গত ৯ মাস ধরে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার থেকে আদায় করা টোলের টাকার ভাগ ডিএসসিসিকে দিচ্ছে না ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড

  • প্রকাশ : রবিবার ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ১২:৫৭ পিএম

দেশের প্রথম টোলভিত্তিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প হিসেবে নির্মাণ করা হয় যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার। ২০১৩ সালের ১৩ অক্টোবর দেশের দীর্ঘতম এই ফ্লাইওভারে যান চলাচল শুরু হয়। সেদিন থেকেই চলছে টোল আদায়।


শুরু থেকেই ফ্লাইওভারের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। গত ৯ মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার (মেয়র হানিফ ফ্লাইওভার) থেকে আদায় করা টোলের টাকার ভাগ দিচ্ছে না ওরিয়ন গ্রুপ।


কাঙ্ক্ষিত পরিমাণে যানবাহন না চলার অজুহাত দেখিয়ে গেল বছরের মে মাস থেকে প্রায় ২৮০ দিন ধরে (চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত) সিটি করপোরেশনকে কোনো টাকা দেয়নি তারা।

 

এর আগে একই কারণ দেখিয়ে প্রায় সাড়ে ৬ বছরেরও বেশি সময় সরকারকে রাজস্ব দেয়নি প্রতিষ্ঠানটি। এবার কম যানবাহন চলাচলের কথা বলে টোলের ভাগ বন্ধ রাখার পাশাপাশি আরও দুই হাজার ৩৪ দিনের জন্য (৫ বছর ৬ মাস ২৮ দিন) চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনও জানিয়েছে ওরিয়ন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ফ্লাইওভার চালুর পর গত বছরের এপ্রিল পর্যন্ত ৪ হাজার ১৫৭ দিনের (১১ বছর ৪ মাস ১৯ দিন) মধ্যে মাত্র ১ হাজার ৭৬৫ দিনের (৪ বছর ১০ মাস চার দিন) টোলের ভাগ সিটি করপোরেশনকে দিয়েছে ওরিয়ন। ইক্যুয়িটি বেনিফিট শেয়ার হিসেবে এ টাকা পরিশোধ করলেও বাকি ২ হাজার ৩৯২ দিনের (৬ বছর ৬ মাস ২০ দিন) টোলের টাকার কোনো ভাগ সিটি করপোরেশনকে দেয়নি প্রতিষ্ঠানটি।


করপোরেশনের পক্ষ থেকে পাওনা টাকার জন্য লিখিত ও মৌখিকভাবে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।


ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, ‘তাদের (ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড) লিখিত ও মৌখিকভাবে করপোরেশনের বকেয়া টাকা পরিশোধের জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানটির কোনো সাড়া নেই।’


বকেয়া পরিশোধ না করলেও গত বছরের ৪ সেপ্টেম্বর ডিএসসিসির প্রশাসকের কাছে ২ হাজার ৩৪ দিনের (পাঁচ বছর ৬ মাস ২৮ দিন) জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেন ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিম।


চুক্তি অনুযায়ী, দৈনিক ৪৩ হাজার ২৮৩টির চেয়েও কম গাড়ি চলাচল করে উল্লেখ করে ওই আবেদনে তিনি বলেন, ২০১৩ সালের ১৩ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দুই হাজার ৩৪ দিন চুক্তির চেয়েও কম গাড়ি চলাচল করেছে। এতে ওরিয়নের রাজস্ব ঘাটতি হয়েছে।

 

 যানবাহন চলাচল কমে যাওয়ার কারণ হিসেবে ওই আবেদনে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থাপনা পরিচালক লিখেছেন, চুক্তিলঙ্ঘন করে ডিএসসিসি দয়াগঞ্জ-পোস্তগোলা লিংক রোড ও ঢাকা সিটি বাইপাস নির্মাণ করেছে এবং এই দুটি সড়কে ফ্লাইওভারের সমান্তরাল সুবিধা থাকার কারণে ফ্লাইওভারে যানচলাচল কম হয়েছে। 


