রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম দুর্নীতি জালিয়াতির এক অভয় অরন্যে পরিনিত হয়েছে। ঘুস দুর্নীতি জালিয়াতি আর সাধারণ মানুষ কে ধোঁকা দেওয়া, আজ নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । অর্থের বিনিময় বালাম বই এর পাতা ছিঁড়ে ফেলা, টাকার বিনিময় রেজি:কৃত দলিলের পাতা পরিবর্তন পরিবর্ধন আজ নিত্য দিনের ব্যাপার । সাধারণ মানুষের নতুন করে দলিল বালাম বইতে লিপিবদ্ধ করতে ৫/৬ বছর সময় লাগে ।
সেই সুযোগে বুঝে অফিসের অসৎ কর্মকর্তা কর্মচারীরা যোগ সাজশ করে বিপুল পরিমাণ কালো অর্থৈর বিনিময় দূর্নীতি তে লিপ্ত হচ্ছে । সেবা গ্রহীতা ও সাধারণ মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত দলিলের জাবেদা কপি তুলতে সরকারি ফির পরিবতে ৪/৫ গুন টাকা আদায় করছে তারা ।
সাধারণ মানুষ কে বোকা বানিয়ে বিভিন্ন অজুহাতে ছেঁড়া পাতা বই নেই ভলিয়ম পোকা খেয়ে ফেলেছে, পাতা ছিঁড়া, খুঁজে পাওয়া যাচ্ছে না , ইত্যাদি ইত্যাদি ওজুহাত দেখিয়ে অফিসে চার পাশের সিন্ডিকে দালালরা ও কর্মচারীগন সাধারণ মানুষ কে জিম্মি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
এখানে প্রতিদিন গড়ে এখানে ১০০থেকে১৫০ টিরও অধিক দলিল রেজিঃ হলেও সরকারি নির্ধারিত ফি বাদ দিয়েও অফিসের উপরি খরচ বাবদ সাহেব উপরি সর্বমোট ২/৩ হাজার টাকা প্রতি এক একটি রেজিঃদলিল করে হাতিয়ে নিচ্ছে তারা । থাম টিপ আজগর দলিলের পাতায় পাতায় ১০০টাকা না পেলে দলিল পার হয় না । অফিসে সরজমিনে গেলেই দেখা গেছে অসংখ্য নতুন দলিল মেঝেতে অযত্নে পড়ে আছে ।
অফিসে সরকারি হেফাজত কৃত রেজিঃ দলিলের মূল পাতা পরিবর্তন করে । নতুন পাতা সংযোজনের এক গুরুতর অভিযোগ উঠেছে । তথ্যঅনুসন্ধান ও মামলা সুত্রে জানা যায়। মোঃ নুরুজ্জামান ওরফে শাহীন (৬০) রংপুর মহানগরী মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি এজাহার দিয়েছেন।উক্ত এজহার ও অন্য ১১৯/২২ বাটোয়ারা মামলা থেকে জানা যায় প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ২৮৭৫/২০২২ ও ২৮৭৬/২০২২ নম্বর হেবা ঘোষনার দলিলের জাবেদা কপি ২০২৫ সালের ফেব্রুয়ারী রংপুর সদর সাবরেজিস্টার অফিস থেকে সংগ্রহ করা হয়। পরবর্তী ২০২৬ সালের ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে ২৮৭৫/২০২২ ও ২৮৭৬/২০২২ নম্বর হেবা ঘোষণার দলিলের নতুন করে জাবেদা কপি সংগ্রহ করেন তাঁরা।
অভিযোগকারীর ভাষ্য, আগের সংগ্রহ করা জাবেদা কপির সঙ্গে নতুন কপির তুলনা করে তাঁরা গুরুতর অসংগতি দেখতে পান। উভয় দলিলের তৃতীয় পাতার সপ্তম দফার বক্তব্য পরিবর্তন করা হয়েছে। পুরোনো পাতা সরিয়ে সেখানে নতুন করে কম্পিউটারে টাইপ করা পাতা সংযোজন করা হয়েছে বলে তাঁদের অভিযোগ।
এ সময় কয়েকজন সাক্ষীও উপস্থিত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।আরও জানা যায় প্রথমে উক্ত ২৮৭৫/২২ ও ২৮৭৬/২২ নম্বর হেবা ঘোষণার দলিল দুটি রেজিষ্ট্রেশন করা হয় দুইটি ভূয়া হেবাবিল এওয়াজ দলিলের সূত্রে যাহার নম্বর ১৪৪৩/০৩ ও ১৪৪৪/০৩ এবং হেবা ঘোষণার দলিল দুটি দাতা ও গৃহীতা হলেন দুই ভাই বোন এ এস এম আতাউজ্জামান ও সৈয়দা রেজিনা জামান এবং পরবর্তীতে দলিলের পাতা ও দফা পরিবর্তন করে ভিন্ন বক্তব্য সংযোজন করা হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, পরিবর্তিত দলিলের ভিত্তিতে অনলাইনে পুনরায় নামজারি ও খাজনা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এমনকি জমি অন্যত্র বিক্রির চেষ্টাও করা হয়েছে। এতে পরিবারের অন্য উত্তরাধিকারীরা তাঁদের ন্যায্য সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
অভিযোগকারীর দাবি সত্যতা তদন্তের মাধ্যমে এখনো প্রতিষ্ঠিত হয়নি।
দলিলের সততা যাচাইয়ে দুই ধরনের তথ্য, প্রশ্ন সরকারি নথির নিরাপত্তা নিয়ে অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, একই দলিল নম্বরের বিপরীতে দুই ধরনের তথ্য ও বক্তব্য থাকার দাবি। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরবরাহ করা আগের ও পরের জাবেদা কপির মধ্যে পার্থক্য রয়েছে। ফলে দলিলের সত্যতা যাচাইয়ের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ ছাড়া একই জমি নিয়ে একাধিকবার দলিল তৈরি, পৃথক ব্যক্তির নামে নামজারি এবং দলিলের তথ্য পরিবর্তনের অভিযোগ সত্য হলে তা ভূমি নিবন্ধন ও প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে।
