বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৮ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে সরকার গুরুত্ব দিচ্ছে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে।


তিনি বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।


প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।


তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা রোগবালাই। বর্তমানে ১৭টি রোগের টিকা উৎপাদিত হলেও তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিত করতেও কাজ করছে সরকার।


অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেন প্রধানমন্ত্রী। স্বর্ণপদকপ্রাপ্তদের ৫০ হাজার এবং রৌপ্যপদকপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।


মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন ও বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন বক্তব্য দেন।


এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। রাজধানীর কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৮ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।



সর্বশেষ সব খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩৪ পিএম

শেখ হাসিনাকে নিয়ে কী করা, না করা তারাও তো পাগলামি বুঝতেছে বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌কদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘সে (‌শেখ হা‌সিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। প্রত্যর্পণ চু‌ক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দে‌শে আনা হবে, না হয় কড়া নজরদারীতে।’’


গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এই রাজনৈতিক পটপরিবর্তনে দলটির বহু নেতা যে যেভাবে পেরেছেন পালিয়ে গেছেন বিভিন্ন দেশে।


দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারে আছে বিএনপি।এদিকে দীর্ঘ দুই বছর পর শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করে। পাশাপাশি কার্যক্রম আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও উত্তেজনা বাড়ছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৫ পিএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে ফের সভা ডেকেছে মজুরি বোর্ড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।


এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বোর্ডের আলোচনায় তিনটি গ্রেডের মজুরি সব সদস্যের সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড-১-এর নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


অন্যদিকে সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, কোনো গ্রেডের শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে।


এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৩ পিএম

বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ সূচকে এ তথ্য উঠে এসেছে।


আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থান তুলে ধরা হয়েছে। এ সূচকে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫। বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই এবং ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশ করতে পারেন। এ ছাড়া ১১৫টি গন্তব্যে ভ্রমণের জন্য আগাম ভিসা প্রয়োজন।


দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।বিশ্ব তালিকায় ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।


আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতটি গন্তব্যে ভিসা ছাড়াই, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।


তবে আর্টন ক্যাপিটল ও যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের মূল্যায়ন পদ্ধতি এক নয়। ফলে দুই প্রতিষ্ঠানের সূচকে একই দেশের পাসপোর্টের অবস্থানে ভিন্নতা দেখা যায়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫২ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।


আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে যাঁদের বয়স ১৮ বছর বা তার বেশি হয়েছে এবং ভোটার হওয়ার আবেদন করেছেন, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৩১ আগস্টের পর তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।এখন মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং ১ হাজার ২৯৭ জন হিজড়া ভোটার রয়েছেন।


এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে। প্রথম ধাপে ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ ও ৩০ নভেম্বর এবং আগামী ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৮ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি সরকারের নিয়মিত কাজ বলে জানান তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি (শেখ হাসিনা) আসিব আসিব বলেন। একবার বলেছেন, নভেম্বরে আসবেন। একবার বলেন, ডিসেম্বরে আসবেন। কবে আসবেন, সেটা জানা নেই। সরকারের এদিকে মনোযোগ নেই। সরকার কোনো চাপেও নেই।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।


আজ বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছেন। তাঁরা ষড়যন্ত্র করছেন। তাঁরা সরকারের কঠোর নজরদারিতে আছে। কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্ত, চার্জশিট ও বিচারিক কার্যক্রম শেষ হলে আদালত যে রায় দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি নির্ধারণের পরও যাঁরা রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, তাঁরা কেউ শ্রমিক নন। তাঁদের সঙ্গে শ্রমিকেরা নেই। তাঁদের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তি লকডাউন বা শাটডাউন দিচ্ছে। এ দেশের মানুষ তা করতে দেবে না। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। সরকার কৌশলে সাধারণ মানুষের যেন প্রাণহানি না হয়, তা নিশ্চিত করছে, ভবিষ্যতেও করবে। তবে কেউ ধ্বংসাত্মক কার্যক্রম চালালে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে, তারা কখনো রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা কখনো রাজনীতি করতে পারবে না। কোনো রকম প্রাণহানি ছাড়া তাদের গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। যদি কেউ উগ্রবাদী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চায়, তাহলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪২ পিএম

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। এর মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়।


রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


বদলি ও পদায়ন হওয়া ১৪ কর্মকর্তা


প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের নাম, বর্তমান কর্মস্থল এবং নতুন দায়িত্ব নিচে তুলে ধরা হলো-

১. আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা: পুলিশ সুপার, সুনামগঞ্জ থেকে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ।


২. আমিরুল ইসলাম: উপপুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম থেকে পুলিশ সুপার, সুনামগঞ্জ।


৩. মো. আসাদুজ্জামান: পুলিশ সুপার, লালমনিরহাট থেকে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ।


৪. মোহাম্মদ হারুন অর রশিদ, পিপিএম-সেবা: উপপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে পুলিশ সুপার, লালমনিরহাট।


৫. মো. তৌহিদুল আরিফ: উপপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে পুলিশ সুপার, নড়াইল।


৬. সরকার ওমর ফারুক: পুলিশ সুপার, খুলনা থেকে পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।


৭. খাঁন মুহাম্মদ আবু নাসের: পুলিশ সুপার, এপিবিএন থেকে পুলিশ সুপার, খুলনা।


৮. মো. হাবীবুল্লাহ্, বিপিএম-সেবা: পুলিশ সুপার, ফেনী থেকে পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়িতে সংযুক্ত।


৯. মো. জসিম উদ্দীন: পুলিশ সুপার, গাইবান্ধা থেকে পুলিশ সুপার, ফেনী।


১০. মোহাম্মদ কামরুল ইসলাম: পুলিশ সুপার, এসআরইউ, ঢাকা থেকে পুলিশ সুপার, গাইবান্ধা।


১১. মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা: উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), কেএমপি, খুলনা থেকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর।


১২. মো. আরেফিন জুয়েল: পুলিশ সুপার, এপিবিএন থেকে উপপুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম।


১৩. মোহাম্মদ তারিকুল ইসলাম: পুলিশ সুপার, নওগাঁ জেলা থেকে পুলিশ সুপার, পিবিআই।


১৪. মো. ছুফি উল্লাহ: বিশেষ পুলিশ সুপার, সিআইডি থেকে পুলিশ সুপার, নওগাঁ জেলা।

সর্বশেষ সব খবর