এছাড়াও গুলিস্তানে অননুমোদিত জুতার বাজার, অনিয়ন্ত্রিত বাস পার্কিং এবং গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থান পয়েন্টে অ-মোটরচালিত যানবাহনের (রিকশা) অব্যাহত উপস্থিতির কারণেও ফ্লাইওভারে যানবাহন কম ওঠে। এছাড়া ফ্লাইওভারে নিম্ন-শ্রেণির যানবাহন (দুই চাকার) টোল রাজস্বে ন্যূনতম অবদান রাখে, কিন্তু উচ্চ টোল যানবাহনগুলো (বাস, ট্রাক, ট্রেলার) সে তুলনায় কম যাতায়াত করে।

 

চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন প্রসঙ্গে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছু সুপারিশ দিয়েছে- এসব কার্যক্রম দ্রুত শুরু করা হবে। 

 

ডিএসসিসির কর্মকর্তারা বলছেন,যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে করপোরেশনের চুক্তির মধ্যেই শুভঙ্করের ফাঁকি রয়েছে। সে সুযোগই বারবার কাজে লাগাচ্ছে ওরিয়ন।

 

এ ব্যাপারে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘ফ্লাইওভার দিয়ে কতটি বাস, ট্রাক ও অন্যান্য বাস গেলে করপোরেশন রাজস্ব পাবে এটি সিটি করপোরেশনের সঙ্গে চুক্তির সময় সুনির্দিষ্ট করে বলা হয়নি। এ কারণে বছর শেষে দেখা যায় ফ্লাইওভারে যানবাহন চলাচল কাঙ্ক্ষিত পরিমাণে হচ্ছে না। আমি মনে করি, সে সময়ের চুক্তিটিই ভালোভাবে হয়নি, এটি ছিল অসম চুক্তি। আবার চুক্তি অনুযায়ী প্রতি তিন বছর পর পর মূল্যস্ফীতি অনুযায়ী টোলের টাকা সমন্বয় করার কথা বলা হয়েছিল কিন্তু সেটি নিয়মিত করা হয়নি। ২০২০ সালের একটি জরিপে ৯৪ হাজার গাড়ি চলাচলের কথা বলা হয়েছে। সম্প্রতি একটি জরিপে চলাচলকৃত গাড়ির সংখ্যা সন্তোষজনক ছিল।

 

সার্বিক পরিস্থিতি নিয়ে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড গ্রুপের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। যাত্রাবাড়ী–গুলিস্তান ফ্লাইওভারে ওরিয়নের  হটলাইন নম্বরে একাধিকবার কল দেওয়ার পরও কেউ রিসিভ করেননি।



  • প্রকাশ : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬, সময় : ৩:০০ পিএম
  • আপডেট : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬, সময় : ৩:০০ পিএম

এ সম্পর্কিত আরও খবর


  • প্রকাশ : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬, সময় : ৩:০০ পিএম

গত শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২ আয়োজিত পক্ষকালব্যাপি ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬ ‘কার্যক্রম । লায়ন জেলা ৩১৫ এ২  এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফারহানা শারমীন, এমপি। 


ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার  লায়ন কাজী সাইফুল, এলসিআই এফ এরিয়া লিডার একে এম রেজাউল  হক, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপার্সন লায়ন শফিকুল আজম ভূইয়া, আই পিডিজি লায়ন শংকর কুমার রায়, ১ম ভাইস জেলা গভর্নর  লায়ন এমরান ফারুক মইন, ২য় ভাইস জেলা গভর্নর  লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা, লিও জেলা ৩১৫এ২ এর সভাপতি লিও শুভ্র দে সরকারসহ বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ ।


লায়ন জেলা ৩১৫ এ২ এই কার্যক্রমের  আওতায় ১৩০০ এর বেশি সেবা প্রকল্পের মাধ্যমে প্রায়  দুই লক্ষাধিক মানুষকে সেবা প্রদান করেছে । 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারহানা শারমীন বলেন, লায়ন জেলা ৩১৫ এ২ মানব সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রশংসার এবং একই সাথে আরো প্রচারের দাবি রাখে । প্রধান অতিথি লায়ন সেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব ধরণের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অনুষ্ঠান শেষে অধিক সংখ্যক সেবা প্রদানকারী ক্লাবগুলোকে পুরস্কার প্রদান করা হয় ।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬, সময় : ১১:৫৪ এএম

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়-গুদামে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাদীকে বলা হয়েছে, আজ শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁর ‘লাশ পড়ে থাকবে’।


গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মামলার বাদী কুরিয়ার সার্ভিসটির ব্যবস্থাপক আফসার উদ্দিনকে ফোন করে এ হুমকি দেওয়া হয়।


হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, তিনি বাদীর সঙ্গে কথা বলেছেন। বাদীর সঙ্গে হুমকিদাতার কথোপকথনের অডিও তাঁকে (ওসি) পাঠানো হয়েছে। অডিওটি যাচাই করা হচ্ছে। এ বিষয়টিকেও মামলার তদন্তের আওতায় আনা হচ্ছে।


হুমকির বিষয়ে জানতে মামলার বাদী আফসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


তবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে মূল আসামি সাইফুল ও জুয়েল এখনো ধরাছোঁয়ার বাইরে। শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম নিয়ে তাঁদের নেতৃত্বেই কুরিয়ার সার্ভিসের কার্যালয়-গুদামে হামলা চালানো হয়েছিল। এখন তাঁরা নিরাপত্তাহীনতায় আছেন।


বাদীর সঙ্গে হুমকিদাতার কথোপকথনের অডিওতে শোনা যায়, হুমকিদাতা সালাম দিয়ে আফসারকে বলছেন, ‘ভাই মামলার বাদী যে হলেন আপনার নিজের মামলার বাদী কে হবেন?’


এ সময় বাদী বলেন, ‘কোনটা ভাই?’ জবাবে হুমকিদাতা বলেন, ‘কোনটা আপনি বোঝেন না?’


এরপর ওই ব্যক্তি অশ্লীল ভাষায় গালাগাল করেন। তিনি বাদীকে বলেন, ‘কালকের (শনিবার) মধ্যে যোগাযোগ করার ব্যবস্থা করা না হলে লাশ পড়ে থাকবে।’


পরে বাদী এই ব্যক্তির পরিচয় জানতে চান। জবাবে হুমকিদাতা বলেন, ‘তোর বাপ বলছি।’ এ কথা বলে তিনি আবার গালাগাল করেন। 


তাঁকে বলতে শোনা যায়, ‘কালকের দিন সময় দিলাম, তোর বাপের সাথে কথা বলে ঝামেলা শেষ করতে বল। না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’


ব্যবস্থাপক আফসার আবার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ‘নাম-পরিচয় জানোস না, কেডা ফোন দিতে পারে?’


এ সময় বাদী নিজে এই প্রতিষ্ঠানের মালিক নন বলে জানান। তখন মুঠোফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘মালিক না তো বাদী হইছোস কেমনে?’ এরপর হুমকি দেওয়া ব্যক্তি ফোন কেটে দেন।


গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’-এই কথা বলে হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়। ভাঙচুর শেষে কয়েক লাখ টাকার পণ্য ও সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।


প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে হামলা চালায়। প্রতিষ্ঠানটি দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নেয়। তবে এখন থেকে জমির ভাড়া ইমনকে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।


হামলার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


দয়াগঞ্জ রেলক্রসিং সংলগ্ন ঘুন্টিঘর এলাকার মাদক স্পট থেকে গ্রেপ্তার কয়েকজন

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৪৭ পিএম

রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং সংলগ্ন ঘুন্টিঘর এলাকার মাদক স্পটে এবার পুলিশের বিশেষ অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  


ডিএমপি জানায়, দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো– শামসুল হক, মো. ইকবাল হোসেন জিহাদ, আরাফাত হোসেন শামীম, মো. আব্দুল্লাহ রাহুল, মোহাম্মদ হোসেন, সাইমুর, ইমন, অভি, মো. রাফিন, জুনায়েদ হোসেন, মো. সাইদ হোসেন, আনোয়ার হোসেন, মো. ইমরান আরাফাত, মো. মারুফ হোসেন, সাহিদুর, মো. উজ্জল, মো. রবিন, মো. মাসুদ, মো. দুলু, ফরিদ বেপারী, মো. জনি, কবির, ইউসুফ, মো. আল রাব্বি, মো. শুভ, মো. শাওন, মো. সেন্টু মিয়া ও একজন শিশু। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


পুলিশ জানিয়েছে, গত কয়েকদিনে একাধিক অভিযানের পরও স্পটটিতে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলছিল। পরে শুক্রবার বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে সেখান থেকে ২৮ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। 


এর আগে এই স্পটেই গত শনিবার অস্ত্র উঁচিয়ে অভিযান চালিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে প্রধানমন্ত্রী তারেক রহমান গত রোববার ইশরাক হোসেনকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দেন। 


এরপর স্পটটিতে দুই দফায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আরও ১৮ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদার

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ৩:১৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানাধীন বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার। তার বাবার নাম ইউসুফ আলী এবং মায়ের নাম কুলসুম বেগম। বর্তমানে তিনি মোহাম্মদপুরের কাটাশুরের নামার বাজার এলাকায় থাকতেন।


গ্রেপ্তার দিদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর রায়েরবাজার বোটঘাট এলাকায় রায়েরবাজার ফাড়ির আক্কেল আলী নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ডাকাতি প্রস্তুতি মারামারি সহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি মোহাম্মদপুরের আলোচিত কিশোর গ‍্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ১২:০৫ পিএম

 রাতের বেলা খানিকটা শীতের আবহ তৈরি হলেও ঢাকার চিত্র ভিন্ন। তাপমাত্রা খানিকটা কমার মধ্য দিয়ে ঋতু পরিবর্তনের প্রভাব টের পাওয়া গেলেও গরমের রেশ এখনো বিদ্যমান। তবে এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে নিত্যপণ্যের বাজারেও। শীত না এলেও এই মৌসুমের কিছু সবজি বাজারে এসেছে। বরাবরের মতোই এসব সবজি বেশ চড়া দামে বিক্রি করতে দেখা গেছে। তবে পুরনো সবজিগুলোর দাম খানিকটা কমতে শুরু করেছে।


গতকাল বৃহস্পতিবার বাড্ডা, রামপুরা, সেগুনবাগিচা, মগবাজার ও কারওয়ানবাজারসহ কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি বছরের মতোই এবারও আগাম বাজারে এসেছে ফুলকপি, বাঁধাকপি ও শিম। যে সবজিগুলোর শীতের মধ্যে ব্যাপক সরবরাহ যেমন থাকে তেমনি ভোক্তার চাহিদাও থাকে ব্যাপক। তবে আগাম সবজির উৎপাদন কম থাকায় পণ্যগুলোর দাম থাকে খানিকটা চড়া। এবারও তার ব্যতিক্রম হয়নি।


বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে এখন ছোট ও মাঝারি আকারের ফুলকপি পাওয়া যাচ্ছে। প্রতিটি ফুলকপি বাজারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত দামে। একইভাবে বাজারে আসা প্রতিটি বাঁধাকপি আকারভেদে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত দামে বিক্রি করতে দেখা গেছে। তবে সবচেয়ে বেশি দামে নতুন আসা শিমের। নতুন শিমের স্বাদ নিতে ভোক্তাকে গুণতে হচ্ছে অন্তত ১৫০ থেকে ১৬০ টাকা। যদিও এই দাম গত সপ্তাহের তুলনায়  কেজিতে ২০ টাকা বা তারও বেশি কম। এ ছাড়া কোথাও কোথাও অবশ্য অল্প পরিমাণে মুলাও বিক্রি করতে দেখা গেছে।  


মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম কে বলেন, সপ্তাহ দুয়েক ধরেই ফুলকপি, বাঁধাকপি ও শিম বাজারে এসেছে। তবে ধীরে ধীরে সরবরাহ বাড়ছে। এর সঙ্গে সঙ্গে দামও কমছে।


বিক্রেতারা জানান, শীতের সবজির সরবরাহ পুরোপুরি না আসা পর্যন্ত গ্রীষ্মকালীন সবজিগুলো এখনো বাজারে ভোক্তার চাহিদা পূরণ করছে। এর মধ্যে পটোল, বেগুন, ঝিঙা, বরবটি, লাউ, ঢ্যাঁড়স-সহ নানান সবজি রয়েছে। পূজার ছুটির কারণে একদিকে ক্রেতা কম অন্যদিকে নতুন সবজির আগমন, দুই চাপে দাম খানিকটা কমতে শুরু করেছে।


ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেন

  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ১০:০৫ পিএম

রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের উন্নয়নকাজে বাধা এবং ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।


গতকাল বুধবার আদাবর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


ডিবি বলছে, আদাবর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজের উন্নয়নকাজে বাধা দেওয়া এবং স্থানীয় ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে নয়ন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।


আজ ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চাঁদাবাজির একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’