• প্রকাশ : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৫:০৭ এএম
  • আপডেট : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৫:০৭ এএম

গত অর্থবছরে ১ হাজার ৭১৩টি খাদ্যের নমুনা পরীক্ষা করা হয়

  • প্রকাশ : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৫:০৭ এএম

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে যেসব খাবারের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৩৩ দশমিক ৩ শতাংশেই ভেজাল, দূষণ বা পুষ্টিমানের ঘাটতি পাওয়া গেছে। 


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় এ তথ্য উঠে এসেছে।


জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সোমবার বিএফএসএর সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মোহাম্মদ মোস্তফা এসব তথ্য জানান।


তিনি জানান, গত অর্থবছরে ১ হাজার ৭১৩টি খাদ্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭১টিতে ভেজাল, দূষণ বা নিম্নমানের উপকরণ পাওয়া গেছে। এসব খাদ্যের মধ্যে আচার, সস, চিপস, মুড়ি, ফলের পানীয়, সরিষার তেল, মাখন, সয়াবিন তেল, ডালডা এবং মধু রয়েছে।


মোহাম্মদ মোস্তফা বলেন, ‌‘আর্থিক লাভের জন্য খাবারে নিষিদ্ধ উপাদান মেশানো বা ভোক্তাকে বিভ্রান্ত করাকে ভেজাল বলা হয়। যেমন মরিচের গুঁড়ায় ইউরিয়া বা খাবারে ক্ষতিকর রং মেশানো। অন্যদিকে প্রক্রিয়াজাতকরণের সময় বা পরিবেশ থেকে ক্ষতিকর উপাদান (যেমন ট্রান্স-ফ্যাট) খাবারে প্রবেশ করলে তাকে দূষণ বলা হয়। আর নির্দিষ্ট উপাদানের পরিমাণ কমবেশি হলে (যেমন ভোজ্যতেলে ভিটামিন-এ ঘাটতি) তাকে মানের বিচ্যুতি বলা হয়।


তিনি জানান, বিএফএসএ এখন শিশুদের খাবার যেমন চিপস এবং আগে কখনো পরীক্ষা করা হয়নি এমন পণ্যসহ বহুল ব্যবহৃত ঝুঁকিপূর্ণ খাবারের (যেমন ডাল, পরোটা) ওপর বিশেষ নজরদারি চালাচ্ছে।


বিএফএসএর পরীক্ষায় ৬৫ শতাংশ চিপসে অ্যাক্রিলামাইড পাওয়া গেছে। এটি খাবার ভাজা বা পোড়ানোর সময় তৈরি হওয়া ক্ষতিকর রাসায়নিক। কিছু ভোজ্যতেলে পুষ্টিমানের ঘাটতি এবং সরিষার তেলে সয়াবিন তেলের মিশ্রণও পাওয়া গেছে।


মোহাম্মদ মোস্তফা বলেন, বাংলাদেশে এখনো সুনির্দিষ্ট জাতীয় মানদণ্ড তৈরির কাজ চলছে। তাই আন্তর্জাতিক মানদণ্ড (যেমন ইউরোপের অ্যাক্রিলামাইড সীমা ০.৭৫ পিপিএম) ব্যবহার করে দেখা গেছে, অনেক স্থানীয় পণ্যে ক্ষতিকর উপাদানের মাত্রা সীমার চেয়ে বেশি।


বিএফএসএর তথ্যমতে, গত কয়েক বছরে খাদ্যে ভেজাল ও দূষণের হার বাড়ছে। ২০২২-২৩ অর্থবছরে ৮ দশমিক ৫ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে ১৫ দশমিক ৪ শতাংশ খাদ্যে ভেজাল বা দূষণ পাওয়া গিয়েছিল।


অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার চাষাবাদে অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার এবং গবাদিপশুতে হরমোন প্রয়োগের মতো সমস্যার কথা তুলে ধরেন। বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়া জানান, প্রথমবারের মতো পরীক্ষার ফলাফলগুলো একটি ডেটাবেসে সংরক্ষণ করা হচ্ছে এবং তা অনলাইনে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:১১ পিএম

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধকে কেন্দ্র করে পরিবহনের নিরাপত্তায় বরগুনায় সকাল থেকে ঢাকাগামী সকল পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরগুনা থেকে বরিশালগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।


রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বরগুনা থেকে ঢাকাগামী সকল পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।  বরগুনা সদর উপজেলার পৌর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকেই বরগুনা থেকে ঢাকাগামী সকল পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বরগুনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্য টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে ফিরে গেছেন।তবে বরগুনার অভ্যন্তরীণ রুটসহ বরগুনা থেকে বরিশালগামী লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।এ বিষয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বিভাগের সঙ্গে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বরগুনা থেকে বরিশাল বাস চলছে। ঢাকাগামী পরিবহন গতকাল রাতে ছেড়ে গেছে এবং কিছু বাস আসছে। নিরাপত্তার স্বার্থে আজকে রাজধানীর সঙ্গে পরিবহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার শঙ্কায় মালিকরা নিরাপত্তার স্বার্থে গাড়ি বন্ধ রেখেছেন।২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় রোববার সকাল থেকে পদ্মা সেতু হয়ে নড়াইল-ঢাকা রুটে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ।


সোহাগ পরিবহনের ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম গুলু জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকাল থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় নড়াইল হয়ে ঢাকা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।


২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর কাশিয়ানী উপজেলার ভাটিয়া পাড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ।

সর্বশেষ সব খবর

সাংবাদিক এ রহমান মুকুলের দুই কিডনি বিকল

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৬ পিএম

দীর্ঘ চার দশক ধরে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা অসংগতি, জনদুর্ভোগ, অনিয়ম-দুর্নীতি ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি। পেশাগত দায়িত্ব পালনে ছুটে বেড়িয়েছেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মানুষের অধিকার ও সমস্যার কথা তুলে ধরতে কখনো পিছপা হননি। অথচ সময়ের নির্মম বাস্তবতায় আজ সেই মানুষটিকেই নিজের জীবন বাঁচাতে সমাজের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়াতে হচ্ছে। তিনি পঞ্চগড়ের জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল।

দীর্ঘদিনের ডায়াবেটিসজনিত জটিলতায় আক্রান্ত হয়ে বর্তমানে ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) ভুগছেন তিনি। তার দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু বিপুল অঙ্কের এই অর্থের সংস্থান করা তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ রহমান মুকুল চ্যানেল আইয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত রয়েছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জেলার সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ, পরিচিত ও শ্রদ্ধাভাজন সাংবাদিক হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এ রহমান মুকুল। ধীরে ধীরে তার কিডনির কার্যক্ষমতা কমতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে। বর্তমানে তার দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর। রংপুর ও ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন।

তবে কিডনি প্রতিস্থাপনসহ প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকা জোগাড় করা তার পরিবারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়, পারিবারিক আর্থিক সীমাবদ্ধতা এবং বিপুল অর্থের প্রয়োজনীয়তা মিলিয়ে পরিবারটি এখন চরম সংকটের মধ্য দিয়ে সময় পার করছে।

এ অবস্থায় নিজের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, দেশ-বিদেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন এ রহমান মুকুল ও তার পরিবারের সদস্যরা।

দীর্ঘ চার দশক ধরে যিনি মানুষের কষ্ট, অসহায়ত্ব ও বঞ্চনার চিত্র সমাজের সামনে তুলে ধরেছেন, আজ সেই মানুষটিই জীবন বাঁচানোর আশায় তাকিয়ে আছেন মানুষের মানবিক সহযোগিতার দিকে। তার এই কঠিন সময়ে সমাজের বিত্তবান, সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা হতে পারে বেঁচে থাকার নতুন আশার আলো।

সহায়তার পরিমাণ বড় না ছোট, সেটি মুখ্য নয়। সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের সামান্য সহযোগিতাও তার চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত মানবিক উদ্যোগে হয়তো আবারও সুস্থ হয়ে পরিবারের মাঝে এবং প্রিয় কর্মক্ষেত্রে ফিরে আসার সুযোগ পাবেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। চার দশক ধরে মানুষের কথা বলা একজন সাংবাদিকের জীবন বাঁচাতে যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই।

