বিশ্বকাপে ব্রাজিল দল

  • প্রকাশ : মঙ্গলবার ০২ জুন, ২০২৬, সময় : ২:৫৯ এএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ১২ দিন আগে রিও ডি জেনিরোতে পানামার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। জ্যামপ্যাক্ট মারাকানায় ৬-২ গোলে পানামাকে উড়িয়ে দিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। গোল করেছেন ভিনিসিয়ুস, ক্যাসেমিরো, রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলো। এই বড় জয়ের রাতে প্রথমার্ধে কিছুটা অস্বস্তিও ছিল। 


তবে বিরতির পর ১০ পরিবর্তনে চেনা ছন্দে ধরা দেয় ব্রাজিল। ছয় গোলের চারটিই এসেছে তখন। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে একটি প্রশ্নও উঠেছে, ব্রাজিলের সেরা একাদশের চেয়ে রিজার্ভ বেঞ্চ কী বেশি কার্যকর! প্রায় ৯ মাস পর জাতীয় দলের ম্যাচ দেখতে মারাকানায় গত রোববার সন্ধ্যায় জড়ো হয়েছিলেন ৭২ হাজার ব্রাজিল সমর্থক। দুয়ারে বিশ্বকাপ বলে একটা অন্য রকম উৎসবের আবহ ছিল ভক্তদের মধ্যে। এমন পরিবেশে খেলা শুরুর দেড় মিনিটের মধ্যেই গোল করে প্রত্যাশা বাড়িয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ১৪তম মিনিটে পানামা সমতা ফেরায়। যদিও গোলটিতে ভাগ্যের ছোঁয়া ছিল। 


একটি ফ্রি কিক দেয়ালে দাঁড়ানো ম্যাথিউস কুনহার গায়ে লেগে দিক পাল্টে ব্রাজিলের জালে চলে যায়। তবে প্রথমার্ধের শেষের দিকে ভিনিসিয়ুসের দারুণ ক্রসে হেড করে ক্যাসেমিরো পানামার জালে পাঠালে ২-১ লিড নিয়ে বিরতিতে যায় সেলেকাওরা। তবে প্রথমার্ধে সেরা খেলোয়াড়দের নিয়েও প্রত্যাশার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে ব্রাজিল। পুঁচকে পানামার বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলা তো দূরের বিষয়, বল পজেশনেও পিছিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ৫২ শতাংশ বলের দখল ছিল পানামার। ব্রাজিলকে তখন কাউন্টার¬ অ্যাটাকনির্ভর ফুটবল খেলতে দেখা যায়। তখন দুই মিডফিল্ডার ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসকে চাপের মধ্যে থাকতে দেখা গেছে। নিচ থেকে তারা আক্রমণ গড়ে তুলতেই পারছিল না। 



প্রথমার্ধে আক্রমণে ওঠার সময় ৪-২-৪ ও রক্ষণে নামার সময় ৪-৪-২ ফরমেশনে দলকে খেলান আনচেলত্তি। তখন বাঁ প্রান্তে ভিনি বেশ জায়গা নিয়ে খেললেও মধ্যে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় থাকা ম্যাথিউস কুনহা ও  তাঁর পেছনে থাকা রাফিনহা ততটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না। ৯ নম্বর পজিশনে কুনহা একেবারেই মানিয়ে নিতে পারছিলেন না। প্রতিপক্ষের বক্স থেকে অনেক দূরে সরে যাচ্ছিলেন তিনি, ম্যাচে তাঁর উপস্থিতি চোখেই পড়ছিল না। তাঁর পেছনে থাকা রাফিনহা ও রাইট উইংয়ে লুইজ হেনরিককেও তখন ছন্দহীন লাগছিল। 


