বগুড়ায় নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়ার মানুষের জন্য চাকরি বা ব্যবসায় বিশেষ কোনো সুবিধা থাকবে না, সবকিছুই হবে যোগ্যতার ভিত্তিতে। বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, 'চাকরি-বাকরি অথবা ব্যবসা-বাণিজ্য যেগুলা আছে, সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদের কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক, যে বগুড়া বলেই সব পাচ্ছে ,আমরা বগুড়া না বলে পাচ্ছি না। আমরা কি চাই এরকম বলুক মানুষ? আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না।'
তিনি বলেন, 'ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে। কিন্তু একই সঙ্গে আমরা খেয়াল রাখব, আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যেন আমরা নষ্ট না করি, বিষয়টি আমাদের অত্যন্ত সতর্কভাবে খেয়াল রাখতে হবে।' বিএনপি প্রধান সমাবেশে আবেগঘন বক্তব্য দেন এবং ১৯ বছর পর তার জন্মভূমিতে ফিরে আসার অনুভূতি ব্যক্ত করেন। 'আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই, কারণ আজকে প্রায় ১৯ বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন এই নিজের ভূমিতে ফিরে আসার জন্য।'
তারেক রহমান ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় বগুড়ায় হওয়া উন্নয়নমূলক কাজের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, 'বগুড়া সদরসহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যে কাজগুলো করা দরকার ছিল, আমরা চেষ্টা করেছি সব কাজ কম বেশি করার জন্য। হয়তো আমরা ১০০ ভাগ সাকসেসফুল হইনি, কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন-কানুন-রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি।' তিনি আরও বলেন, বগুড়া আমার কাছে একটি আদর্শ জেলা ছিল। আমি সবসময় ভাবতাম যে যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, তাহলে দেশের বাকি ৬৩টি জেলাকে বগুড়ার মতো সাজানোর চেষ্টা করব।
তারেক রহমান বলেন, 'এই নির্বাচন নিশ্চিত করবে আগামী দিনে জবাবদিহিমূলক সরকার তৈরি হবে কি হবে না সেইজন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। তিনি বলেন, 'আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, অবশ্যই তাহলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করতে হবে এবং তার জন্য ১২ তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
বিএনপি চেয়ারম্যান বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এমপি হিসেবে ছিলেন। আজকে উনি আমাদের মাঝে নেই। আজকে ওনার জায়গায় আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি। এখন আপনাদের সন্তান হিসেবে আমি কথা বলব, নাকি প্রার্থী হিসেবে বলব সেটাও একটা মুশকিলের ব্যাপার।' নেতাকর্মীরা এসময় স্লোগান দিয়ে এলাকার সন্তান হিসেবে তাকে বক্তব্য দিতে বলেন।
তারেক রহমান বলেন, 'গত ১৫ বছর বগুড়া তো বঞ্চিত ছিলই বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকারভাবে বঞ্চিত ছিল।' তিনি বলেন, 'গত ১৫-১৬ বছরে শুধু একটি কাজ হয়েছে। মেগা প্রজেক্ট হয়েছে। তথাকথিত মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে।' তিনি আরও বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুঁটি চেপে ধরতে হবে। এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।