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ
নাম: এ রহমান মুকুল
ঠিকানা: চন্দ্রিমা, পূর্ব জালাসী, পঞ্চগড়।
মোবাইল নম্বর:
০১৭১৫১৩৮৩০৯
০১৭১২৬২২৫০১
ব্যাংক হিসাব নম্বর: ৫১০১২০২০০৭৭০০০০১
ব্যাংকের নাম: ব্র্যাক ব্যাংক, পঞ্চগড় শাখা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১০ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘স্মার্ট কৃষিতে তারবিহীন প্রযুক্তির ব্যবহার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উপাচার্য বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা বিস্তৃত হচ্ছে। দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় পক্ষই উপকৃত হবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং যৌথ গবেষণার পথ সুগম করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি টেলকম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যোগাযোগ ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার টেলকম বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হেনডি ব্রিয়ানতোরো। তিনি তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে কৃষিকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তানজিল হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মাহবুবুর রহমান। এ সময় বিভাগের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপক ড. হেনডি ব্রিয়ানতোরোর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০২ পিএম

ছোটবেলার স্মৃতির ঝুলি খুললে বাবার সঙ্গে কাটানো কত মুহূর্তই না মনে পড়ে! কখনো লুকোচুরি, কখনো দৌড়ঝাঁপ, আবার কখনো ঘরের মধ্যেই তৈরি করে নেওয়া নানা মজার খেলা। বাবার সঙ্গে কাটানো এমন আনন্দের সময় শুধু শৈশবকে রঙিন করে তোলে না, শিশুর মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বাবা ও সন্তানের সম্পর্ক আরও মজবুত করতে প্রতি বছর ২৫ নভেম্বর পালিত হয় ‘ন্যাশনাল প্লে ডে উইথ ড্যাড’। বাবার সঙ্গে খেলাধুলা মানে শুধু কিছুক্ষণ আনন্দে মেতে থাকা নয়। এর মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস বাড়ে, সামাজিক দক্ষতা তৈরি হয় এবং অন্যের সঙ্গে সহযোগিতা করার অভ্যাস গড়ে ওঠে। খেলতে খেলতেই শিশুরা নিয়ম মেনে চলা, নিজের মত প্রকাশ করা এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বিষয় শেখে। তাই সন্তানের বেড়ে ওঠায় বাবার সঙ্গে খেলার সময়টুকুও যথেষ্ট গুরুত্বপূর্ণ।


কেন পালন করা হয় এই বিশেষ দিন?

বর্তমান সময়ে অফিসের কাজ, সাংসারিক দায়িত্ব এবং নানা ব্যস্ততায় অনেক বাবাই সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। অথচ শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শুধু পড়াশোনা, খাওয়াদাওয়া কিংবা দৈনন্দিন প্রয়োজনের দিকে নজর রাখাই যথেষ্ট নয়। সন্তানের সঙ্গে গল্প করা, খেলাধুলা করা কিংবা কিছুটা সময় একসঙ্গে কাটানোও প্রয়োজন।


‘ন্যাশনাল প্লে ডে উইথ ড্যাড’ মূলত বাবাদের সন্তানদের জীবনে আরও সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করে। এই দিনটির উদ্দেশ্য, প্রতিদিনের ব্যস্ততার বাইরে কিছুটা সময় বের করে সন্তানের সঙ্গে আনন্দে মেতে ওঠা। একসঙ্গে খেলা ও বিভিন্ন কাজে অংশ নেওয়ার মাধ্যমে বাবা-সন্তানের সম্পর্ক আরও গভীর হয়। তৈরি হয় এমন কিছু স্মৃতি, যা বড় হওয়ার পরেও সন্তানের মনে থেকে যায়।


যেভাবে পালন করবেন দিনটি?

এই বিশেষ দিনটি উদযাপনের জন্য দামি উপহার কিংবা বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। বাবা ও সন্তান মিলে বাড়ির কাছাকাছি কোনো পার্কে ঘুরতে যেতে পারেন। সেখানে ছোট প্রকৃতি-অনুসন্ধানের খেলার আয়োজন করা যায়। আশপাশে বিভিন্ন ধরনের পাতা, সুন্দর পাথর কিংবা পাখির পালক খুঁজে বের করার প্রতিযোগিতা হতে পারে। এতে খেলতে খেলতেই প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাবে শিশু।


আবহাওয়া অনুকূলে থাকলে বাড়ির উঠানে আয়োজন করতে পারেন জলকেলির। পানিভরা বেলুন কিংবা ছোট পানির ফোয়ারা নিয়ে মজার খেলা হতে পারে। কে সবচেয়ে বড় ঢেউ তুলতে পারে, তা নিয়েও আয়োজন করা যায় প্রতিযোগিতা। তবে পানির কাছে খেললে শিশুর নিরাপত্তার দিকে অবশ্যই নজর রাখতে হবে।


