• প্রকাশ : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৪:২২ পিএম
  • আপডেট : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৪:২২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

জেমস রুদ্রিগেজ

  • প্রকাশ : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৪:২২ পিএম

২০১৪ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেওয়া কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ বছরের দীর্ঘ জাতীয় দল ক্যারিয়ারের ইতি টানার কথা নিশ্চিত করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।


সামাজিক মাধ্যমে দেওয়া আবেগঘন বার্তায় ৩৪ বছর বয়সী রদ্রিগেজ লেখেন, ‘আজ আমি মন থেকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। অনেক বছর, অনেক ম্যাচ এবং আনন্দ আর কঠিন মুহূর্তগুলোর পর আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে: কলম্বিয়ান জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা।’


২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে কলম্বিয়ার জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল রদ্রিগেজের। ওই ম্যাচেই জয়সূচক গোল করেন তিনি। এরপর থেকেই কলম্বিয়ান দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। দেশের হয়ে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩১টি গোলের পাশাপাশি ৪৩টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামে। 


২০১৪ বিশ্বকাপে ৫ ম্যাচে ৬ গোল করে ‘গোল্ডেন বুট’ জয়ের পাশাপাশি শেষ ষোলোতে মহাদেশীয় প্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিপক্ষে সেই স্মরণীয় ভলি গোলটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। ওই আসর মাতানো তরুণ রদ্রিগেজের দিকে নজর পড়েছিল রিয়াল মাদ্রিদের, চুক্তিও সেরে ফেলে টুর্নামেন্টের পর।


কলম্বিয়ার হয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপে খেলা রদ্রিগেজ বলেছেন, ‘এই জার্সি পরা ছিল একটি স্বপ্ন, পাশাপাশি বিশাল দায়িত্বও ছিল। প্রত্যেকবার যখন আমি মাঠে ঢুকতাম, বুঝতে পারতাম আমি শুধু আমার জন্য খেলছি না। আমার পরিবার, সতীর্থ, হাজারো কলম্বিয়ানের জন্য খেলছিলাম, যারা স্বপ্ন দেখত।’


তিনি আরও বলেন, ‘১০ নম্বর জার্সি পরার সম্মান পেয়েছিলাম আমি এবং অধিনায়কের আর্মব্যান্ডও পরেছিলাম। সম্মান, দায়িত্ববোধ ও কলম্বিয়ার প্রতিনিধিত্ব করার তাৎপর্য অনুধাবন করে আমি সবসময় এটি করার চেষ্টা করেছি। ভালো দিন যেমন ছিল, খুব কঠিন দিনও ছিল। কিন্তু এই রঙয়ের গর্ববোধ করা কখনও থামাইনি।’


অবসর ঘোষণার কারণে গত ৭ জুলাই সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে যাওয়া শেষ ষোলোর ম্যাচটি হয়ে থাকল রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ। ২০২৪ কোপা আমেরিকায় তার অধিনায়কত্বে ফাইনাল খেলেছিল কলম্বিয়া, কিন্তু আর্জেন্টিনা তাদের হারিয়ে ২৩ বছরে প্রথম শিরোপা জেতে।


সম্প্রতি কলম্বিয়ান দল অ্যাতলেটিকো নাসিওনালের সঙ্গে চুক্তি করেছেন রদ্রিগেজ। ক্লাব ক্যারিয়ার আরেকটু লম্বা করতে চান তিনি, ‘আমি শান্ত হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। কারণ আমি সবকিছু উজার করে দিয়েছি। প্রত্যেকটি মুহূর্তের জন্য ধন্যবাদ, ধন্যবাদ কলম্বিয়া।’




মুশফিকুর রহিম

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪০ পিএম

বিসিবি সভাপতি তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা দেন। এরপর স্যোশাল মিডিয়ায় এ নিয়ে বার্তা দিয়েছেন মিস্টার ডিফেন্ডেবল। শনিবার (২৮ নভেম্বর) আবেগঘন বার্তায় মুশফিক জানিয়েছেন, কেন তার প্রিয় ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।


ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া বার্তায় মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’


‘আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।’সমর্থকদের উদ্দেশে মুশফিক লিখেছেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া “মুশফিক, মুশফিক” ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’এ সময় সবাইকে বিনয়ী হওয়ার আহবান জানান মুশফিক, ‘জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি। আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’


২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। সেটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ। ৭৯৩৪ দিন পর সেই দলটির বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সমাপ্তি ঘটাতে চলেছেন মুশফিক। এর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে তিনি ২০২২ সালে টি-টোয়েন্টি ও ২০২৫ সালে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দেন।