জমির মালিকানা নির্ধারণ, উত্তরাধিকার ও হস্তান্তরের ক্ষেত্রে নিবন্ধিত দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি প্রমাণ। সরকারি দপ্তরে সংরক্ষিত মূল নথির তথ্য নিয়েই যদি প্রশ্ন ওঠে, তাহলে সাধারণ মানুষের জমিজমার কাগজপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক নিবন্ধন আইন, ১৯০৮-এর ৫৭ ধারায় নির্দিষ্ট নিবন্ধন বই পরিদর্শন এবং সেখান থেকে সত্যায়িত অনুলিপি সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
একই আইনের ৬০ ও ৬১ ধারায় নিবন্ধন সনদ এবং নিবন্ধন-পরবর্তী কার্যক্রমের বিধান রয়েছে। এ ছাড়া ৮১ ধারায় ক্ষতিসাধনের উদ্দেশ্যে ভুলভাবে দলিল নকল, অনুলিপি বা নিবন্ধনের জন্য শাস্তির বিধান রয়েছে।
প্রতিবেদক জেলা রেজিস্ট্রার শামিমা পারভীন কে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন, উক্ত বিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সদর সাবরেজিস্ট্রার অফিসের সাবরেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ কে ২৮৭৫/২২ ও ২৮৭৬/২২ দলিলের বিষয়ের ৩ নম্বর পাতার সাত দফা পরিবর্তনের বিষয় জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করেন।
এই বিষয় প্রতিবেদক সদর সাবরেজিস্টার অফিস কর্মচারী দলিল লিপিবদ্ধকারী মোছা: সেলিনা ও উর্মী বেগম কে ২৮৭৫/২২ ও ২৮৭৬/২২ দলিলের ৩ নম্বর পাতার সাত নম্বর দফা পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে তিনিও এর সত্যতা স্বীকার করেন।
দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকার দোহারের মো. আলমাস। ছবি: সংগৃহীত
দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকার দোহারের মো. আলমাস। এক বছরেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. তানভীর আহমেদ ও পরিবারের সদস্যরা।
এর আগে গত ৮ নভেম্বর এক রিট আবেদনের শুনানি নিয়ে আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ এ আদেশ দেন।
আলমাসের আইনজীবী তানভীর আহমেদ জানান, ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছরের বেশি সময় কারাভোগের ঘটনায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সে বিষয়ে আদালত ইতিমধ্যে রুল জারি করেছেন। বিষয়টি এখনো বিচারাধীন। পরবর্তী সময়ে ক্ষতিপূরণের বিষয়টি আদালতের নজরে আনা হবে।
আদালত সূত্রে জানা গেছে, প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে নামের মিলের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি তুলে কারাগারে থাকা অবস্থায় হাইকোর্টে রিট করেন আলমাস। গত ৬ সেপ্টেম্বর রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ ঘটনায় রুল জারির পাশাপাশি তদন্তের নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তদন্ত শেষে আদালতে দেওয়া প্রতিবেদনে নিশ্চিত করা হয়, কারাগারে থাকা আলমাস ২০০২ সালের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। ওই মামলায় প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
প্রতিবেদনে ভুল গ্রেপ্তারের পেছনে তিনটি কারণ চিহ্নিত করা হয়েছে। প্রথমত, গ্রেপ্তার হওয়া আলমাস ২০০৭ সালের আগে সপরিবারে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ বাহ্রা ডাকঘরের অধীন বাহ্রা গ্রামে বসবাস করতেন। অন্যদিকে প্রকৃত আসামির গ্রাম পূর্ব ধোয়াইরও একই ডাকঘরের আওতাভুক্ত। ফলে ডাকঘরের পরিচয়ের কারণে দুজনের ঠিকানায় মিল তৈরি হয়।
দ্বিতীয়ত, তাদের বাবার নামেও সাদৃশ্য ছিল। প্রকৃত আসামি মো. আলমাছের বাবার নাম মো. খলিলুর রহমান। আর গ্রেপ্তার হওয়া আলমাসের বাবার নাম শেখ খলিল। তৃতীয়ত, ২০০২ সালের অস্ত্র মামলার নথিতে প্রকৃত আসামির ঠিকানা পূর্ব ধোয়াইরের পরিবর্তে ভুল করে দক্ষিণ বাহ্রা লেখা হয়েছিল। রায় ও গ্রেপ্তারি পরোয়ানাতেও সেই ভুল ঠিকানা বহাল থাকে।
মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ১০ এপ্রিল রাজধানীর মিরপুর থানায় মো. আলমাছ ও মো. নাজমুল আলম মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। ২০০৪ সালের ১৯ জুন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১১ এ মামলার রায় দেন। রায়ে আলমাছকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি নাজমুল খালাস পান।