বাড়ির ভেতরেও তৈরি করা যায় মজার পরিবেশ। কয়েকটি চাদর, বালিশ ও চেয়ার একসঙ্গে জুড়ে বানিয়ে ফেলুন ছোট একটি দুর্গ। সেটি হতে পারে রাজপ্রাসাদ, মহাকাশযান কিংবা কোনো গোপন গুহা। তার ভিতরে বসে গল্প বলা, হালকা খাবার খাওয়া কিংবা কল্পনার জগতে হারিয়ে যাওয়ার আনন্দই আলাদা।সৃজনশীল কাজের মাধ্যমেও দিনটি স্মরণীয় করে রাখতে পারেন। পাথরের ওপর ছবি আঁকা, কাগজ দিয়ে নানা জিনিস তৈরি করা কিংবা সুপারহিরোর মুখোশ বানানোর মতো কাজে বাবা ও সন্তান একসঙ্গে অংশ নিতে পারেন। কে কত সুন্দর কাজ করল, তা এখানে বড় বিষয় নয়। বরং একসঙ্গে কিছু তৈরি করার আনন্দটাই আসল।


শরীরচর্চার সঙ্গে খেলাধুলার মেলবন্ধন ঘটাতে বাড়ির উঠোনে আয়োজন করতে পারেন ছোট অলিম্পিকের। তিন পায়ে দৌড়, হুলা হুপ ঘোরানো কিংবা বাধা পেরিয়ে দৌড়ের মতো প্রতিযোগিতা রাখা যেতে পারে। এতে শরীরচর্চার পাশাপাশি বাবা ও সন্তানের মধ্যে তৈরি হবে মজার প্রতিযোগিতার আবহ।আবার বাইরে যেতে ইচ্ছা না করলে বাড়িতেই বসতে পারেন সিনেমা দেখার আসরে। পছন্দের কার্টুন বা সিনেমা বেছে নিয়ে শুরু করে দিন মুভি ম্যারাথন। সঙ্গে থাকুক পপকর্ন, নরম কম্বল আর জমিয়ে আড্ডা। কখনো একসঙ্গে নিশ্চিন্তে বসে সময় কাটানোই হয়ে উঠতে পারে দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।


কবে থেকে শুরু হয়েছিল এই দিন পালনের রীতি?


‘ন্যাশনাল প্লে ডে উইথ ড্যাড’ পালনের সূচনা হয় ২০১৮ সালে। ‘শেয়ার আওয়ার স্টাইল ফাউন্ডেশন’ এই বিশেষ দিনটি পালনের উদ্যোগ নেয়। শিশুদের জীবনে বাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা এবং সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।


ফাউন্ডেশনের ভাবনা ছিল, বাবারা যেন প্রতিদিনের কাজের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে সন্তানের সঙ্গে খেলাধুলায় অংশ নেন। কারণ, খেলাধুলা শুধু শিশুর শারীরিক বিকাশেই সাহায্য করে না, তার চিন্তাভাবনা, আবেগ ও সামাজিক দক্ষতা গড়ে তুলতেও ভূমিকা রাখে।প্রতি বছর ২৫ নভেম্বর তাই খেলাধুলা, সৃজনশীল কাজ এবং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে দামি খেলনা কিংবা বড় আয়োজনের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু কিছুটা সময়, মন দিয়ে তার কথা শোনা এবং তার আনন্দের সঙ্গী হয়ে ওঠা। কারণ, শৈশবের সবচেয়ে দামি উপহারগুলোর একটি হলো বাবা-মায়ের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত।


সূত্র: ন্যাশনাল ডে অব দ্য ইয়ার, ইন্ডিয়া টুডে

সর্বশেষ সব খবর

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে ছবিটি তোলা

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২৩ পিএম

সাদা-কমলা ফুলে ছেয়ে গেছে পুরো গাছ। ভোরের আলো ফোটার আগেই ফুলে ফুলে ভরে গেছে গাছতলা। ফুল কুড়াতে শিশুদের ছুটোছুটি মনে করিয়ে দেয় সোনালী সেই শৈশব। 