এর পরও ব্রাজিল যে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করতে পেরেছিল, সেটাই তাদের ভাগ্য! দ্বিতীয়ার্ধে ১০ জনকে বদল করেন আনচেলত্তি। এমনকি গোলকিপারও পরিবর্তন করেন। একমাত্র সেন্টার ব্যাক লিও পেরেরা ছাড়া সবাইকে বদলে ফেলেন। বেঞ্চে আর কেউ থাকলে হয়তো তাঁকেও বদলাতেন। সে সঙ্গে ৪-৩-৩ ফরমেশনে দল সাজান। এতে কাজ হয়। ব্রাজিলের বদলি খেলোয়াড়রা পূর্ণ শক্তি নিয়ে মাঠে দাপিয়ে বেড়ানো শুরু করেন। পানামা তখন তাদের গতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়। মাঝমাঠে ফ্যাবিনহোর সঙ্গে লুকাস পাকেতা ও দানিলোর দুর্দান্ত বোঝাপড়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল। বিশেষ করে পাকেতার সৃষ্টিশীলতা নজর কেড়েছে। রাইট উইংয়ে রায়ানও দারুণ কার্যকর। 


দুরন্ত গতিতে আক্রমণে ওঠার পাশাপাশি রক্ষণেও ভূমিকা রাখতে পারেন ১৯ বছরের এ তরুণ। লুইজ হেনরিকের উপযুক্ত বিকল্প সে। দানিলো সান্তোসও দারুণ ফর্মে আছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলায় এ ম্যাচে ছিলেন দুই তারকা সেন্টার ব্যাক মার্কুইনহোস ও গ্যাব্রিয়েল মাগালহাস। তারা ফিরলে নিশ্চিতভাবে রক্ষণের শক্তি বাড়বে। সে সঙ্গে দলে ভারসাম্য আনার জন্য হয়তো একজন স্ট্রাইকার কমিয়ে মিডফিল্ডার বাড়াতে পারেন কোচ আনচেলত্তি। এই ম্যাচের আগে ও পরে মাঠে নেমেছিলেন নেইমার। পুরো স্টেডিয়াম করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। 


পুরোপুরি ফিট না থাকায় তিনি যে এই প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না, সেটি আগেই জানা ছিল। ম্যাচ শেষে রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে ফুটবলারদের। সোমবার বিকেলে পুরো দল একত্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন হাঙ্গেরিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহাস ও মার্তেনেল্লিরা।





সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:৩৯ পিএম

সিরিজের মাঝপথে পাকিস্তান দলের খোলনলচে পাল্টে ফেলার খবর শুনে নাকি অবাক হয়েছিলেন বাবর আজম। তার সেই কথা শুনে অবাক ওয়াসিম আকরাম। পাকিস্তানের অধিনায়ককে খোঁচা মেরে এই কিংবদন্তির অভিমত, এত বড় ঘটনা সম্পর্কে জানা না থাকলে অধিনায়ক হয়ে লাভটা কী!


সম্প্রতি ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ওই ঘটনায় তোলপাড় পড়ে যায় বিশ্বক্রিকেটে। পাকিস্তানের ক্রিকেট নিয়ে হাসাহাসি পড়ে যায় চারপাশে। 


লর্ডস টেস্টে পাকিস্তানের পরাজয়ের পর কোচ সারফারাজ আহমেদ, বোলিং কোচ উমার গুল এবং দলের ৭ ক্রিকেটারকে সিরিজের মাঝপথেই দেশে ফিরিয়ে নেয় তার নজিরবিহীনভাবে। সাদা বলের কোচ মাইক হেসনকে কোচের দায়িত্ব দিয়ে পাঠানো হয় পরের টেস্টের জন্য।


দলের ওই পরিবর্তন নিয়ে অধিনায়ক বাবর পরে বলেন, তিনি নিজেও এটা জানতেন না, তার কাছেও ছিল নতুন খবর। অনেক পরে জেনেছেন তিনি।


বাবরের সেই মন্তব্য নিয়েই এবার কড়া প্রতিক্রিয়া জানালেন ওয়াসিম। ম্যানচেস্টারে একটি অনুষ্ঠানে আরেক কিংবদন্তি ওয়াকার ইউনিসের পাশে বসে সাবেক পাকিস্তান অধিনায়ক আঙুল তুললেন বর্তমান অধিনায়কের দিকে।


“আমি কাউকে দোষ দিতে চাই না এবং আমি ভুলও হতে পারি। তবে আমার মনে হয়, বাবরের উচিত হয়নি আবার অধিনায়কত্ব নেওয়া। এই সবকিছুই অপ্রয়োজনীয় ছিল। তৃতীয় টেস্টে আমি বার্মিংহামে ছিলাম, যতটা মনে পড়ে, টসের সময় বাবরকে জিজ্ঞেস করা হয়, ‘আপনার সাতজন ক্রিকেটারকে ফেরত পাঠানো হয়েছে, কোচ ও বোলিং কোচকে ফেরত পাঠাো হয়েছে। আপনি কি মনে করেন?’ 