  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৩ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি আগেই ছেড়ে দেওয়ায় ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই জাতীয় দলকে বিদায় বলবেন ৩৯ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পঞ্চম সভা। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি ও তার বন্ধু তামিম ইকবাল।


আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। সেই কারণেই বিদায়ের মঞ্চ হিসেবে এই সিরিজকে বেছে নিয়েছেন মুশফিক। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তার। প্রায় ২২ বছর পর ২০২৭ সালের জানুয়ারিতে একই প্রতিপক্ষের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের। আগামী বছরের মে মাসে লর্ডসে একটি টেস্ট খেলবে বাংলাদেশ, তবে সেই পর্যন্ত অপেক্ষা না করে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ করেই থামছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।২১ বছর ১৭৭ দিনের টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।


ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলে কোনো সেঞ্চুরি পাননি মুশফিক। পরবর্তীতে নিজেকে দলের অন্যতম ভরসা হিসেবে গড়ে তুলে ১৪টি শতক করেছেন, যা টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির স্বাদ পান তিনি। এরপর আরও দুবার দ্বিশতক করেন মুশফিক; বাংলাদেশের হয়ে একাধিক ডাবল সেঞ্চুরির কীর্তি আর কারও নেই। পাশাপাশি কিপার-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি।


গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে একশ টেস্ট খেলেন মুশফিক। সেই ম্যাচে ১০৬ রানের ইনিংস খেলে শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল তালিকায় জায়গা করে নেন তিনি।২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার অধীনে ৭টি টেস্টে জয় ও ৯টিতে ড্র করে দল। পরাজয়ের হার ৫২.৩৪ শতাংশ, যা একাধিক ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করা ক্রিকেটারদের মধ্যে সর্বনিম্ন। ২০১৬ সালে তার নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও একমাত্র টেস্ট জয় পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও হারায় দল, আর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টেও জয় আসে তার অধিনায়কত্বে।


লর্ডসে হাবিবুল বাশারের অধিনায়কত্বে আন্তর্জাতিক টেস্ট যাত্রা শুরু করা মুশফিক এরপর নিজ ব্যতীত আরও ৮ অধিনায়কের অধীনে খেলেছেন। সব ঠিক থাকলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই শেষ হবে তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার।


ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫২ পিএম

ফিল সিমন্সকে বাদ দেওয়ার উপলক্ষ খোঁজা হচ্ছে অনেক দিন ধরে। জাতীয় দল ভিন্ন ভিন্ন সিরিজে ভালো খেলায় কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছিল না বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক। টেস্টে টানা তিনটি সিরিজে বাজে ফল হওয়া এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ব্যর্থতায় সে সুযোগ এসেছে বলে মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

চুক্তির শর্ত অনুযায়ী অতিরিক্ত তিন মাসের বেতন দেওয়া হবে কোচকে। বিসিবির একজন কর্মকর্তা জানান, নাজমুল হোসেন শান্তরা আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি খেলবেন নতুন কোচের অধীনে। জাতীয় দলের কোচ হিসেবে জোনাথন ট্রটকে পছন্দ বিসিবির। একটি সূত্র জানায়, এই ইংলিশের সঙ্গে পাকা কথা হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সম্পন্ন হবে বাকি আনুষ্ঠানিকতা। ২০২৪ সালে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করে সিমন্সকে নিয়োগ দেয় বিসিবি। সে বছর ১৫ অক্টোবর খণ্ডকালীন নিয়োগ পান তিনি।

২০২৫ সালের মার্চে পুনর্নিয়োগ পান ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ নিয়োগ দেন তাঁকে। ৬৩ বছর বয়সী সিমন্সের কাজ নিয়ে প্রশ্ন ছিল প্রথম থেকে। জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে দায়িত্ব চাপিয়ে নিজে বিশ্রাম করতেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন হলে মাঠে দেখা যায় তাঁকে।

বিদেশে সিরিজ খেলতে গেলে অতটা একাগ্র দেখা যায় না সিমন্সকে। বিভিন্ন সময়ে জাতীয় দলের একাধিক সদস্যের কাছ থেকে শোনা, ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে নির্বিকার থাকেন সিমন্স। প্রধান কোচের ঢিলেমির প্রভাব বাকি কোচিং স্টাফের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন নীতিনির্ধারকরা। 

বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের বেশি দেরি নেই। আরও আগেই কোচিং স্টাফ ঢেলে সাজানো উচিত ছিল। বাংলাদেশের জন্য সব সময় একজন অ্যাকটিভ (একাগ্র) কোচ প্রয়োজন হয়। সিমন্স সে ধরনের নন। এ ছাড়া জাতীয় দলে দেশি কোচ বেশি হয়ে গিয়েছিল। দেশের কোচরা এখনও আন্তর্জাতিক মানের হতে পারেননি। ক্রিকেটাররাও বিদেশিদের যেভাবে মানে, দেশিদের সেভাবে মানে না।

একটু দেরি হলেও বিদেশি কোচ নিয়োগ দেওয়া হচ্ছে জাতীয় দলের জন্য। বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি দেখছেন।’ এ মুহূর্তে জাতীয় দলের প্রধান কোচ সিমন্স আর সহকারী কোচ মালিবঙ্গয়ে মাকেতা দীর্ঘ মেয়াদে নিয়োগপ্রাপ্ত। দক্ষিণ আফ্রিকা সফরে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন। সহকারী কোচ মাকেতার সঙ্গে চুক্তি ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত।

২০২৪ সালে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করে সিমন্সকে নিয়োগ দেয় বিসিবি। সে বছর ১৫ অক্টোবর খণ্ডকালীন নিয়োগ পান তিনি। ২০২৫ সালের মার্চে পুনর্নিয়োগ পান ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ নিয়োগ দেন তাঁকে। ৬৩ বছর বয়সী সিমন্সের কাজ নিয়ে প্রশ্ন ছিল প্রথম থেকে। জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে দায়িত্ব চাপিয়ে নিজে বিশ্রাম করতেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন হলে মাঠে দেখা যায় তাঁকে। বিদেশে সিরিজ খেলতে গেলে অতটা একাগ্র দেখা যায় না সিমন্সকে। বিভিন্ন সময়ে জাতীয় দলের একাধিক সদস্যের কাছ থেকে শোনা, ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে নির্বিকার থাকেন সিমন্স। প্রধান কোচের ঢিলেমির প্রভাব বাকি কোচিং স্টাফের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন নীতিনির্ধারকরা। 

বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের বেশি দেরি নেই। আরও আগেই কোচিং স্টাফ ঢেলে সাজানো উচিত ছিল। বাংলাদেশের জন্য সব সময় একজন অ্যাকটিভ (একাগ্র) কোচ প্রয়োজন হয়। সিমন্স সে ধরনের নন। এ ছাড়া জাতীয় দলে দেশি কোচ বেশি হয়ে গিয়েছিল। দেশের কোচরা এখনও আন্তর্জাতিক মানের হতে পারেননি। ক্রিকেটাররাও বিদেশিদের যেভাবে মানে, দেশিদের সেভাবে মানে না।

একটু দেরি হলেও বিদেশি কোচ নিয়োগ দেওয়া হচ্ছে জাতীয় দলের জন্য। বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি দেখছেন।’ এ মুহূর্তে জাতীয় দলের প্রধান কোচ সিমন্স আর সহকারী কোচ মালিবঙ্গয়ে মাকেতা দীর্ঘ মেয়াদে নিয়োগপ্রাপ্ত। দক্ষিণ আফ্রিকা সফরে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন। সহকারী কোচ মাকেতার সঙ্গে চুক্তি ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত। জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল কোচ সিমন্স। ৩৮ হাজার ডলার (১২৫ টাকা ডলার হিসেবে– ৪৭ লাখ ৫০ হাজার টাকা) বেতন তাঁর।

ট্যাক্স কেটে রেখে ২৮ হাজার ডলার দেওয়া হয় তাঁকে। বছরে তিনবার দেশে ফেরার বিমান টিকিট, ঢাকার আবাসন, গাড়ি মিলিয়ে আনুষঙ্গিক সুবিধা দিতেও মোটা টাকা ব্যয় করতে হয় সিমন্সের পেছনে। সে তুলনায় তাঁর কাছ থেকে ভালো কিছু পাচ্ছে না জাতীয় দল। জোনাথন ট্রটকে নিয়োগ দিলে আলোদা করে ব্যাটিং কোচ প্রয়োজন হবে না বলে মনে করেন নীতিনির্ধারকরা। পেস বোলিং কোচ হিসেবে তালহা জুবায়ের থাকলেও বিদেশি নিয়োগ দেওয়া হতে পারে। সহকারী কোচ মাকেতা ফিল্ডিং কোচের ভূমিকা পালন করতে পারেন। 

এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে জানান একজন পরিচালক। সিমন্সকে বাদ দেওয়ার আলোচনা আজকের সভায় হবে না বলে জানান তিনি। কারণ বিসিবি সভাপতি তামিম চান না সিরিজ চলাকালে ড্রেসিংরুমের আলোচনায় বাইরের বিষয় প্রভাব ফেলুক। যদিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোচ পরিবর্তনের প্রশ্নে তামিম বলেছেন, ‘অপেক্ষা করেন অনেক কিছুই হবে।’


  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৩ পিএম

আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোকেও দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর পর্তুগিজ মহাতারকা রোনালদোর সেখানে উপস্থিত থাকার ব্যাপারে আশাবাদী তেভেজ নিজেও।


গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তেভেজ জানান, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া তার বিদায়ী ম্যাচে খেলতে রাজি হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি রোনালদোও মাঠে থাকবেন বলে আত্মবিশ্বাসী তিনি। সেক্ষেত্রে দুই মহাতারকাকে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে।


৪২ বছর বয়সী তেভেজ আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন। অন্যদিকে, ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় তিনি সতীর্থ ছিলেন রোনালদোরও। তাই তার বিদায়ী ম্যাচে দুজনেরই উপস্থিত থাকার পরিস্থিতি তৈরি হয়েছে।


আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের এই বিদায়ী ম্যাচ। ক্যারিয়ারের শুরুটা বোকা জুনিয়র্সে করা এই ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাসের মতো ক্লাব ঘুরে ২০১৮ সালে স্বদেশি ক্লাবটিতে ফিরে আসেন। সেখানেই তিন বছর কাটিয়ে ২০২২ সালে ফুটবলকে বিদায় জানান। তবে তার বিদায়ী ম্যাচটি এখনও খেলা হয়নি।মেসি ও রোনালদো দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী মহাতারকা হিসেবে পরিচিত। বিশেষ করে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এল ক্লাসিকোতে বহুবার মুখোমুখি হয়েছেন তারা। তবে তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো দুজন একই দলের হয়ে খেললে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত।


মেসি-রোনালদো ছাড়াও ম্যাচটিতে অংশ নেওয়ার কথা রয়েছে একঝাঁক নামী ফুটবলারের। তাদের মধ্যে আছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।


লিওনেল মেসি

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৩ পিএম

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘদিনের বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কে টানাপোড়েনের আভাস মিলছে। গত ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর এক প্রতিবেদনে জানা যায়, মেসি তার আইনজীবীকে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) ও সভাপতি ক্লদিও তাপিয়াকে ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছেন—যাতে বাণিজ্যিক কাজে তার নাম ও ছবি ব্যবহার বন্ধ করা হয়।


বিশ বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের মুখ ছিলেন মেসি, যা থেকে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে মেসি ও এএফএ উভয় পক্ষই। বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ের পর চীন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে জাতীয় দলের ব্র্যান্ড ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নেয় এএফএ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের সঙ্গে মেসির সেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে।


ক্লারিনের খবর অনুযায়ী, এএফএকে ঘিরে চলমান দুর্নীতির অভিযোগ থেকে নিজের নাম ও পরিচয় আলাদা রাখতে চাইছেন মেসি। যদিও চলমান কোনো দুর্নীতির মামলায় মেসির নাম নেই, তবু ২০২৩ সাল থেকে সংস্থার আয়ের কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে বুয়েনস এইরেসে তাপিয়াকে কেন্দ্র করে চলা তদন্ত মেসির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এএফএ ও তাপিয়া অবশ্য নিজেদের নির্দোষ দাবি করে আসছেন।


মেসির সঙ্গে এএফএর সম্পর্কের অবনতির পেছনে আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে গত এপ্রিলে মায়ামি-ভিত্তিক ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপের দায়ের করা মামলা। ২০২৫ সালের অক্টোবরে মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আয়োজন ঘিরে এই মামলা হয়। ওই ম্যাচে মেসি খেলেননি এবং পরিবারের সদস্যদের নিয়ে ভিআইপি বক্সে বসে আর্জেন্টিনার ১-০ গোলের জয় দেখেছিলেন। 


ভিআইডি মিউজিক গ্রুপের দাবি, ওই বক্সের খরচ তারা বহন করেছিল এবং মেসির না খেলা চুক্তিভঙ্গের শামিল। মামলায় মেসির বিরুদ্ধে অবহেলাজনিত ভুল তথ্য দেওয়া ও চুক্তিতে বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়। এএফএ ও তাপিয়ার সঙ্গে একই মামলায় নাম জড়িয়ে যাওয়াটাও মেসির অস্বস্তির কারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর অক্টোবরে বেনিনের বিপক্ষে এস্তাদিও মনুমেন্তালে আয়োজিত বিদায়ী ম্যাচের প্রায় ৬০ ডলারের টিকিট মাত্র ৯০ মিনিটে শেষ হয়ে গিয়েছিল, যা পরে পুনর্বিক্রির বাজারে ৬০০ ডলার ছাড়িয়ে যায়। কিন্তু এরপর নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে দর্শক উপস্থিতি ছিল অনেক কম। 


এমনকি ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলে জেতা ম্যাচে বিরতির সময় স্টেডিয়ামের সব গেট খুলে দিয়ে বিনা টিকিটে প্রবেশের ঘোষণা দেওয়ার পরও গ্যালারির কিছু অংশ ফাঁকা রয়ে যায়। একসময় যে দেশে মেসির খেলা দেখতে টিকিটের জন্য হাহাকার ছিল, সেখানে এমন দৃশ্য আর্জেন্টিনা ফুটবলের বাণিজ্যিক ও আবেগীয় সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিতই দিচ্ছে।



  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৮ পিএম

আজারবাইজানের রাজধানী বাকুতে সাবাহ এফকেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করেছেন অ্যান্থনি গর্ডন। বাকি দুটি গোল করেছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা জয়-ল্যান্স মিকেলস। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।


ভিয়ারিয়ালের বিপক্ষে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের জয়ের পর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। চোটের কারণে ছিলেন না লামিনে ইয়ামাল। রাফিনহা, জোয়াও ক্যানসেলো ও এরিক গার্সিয়াকে রাখা হয় বেঞ্চে। একাদশে সুযোগ পান গর্ডন ও সাবেক আর্সেনাল স্ট্রাইকার জেসুস। রক্ষণভাগের মাঝখানে খেলেন ফ্রেঙ্কি ডি ইয়ং।


প্রথম চার ম্যাচে মাত্র এক জয় পাওয়া সাবাহর বিপক্ষে বার্সেলোনার সহজ জয়ই প্রত্যাশিত ছিল। তবে ম্যাচের শুরুতে সেই ধারণা ভুল প্রমাণের ইঙ্গিত দেয় আজারবাইজানের চ্যাম্পিয়নরা। নবম মিনিটে খায়াল আলিয়েভের শট ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। এরপর ডু কুইরোজের ১২ গজ দূর থেকে নেওয়া ভলি অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।


বার্সেলোনাও আক্রমণে কম যায়নি। গর্ডনের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। পেদ্রির জোরালো ভলি ফিরিয়ে দেন সাবাহ গোলরক্ষক স্তাস পোকাতিলভ। ৩১  গোল করে বার্সাকে এগিয়ে দেন গর্ডন।


 এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ৩৯ মিনিটে করিম আদেয়েমির ক্রস ঠিকমতো সামলাতে পারেননি পোকাতিলভ। ফিরতি বল পেয়ে সাত গজ দূর থেকে জালে পাঠান গর্ডন। গত ফেব্রুয়ারিতে নিউক্যাসলের হয়ে বাকুতে কারাবাগের বিপক্ষে চার গোল করেছিলেন ইংলিশ এই ফরোয়ার্ড। এবার বার্সেলোনার জার্সিতেও সেই শহরে গোলের দেখা পেলেন তিনি।


 বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে আদেয়েমির কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি নিজেই। ফেরমিন লোপেসের শটও ঠেকিয়ে দেন পোকাতিলভ।


বিরতির পর মাঠে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৫১ মিনিটে ডান দিক দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে বল কাটব্যাক করেন আদেয়েমি। গ্যাব্রিয়েল জেসুসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে নিজের দ্বিতীয় গোলটি করেন গর্ডন।


এর চার মিনিট পরই ব্যবধান ৩-০ করেন আদেয়েমি। আলেহান্দ্রো বালদের নিচু ক্রসে দূরের পোস্টে স্লাইড করে বল জালে পাঠান তিনি। ৬০ মিনিটে জুলস কুন্দের হেড থেকে পাওয়া বল গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে পা ছুঁইয়ে বার্সেলোনার চতুর্থ গোলটি করেন জেসুস।


লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে চলতি মৌসুমে এটি ছিল বার্সেলোনার ৬৯তম গোল। ম্যাচে আরও গোলের সম্ভাবনা তৈরি করেছিল ফ্লিকের দল। তবে ৬৩ মিনিটে সাবাহর হয়ে সান্ত্বনাসূচক গোল করেন বদলি খেলোয়াড় মিকেলস। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।