শরৎ-হেমন্তের সকাল মানেই নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোল আর শিশিরভেজা ভোর। প্রকৃতির এই স্নিগ্ধ আয়োজনে মায়াবী আবেশ ছড়ায় ছোট্ট এই শিউলি ফুল। শিউলি ফুলে ভরা গাছতলায় ফুল কুড়ানো ফিরিয়ে আনে শৈশবের সেই সকাল। 


রাতের আঁধারে ফোটা ফুল, সুবাস ছড়ায় চারিদিকে, সূর্য ওঠার আগেই নীরবে ঝরে পড়ে শিশিরভেজা ঘাসের বুকে। এ যেন ক্ষণিকের অতিথি।


তবে এ ফুলের আবেদন দীর্ঘস্থায়ী। এই ফুল যেন প্রকৃতির এক নীরব কবিতা। তার সাদা পাপড়িতে পবিত্রতা, কমলা বোঁটায় উষ্ণতা, সুবাসে মায়া আর ঝরে পড়ায় বিষাদের ছায়া। 


ভোরে গাছের নিচে ছড়িয়ে থাকা শিউলি কুড়াতে গিয়ে কেউ ফিরে যান শৈশবে, কেউ খুঁজে পান প্রিয়জনের স্মৃতি, আবার কেউ অনুভব করেন প্রকৃতির অপার সৌন্দর্য। তাই শিউলি শুধু ঋতুর পরিচয় নয়, বাঙালির অনুভূতি ও সংস্কৃতিরও একটি অংশ। 


শরৎ যায়, হেমন্ত আসে, ঋতুর বদল ঘটে, ঝরে যায় শিউলি।

বিষয় :

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৮ এএম
  • আপডেট : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৮ এএম


১৮৯০ সালে ফ্রান্সের আভের-সুর-ওয়াজ এলাকায় আঁকা ভিনসেন্ট ভ্যান গগের ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাট গাছের ফুল)। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৮ এএম

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে বিক্রির উদ্যোগ ঘিরে বিরোধ তৈরি হয়েছে। ছবিটির সাবেক মালিক জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশারের উত্তরাধিকারীরা এর বিক্রিতে আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, নাৎসি শাসনামলে আর্থিক সংকটের কারণে ১৯৩৬ সালে বাধ্য হয়ে ছবিটি বিক্রি করেছিল তাদের পরিবার।

তবে উত্তরাধিকারীদের আপত্তি সত্ত্বেও নির্ধারিত সময়েই ছবিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স। বুধবার নিলামে ছবিটির দাম ১৮ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। এই দামে বিক্রি হলে ভ্যান গগের কোনো শিল্পকর্মের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়বে এটি।

১৮৯০ সালে ফ্রান্সের আভের-সুর-ওয়াজ এলাকায় ছবিটি আঁকেন ভ্যান গগ। ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাট গাছের ফুল) নামের ছবিটিতে ফুলে ভরা চেস্টনাট গাছের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

জার্মানির প্রভাবশালী প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে প্যারিস থেকে ছবিটি কিনেছিলেন। তার উত্তরাধিকারীদের দাবি, নাৎসি শাসনামলে পরিবারের আর্থিক ক্ষতির কারণে ১৯৩৬ সালে ছবিটি বিক্রি করতে বাধ্য হন তারা। তাই ওই বিক্রির পরিস্থিতি এবং ছবিটির তৎকালীন দাম নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

উত্তরাধিকারীদের আইনজীবী গুনার শ্নাবেল সোথেবি’সের কাছে প্রমাণ চেয়েছেন, ছবিটি যথাযথ বাজারদরে বিক্রি হয়েছিল কি না এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি না থাকলেও ফিশার পরিবার ছবিটি বিক্রি করত কি না।

তবে সোথেবি’স বলছে, ছবিটির মালিকানা ও হাতবদলের ইতিহাস নিয়ে তারা বিস্তারিত অনুসন্ধান করেছে। তাদের গবেষণায় এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, ছবিটি চাপের মুখে বা বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হয়েছিল।

নিলাম প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ফিশার পরিবারের উত্তরাধিকারীদের সঙ্গে তাদের আলোচনা চলছে। দুপক্ষের মধ্যে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে তারা।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে এএফপি জানিয়েছে, এ বিষয়ে দুপক্ষের মধ্যে নিউইয়র্কে একটি বৈঠকের কথা ছিল।

সর্বশেষ সব খবর