানো ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, তৌহিদ চৌধুরী, মোজাম্মেল মামুন ডেনি এবং জকসুর পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব, মোবায়দুর রহমান, ইমু রহমান, জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন ও আকাশ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
আসন্ন শিক্ষাবর্ষে (২০২৭) ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ফিডার শাখায় প্রথম শ্রেণিতে লটারিতে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করে হবে এই ভর্তির কার্যক্রম।এর মধ্যে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করতে লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। আর ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের পরীক্ষা ১৮ ডিসেম্বর ও ‘ সি’ গ্রুপের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ৫০ নম্বরে (বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর) এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা হবে (বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০ নম্বর)।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী কোটা নির্ধারিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ২০২৬ এ সভাপতি পদে ২,৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইফতেখারুল আলম (ইফতি)। সাধারণ সম্পাদক পদে ২,৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম।
সহ-সভাপতির পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন এ.কে.এম. আখতারুজ্জামান বসুনিয়া (লিটন), শায়কা ইমাম শান্তা, ড. মো. আজিজুল হাসান (পীরু), মো. মুজাহিদুল ইসলাম (সৌরভ) ও মো. ইসরাইল হোসেন।
যুগ্ম সম্পাদকের দুইটি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত গুহ ও মো. খায়রুজ্জামান।
সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন মো. সাথিল ইসলাম (ডলার), মো. মহিউদ্দিন আন্দালিব (শুভ) ও মো. রাশিদুল ইসলাম।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইকবাল কবির (বিপুল), অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে বিধান চন্দ্র সরকার, জনসংযোগ সম্পাদক পদে নিলুফার শবনম ডনি, জনসংযোগ সহ-সম্পাদক পদে তালহা রহমান, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক পদে মো. মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমতিয়াজ আহমদ,
ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে মো. রুবেল মাহমুদ, নারী বিষয়ক সম্পাদক পদে সানজিদা ইয়াসমিন (শেফা), ছাত্র বিষয়ক সম্পাদক পদে ওয়াসিম সাব্বির, ছাত্র বিষয়ক সহ-সম্পাদক পদে বিশ্বজিৎ রায় (বিশ্ব), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. আল মাসুদ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সহ-সম্পাদক পদে মো. আজগর খান, সমাজ কল্যাণ সম্পাদক পদে মুন্সী শহিদ আনিস ও সমাজ কল্যাণ সহ-সম্পাদক পদে মাহমুদুল হাসান (মিল্লাত) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য (শিক্ষক কোটা) পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ফাল্গুনী আক্তার, মুহাম্মদ আব্দুর রউফ, মো. ফারহান সাদিক, শাপলা সিংহ ও শাকিলা আলম। নির্বাহী সদস্য (সাধারণ কোটা) সতেরোটি পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা জাহিদ শরীফ (লাভলু), মো. জাকী-উল হাসান, মো. মাহমুদ উল হাসান (রানা), ফৌজিয়া সুলতানা, মো. ফারহান হক (প্রিন্স), মো. মনিরুজ্জামান (শাকিল), এ.কে.এম. হুমায়ুন কবির দেওয়ান (স্বপন), আখলাক উন নাহার, সৈয়দ মো. মাসুম, মো. মাহমুদুল হাসান সোহান, নাজমুস সাকিব, মুহিব্বুল্লাহ (মুহিব), ফখরুল আলম, তন্ময় চ্যাটার্জী, মোহাম্মদ আরিফুর রহমান, ড. মো. জাহাঙ্গীর আলম ও মো. নাজমুল করিম।
নবনির্বাচিত সভাপতি মো. ইফতেখারুল আলম বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে আমাকে নির্বাচিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার একমাত্র লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের সবার—এখানে দল-মতনির্বিশেষে আমরা সবাই একটি পরিবারের সদস্য। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে পরিবারের মতোই আমরা একসঙ্গে কাজ করতে চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার জন্য যেমন সম্মানের, তেমনি বিশাল এক দায়িত্বের। নির্বাচনের জয়-পরাজয় ছাপিয়ে আমরা সবাই একই পরিবারের সদস্য; তাই নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে সাথে নিয়ে এবং সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন সুদৃঢ় করে সংগঠনটিকে একটি গতিশীল ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।"
প্রধানমন্ত্রীর জন্মদিনে জবি ছাত্রদল নেতা রুমির উদ্যোগে দোয়া ও ধর্মীয় উপহার বিতরণ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদের মধ্যে জায়নামাজ, তসবি ও টুপি বিতরণ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম। এ ছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান আসলাম বলেন, "দেশনায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমন একটি ধর্মীয় ও মানবিক উদ্যোগ গ্রহণ করায় মোঃ মোস্তাফিজুর রহমান রুমিকে ধন্যবাদ জানাই। রাজনীতি কেবল ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়; রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং মানুষের পাশে দাঁড়ানো। মসজিদের মুসল্লিদের মাঝে জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।"
তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, ছাত্রদলের নেতাকর্মীরা অতীতের মতো আগামীতেও শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে থাকবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।"
আয়োজক মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, "দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। একই সঙ্গে মসজিদের মুসল্লিদের জন্য জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণের মাধ্যমে ধর্মীয় ও মানবিক দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রয়াস নিয়েছি।"
এছাড়াও তিনি বলেন, "আমি বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে শিক্ষা, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।"
কর্মসূচির শেষ পর্যায়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ছবি : সংগৃহীত
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। নতুন এ ব্যবস্থায় সরকারি উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী কিংবা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে।
গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেন।
