অন্তরর্দহে নতুন করে আরেক দফা ভাঙলো উত্তরের জেলা নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের নওগাঁ-৩ আসনের বিএনপি। এবার গঠন করা হলো নতুন নামে নতুন উপদল। এর নাম দেয়া হয়েছে ‘‘ধানের শীষ সমর্থক গোষ্ঠী”।
এনিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বিএনপিতে। দিনের পর দিন চলেছে প্রার্থীতা পরিবর্তনের দাবিতে নানান কর্মসূচি। ফলে এই আসনে এখন ফুরফুরে মেজাজে পুরোপুরি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে জামায়াত। তারা বলছেন, এবার তারাই বিজয়ী হবেন এই আসনে। তবে বিএনপির নানা উপদল থেকে যে কেউ একজন স্বতন্ত্র প্রার্থী হলে পাল্টে যাবে ভোটের হাওয়া এমনটিই ভাবছেন এলাকার সাধারণ ভোটাররা।
এ আসনে দীর্ঘদিন ধরে বিএনপি ত্রিধাবিভক্ত। এর একটি গ্রুপে রয়েছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের নেতৃত্বে উপজেলা ও উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বৃহৎ একটি দল, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের নেতৃত্বে বদলগাছী উপজেলা ও উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি দল, আর অপর দলটি হলো বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ১৯৯১ থেকে পরপর চার বার এই আসন থেকে নির্বাচিত এমপি, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে গত নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির নেতৃত্বে মহাদেবপুর উপজেলা ও উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ছায়া কমিটির নেতাকর্মীরা। সম্প্রতি এ গ্রুপ থেকে বেরিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহাদেবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নুর নেতৃত্বে গঠন করা হয়েছে ধানের শীষে সমর্থক গোষ্ঠী। এনিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। গত ৩০ নভেম্বর এরা মহাদেবপুর বাসস্ট্যান্ডে ফজলে হুদা বাবুলের পক্ষে বিশাল সমাবেশ করে।
এখানে বিরোধ তুঙ্গে ওঠে গত ৩ নভেম্বর ফজলে হুদা বাবুলকে বিএনপির মনোনয়ন দেয়ায়। তাকে মনোনয়ন দেয়ায় ক্ষুব্ধ হন অপর দুই মনোনয়ন প্রত্যাশী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ও রবিউল আলম বুলেট। শুরু থেকেই তারা প্রার্থীতা পরিবর্তন করে নিজ নিজ নামে ধানের শীষের মনোনয়ন দাবি করে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ করে একের পর এক সমাবেশ করে। সবশেষ বিষয়টি দলের উর্ধে উঠে পরিণত হয় আঞ্চলিকতায়। ফজলে হুদার বাড়ি বদলগাছী উপজেলায়। আর পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ও রবিউল আলম বুলেটের বাড়ি মহাদেবপুর উপজেলায়। এখানকার ভোটার সংখ্যা বদলগাছীর প্রায় দ্বিগুন। মূলত: মহাদেবপুরের ভোটেই নির্ধারিত হয় জয় পরাজয়। তাই মহাদেবপুরবাসী চান প্রার্থী তাদের এলাকাতেই থাকুক।
প্রার্থী ফজলে হুদা বাবুলের বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৮ এর আগে মহাদেবপুরে ঢোকেন কৃষক দল গঠন করতে। কিন্তু এতে তিনি উপজেলা বিএনপিকে সম্পৃক্ত করেননি। কৃষক দলের সব প্রোগ্রাম করা হতো বিএনপিকে ছাড়াই, বিএনপিকে টেক্কা দিয়ে। ২০১৮ তে এই আসনে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে মনোনয়ন দেয়া হলেও তিনি ধানের শীষের ভোট করেননি। তাই এখন উপজেলা বিএনপিও তাকে সমর্থন করছে না। গত দেড় মাস ধরে তারা প্রার্থীর সাথে প্রচারে নামেননি। এমন পরিস্থিতিতে এই উপজেলায় মুখ থুবড়ে পড়েছে ধানের শীষের প্রচার প্রচারণা। মহাদেবপুরের ভোটাররা তাই এখন বিকল্প খুঁজছেন। এই আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর বাড়িও মহাদেবপুর। তাই তাদের সমর্থকের সংখ্যা বাড়ছে। ফুরফুরে মেজাজে প্রচার চালাচ্ছেন তারা। ইতিমধ্যেই ভীমপুর ইউনিয়নে ৫০ বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন। মহাদেবপুরের ভোটাররা এখন বলছেন পারভেজ আরেফিন সিদ্দিকী জনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান তবে তার পাল্লাই ভারি হবে।
জানতে চাইলে রবিউল আলম বুলেট বলেন, ‘‘বছরের পর বছর জীবন বাজি রেখে বিএনপির সব কর্মসূচি সুচারুরুপে পালন করেছি। গুলি খেয়েছি, জেলে গিয়েছি।” “আর কত পরীক্ষা দিলে বিএনপির মনোনয়ন পাওয়া যাবে” তিনি প্রশ্ন করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, জনাব তারেক রহমান তাকেই চুড়ান্ত মনোনয়ন দেবেন।
পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, ২০১৮ সালে নওগাঁর ছয়টি আসনে যাদের মনোনয়ন দেয়া হয়েছিল এবারও তাদের দেয়া হয়েছে শুধু তাকে ছাড়া। অথচ সেবার তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। তিনিও আশাবাদী যে চুড়ান্ত মনোনয়ন তাকেই দেয়া হবে।
প্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, তিনি নিজে মহাদেবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সভাপতি সম্পাদককে তার পক্ষে কাজ করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু তারা আসেননি। যে কেউ মনোনয়ন চাইতেই পারেন। তাই শেষ পর্যন্ত তিনি অপেক্ষা করছেন। তিনি আশাবাদী যে শেষ পর্যন্ত সকলে তার পক্ষেই প্রচারে নামবেন।
বিতর্কীত ধানের শীষ সমর্থক গোষ্ঠীর উদ্যোক্তা আব্দুস সাত্তার নান্নু বলেন, চুড়ান্ত মনোনয়নের আগে অন্য দুই গ্রুপের নেতাকর্মীরা যেহেতু প্রচারে নামছেন না, তাই ধানের শীষ সমর্থক গোষ্ঠীর ব্যানারে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। উপজেলা বিএনপি প্রচারে নামলে এর কার্যক্রম বিলুপ্ত করা হবে।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।