পর্দার রসায়ন যেভাবে বাস্তব জীবনের প্রেমে রূপ নিয়েছিল, সেই গল্পই এবার প্রকাশ্যে আনলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন ৯’-এ অতিথি হয়ে এসে এই তারকা দম্পতি জানিয়েছেন, ‘শেরশাহ’ সিনেমাটিই তাদের ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি প্রেমের ভিত্তি গড়ে দিয়েছিল।দ্বিতীয়বারের মত সন্তানের অপেক্ষায় থাকা এই দম্পতি শো-তে বেশ খোশমেজাজে হাজির হন। অনুষ্ঠানে বেবি বাম্পসহ হাস্যোজ্জ্বল কিয়ারা এবং সিদ্ধার্থ তাদের সম্পর্কের মোড় ঘোরানো মুহূর্তগুলোর স্মৃতিচারণা করেন।
কিয়ারা জানান, ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের জন্য সিদ্ধার্থ কারগিল যাওয়ার আগের রাতেই তাদের সম্পর্কের আসল মোড় আসে। সে সময় সম্পর্কের অনিশ্চয়তা নিয়ে সিদ্ধার্থের সঙ্গে সরাসরি কথা বলেন কিয়ারা।তিনি সিদ্ধার্থকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, সম্পর্কের মাঝামাঝি কোনো অবস্থা তার পছন্দ নয়; হয় থাকতে হবে, নয়তো সরে যেতে হবে।
অন্যদিকে, সিদ্ধার্থ স্বীকার করেন যে সেই সময় তিনি ক্যারিয়ারে বেশি মনোযোগ দিতে চেয়েছিলেন বলে সম্পর্কে জড়াতে কিছুটা দ্বিধায় ছিলেন। তিনি জানতেন, কিয়ারা অত্যন্ত সিরিয়াস প্রকৃতির মানুষ এবং সম্পর্কে জড়ালে তা স্থায়ী হতে হবে। তাই দুজনেই সিদ্ধান্ত নেন, কারগিলের শুটিং চলাকালে তারা কিছুটা দূরত্ব বজায় রাখবেন এবং পরিস্থিতি কোন দিকে যায় তা দেখবেন।
তবে এই দূরত্ব তাদের আলাদা করার বদলে আরও কাছাকাছি নিয়ে আসে। কিয়ারা বলেন, কারগিলের দুর্গম এলাকায় নেটওয়ার্কের তীব্র সংকট ও ব্যস্ত শুটিংয়ের মাঝেও সিদ্ধার্থ প্রতিদিন প্যাক-আপের পর তাকে ফোন করতেন। এভাবে টানা ৩০ দিন তাদের কথা হয় এবং কারগিলে থাকা অবস্থাতেই তাদের আনুষ্ঠানিক ডেটিং শুরু হয়। মজার বিষয় হলো, তাদের পরিচয়ের প্রথম পদক্ষেপটিও নিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারাকে ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ পাঠানোর মাধ্যমে।অনুষ্ঠানে পেশাগত জীবনে একে অপরের প্রতি সমর্থনের কথাও তুলে ধরেন তারা।
বিয়ের পর একটি অন্তরঙ্গ চরিত্রে অভিনয়ের কারণে কিয়ারাকে অনলাইনে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এ বিষয়ে কিয়ারা জানান, সিদ্ধার্থ কখনোই তার পেশাগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেননি বা তাকে অস্বস্তিতে ফেলেননি, বরং সবসময় পাশে থেকেছেন।
সব মিলিয়ে, এক অনিশ্চিত শুরু থেকে কারগিলের সেই ৩০ দিনের ফোনালাপ-সিদ্ধার্থ ও কিয়ারার এই ব্যক্তিগত গল্পগুলো ভক্তদের কাছে তাদের প্রেমকাহিনিকে আরো জীবন্ত করে তুলেছে।
বাংলাদেশে ফিরেছেন শাকিলা জাফর। ছবি: সংগৃহীত
কনসার্টের একদিন আগে সুনির্দিষ্ট কারণ না জানিয়ে সংগীতশিল্পী লাকি আলীর বাংলাদেশ সফর বাতিলের কথা জানানো হয়েছে।
আয়োজক ‘ইকিউব এন্টারটেইনমেন্ট’ বুধবার ফেইসবুক পোস্টে বলেছে, “অনিবার্য পরিস্থিতির কারণে দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লাকি আলীর বাংলাদেশ সফরের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এটি আর অনুষ্ঠিত হচ্ছে না। সব টিকেট এখন থেকে অকার্যকর বলে গণ্য হবে।”
‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামে বৃহস্পতিবার চট্টগ্রামের র্যাডিসন ব্লুতে এবং পরদিন শুক্রবার ঢাকার মাদানী অ্যাভেনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তিন বছর পর বাংলাদেশের শ্রোতাদের সামনে গান শোনানোর এ আয়োজনে লাকি আলীর পাশাপাশি বাংলাদেশের কয়েকটি ব্যান্ডেরও পারফর্ম করার কথা ছিল।
