“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও যুব সংগঠনের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লালপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিডিও মোছা: গুলনাহারের সঞ্চালনায় এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল মাহমুদ চপল এবং লালপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার অশিত কুমার পাল।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জন যুবকের মাঝে যুব ঋণের চেক বিতরণ ও একটি নিবন্ধিত যুব সংগঠনকে সনদ বিতরণ করা হয়।
ছবি : সংগৃহীত
শ্রমিক আন্দোলনের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিনভর উত্তেজনার পর দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করে।
এর আগে বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকেই উত্তাল ছিল গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, পল্লীবিদ্যুৎসহ আশপাশের এলাকা। বিভিন্ন স্থানে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ হয়েছে, রণক্ষেত্র রূপ নেয় এসব এলাকা। উত্তেজিত শ্রমিকরা আগুন দিয়েছে পুলিশ বক্সে, ভাংচুর করা হয়েছে কয়েকটি গাড়িও। ফলে মহাসড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এদিকে মাহসড়কে প্রচুর যানবাহন থাকায় যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আন্দোলনকারীর সংখ্যা। লাঠিসোঁটা ও লোহার পাইপ হাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন হাজারো শ্রমিক। সড়কের মাঝখানে কাঠের বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। একপর্যায়ে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়। আন্দোলনকারীদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরাও।
শ্রমিক অসন্তোষের কারণে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে, মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। পরে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে শ্রমিকদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। আশপাশের পরিস্থিতিও স্বাভাবিক আছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
"ফিরিয়ে দাও ঘাতক কাঁটা,এবার আমি গোলাপ নেবো" প্রতিপাদ্য কে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপন করা হয়েছে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বিকেলে অপরাজেয়'৭১এ এই আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ। অনুষ্ঠান উদ্বোধন করেন সানাই বাদক মিলন দাস।
জেলা সংদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সেতারা বেগমের সভাপতিত্ব বক্তব্য দেন, জেলা সংসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য হোসেন মোতাহার,আবু মহিউদ্দিন,সহসভাপতি অমল টিক্কু,সহসাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,সংগঠন সম্পাদক রফিকুল ইসলাম রাফি প্রমূখ। সঞ্চালনা করেন অনুষ্ঠান সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু।
পরে গণসংগীত শিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মনের নেতৃত্বে দলীয় ও একক গণসংগীত পরিবেশন এবং সংগঠনের আবৃত্তি শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। এসময় চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে,গত ২৪ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে বাই সাইকেল চালিয়ে যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাকবাংলো পিকনিক কর্ণারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনোয়ার হোসাইন, সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, জিয়া পরিষদের সভাপতি এমএ জব্বার, তেতুলিয়া যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান( এনাম), এমপির প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, এনসিপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুব উন্নয়ন কার্যালয়ের নাফিসসহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে যুব উন্নয়নে যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ৫জনকে ৫ লাখ টাকা ও প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজকরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ, সচেতন ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
টাঙ্গাইলে শহরের সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিপ্লব নামে এক যুবকের বিরুদ্ধে। এছাড়াও ধর্ষনে বাধা দেয়ায় শিশুটির মুখ ও নাক ইট দিয়ে থেতলে দেয়া হয়েছে। বর্তমানে শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছে।
শিশুটি বলে, শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় বিপ্লব নামের এক যুবক তার সাথে শারিরীক সম্পর্ক করে। বাধা দেয়ায় ইট দিয়ে মুখ ও নাক থেতলে দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি বিপ্লবের শাস্তি দাবি করছি।
শিশুটির মা বলেন, আমি ক্যাপসুল মার্কেট এলাকায় পার্লারে কাজ করি। বিপ্লব নামের এক যুবক আমার পার্লারে যাওয়া আসা করতো। শুক্রবার বিকেলে আমার কাছ থেকে মেয়েটি নিচে যায়। পর অনেক খোঁজখুঁজি করে পাইনি। এক পর্যায় বিপ্লব আমার কাছে তিনটি চিপস নিয়ে যায়। আমার মেয়ের কথা জানতে চাইলে সে নানা তালবাহনা শুরু করে। পরে হাসপাতাল থেকে জানতে পারি আমার মেয়েকে এক রিকশা চালক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছে তাতে বলা যায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গের পর্দা ছিড়ে গেছে। এছাড়াও নাক ফেটে গেছে। ঠোঁটে একাধিক সেলাই করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তারপরও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কিডনির জটিল সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান। ইতোমধ্যে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক এটিএম মাওলাদাদ চৌধুরীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, লিয়াকত আলী খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
লিয়াকত আলী খান তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জনাব, প্রতীক কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিচুর রহমান হেলাল খান, নলছিটি উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না, নলছিটি প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন মনু প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, প্রভাষক আমির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে হবে।
তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে যুব ঋনের চেক ও সম্মাননা স্মারক প্রধান করা হয়৷