ফরিদপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও জখমী সনদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

  • প্রকাশ : শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৫:৫৯ পিএম

ফরিদপুরে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।


আজ ফরিদপুর জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সেলিম রেজার সভাপতিত্বে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ জিয়া হায়দার।


কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআই ফরিদপুরের প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জনের প্রতিনিধি, ফরিদপুর মেডিকেল কলেজের উপপরিচালক, পাবলিক প্রসিকিউটর, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেল সুপার, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সিআইডি ও ডিবির অফিসার ইনচার্জসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।


কনফারেন্সে ফরিদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিগত পাঁচ বছরের মামলার নিষ্পত্তির পরিসংখ্যান উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি আদালতের বিভিন্ন মামলায় ওয়ারেন্ট তামিলের হার এবং যথাসময়ে জখমী সনদ প্রাপ্তির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।


পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা পর্ব। এতে ফৌজদারি মামলার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময়ে উদ্ভূত সমস্যা, মামলার তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজনীয়তা এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।


আলোচনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পুলিশ, আদালত, চিকিৎসা বিভাগ, কারা কর্তৃপক্ষ এবং আইনজীবীদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।


প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ জিয়া হায়দার সংশ্লিষ্ট সব দপ্তরের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বিচার বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।




প্রতীকী ছবি

  • প্রকাশ : শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:৪৩ পিএম

খুলনায় জলিল মুন্সি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে নগরীর দৌলতপুর থানার কুলিরবাগান বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। জলিল ওই এলাকার দিলুর মুন্সির ছেলে। তিনি পেশায় একজন পাট শ্রমিক ছিলেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার সকালে জলিল খুলনা মহাসড়‌কের কু‌লিবাগান আওয়ামী লীগ অ‌ফি‌সের সাম‌নে দি‌য়ে হেঁটে যা‌চ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি বুকের ডান পাশে এবং আরেকটি পিঠের বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথেই তিনি মারা যান।


খুলনা মহানগর পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নিহত জলিলের বিরুদ্ধে থানায় মাদক মামলা ছিল। মাদক সংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।


এ বছর নগরীতে ৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মাত্র তিনটির তদন্ত শেষ করেছে পুলিশ।


বগুড়ার ধুনট উপজেলায় আজ সকালে স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

  • প্রকাশ : শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:১৭ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে। আজ শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত লোকজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।


বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করলেও সরকার তাঁদের কথা বলতে দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে তাঁরা রাজপথে নেমেছেন।


এর আগে সকালে শহীদ আবদুল মালেকের কবর জিয়ারত করেন শফিকুর রহমান। তিনি ওই পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


শফিকুর রহমান গতকাল শুক্রবার রাতে বগুড়ায় এসে সার্কিট হাউসে ছিলেন। আজ ভোর সোয়া পাঁচটার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন। বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের মতবিনিময়ের কথা আছে। দুপুর ১২টায় বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।


সন্ত্রাসী সাকিল

  • প্রকাশ : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৫৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাকিল (৩৭) ওরফে বুলেট সাকিল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলা তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিল উপজেলা বরাবো রসূলপুর এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে।


স্থানীয়রা বলেন, সাকিল তারাব , বিশ্বরোড ও বরাব এলাকায় কিশোরগ্যাং দিয়ে মাদক নিয়ন্ত্রণ করে। সাকিল ও তার বাহিনীর সদস্যরা মাদক ও অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় সরবারহ করে থাকে। এছাড়া তারাব ও বিশ্বরোড এলাকায় ছিনতাই, ডাকাতি, জমি দখলসহ নানা অপকর্ম করে বেড়ায় সাকিল ও তার বাহিনীর সদস্যরা। তাদের কারণে সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়। তুচ্ছ ঘটনাতেও সাকিল ও তার বাহিনীর সদস্য অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। 


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, তারাব পৌরসভার তারাবো এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি বর্ষণ ও ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার এজাহার নামীয় আসামী সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  



  • প্রকাশ : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৮:৫৫ পিএম

পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র শীল (৪৫) পরলোকগমন করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর এই আকস্মিক মৃত্যুতে কাউখালীর শিক্ষক সমাজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সূত্র জানাগেছে,  বাবু দীপক চন্দ্র শীল একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষা-অনুরাগী হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর কর্মনিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষা ক্ষেত্রে অবদান সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক  এইচ এম দ্বীন মোহাম্মদ, ইজিএস শিক্ষা নিকেতনের সাবেক সভাপতি সবুজ হোসেন চৌধুরী এফসিএ, শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সভাপতি কিরণ চন্দ্র হালদার, বাংলাদেশ প্রধান শিক্ষক পরিষদের পিরোজপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ নাজমুছ সাকিব, শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কাউখালী শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম এবং জোলাগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুস্তম আলী, তাতীদল কাউখালী উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মো. গিয়াস উদ্দিন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে দীপক চন্দ্র শীলের অবদান ও স্মৃতি শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।


  • প্রকাশ : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:১৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে সুমন মিয়া নামে এক হোটেল মালিককে পিটিয়ে ও কুপিয়ে জখম  করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল জলসিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে সুমন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি অভিযোগ দেন। 


সুমন মিয়া জানান, তিনি পূর্বাচল উপশহরের জলসিড়ি এলাকায় একটি খাবারের হোটেল চালান। শুক্রবার দুপুরে তার হোটেলের কর্মচারী শামীম রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এসময় সুমন মিয়া বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা চলে যায়। কিছুক্ষণ পরেই ইজিবাইকের ভেতরে থাকা সোহেল মিয়া, রাব্বিল, রাসেল আহমেদ, মাহবুবুরসহ অজ্ঞাত ৪/৫ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সুমনের হোটেলে অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। সুমন মিয়ার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা সুমন মিয়াকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা দেন। 


এ ব্যাপারে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রকাশ : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৬:৫৯ পিএম
  • আপডেট : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৬:৫৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর


  • প্রকাশ : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৬:৫৯ পিএম

টেকনাফ শাহপরীর দ্বীপের নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ  দুই কিশোরের লাশ সাড়ে ৩ ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। 


শুক্রবার (১১ সেপ্টেম্বর)শুক্রবার  সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয় ২ কিশোর। অনেক খোজাখুজির পর দুপুর আড়াই টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এ মর্মান্তিক ঘটনা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


নিহতরা হলো উত্তর-পূর্ব পাড়ার মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৩) এবং কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ অরজিন (১৫)।


বেশ কয়েক ঘণ্টা পর জুমার নামাজের পর স্থানীয়দের সহায়তায় নাফ নদীতে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


দুই কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে তারা গোসলে নেমে সাতার কাটতে গিয়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। কারণ এসময় জোয়ারের প্রবল স্রোতে পড়ে শারীরিক সক্ষমতা হারিয়ে পানিতে তলিয়ে গেলে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।