প্রতীকী ছবি
নওগাঁর মহাদেবপুরে কোর্টের ওয়ারেন্টমূলে আসামী ধরতে গিয়ে আসামীর বাড়ি দেখিয়ে দেয়ার জন্য ডেকে নেয়া আব্দুল হামিদ ওরফে ধলা (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। আসামী না হলেও হ্যান্ডকাপ লাগিয়ে পুলিশের টানা হেঁচড়া ও লাথি মারার পর ওই বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ উঠেছে। তবে থানা পুলিশ এসব অস্বীকার করে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছে। ঘটনা তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নিহত ধলা উপজেলার হাতুড় ইউনিয়নের মালাহার উত্তরপাড়া গ্রামের মৃত রাইজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (৫ মার্চ) পূর্বরাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদের ছেলে এমরান হোসেন ওরফে বারু জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেসীর দায়ের করা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তিনি ঢাকায় রিক্সা চালান। কয়েক দিন আগে বাড়ি এসেছেন। বৃহস্পতিবার রাতে মহাদেবপুর থানার পাঁচজন পুলিশ তার বাড়িতে গিয়ে জানালা দিয়ে ডেকে অন্য আসামী এসলামের বাড়ি দেখিয়ে দিতে বলেন। এক পর্যায়ে পুলিশ লাথি দিয়ে টিনের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তিনি পালিয়ে গেলে পুলিশ তার বাবাকে আটক করে নিয়ে যায়। এমরানের ১১ বছরের ছেলেও দাদার সাথে যায়।
এমরানের ছেলের বরাত দিয়ে নিহতের ছোট জামাই সোহেল রানা জানান, আব্দুল হামিদ পুলিশকে এসলামের বাড়ি দেখিয়ে দিলে এসলামকে পেয়েও পুলিশ তাকে আটক না করে কোর্ট থেকে জামিন নিতে বলেন। এসময় পুলিশ আব্দুল হামিদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তোলার চেষ্টা করলে তিনি যেতে অস্বীকার করেন। পুলিশ তাকে টানা হেঁচড়া করে ও লাথি মারে। এরপরই তিনি সড়কের উপর মাটিতে লুটিয়ে পড়েন। তার অবস্থা আশঙ্কাজনক হলে পুলিশ তাকে ছেড়ে দিয়ে চলে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আব্দুল হামিদকে মৃত অবস্থায় দেখতে পান। গ্রামের শতাধিক মানুষ সেখানে উপস্থিত হয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। বিক্ষুব্ধ জনতা রাতভর সেখানে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মরদেহ নিহতের বাড়ির খলিয়ানে ফেলে রাখা হয়। ঘটনার পর থেকেই একটি চক্র বিষয়টিকে ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে। দফায় দফায় চলে বৈঠক। এরপরই নিহতের স্বজনেরা থানায় গিয়ে পুলিশের সাথে আলোচনায় বসেন। নিহতের বড় ছেলে জাহিদুল ইসলাম তার বাবার মৃত্যুতে তাদের কোন অভিযোগ নেই এবং মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে থানায় একটি লিখিত আবেদনে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্টরা জানান, থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান ও এএসআই আছির উদ্দিন ওই অভিযানে নেতৃত্ব দেন। মোবাইলফোনে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, বৃদ্ধ আব্দুল হামিদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এরসাথে থানা পুলিশের কোন সংযোগ নেই। পুলিশ তাকে হ্যান্ডকাপ লাগায়নি, টানা হেঁচড়াও করেনি, কিংবা লাথিও মারেনি। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাই মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।