রায় ঘোষণার সময় আলমাছ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চে ইস্যু করা সেই পরোয়ানার ভিত্তিতে একই বছরের ৪ নভেম্বর আলমাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে এক বছরেরও বেশি সময় তাকে কারাবন্দি থাকতে হয়।
হাইকোর্টে আলমাসের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।
এদিকে, ২০২৫ সালের ৮ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘দোহারে নামের মিল থাকায় ভুল আসামি কারাগারে’ এবং একই বছরের ২২ ডিসেম্বর ‘আসামির সঙ্গে নামের মিল—বিনা দোষে কারাগারে দোহারের আরেক আলমাছ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলো আদালতের নজরে আসার পর বিষয়টি গুরুত্ব পায় বলে মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবশেষে হাইকোর্টের নির্দেশে মুক্তি পাওয়ায় আলমাসের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।
শিক্ষা সফরের কথা বলে ভাড়া নেওয়া হয় রিসোর্ট। ছবি: সংগৃহীত
দুটি স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়া। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়েছে শিল্পাঞ্চলে। ধোঁয়ার ঘন কুণ্ডলীতে অন্ধকার হয়ে পড়ে আশপাশের এলাকা। এতে পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতির কারণে কয়েকটি পোশাক কারখানায় বেজে ওঠে অটোমেটিক ফায়ার অ্যালার্ম। এ ঘটনায় শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।
স্থানীয়দের অভিযোগ, রূপগঞ্জের আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড থেকে নির্গত কালো ধোঁয়া আশপাশের পরিবেশকে দূষিত করছে। মিল দুটির ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হয়। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়। কয়েকটি কারখানায় অটোমেটিক ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরেই এ সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাদের অভিযোগ, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
এ বিষয়ে এওয়ান পোলারের ডিজাইন বিভাগের শহিদুল ইসলাম বলেন, বারবার পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে কোন প্রতিকার পাইনি। দুটি মিলের কাল দোয়ায় আমাদের গাড়ির পোশাক সব নষ্ট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে হাইটেক স্টিল মিলের সুপারভাইজার কাউসার আহমেদ জানান, আমাদের মিলে পরিবেশ ছাড়পত্র আছে আমরা কালো ধোয়া বের করলে পরিবেশ আমাদের ছাড়পত্র দিত না। আমাদের মিলে দোয়ার কারণে পরিবেশ ক্ষতি হচ্ছে না। এ ব্যাপারে আরবি স্টিল মিলের কোন বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক জানান, শিল্প কারখানা থাকলে এলাকার উন্নত হয়। অন্যদিকে পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে পরিবেশকে ধ্বংস করে কোন শিল্প-কারখানা চালানো যাবে না।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে ধোঁয়া নির্গমনের প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে শিল্পায়নের পাশাপাশি পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষিত থাকে।
রানীনগরে জখম করে টাকা ছিনতাই আটক ২ । ছবি: সংগৃহীত
আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করিয়ে রাখা আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। এতে বাস দুটির ভেতরের আসন, সরঞ্জাম ও বডিসহ দৃশ্যমান প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
বাসমালিকের হিসাবে, এতে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুটি বাসেরই কেবল লোহার কাঠামো অবশিষ্ট থাকে।
বাসমালিক মো. সাগির আহমেদ ও স্থানীয়দের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়। অগ্নিকাণ্ডের সময় বাস দুটিতে কেউ উপস্থিত ছিলেন না, ফলে মশার কয়েল বা কোনো অসাবধানতা থেকে আগুন লাগার সুযোগ নেই। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে তাদের অভিযোগ। তবে পুলিশের প্রাথমিক ধারণা, কয়েল বা অন্য কোনো উৎসের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত