কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধীসহ নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ১১ দিনে ২৭৬৫ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়- ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত প্রতিদিন কুমিল্লা জেলার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে ২৭৬৫ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ১১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, এছাড়াও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এসব অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এবং পরবর্তীতে 'মব' সৃষ্টি করে মারধরের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ভাগ্যকুল-দোহার আঞ্চলিক সড়কের কামারগাঁও মোকার দোকান এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলিফ খানসহ এলাকাবাসী অভিযোগ করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কামারগাঁও মোকার দোকান এলাকার ডলি চৌকিদারের বাড়িতে এক নারীসহ ইউপি সদস্য মোশারফ হোসেন অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে আলিফ খান ও রবিন, ইমন,তাজিম, রাতুল সানজিদ, পায়েল ইয়াসিন রুকন, শিহাব,এলাকার মুরব্বি- সমাদ খান, জসীম
কাজি সহ স্থানীয় কয়েকজন যুবক সেখানে খোঁজ নিতে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য মোশারফ হোসেন বাড়ির পেছনের টিনের গেট দিয়ে নিজের জুতা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে মেম্বারের ছেলে ও তার সমর্থকরা সেখানে এসে এলাকাবাসীর ওপর হামলা চালায় এবং মোশারফ হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, মূলত উত্তেজিত জনতার হাত থেকে আমরাই তাকে রক্ষা করেছিলাম। কিন্তু ইউপি সদস্য মোশারফ হোসেন নিজের অপকর্ম ও অনৈতিক ঘটনা আড়াল করতে এবং স্থানীয়দের হেয় প্রতিপন্ন করতে উল্টো 'মব' সৃষ্টি করে মারধরের মিথ্যা গল্প সাজিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
ভুক্তভোগী এলাকাবাসী ও সংবাদ সম্মেলনের আয়োজকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং মিথ্যা অভিযোগ দিয়ে স্থানীয় যুবকদের হয়রানি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি (সংগৃহীত: ছবি)
সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। তবে উপস্থিত নেতাকর্মীদের হস্তক্ষেপে পরে উত্তেজিত পরিস্থিতি শান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজিত কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি এবং পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
উল্লেখ্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে দলের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হলেও এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত জানান, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা চালানে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনের একটি সম্পূর্ণ প্ল্যান্ট আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য পাওয়া গেলেও বিস্তারিত পরীক্ষায় সাতটি মেশিন শনাক্ত হয়। চালানটি ছয়টি প্যাকেজে আমদানি করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সিআইআইডি বলছে, চালানটির মূল্য দেখানো হয়েছে প্রকৃত আনুমানিক মূল্যের প্রায় ২৫ ভাগের ১ ভাগ। এতে কম মূল্য ঘোষণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের আশঙ্কা করছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। বুধবার রাতে চট্টগ্রাম বন্দরে বাস্তবিক পরীক্ষার পর এই আমদানি সরঞ্জাম আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তা।
চট্টগ্রাম কাস্টম হাউসে ৪ নভেম্বর দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ছয়টি প্যাকেজে আনা চালানটির জন্য প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোডও ব্যবহার করা হয়। তবে কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় এতে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন পাওয়া যায়।
এগুলোর মধ্যে আছে—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন ও সেলোফেন ওভারর্যাপার। অর্থাৎ, শুধু প্যাকিং সরঞ্জাম নয়, সিগারেট উৎপাদনের মূল মেশিনসহ পূর্ণাঙ্গ উৎপাদনের সব যন্ত্রপাতি আমদানি করা হয়েছে।
চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। বিপরীতে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। এ হিসাবে ঘোষিত মূল্যের চেয়ে আনুমানিক মূল্য প্রায় ২৫ গুণ বেশি। দুই মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার।
এভাবে পণ্যের মূল্য কম দেখিয়ে আমদানির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের আশঙ্কা আছে। তবে মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাই করে চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আমদানি নথি অনুযায়ী, সাড়ে পাঁচ টনের চালানটি খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড।
সিআইআইডি জানিয়েছে, দেশে সিগারেট উৎপাদনের সঙ্গে যুক্ত প্রায় ২৯টি প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে এ ধরনের যন্ত্রপাতি আমদানি হওয়া সমীচীন। আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হবে।
গোয়েন্দাদের আশঙ্কা, এ ধরনের বৈধ সংশ্লিষ্টতা ছাড়া সিগারেট উৎপাদনের যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে পরিচিত ব্র্যান্ড ও শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাতে পারে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত
লটারী কার্যক্রম পরিচালনা করছেন মহাদেবপুর ইউএনও মানজুরা মুশাররফ।
এবার নওগাঁর মহাদেবপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে (আরইআরএমপি) লটারীর মাধ্যমে নারী শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদীহিমূলক করতে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের এই উদ্যোগের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। এতে স্বজনপ্রীতি, রাজনৈতিক সুপারিশ বা দূর্নীতির মাধ্যমে নিয়োগের কোন সুযোগ থাকলো না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই লটারীর আয়োজন করা হয়।
ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠিত লটারী প্রক্রিয়ায় উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক ইউসুফ আলী সুমন, উপ-সহকারি প্রকৌশলী রাজিব আহমেদ প্রমুখ সহযোগীতা করেন।
উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মোট ২৯৪ জন নারী নিয়োগ পাবার জন্য আবেদন করেন। লটারীর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট একশ’ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। এসব নারী শ্রমিক আগামী তিন বছর ধরে ছুটির দিন ব্যতিত প্রতিদিন কাজের জন্য তিনশ’ টাকা করে মজুরী পাবেন। এরমধ্যে একশ’ টাকা করে বাধ্যতামূলক ব্যাংক একাউন্টে সঞ্চয় করবেন। তিন বছর পর সঞ্চিত টাকা একসাথে উত্তোলন করবেন। এতে ওইসব পরিবার স্বাবলম্বী হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আরইআরএমপি-রুরাল ইমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-৪ এবছর শুরু হয়ে ২০২৯ সাল পর্যন্ত চলবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরজন্য বরাদ্দ করা হয়েছে এক হাজার সাতশ’ ২৩ দশমিক ১৫ কোটি টাকা। সারাদেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় মোট ৪৪ হাজার চারশ’ ৬০ জন নারী শ্রমিক প্রকল্পের ৮৮ হাজার নয়শ’ ২০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করবেন। হতদরিদ্র নারীপ্রধান পরিবারকে সহায়তা করা এবং সারাবছর গ্রামীণ সড়ক চলাচলের উপযোগী রাখার উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।