ব্যারিষ্টার নওশাদ জমির।

  • প্রকাশ : শনিবার ১০ জানুয়ারি, ২০২৬, সময় : ১০:২৬ এএম

ব্যরিষ্টার মুহাম্মদ নওশাদ জমির। উচ্চ শিক্ষিত, আধুনিকমনষ্ক ও শালীন রাজনীতির ধারক একজন রাজনীতিবিদ। তার বাবা ব্যারিষ্টার মুহাম্মদ জমিরউদ্দীন সরকার ছিলেন সরকারের তিন বারের সাবেক মন্ত্রী। স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে বিএনপির একজন অন্যতম নীতিনির্ধারকও। এলাকাতেও তিনি সমান জনপ্রিয় ও সর্বজন শ্রদ্বেয় ব্যক্তি। পঞ্চগড়ের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনসহ এলাকার অসংখ্য মানুষের কর্মসংস্থানে জমিরউদ্দীন সরকারের অবদান এখনো এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 


গতানুগতিক রাজনীতির বাইরে এসে ধৈর্য, প্রজ্ঞা ও সুসংবদ্ধ চিন্তার মাধ্যমে মানুষের আস্থা তৈরি করেছেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির। পরিবর্তনের লক্ষ্যে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে তিনি জনগণের দোড়গড়ায় যাচ্ছেন।  


অভিজাত পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও সৌম্য-শান্ত স্বভাব, পরিচ্ছন্ন রাজনীতিতে অনন্য ও অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত গভীর বিশ্লেষনধর্মী মানসিকতার এ নেতা রাজনীতিতে এক ভিন্ন ধারা তৈরি করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। ক্লিন ইমেজের অধিকারী নওশাদ জমির বর্তমানে বিএনপির  রাজনীতিতে করেছেন আরও সমৃদ্ধ।   


নওশাদ জমিরের রাজনৈতিক আচরণে আক্রমনাত্মক ভাষা কিংবা প্রতিপক্ষকে হেয় করার কোন প্রবণতা নেই। কোনো সংকট বা সমস্যা এলে তিনি ধীরস্থির মনে বিষয়টির গভীরে গিয়ে তা সমাধানের চেষ্টা করেন। তার বক্তব্যে আবেগের চেয়ে যুক্তি ও বাস্তবতার উপস্থিতিই বেশি লক্ষ্য করা যায়। ২০২৪ পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এমন পরিণত ও সংযত নেতৃত্বের প্রয়োজনীয়তা ছিল বলেই অনেকেই মনে করছেন। 


৩রা ফ্রেবুয়ারি ১৯৭০ সালে ঢাকার ধানমন্ডিতে জন্ম গ্রহণ করেন ব্যারিষ্টার নওশাদ জমির। তার শিক্ষা জীবনের শুরু ধানমন্ডি গর্ভমেন্ট বয়েজ স্কুলে। যেখানে তিন মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। পরে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। শৈশব থেকে শৃঙ্খলা, সংযম ও চিন্তাশীলতার যে ভিত্তি তৈরি হয়, তার প্রতিফলন আজ তার রাজনৈতিক ও পেশাগত জীবনেও স্পষ্ট। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন শিক্ষিত, আর্ন্তজাতিক মানসম্পন্ন ও আধুনিক চিন্তা ধারার নেতা হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রের হার্ভাড ইউনিভার্সিটি থেকে এলএলএম, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ট্যাক্সেশনে এমএসসি এবং লিংকনস ইন থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন। 


রাজনীতিতে ব্যারিষ্টার নওশাদ জমিরের পথচলা শুধু ব্যক্তিগত যোগ্যতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি ঐতিহ্যের ধারাবাহিকতা বহন করে। পঞ্চগড়-১ আসনে সংসদ সদস্য নির্বচিত হলে বাস্তবভিত্তিক ও সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ব্যারিষ্টার নওশাদ জমির। আর তাইতো ব্যারিষ্টার নওশাদ জমির এখন পঞ্চগড়ে একটি গ্রহনযোগ্য ও ভরসা যোগ্য নেতৃত্বের প্রতিফলক হিসেবে জনগনের মনে ঠাই করে নিয়েছেন।


এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে তিনি অগ্রাধিকার ভিত্তিত্বে পঞ্চগড়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং একটি বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।


এছাড়া পঞ্চগড়কে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাসহ পঞ্চগড় পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কাঁচা রাস্তা পাকা করন, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, কৃষি পন্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষক বান্ধব ঋন ব্যবস্থা, হস্ত ও কুটির শিল্পের প্রসার এবং যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, নারীদের স্বনির্ভর করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহজ ঋন, পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পঞ্চগড়ের ঐতিহাসিক স্থানগুলোর উন্নয়ন এবং পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণসহ বাংলাবান্ধা স্থলবন্দরকে কেন্দ্র করে আর্ন্তজাতিক বানিজ্য সম্প্রসারণের পরিকল্পনাও কথা রয়েছে তার নির্বাচনী ঘোষনায়। আর এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই পঞ্চগড়কে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। সর্বশেষ পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি দেশের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে ধানের শীষে ভোট চেয়ে তিনি সবার দোয়া কামনা করেছেন।

বিষয় :




  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ১:৪৭ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।


আহতদের মধ্যে দুর্গাপুর এম.এ. মতিন দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মো. ইব্রাহীম, সহকারী শিক্ষক মো. আলতাফ হোসেন, চতুর্থ শ্রেণির কর্মচারী রতন চন্দ্র দে এবং শিক্ষার্থী উদয়সহ মোট ২৪ জন আহত হয়েছেন।  


