• প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৪:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেছেন, সুখী সমৃদ্ধ বৈষম্যহীন  যে বাংলাদেশ স্বপ্ন দেখছি সে বাংলাদেশ গঠনে প্রান্তিক পেশাজীবীর জনগোষ্ঠীর সহযোগিতার প্রয়োজন। তিনি বলেন, পিছিয়ে পড়া ও অনগ্রসর পেশাজীবী সমাজকে বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন কখনো সম্ভব নয়।


তিনি আরও বলেন, আমাদের সমাজে কয়েকটি ব্যাধি রয়েছে যা নির্মূল করা আমাদের জরুরী দরকার। যেমন “মাদক” মাদক থেকে আমরা যুব সমাজকে বাঁচাতে চাই, এজন্য মায়ের ভূমিকা অনেক বেশি। আপনার সন্তান ঘরের বাহিরে কার সঙ্গে চলাচল  করছে তা খেয়াল রাখতে হবে। 


তিনি বলেন, মাদক থেকে নিজের ঘর মুক্ত রাখতে পারলে সমাজ ও দেশ মুক্ত থাকবে। গতকাল রবিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সম্মেলন কক্ষে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ২য় ফেইজ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 


সদর উপজজেলা সমাজ সেবা অফিসার নুরুল মাহমুদ ভূইয়া সঞ্চালনায় মাহমুদা জাহান আরও বলেন, বাল্য বিবাহকে আমরা না বলতে হবে, কারণ মেয়েরাকে ঘরের বোঝা মনে করলে হবে না। বৈষম্য দূর করে ছেলে-মেয়েদেরকে সমান দেখতে হবে। 


তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে করে বলেন, সফটস্কিল প্রশিক্ষণ শুধু পেশাগত দক্ষতা বাড়াবে না, বরং আপনাদের আত্মবিশ্বাসী উদ্যোক্তা হতে সাহায্য করবে। এসময় বক্তব্যে রাখেন সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ, প্রশিক্ষক ফারুরু ইসলাম। প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্যে রাখেন মুর্শিদা বেগম, শ্রী জদুমন। অনুষ্ঠানে ৩০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন। 


এর মধ্যে রয়েছে কামার, কুমার, শতরঞ্জিত প্রস্তুকারি, নাপিত, বাঁশ-বেত, কাশা পণ্য, লোকজ শিল্পী, লোকজযন্ত্র, জুতা মেরামত ও নকশীকাথা।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৪:৩৪ পিএম

ময়মনসিংহের ভালুকায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক এমএনএ ও এমপি এবং বিশিষ্ট সমাজসেবক মরহুম আফতাব উদ্দিন চৌধুরী (চাঁন মিয়া'র) ৪১তম মৃত্যুবার্ষিকী এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম হাবিব উল্যাহ চৌধুরী (মনু মিয়া'র) ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (২৪ আগস্ট) সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে এ স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা জামায়াতের আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু।


এ সময় বক্তারা মরহুম আফতাব উদ্দিন চৌধুরী ও মরহুম হাবিব উল্যাহ চৌধুরীর কর্মময় জীবন, শিক্ষা বিস্তার, সমাজসেবা ও স্থানীয় মানুষের কল্যাণে তাঁদের অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, তাঁদের মতো সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তিদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুম আফতাব উদ্দিন চৌধুরী ও মরহুম হাবিব উল্যাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৪:৩০ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার তরুণ জুম্মান তপদার এখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-এর সদস্য। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের এমন অর্জনে আনন্দিত তার পরিবার, স্বজন ও এলাকাবাসী। জুম্মান তপদার খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান। নতুন দেশে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি ইউএস আর্মিতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন তিনি।


সেই লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করেন জুম্মান। একপর্যায়ে সফলভাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পান তিনি।


জুম্মানের এই অর্জনে উচ্ছ্বসিত তার পরিবার ও স্বজনেরা। স্থানীয় বাসিন্দারাও তাঁর সাফল্যকে হাজীগঞ্জের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। তাঁরা জুম্মানের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।


জুম্মানের পরিবারের সদস্যরা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, পরিবার ও নিজ এলাকার জন্যও সম্মানের বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৩:২২ পিএম

দিনাজপুরের খানসামায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের এটিএম কার্ড, ৩০ হাজার টাকা উল্লেখিত ও স্বাক্ষরিত একটি চেকের পাতা এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।


দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেলের প্রেস রিলিজে জানানো হয়, গত ২২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খানসামা থানাধীন ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যান পাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের বসতবাড়ীতে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খানসামা থানা পুলিশের একটি দল।


অভিযানকালে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৬) এবং ঠাকুরগাঁও সদর থানার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মানিক হোসেন (৪৫)।


পুলিশের প্রেস রিলিজে আরও জানানো হয়, অভিযানে তাদের কাছ থেকে দুটি কালো রঙের BAOFENG BF-888S মডেলের ওয়্যারলেস সেট, একটি realme C67 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয়েছে প্রিমিয়ার ব্যাংকের ৩০ হাজার টাকা উল্লেখিত ও স্বাক্ষরিত একটি চেকের পাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড, একটি কালো রঙের MAX ব্র্যান্ডের স্কুল ব্যাগ এবং রেজিস্ট্রেশনবিহীন কালো-লাল রঙের একটি Pulsar 150cc মোটরসাইকেল।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় খানসামা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের মিডিয়া সেলের প্রেস রিলিজে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। অভিযোগের আইনগত সত্যতা তদন্ত ও পরবর্তী বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ১:৫৯ পিএম