সে তখন বলেছে, ‘আমার কোনো ধারণা নেই।’ তাহলে তুই কি এখানে ছোলা বেচতে এসেছিস?”


২৫ টেস্ট ও ১০৯ ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া ওয়াসিমের মতে, অধিনায়কের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন বাবর। “একজন ক্রিকেটার বা ব্যক্তি হিসেবে কারও নেতা বা অধিনায়ক যদি তার পাশে না থাকে, তাহলে সে শতভাগ দিতে পারে না। আমার মতে, দ্বিতীয় টেস্টের পর তার বলা উচিত ছিল যে, শুধু একজন ক্রিকেটার হিসেবে খেলবে সে।”


তিন বছর পর গত জুলাইয়ে পাকিস্তানের টেস্ট নেতৃত্বে ফেরেন বাবর। এই দফায় তার অধিনায়কত্বে চার টেস্টের তিনটিতে হেরেছে দল।

সর্বশেষ সব খবর

ভারতের কাছে ফের হার বাংলাদেশের

  • প্রকাশ : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৪:২৩ পিএম

পাহাড়ের কোল ঘেসে তৈরি করোগি অ্যাথলেটিক পার্ক। স্টেডিয়ামের চার পাশে সবুজায়ন। দেখলেই শুধুই মুগ্ধতা ছড়ায়। মাঠের ভেতরে বিচ্ছিন্ন আকারে নয়টি গ্যালারি। বেসবলের জন্য বিখ্যাত হলেও এখন ক্রিকেটের রুপে এই মাঠ। চিরসবুজের এই গ্রাউন্ডে রংহীন বাংলাদেশের মেয়েরা। 


এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বিপক্ষে কোনো বিভাগেই নিজেদের মেলে ধরতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। ১১৪ রানের বিশাল পরাজয়ে গেমসে স্বর্ন জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের। আগামীকাল ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে সারোয়ার ইমরানের দল। সর্বশেষ এশিয়ান গেমসেও সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।


মেয়েদের ক্রিকেটে ভারত যেন বাংলাদেশের জুজু। এ মাসে দুবাইতে হওয়া নারী এশিয়া কাপেও ভারতের কাছে সেমিফাইনালে হেরেছিল। এবার মঞ্চটা এশিয়ান গেমসের, সেখানেও শেষ চার থেকে বিদায় লাল সবুজের দলটির। টসে জিতে প্রথমে ব্যাট করা ভারত ৪ উইকেটে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শেফালি ভার্মার সেঞ্চুরিতে ভর করে। এই শেফালি ভার্মা এশিয়ান কাপেও বাংলাদেশকে ভুগিয়েছিলেন। সেমিফাইনালের সেই ম্যাচে অবশ্য তাকে তিনবার জীবন দিয়েছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। এদিন অবশ্য নিখুত ব্যাটিং করেন তিনি। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন তিনি। 


বাংলাদেশের পেসার আর স্পিনাররা কোনোভাবেই আউট করতে পারেননি তাকে। ৪৯ বলে ঠিক ১০০ রানে অপরাজিত থাকা শেফালির ইনিংসটি সাজানো ছিল ৩টি চার এবং ৯টি ছয়ের সৌজন্যে। স্টেডিয়ামে যে কয়েক’শ দর্শক এসেছেন, তার বেশিরভাগই ভারতের জন্য গলা ফাটিয়েছেন। ভার্মা শতক করার পর গ্যালারিতে গর্জন ওঠে। বাংলাদেশের পক্ষে মারুফা, মেঘলা, রাবেয়া এবং নাহিদা একটি করে উইকেট নেন।


করোগি স্পোর্টস পার্কের এই পিচ ব্যাটিং বান্ধব। আগের সেমিফাইনালে শ্রীলংকার বিপক্ষে ১৭৭ রান করেও হেরেছিল পাকিস্তান। তাই ভারত প্রায় ২’শ রান করলেও বাংলাদেশের ব্যাটিংটা ভালো হলে জমতো লড়াই। 


ভারত যেভাবে দুর্দান্ত সূচনা করেছিল, বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার এবং জুরাইরা ফেরদৌস তা করতে পারেননি। রানের খোতা খোলার আগেই নন্দিনি শর্মার বলে আউট হন জুরাইরা। ৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সুবহানা মুস্তারিও থিতু হতে পারেননি। সাজঘরে ফিরেন মাত্র ৪ রান করে। 


৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ শুরুতেই পড়ে যায় চাপে। কয়েকটি বাউন্ডাারি এবং ওভার বাউন্ডারি মেরে সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন দিলার এবং নিগার সুলতানা জ্যোতি। পাওয়ার প্লের শেষ ওভারে চারানিকে উড়িয়ে মারতে গিয়ে গদের হাতে বন্দি হন নিগার। ৯ বলে ৯ রান করা বাংলাদেশ অধিনায়কের ব্যাটিং ব্যর্থতার ধারাটা অব্যাহত আছে। 


প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৯ রান। অথচ ভারত পাওয়ার প্লেতে করে ৭২ রান। এখানেই ম্যাচের বড় ব্যবধান হয়ে দাঁড়ায়। রানের গতি বাড়াতে গিয়ে দ্বীপ্তি শর্মার বলে আউট হয়ে যান বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে ওঠা দিলারা। ৪টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ২৩ বলে ২৭ রান আসে তার ব্যাট থেকে। ১০ ওভারে বাংলাদেশ করে ৫৩ রান, ঠিক এই অবস্থায় ভারতের রান ছিল ৯৭।


বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্রটা এবার আইচি নাগোয়াতে ফুটে ওঠেছে। দিলারা, শারমীন আক্তার এবং সুলতানা খাতুন ছাড়া কোনো ব্যাটারই দুই অংকের স্কোর করতে পারেননি। ভারতের স্পিন-পেসে আটকা বাংলাদেশের মেয়েরা গুড়িয়ে যায় ৮১ রানে।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:৩২ পিএম
  • আপডেট : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:৩২ এএম


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:৩২ পিএম

এমনটাই হওয়ার কথা ছিল। ক্রিকেটে ভারতের সঙ্গে তো আর জাপানের জেতার কথা নয়। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে আজ কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানেই জাপানকে হারিয়েছে ভারত। জাপানের করোগি স্পোর্টস পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের নারী ক্রিকেট দল তুলেছিল মাত্র ৫৭ রান। ভারতের মেয়েরা এই রান তাড়া করেছে মাত্র ৫ ওভারে, ২ উইকেট হারিয়ে। ৮ উইকেটের এই জয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।


ভারত সেমিফাইনালে ওঠায় এবার তাদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। একই দিন অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।


কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চীন। তবে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। টি–টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে নিগার সুলতানার দল। টি–টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে, চীন ৩৬ নম্বরে।


ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াই অবশ্য নতুন নয়। এক সপ্তাহ আগেই এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪০ রানে।


আগে ব্যাট করে ভারত তুলেছিল ১৪৯ রান। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছিল ৭ উইকেটে ১০৯ রানে। এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে আবারও মুখোমুখি হওয়ায় সেই ম্যাচের ফল বদলে নতুন গল্প লেখার সুযোগও নিগার সুলতানাদের সামনে।



সর্বশেষ সব খবর

কাভান সুলিভান

  • প্রকাশ : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:২৩ পিএম

যুক্তরাষ্ট্র জাতীয় দলে সুযোগ পেয়েই গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ আন্তর্জাতিক ফুটবলে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্র কোচ মরিসিও পচেত্তিনো।


সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোতে চার ম্যাচের জন্য গতকাল যুক্তরাষ্ট্র ২৮ সদস্যের দল ঘোষণা করেছে। ছন্দে থাকা কাভান সেই ২৮ ফুটবলারের একজন। চলমান মৌসুমে ফিলাডেলডিয়া ইউনিয়নের হয়ে ৯টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। যার মধ্যে মেজর লিগ সকারেই তাঁর ৬ গোল রয়েছে। কদিন আগেই এমএলএসের ২৬তম ম্যাচডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। তাঁকে দলে নিয়ে যুক্তরাষ্ট্র কোচ বলেন, ‘আমি মনে করি তার সব ধরনের পুরস্কার পাওয়ার যোগ্যতা রয়েছে। আমাদের সঙ্গে তার থাকা উচিত। তাকে জানতে এটি আমাদের জন্য দারুণ এক সুযোগ হতে যাচ্ছে।’


এবারের ফিফা উইন্ডো দিয়ে পচেত্তিনো মূলত একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচগুলো সামনে রেখে তিনি অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি ১৩ জন অনভিষিক্ত খেলোয়াড় নিয়েছেন। স্ট্রাইকার ফোলারিন বালোগানকেও দলে রাখা হয়নি। একই সঙ্গে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিশ্চিয়ান পুলিসিচও নেই। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে পায়ের নিচের অংশে হাড়ে আঘাত ও মাইক্রোফ্র্যাকচার হওয়ার পর সম্প্রতি তিনি এসি মিলানের হয়ে ফের মাঠে ফিরেছেন।


বালোগান ছিলেন জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের অন্যতম হট টপিক। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকলে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মূলত বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন বলে জানা গিয়েছিল। যুক্তরাষ্ট্র বাদ পড়েছিল শেষ ষোলোতেই। ৪ ম্যাচে ৩ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন তিনি।


২০২৪ সালে পচেত্তিনো যুক্তরাষ্ট্রের কোচ হয়েছেন। এ বছর বিশ্বকাপ শুরুর আগেই তাঁর সঙ্গে চার বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনি দলটির কোচের দায়িত্বে থাকছেন।


২৬ সেপ্টেম্বর ফ্লোরিডার অরল্যান্ডোতে পেরুর মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের পরের প্রতিপক্ষ চিলি। ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে যুক্তরাষ্ট্র-চিলি ম্যাচ। যুক্তরাষ্ট্রের পরের দুই প্রতিপক্ষ ২০২৬ বিশ্বকাপের দুই সহায়ক মেক্সিকো ও কানাডা। যুক্তরাষ্ট্র-মেক্সিকো ম্যাচ হবে ৪ অক্টোবর। ৭ অক্টোবর মাঠে গড়াবে যুক্তরাষ্ট্র-কানাডা।


সেপ্টেম্বর-অক্টোবরে প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের দল


গোলরক্ষক

ক্রিস ব্র্যাডি (শিকাগো ফায়ার), ম্যাট ফ্রিজ (নিউ ইয়র্ক সিটি এফসি), দিয়েগো কোচেন (লিংবি বোল্ডক্লাব), ব্রায়ান শোয়াকে (ন্যাশভিল এসসি)


ডিফেন্ডার

জর্জ ক্যাম্পবেল (ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ন এফসি), সার্জিনো দেস্ত (পিএসভি আইন্দহফেন), অ্যালেক্স ফ্রিম্যান (ভিয়ারিয়াল), পেটন মিলার (নিউ ইংল্যান্ড রেভল্যুশন), নিল পিয়ের (ফিলাডেলফিয়া ইউনিয়ন), ক্রিস রিচার্ডস (ক্রিস্টাল প্যালেস), অ্যান্টনি রবিনসন (ফুলহাম), মাইলস রবিনসন (এফসি সিনসিনাটি), অস্টন ট্রাস্টি (সেল্টিক), ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড (ফিলাডেলফিয়া ইউনিয়ন)