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে লক্ষীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ চৌমুহনী মোদন মোহন উচ্চ বিদ্যালয় বনাম দুর্গাপুর এম.এ মতিন দাখিল মাদরাসার খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচে রেফারিং ও খেলা পরিচালনার অব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, নির্ধারিত ক্রীড়া শিক্ষকের পরিবর্তে গণিতের শিক্ষককে দিয়ে খেলা পরিচালনা করে ক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন। এ নিয়ে প্রতিবাদ করলে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কিছু শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দুর্গাপুর এম.এ মতিন দাখিল মাদরাসার ৪জন শিক্ষক, ১৫জন শিক্ষার্থী ও ১ কর্মচারীসহ দুই পক্ষের ২৪জন আহত হয়। আহতদের মধ্যে চারজনকে বেগমগঞ্জ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে।  


তবে অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে খেলা শেষ করার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।


বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান বলেন, ঘটনার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। আমাদের তদন্তে গুরুতর কোনো সংঘর্ষ বা আহতের তথ্য মেলেনি। খেলার মাঠে ছোটখাটো ঘটনা ঘটে


  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ১:২৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম (৬০) কে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)।


বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও ভুক্তভোগী তাৎক্ষণিক ঘটনার কারণ কোন কারণ জানাতে পারেননি।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিেটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে জাতীয় হর্কাস মার্কেটের অফিসে বসেন। এরপর রাত পৌনে ১২টার দিকে তিনি তার সহযোগী সেন্টুসহ অফিস থেকে বের হয়ে যান। একপর্যায়ে তারা দুজন হাঁটতে হাঁটতে হর্কাস মার্কেটের মুলগলির ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  


বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


যোগাযোগ করা হলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তা লক্ষ্যভ্রষ্ট লাগল সহযোগীর বুকে।    


পরীক্ষা শেষে কেন্দ্রের পক্ষ থেকে নবজাতক শিশুর জন্য শুভেচ্ছাস্বরূপ উপহার দেওয়া হয়

  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ১:১৯ পিএম

নীলফামারীর সৈয়দপুরের এক এইচএসসি পরীক্ষার্থী সকালে হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষায় অংশ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে অংশ নেন আন্নাবিউল উম্মি। আন্নাবিউল উম্মি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে এবং কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।


পরিবারের সদস্যরা জানান, গতকাল সকালে হঠাৎ প্রসবব্যথা শুরু হলে দ্রুত আন্নাবিউল উম্মিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। চিকিৎসকদের প্রাথমিক সেবা নেওয়ার পর তিনি পরীক্ষা দেওয়ার ইচ্ছার কথা জানান। বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে দুপুরে তিনি পরীক্ষার হলে উপস্থিত হয়ে নির্ধারিত পরীক্ষায় অংশ নেন।


আন্নাবিউল উম্মি বলেন, ‘অনেক কষ্ট হচ্ছিল, তবু পরীক্ষা মিস করতে চাইনি। এক বছরের পরিশ্রম যেন নষ্ট না হয়, তাই এ অবস্থায়ই পরীক্ষা দিতে এসেছি। সবার কাছে আমার ও আমার নবজাতক সন্তানের জন্য দোয়া চাই।’


সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শাহীদ শাহাব বলেন, ওই দিন সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষার্থীর পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পর তাঁকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষা শেষে কেন্দ্রের পক্ষ থেকে নবজাতক শিশুর জন্য শুভেচ্ছাস্বরূপ উপহারও দেওয়া হয়।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ১২:৩০ পিএম

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে ঢোকার সময় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনার সময় ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের হতাহত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি গফরগাঁও স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।


রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাইন মেরামত করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ১২:১৭ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

হাইওয়ে পুলিশ জানিয়েছে সিলেট থেকে ঢাকাগামী একটি ইউনিক পরিবহনের  যাত্রীবাহী বাসের সঙ্গে  সিলেটমুখী বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরেক শিশু। 


নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান। তিনি জানান ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 



  • প্রকাশ : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬, সময় : ১১:০১ পিএম

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার( ৬ আগষ্ট) সকাল দশটায় নলছিটি ওজোপাডিকো অফিস সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি ও পৌরসভার কান্ডপাশা,শংকরপাশা,দক্ষিণ গৌড়িপাশা,নান্দিকাঠী  এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে ওই ইউনিয়নের ৭০ টি ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। 


এসময় বক্তারা বলেন, দপদপিয়াসহ উপজেলার বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ন লাইনে বারবার দূর্ঘটনা ঘটলেও কতৃপক্ষ লাইন মেরামতে কোন পদক্ষেপ নিচ্ছে না। বর্ষায় বিদ্যুৎ এর তার লিকেজ হয়ে বিভিন্ন গাছপালা বিদ্যুতায়িত হয়ে অহরহ দূর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় খুঁটি না থাকায় গাছের সাথে বিদ্যুৎ এর তার সংযোগ দেয়া হয়েছে। এর ফলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।এছাড়াও পৌরসভার কান্ডপাশা,শংকরপাশা,দক্ষিণ গৌড়িপাশা,নান্দিকাঠী,মালিপুর এলাকার ঝুলে থাকা ঝুকিপূর্ণ  সঞ্চালন লাইনও মেরামত এবং খুটি স্থাপনের দাবিও জানানো হয়।তারা অতি দ্রুত বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের দাবি জানান।এ বিষয়ে মানববন্ধন করে পরবর্তীতে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।


মানববন্ধন শেষে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুব্রত মালাকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। 


এ ব্যাপারে নলছিটি ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক প্রকৌশলী  সুব্রত মালাকার বলেন, বিষয়টি ঊর্দ্ধতন  কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।