ঢাকার সাভারে ৭ তলা লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লার সুব্রত সাহার ৮তলা ভবনের ৭ তলায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার রফিক হোসেনের স্ত্রী। সে দীর্ঘদিন যাবত ওই নির্মাণাধীন ভবনে কাজ করতেন।


ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, আজ কেউ কাজে যায়নি। তবে সবুরা ওই বাড়িতে মালিকের কাজ করতেন। তাই সে আজকে কাজে গিয়েছিল। কিন্তু হঠাৎ সন্ধ্যার দিকে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় সবুরাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


নিহতের স্বামী রফিক জানান, সুব্রত নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে কাজ করতো। প্রতিদিনের মতো আজও সকালে ওই বাড়িতে কাজ করতে যান। পরে দুপুরে বাসায় খেতে আসে এবং আবার ওই বাসায় কাজ করতে যায়। পরে সন্ধ্যায় এক শ্রমিক ফোন দিয়ে বলে আমার স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে মারা গেছে বলে জানান তিনি।


সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করে জানা যায়, লিফট লাগার জন্য মালিক জায়গা রেখে ছিল। সেই ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ১:২৪ পিএম

নাটোরের লালপুরে প্রতারণার শিকার আব্দুলপুর সরকারি কলেজের সেই ৮ শিক্ষার্থী অবশেষে এইচএসসি পরীক্ষার প্রথম পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ কেন্দ্রে বিশেষ ব্যবস্থাপনায় বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।


তবে নিজ জেলার বাইরে কেন্দ্র হওয়ায় ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী ইসরাত জাহান সূচির বাবা ইমামুল হক বলেন, বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কেন্দ্র হওয়ায় মেয়েকে নিয়ে রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে থাকতে হচ্ছে। নতুন পরিবেশে মেয়ের কিছুটা সমস্যা হচ্ছে।


আব্দুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামদুদুর রহমান বলেন, গত বুধবার শিক্ষা বোর্ড থেকে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়ে কলেজকে জানানো হয়। এরপর দ্রুত পরীক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে সব সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নিয়েছে।


রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন বলেন, আব্দুলপুর সরকারি কলেজের ৮ জনসহ বিভিন্ন জেলা থেকে আসা একাধিক বিষয়ের মোট ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। বিভিন্ন কারণে বাংলা, পদার্থবিজ্ঞান, যুক্তিবিদ্যা সহ কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারায় বোর্ডের বিশেষ ব্যবস্থাপনায় তাদের পরীক্ষা নেয়া হচ্ছে। সকলের সুবিধার কথা বিবেচনা করে বোর্ডের কাছাকাছি স্থানে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।


প্রসজ্ঞত, আব্দুলপুর সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় সার্ভার জটিলতার মুখে পড়েন। পরে গত ১২ মার্চ বিলম্ব ফিসহ ফরম পূরণের জন্য কলেজে গেলে গ্রন্থাগারের অফিস সহায়ক অমিত কুমার সরকার তাদের ফরম পূরণ করে দেয়ার আশ্বাস দেন। এ সময় প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৩ হাজার টাকা করে নেন তিনি। পরে শিক্ষার্থীরা জানতে পারেন তাদের ফরম পূরণ করা হয়নি।


ফলে প্রবেশপত্র না থাকায় গত ৩ জুলাই শুরু হওয়া এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রে অংশ নিতে পারেননি তারা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে আসে। পরে তাঁর নির্দেশনায় বিশেষ ব্যবস্থায় ইসরাত জাহান সূচি, সবুজ আহমেদ, শিমুল শেখ, আকিবুল ইসলাম, তানভীর হোসেন, শিমুল আলী, সাব্বির হোসেন ও শাওনের ফরম পূরণ করে প্রবেশপত্র দেওয়া হয়। এরপর তারা দ্বিতীয় পরীক্ষা থেকে বাকি পরীক্ষাগুলোতে অংশ নেওয়ার সুযোগ পান। 


তবে প্রথম পরীক্ষার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না পাওয়ায় বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিয়ে অনিশ্চয়তা ছিল তাদের। এ নিয়ে চলতি মাসেই বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। অবশেষে শিক্ষা বোর্ডের বিশেষ ব্যবস্থায় আজ সেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেন তারা।


এদিকে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনায় তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামদুদুর রহমান। তবে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ১:১৮ পিএম

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। মাদক ব্যবসা, সেবন এবং পরিবহন নিয়ন্ত্রণকল্পে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে সমস্বরে কথা বলতে হবে। 


তিনি পৌরসভার প্রকৌশলী মন্নুর আহমেদকে উদ্দেশ্যে বলেন, পৌরসভায় ড্রেনের কাজ ছয় মাস যাবৎ ধীরগতিতে চলছে। কাজের কোন অগ্রগতি নেই। আর রাতের বেলায় ঢালাই দিবে আপনি গিয়ে বন্ধ করতে হবে এগুলো আমি আর শুনতে চাই না। যারা করে আপনি তাদের ডেকে কথা বলেন। সে যেই হউক এই সমস্ত কাজ বন্ধ করতে হবে। কাজের গুণগত মান বজায় রাখতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।


রবিবার (২৩ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজন আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন।


সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ্, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান প্রমুখ।


এ সময় অন্যান্যের মাঝে প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


সভায় বক্তাগণ বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। কালীগঞ্জের শিক্ষার পরিবেশ, অনিয়ম, দূর্ণীতি, মাক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন নির্মূল, চুরি ও ডাকাতি সহ সকল অপরাধ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সব খবর