• প্রকাশ : বৃহস্পতিবার ০১ জানুয়ারি, ২০২৬, সময় : ১১:৫১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সৌদিআরব পশ্চিমাঞ্চলের ৮১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সম্প্রতি কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটির আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন আলমগীর হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হানিছ সরকার উজ্জ্বল।

এই কমিটির সদস্যরা তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রতি।

তারা আরও কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি জনাব এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক কাজি আব্দুল আল মামুন, জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আলম, মোঃ সেলিম হোসেন, এবং আসলাম ফকির লিটনের প্রতি।

কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যেতে সকলের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।




ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৯ জানুয়ারী, ২০২৬, সময় : ১২:৩২ এএম

মালদ্বীপ সরকার কাগজপত্র ছাড়া বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বৈধকরণের বিশেষ সুযোগ দিয়েছে। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে ২ এপ্রিল পর্যন্ত। সুযোগটি কাজে লাগাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।


মালদ্বীপে বর্তমানে এক লাখের বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছেন, যার কারণে দেশটির প্রশাসন তাদের অবৈধ ঘোষণা করেছে। এবার সরকারের উদ্যোগে তারা বৈধ হতে পারবেন। এই সুযোগকে কাজে লাগাতে প্রবাসীরা নতুন কোম্পানি বা মালিকানা ঠিক করে নির্দিষ্ট প্রক্রিয়ায় মালদ্বীপের স্বরাষ্ট্র, নিরাপত্তা ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন।


বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম জানিয়েছেন, “মালদ্বীপ সরকারের পক্ষ থেকে এই বৈধকরণ প্রক্রিয়া সহজ করার জন্য একটি ওয়েবসাইট চালু করা হবে। প্রবাসীরা ওই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটি আমাদের প্রবাসী ভাই-বোনদের জন্য একটি বড় সুযোগ।”


তিনি আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে থাকা প্রবাসীরা বৈধভাবে কাজ এবং বসবাস করতে পারবেন, যা তাদের নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


তবে হাইকমিশন জানিয়েছে, যারা ২০২৪ সালের মে মাস থেকে চালু হওয়া ‘অপারেশন কুরাঙ্গি’-এর আওতায় বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন। এর মাধ্যমে মালদ্বীপ সরকার নিশ্চিত করতে চাচ্ছে যে বৈধকরণ কার্যক্রম সুষ্ঠু ও নিয়মমাফিকভাবে সম্পন্ন হবে।


বৈধকরণের এই সুযোগকে প্রবাসীরা ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং হাইকমিশন আশা করছে, এই প্রক্রিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন নিরাপদ ও বৈধ কর্মপরিবেশ নিশ্চিত করবে।


অভিবাসীদের আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬, সময় : ১০:১৬ এএম

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।


ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) নেগেরি সেম্বিলানে পরিচালিত এক বিশেষ অভিযানে রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে অভিযান চালিয়ে ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।


ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটকদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।


তিনি জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার তিনজন নারী ও একজন পুরুষ, পাকিস্তানের ১০ জন পুরুষ, বাংলাদেশের ২৬ জন পুরুষ, থাইল্যান্ডের পাঁচজন পুরুষ ও একজন নারী, মিয়ানমারের তিনজন পুরুষ ও দুজন নারী এবং ভারতের ২৬ জন পুরুষ রয়েছেন। অভিযানের সময় নিলাই এলাকায় অবস্থিত একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব পথ অবরুদ্ধ থাকায় কেউ পালাতে পারেনি বলে জানান তিনি।


কেনিথ তান বলেন, জনসাধারণের অভিযোগ ও এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থান করা এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতাভুক্ত।


আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসী দমনে সহযোগিতার জন্য জনসাধারণকে তথ্য ও অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়।


তিনি সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় প্রদানকারী যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আদালতে মামলা দায়ের করা হবে।

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ২০২৫, সময় : ৫:৫৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর


  • প্রকাশ : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ২০২৫, সময় : ৫:৫৬ পিএম

পর্তুগাল–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিবিসিসিআই) ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি আবদুল আহাদ সালমান এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম শফিক। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মি. রাজীব হোসাইন। এই কমিটির মেয়াদ তিন বছর।

এ উপলক্ষে গত সোমবার (২২ ডিসেম্বর) লিসবনে অবস্থিত পিবিসিসিআই মিলনায়তনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পিবিসিসিআই পরিচালিত আলফালিস একাডেমির পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্সের এ-১ ও এ-২ স্তর সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পিবিসিসিআই’র জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জোসে রুই দা কস্তা কারভালহো, জেনারেল অ্যাসেম্বলি সেক্রেটারি-১ মি. শফিকুল আলম, সেক্রেটারি-২ মি. মুহাম্মাদ উল্লাহ, প্রেসিডেন্ট সুপারভাইজার মি. মুহিব্বুল্লাহ হেলাল, সেক্রেটারি সুপারভাইজার মারিয়া ইনেস সান্তানা দো রোজারিও কারভালহো। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন, সাহেদুজ্জামান মোল্লা, মো. জামাল উদ্দিন, নাসির উদ্দীন, জাহাঙ্গীর আলম, সানি রাহমান সুমন, শাহাদাত হোসেন প্রমুখ।

 পিবিসিসিআ’র নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, অ্যাসেম্বলিয়া কমিটির প্রেসিডেন্ট-জোসে রুই দা কোস্টা কারভালহো, সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সহ-সভাপতি শফিকুল আলম, সুফার ভাইজার কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মহিবুল্লাহ হেলাল, সহ-সভাপতি এমডি মাহবুব আলম, সিক্রেটারি মারিয়া ইনেস সান্তানা দো রোজারিও কারভালহো আকোনুয়ালহা। এছাড়া, আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল, বাংলাদেশবিষয়ক সম্পাদক মুহাম্মাদ শফিউল আযম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আন্দ্রে সন কোস্তা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সজল, পর্তুগাল বিষয় সম্পাদক ড. মারিয়া এডুয়ার্দা মিরান্ডা পানিয়াগ, বাণিজ্যবিষয়য় সম্পাদক মুহাম্মাদ জামাল উদ্দিন, মিডিয়া সম্পাদক নজরুল ইসলাম।

বিষয় :

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০২৫, সময় : ৫:২৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর


মালয়েশিয়ায় সিংগাপুর সীমান্ত সংলগ্ন রাজ্য থেকে তাদের আটক করা হয়েছে। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০২৫, সময় : ৫:২৭ পিএম

মালয়েশিয়ায় সিঙ্গাপুর সীমান্ত সংলগ্ন রাজ্য জোহরবারু কম্পিউটার কারখানা ও নেগারি সেম্বিলান রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকসহ ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মালয়েশিয়ার একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আটকদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ৭২ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। বাকিরা অন্য দেশের নাগরিক।

জোহরবারু ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেন, জোহরবারুর একটি কম্পিউটার কারখানায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এবং এসময় কারখানার দুই মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়েছে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়ার অভিযোগে।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনার সময় এসব অবৈধ অভিবাসী পালানোর চেষ্টা করলে যৌথ আইন প্রয়োগকারী বাহিনী সংশ্লিষ্ট কম্পিউটার কারখানার সমস্ত প্রস্থান এবং প্রবেশপথ চারদিক থেকে ঘেরাও করে বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পরিচালিত পৃথক অভিযানে ৪৬ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটক সবাই বাংলাদেশি নাগরিক।

সেম্বিলান রাজ্য ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চার ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত অভিযানে মোট ১১৭ জনকে যাচাই-বাছাই পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে ১৮ থেকে ৪৩ বছর বয়সী ৪৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুসারে তদন্ত করা হচ্ছে।


  • প্রকাশ : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫, সময় : ১:২১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইসির তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী।

দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরবে ৩৮ হাজার ২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ২৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। এ ছাড়া নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত ছিল।

এদিকে নিবন্ধনের সময় প্রবাসী বাংলাদেশিদের অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানায়, প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা ব্যবহার করা যেতে পারে।

ইসি আরও জানায়, যদি নিবন্ধনের সময় ভুল ঠিকানা দেওয়া হয়ে থাকে, তবে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ মেন্যু ব্যবহার করে তা সংশোধন করতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আউট অব কান্ট্রি ভোটিংয়ের নিবন্ধন সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এখন বিশ্বের যে কোনো স্থান থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রবাসী বাংলাদেশিরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।

তিনি আরও জানান, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে। তপশিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য এ নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪৮ নির্দিষ্ট দেশের জন্য ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারদের যেখানে অবস্থান করছেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট পৌঁছাতে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান অত্যাবশ্যক।


প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল

  • প্রকাশ : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫, সময় : ১:১৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ইসি।বিষয়টি নিশ্চিত করে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘আউট অব কান্ট্রি ভোটিং-এর ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যেকোন জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারেন।

সেই সঙ্গে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইসি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার (প্রবাসী) অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিন।

আরও বলা হয়, নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ ও ১৮ হাজার ৯৬৫ জন নারী রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবের ৩৮,২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রের ১৯,২৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।