নাগরিকদের ওপর কোনো নতুন করের বোঝা না চাপিয়েই ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন আয় ব্যয় সমান রেখে এই বাজেট উপস্থাপন করেন।
প্রশাসক জানান এবারের বাজেটে কোনো নতুন কর আরোপ কিংবা বিদ্যমান কর বৃদ্ধির প্রস্তাব রাখা হয়নি। নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং সেবার মান উন্নয়নই বাজেটের মূল লক্ষ্য।
তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৮০৬ কোটি ৬১ লাখ টাকা যা সংশোধিত হয়ে ৯৩৪ কোটি ৫২ লাখ টাকায় উন্নীত হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী অর্থবছরের বাজেট এক হাজার কোটি টাকা অতিক্রম করেছে।
স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ
সংবাদ সম্মেলনে প্রশাসক জানান সিটি হাসপাতালের আধুনিকায়ন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি চারটি অ্যাম্বুলেন্স ও দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু করা হবে। বাস টার্মিনাল ও রেলস্টেশনসহ জনবহুল স্থানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আধুনিক শৌচাগার ও নামাজের স্থান নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
রাজস্বে ছাড় ও প্রণোদনা
রাজস্ব আদায় বাড়াতে আইনগত ব্যবস্থা জোরদারের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্সে ৯০ শতাংশ ছাড় বহাল থাকবে। এছাড়া আগামী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়নসহ বিভিন্ন বকেয়া ফিতে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে। ছাদবাগান উৎসাহিত করতে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
পরিচ্ছন্ন নগর গঠনে জোর
বর্জ্য থেকে সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি মহানগরের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং নতুন ফগিং মেশিনের মাধ্যমে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হবে।
অবকাঠামো উন্নয়ন
রাসিক প্রশাসক জানান চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হড়গ্রাম বিলসিমলা ও বন্ধগেট রেলক্রসিংয়ের তিনটি ফ্লাইওভারের কাজ শেষ হবে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ পাবলিক টয়লেট কমিউনিটি সেন্টার, বাজার নির্মাণ এবং নগর সৌন্দর্যবর্ধনের কাজ চলবে।
স্বল্পমেয়াদি পরিকল্পনা
>৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার
>১৫৫টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন
>গুরুত্বপূর্ণ মোড়ে হাইমাস্ট লাইট বসানো
> গুলজারবাগ, ভদ্রা ও সোনাদিঘিতে আধুনিক ফোয়ারা নির্মাণ
> ফুটপাত দখলমুক্ত করা ও হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ
> পদ্মাপাড়ে গার্ডেন লাইট স্থাপন
> কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন
শিক্ষা, কর্মসংস্থান ও ডিজিটাল সেবা
নগর ভবনে ফ্রিল্যান্সিং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিদেশি ভাষা শেখানোর প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রশাসক পদক বৃত্তি ও সংবর্ধনার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে জাপানসহ বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
ডিজিটাল সেবার অংশ হিসেবে অনলাইন পেমেন্ট ই-পেমেন্ট ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং রাসিক হেল্পলাইন (১৬১০৫) চালু করা হবে।
সবুজায়নে জোর
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী এক বছরে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপে ৫৩ হাজার চারা রোপণ শুরু হয়েছে।
ক্রীড়া ও সংস্কৃতি
প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির পরিকল্পনা বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন স্থানীয় খেলোয়াড়দের কর্মসংস্থানের উদ্যোগ এবং গম্ভীরাসহ আঞ্চলিক সংস্কৃতির বিকাশে বিশেষ কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিতি
সংবাদ সম্মেলনে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলর এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “নাগরিকদের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। কর না বাড়িয়েই উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।