নদীতে বালু না থাকায় ইজারা বন্ধ থাকলেও এবার পুরোপুরি সরকারি মদদে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর বালু ও মাটি প্রকাশ্য দিবালোকে হরিলুট হচ্ছে। খোদ প্রশাসন নিজেই ভূয়া তফসিল দেখিয়ে ফসলী জমি থেকে বালু অপসারণের ভূয়া অনুমোদন দিয়ে বালু চুরি করাচ্ছে। এনিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা চিহ্নিত বালুদস্যুদের এবার প্রতিহত করা শুরু করেছে।
প্রকাশ, ফ্যাসিবাদী আমলে দীর্ঘদিন ধরে এখানকার আত্রাই নদী থেকে বালুদস্যুদের অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদী বালুশুন্য হয়ে পড়ে। কিন্তু রাজনৈতিক চক্রান্তে প্রভাবিত হয়ে প্রশাসন উত্তোলনযোগ্য বালু আছে বলে ভূয়া সার্ভে রিপোর্ট তৈরি করে নিগোশিয়েশনের ফাঁদে খুব কম টাকায় ফিবছর এই নদীর বালুমহাল ইজারা দিয়ে আসছিল। নদীর উপরিভাগে কোন বালু না পেয়ে ইজারাদাররা আইন ভেঙ্গে সমুদ্র খননের বলগেট ড্রেজার মেশিন বসিয়ে ভূগর্ভস্থ বালু ও লাল মাটি উত্তোলন করে। গতবছর মহাদেবপুর দর্পণ পরিবার এই ভূগর্ভস্থ বালু উত্তোলন বন্ধের আন্দোলন শুরু করলে প্রশাসনের টনক নড়ে। ফলে তারা এখানে আত্রাই নদীর বালু মহাল এবছর আর ইজারা দেননি। গতবছর ৫ আগষ্টের পর এই নদীতে দলীয় পরিচয়ে শতাধিক নতুন পয়েন্ট তৈরি করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে কোটি কোটি টাকার অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করে। ইজারার মেয়াদ শেষ হলেও আজও নানা কৌশলে তারা সে বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত রেখেছে। প্রতি রাতে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ভেক্যু মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে অসংখ্য ড্রাম ট্রাক যোগে পরিবহণ করছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মুর্শিদা সুলতানপুর নুরপুর মৌজায় বালুদস্যুরা প্রকাশ্য দিবালোকে ভেক্যু মেশিন দিয়ে বালু উত্তোলন করে ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে পরিবহণের চেষ্টা করলে স্থানীয়রা তাদের বাধা দেন। তারা মেশিনগুলো আটক করে রাখেন। খবর পেয়ে সরেজমিনে সেখানে গেলে বালু পরিবহণের কাজে নিয়োজিত একটি ট্রাক্টরের ড্রাইভার জানান, মহাদেবপুরের বিএনপি নেতা হাজী আক্কাসের গাড়ীতে করে বালু পরিবহণ করা হচ্ছে। তারা উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত একটি অনুমতিপত্র দেখান। সে চিঠিতে দেখা যায়, হাতুড় ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিল ও জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন দেন যে, নুরপুর মৌজার ৬৬ নং খতিয়ানের ৪২৯ দাগে তাদের জমি আগের ইজারাদার ভাড়া নিয়ে নদী থেকে বালু উত্তোলন করে সে জমিতে রাখেন। ইজারার মেয়াদ শেষ হলেও জমির উপর কিছু বালু পড়ে থাকে। সে বালু অপসারণ না করলে জমিতে কোন ফসল আবাদ করা যাচ্ছেনা। ইউএনও জমি আবাদযোগ্য করার জন্য বালু সরানো যাবে, কোনক্রমেই মূল জমি খনন করা যাবেনা বলে গত ৯ ডিসেম্বর অনুমোদন দেন। এই অনুমোদনপত্র বলেই তারা এখান থেকে বালু তুলতে আসে। স্থানীয়রা অভিযোগ করেন যে, তারা যেখান থেকে বালু উত্তোলন করছে সেই জমি তাদের ব্যক্তি মালিকানাধীন নয়, বরং এটি স্থানীয়দের খেলার জন্য সরকারি মাঠ ছিল। এখানেই আগের ইজারাদার অবৈধভাবে বালু রাখে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান ওই অনুমোদন দেয়ার কথা স্বীকার করে জানান, এর আগেও অনুরুপ অনুমোদন দিয়েছেন।
জানতে চাইলে ডকেট অনুসন্ধ্যান করে উপজেলার এনায়েতপুর-হাতুড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মওদুদুর রহমান কল্লোল নিশ্চিত করেন যে, ওই আবেদনে উল্লেখ করা তফসিলটি ভূয়া। তিনি জানান, নুরপুর মৌজার ৬৬ নং খতিয়ান আবেদনকারীদের নামে নয়। বরং তা জিতেন্দ্রনাথ মন্ডলের নামে। আর ওই খতিয়ানে ৪২৯ নম্বরের কোন দাগই নাই।
স্থানীয়রা অভিযোগ করেন যে, এবছর শুষ্ক মওসুমের শুরু থেকে গত কয়েক মাসে এ ধরনের ভূয়া তফসিলে আবেদন করে প্রশাসনকে ভূল বুঝিয়ে জমি থেকে কথিত বালু অপসারণের নাম করে আত্রাই নদী থেকে চুরি করে কয়েক লক্ষ টাকার বালু বিক্রি করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন জেনেশুনেই ভূয়া তফসিলে অনুমোদন দিয়ে সরকারি সম্পদ হরিলুট করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি তাদের।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।