মিডফিল্ডার

টাইলার অ্যাডামস (এএফসি বোর্নমাউথ), ম্যাথিস আলবার্ট (বরুশিয়া ডর্টমুন্ড), সেবাস্তিয়ান বারহাল্টার (মিডলসব্রো), জাভিয়ের গোজো (ক্রিস্টাল প্যালেস), আদি মেহমেতি (রেড বুল নিউ ইয়র্ক), ইউনুস মুসাহ (এসি মিলান), ব্রুকলিন রেইন্স (নিউ ইংল্যান্ড রেভল্যুশন), জিও রেইনা (আরসি স্ট্রাসবুর আলসাস), মালিক তিলমান (বায়ার লেভারকুসেন)


ফরোয়ার্ড

কাভান সুলিভান (ফিলাডেলফিয়া), কোল ক্যাম্পবেল (এসভি এলভার্সবার্গ), জাস্টিন এলিস (অরল্যান্ডো সিটি এসসি), জুলিয়ান হল ( রেড বুল নিউইয়র্ক), রিকার্ডো পেপি (পিএসভি আইন্দহফেন)


সর্বশেষ সব খবর

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:৩৯ পিএম

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার জাপানের নাগোয়ায় কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে খেলার কথা ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। কিন্তু সকাল থেকে টানা বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। 



জানা যায়, টস করতেও নামেননি দুই দলের অধিনায়ক। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি শেষ ৪ জায়গা করে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি–টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ম, চীন ৩৬তম।



নাগোয়ার বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে ম্যাচের আগের দিনগুলোতেও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের প্রথম দিন স্থানীয় সময় সকাল ৯টায় নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।

নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ম্যাচ আয়োজন করা না গেলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের সুযোগ ছিল। তবে বৃষ্টি অব্যাহত থাকায় সেটিও আয়োজন করা যায়নি। পরে দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়।



বর্তমানে বাংলাদেশ নারী দলের অবস্থান র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে। বিপরীতে চীনের অবস্থান ৩৭। র‍্যাঙ্কিংয়ের বড় ব্যবধানের সুবিধা কাজে লাগিয়ে কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।



আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায় জাপানের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে।



বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মুশতারি চীনের মুখোমুখি হওয়ার আগে পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ রাখেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায়, ‘আমরা প্রথম অনুশীলন করলাম। এর আগে আমরা এশিয়ান গেমসে একটা পদক পেয়েছি (আসলে তিনটি)। আশা করছি, এবারও একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব।’



চীনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সবচেয়ে বড় ম্যাচ ছিল। ২০১০ এশিয়ান গেমস সেমিতে চীনকে ৩৪ রানে অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটে জিতে যায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। যার অর্থ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে চীনের বিপক্ষে আজই প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের। কিন্তু বেরসিক বৃষ্টিতে খেলাটা আর হলো না।

সর্বশেষ সব খবর

বাংলাদেশ ক্রিকেট দল

  • প্রকাশ : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:০৯ পিএম

আলোচনা হয়েছিল আগেই। বিসিবিও জানিয়েছিল, তারা নেপাল সফরের ব্যাপারে ইতিবাচক। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। আগামী মার্চে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বছর ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই সিরিজ সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির মধ্যকার এক বৈঠকে এই সিরিজের বিষয়ে আলোচনা শুরু হয়।


রাষ্ট্রদূত ভান্ডারি আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে দেখা করেন। টি-টুয়েন্টি সিরিজ আয়োজন ও দুই দেশের মধ্যে সার্বিক ক্রিকেটীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে তাঁদের।


এই তিন ম্যাচ বাংলাদেশ ও নেপালকে ক্রিকেটের মাধ্যমে একত্র হওয়ার উপলক্ষ হিসেবে দেখছে বিসিবি। বন্যায় বড় ক্ষতি ও শোকের মুহূর্তে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে দেবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা।


এ ছাড়া বিসিবি সভাপতি তামিম ইকবাল নেপালে ক্রিকেটের সার্বিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালকে। সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে থাকবে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স প্রোগ্রাম, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ।


এখন পর্যন্ত নেপালের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপের এই দুটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ।

সর্বশেষ সব খবর