এতে জানানো হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম পরিচালিত হবে।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে। এ পদ্ধতিতে অর্থ পেতে শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে। তবে যেসব ছাত্রী ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে অথবা যাদের নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজন হবে না। যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, তাদের ক্ষেত্রে শিক্ষার্থী অথবা অভিভাবকের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।
নির্দেশনায় উপবৃত্তির অর্থ গ্রহণের জন্য অভিভাবক নির্ধারণের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। শিক্ষার্থীর অভিভাবক হিসেবে প্রথমে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির মধ্য থেকে যেকোনো একজনকে অভিভাবক হিসেবে নির্ধারণ করা যাবে।
বাবা অথবা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক কিংবা এজেন্ট ব্যাংকিংয়ে আগে থেকে অনলাইন হিসাব থাকলে সেই হিসাব ব্যবহার করেই উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। নতুন হিসাব খোলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে এ জন্য উপবৃত্তির আবেদনপত্রে সংশ্লিষ্ট বাবা অথবা মাকে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।
অন্যদিকে, বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের মাধ্যমে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে তফসিলি ব্যাংক অথবা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। হিসাব খোলার সময় আবেদনপত্রে যে ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে আলাদা শর্ত নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং ওই ব্যক্তির নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
বিষয়টি ব্যাখ্যা করে নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর উপবৃত্তির আবেদনে বাবাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হলে বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই সিম নিবন্ধন করতে হবে। একই জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে বাবার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ সিম নিবন্ধন এবং মোবাইল ব্যাংকিং হিসাবের মালিকানার তথ্যের মধ্যে মিল থাকতে হবে।
হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে নির্ধারিত আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির কেউ জীবিত না থাকলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজন ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। শিক্ষার্থীর তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার সময় ওই প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। তবে এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলেই উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।
স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্ষেত্রেও শিক্ষার্থীর নিজস্ব নাম ব্যবহার করতে হবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে ব্যাংক হিসাবটি হালনাগাদ করতে হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির বিষয়েও নির্দেশনায় বিস্তারিত জানানো হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, যাদের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে ইআইআইএন নম্বর দেয়া হয়েছে, তারা এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের কাছে আবেদন জমা দিতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।
এদিকে, কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এ জন্য সফটওয়্যারের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে পাসওয়ার্ড পরিবর্তন এবং ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করার নির্দেশনা দেয়া হয়েছে।
উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমাধানের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় সহায়তার জন্য mis.hsp@pmeat.gov.bd ই-মেইল ঠিকানা ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করার পাশাপাশি উপবৃত্তি-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। পুরো বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এ বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫০ জন এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ভোজে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে দূরদর্শী নেতৃত্বের ভূমিকা অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে আজ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলেছেন।
তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে দেশনায়ক জনাব তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় আমরা উজ্জীবিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করছি।
এ সময় তিনি এতিম ও দুস্থ শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের এ বিশেষ দিনে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ যেনো আমাদের ইবাদত ও সদকা কবুল করেন এবং সৎ ও হালাল পথে চলার তৌফিক দান করেন। একই সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন।
নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ ও সফলতা কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।
নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এ বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫০ জন এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ভোজে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে দূরদর্শী নেতৃত্বের ভূমিকা অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে আজ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলেছেন।
তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে দেশনায়ক জনাব তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় আমরা উজ্জীবিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করছি।
এ সময় তিনি এতিম ও দুস্থ শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের এ বিশেষ দিনে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ যেনো আমাদের ইবাদত ও সদকা কবুল করেন এবং সৎ ও হালাল পথে চলার তৌফিক দান করেন। একই সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন।
নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ ও সফলতা কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।