এই কনসার্টের টিকেট তিনটি ভিন্ন ক্যাটাগরিতে দাম নির্ধারণ করা হয়েছিল। ৪ হাজার টাকা (জেনারেল), ৭ হাজার টাকা (প্রিমিয়াম) এবং ১২ হাজার টাকা (ভিআইপি)।ফেইসবুক পোস্টে টিকেটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া জানিয়ে ইকিউব এন্টারটেইনমেন্ট লিখেছে, ইতোমধ্যে যেসব দর্শক রিফান্ডের আবেদন করেছেন, তাদের অর্থ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হয়েছে।যারা এখনো সাড়া দেননি, তাদের পাঠানো রিফান্ড ই-মেইল খুলে ‘গেট মাই রিফান্ড’ অপশনে ক্লিক করতে বলা হয়েছে। সেখানে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করলে ২৪ ঘণ্টার মধ্যে টিকেটের মূল্য ফেরত পাওয়া যাবে। ই-মেইলটি ইনবক্সে খুঁজে না পেলে স্প্যাম ফোল্ডার চেক করার পরামর্শ দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
আগামী সোমবার পর্যন্ত রিফান্ডের জন্য সাড়া দেওয়া যাবে। নির্ধারিত এ সময়ের পর টিকেট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটেই স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত পাঠানো হবে; সে ক্ষেত্রে ৭ থেকে ১০ কর্মদিবস সময় লাগতে পারে বলে পোস্টে তুলে ধরা হয়েছে।কনসার্ট স্থগিতের কারণ জানতে ‘ইকিউব এন্টারটেইনমেন্ট’ এর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।
এর আগে ২০২৩ সালে বাংলাদেশে এসে একক কনসার্টে ঢাকার শ্রোতাদের মাতিয়েছিলেন লাকি আলী।
নব্বইয়ের দশকের ইন্ডি-পপ ধারায় স্বতন্ত্র গায়কির জন্য পরিচিত লাকি আলী ১৯৯৬ সালে ‘সুনো’ অ্যালবামের ‘ও সানাম’ গান দিয়ে বিপুল জনপ্রিয়তা পান।
পরে বলিউডের প্লেব্যাকেও সাফল্য পান। ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’ কিংবা ‘সফরনামা’র মত বহু গান জনপ্রিয় হয়েছে এই শিল্পীর কণ্ঠে ।
২০১৫ সালের পর বলিউডের বাণিজ্যিক প্লেব্যাক থেকে সরে এসে স্বাধীন সংগীতেই নিয়মিত পারফর্ম করছেন লাকি আলী।
তাসনিয়া ফারিণ
বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। হাতে পিস্তল, তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিনজন। তাঁদের হাতেও বন্দুক। ছবিতে ফারিণের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেতা আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখকে।
মঙ্গলবার প্রকাশিত এসব ছবি দেখে প্রথমে রহস্য তৈরি হলেও পরে জানা গেল, এটি নতুন একটি সিরিজের প্রচারণার অংশ। চরকির জন্য নির্মিত সিরিজটির নাম ‘ডাকাতিয়া বাঁশি’। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে ছবিগুলো।
‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে ওটিটিতে ফিরছেন নির্মাতা ইমরাউল রাফাত। সিরিজটির নির্মাণপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’
বেশ কিছুদিন পর সিরিজে ফিরছেন তাসনিয়া ফারিণ। মাঝের সময়ে সিনেমার কাজে ব্যস্ত ছিলেন তিনি। নতুন ধরনের চরিত্রের অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী। ‘ডাকাতিয়া বাঁশি’তে তাঁর চরিত্রের নাম ক্যামেলিয়া। চরিত্রটি সম্পর্কে ফারিণ বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। সিরিজে আমার কখনো কমেডি করা হয়নি, এটা হতে ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার-মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও রিফ্রেশ হবে, নতুন কিছু হবে আমার জন্যও।’
সিরিজে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।
‘ডাকাতিয়া বাঁশি’ নির্মাণের কারণ ব্যাখ্যা করেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি কম। সেজন্যই এবার এই ধরনের কাজ দর্শকদের জন্য নিয়ে আসা। চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দিয়ে আসছে। আমি মনে করি ছকভাঙা ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজটিও দর্শকদের নতুন রকমের মজা দেবে।’
চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, সিরিজটি থ্রিলার না হলেও দর্শকদের চমকে দেওয়ার মতো উপাদান রয়েছে এতে। তাঁর মতে, গল্পে দর্শকদের জন্য থাকবে নানা চমক। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই প্ল্যাটফর্মটিতে মুক্তি পেতে পারে সিরিজটি।
অনন্ত জলিল। ফাইল ফটো
ব্যাংকঋণের টাকা পরিশোধ করতে না পারায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তার মালিকানাধীন প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করার কথা জানিয়েছে ব্যাংকটি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তী সময়ে ঋণের অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের কাছে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল।
গত ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এরপরই পাওনা অর্থ আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় ব্যাংক।
নোটিশে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখিত ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিধানের কথাও উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের পক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ব্যাংক ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করেছিল। তবে পরবর্তী সময়ে পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন অনন্ত জলিলও। তিনি বলেন, করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।
অনন্ত জলিলের ব্যবসায়িক সংকট অবশ্য নতুন নয়। তৈরি পোশাকশিল্পে ছোট পরিসরে যাত্রা শুরু করে গত আড়াই দশকে একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের তৈরি পোশাকশিল্পে পরিচিত ব্যবসায়ী হয়ে ওঠেন। ২০১০ সালে অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন তিনি। পরে স্ত্রী বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে গড়ে তোলেন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’ নামে আরেকটি প্রতিষ্ঠান।
বর্তমানে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জলিলের মালিকানাধীন একাধিক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ব্যবসা সচল রাখতে অংশীদার খোঁজার পাশাপাশি কারখানা পরিচালনার জন্য ভাড়াটিয়া খোঁজার চেষ্টা করেও আশানুরূপ সাড়া পাননি তিনি।
এর মধ্যে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এদিকে অনন্ত জলিলের প্রতিষ্ঠানগুলোর বিপুল অঙ্কের ঋণ, চেক প্রত্যাখ্যাত হওয়া এবং ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গের ঘটনায় অর্থায়নকারী অন্যান্য ব্যাংকগুলো উদ্বেগের মধ্যে রয়েছে। বিনিয়োগ করা অর্থ কীভাবে আদায় হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আসাদ নূর ও পারশা মাহজাবীন। সংগৃহীত ছবি
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি অবশেষে স্বীকার করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে এই ঘোষণা দেন তিনি।
বিয়ের সত্যতা ও উদ্দেশ্য সম্পর্কে আসাদ নূর জানান যে তিনি পারশাকে বিয়ে করেছেন। তার মতে, এই বিষয়টি পরিকল্পিত এবং ইতিবাচক উদ্দেশ্যে সমাজের প্রচলিত ট্যাবু ভাঙার জন্যই এ ধরনের কৌশল নেওয়া হয়েছিল।
আসাদ নূর বলেন, ইচ্ছাকৃতভাবেই কিছু ক্লু যেমন পাঞ্জাবি, শাড়ির আঁচল ও ইনস্টাগ্রাম ফলো রাখা হয়েছিল যাতে মানুষ খুঁজে বের করতে পারে। ছবি হাইড করা এবং ব্যাকফুটে যাওয়ার মাধ্যমে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া যাচাই করাই তাদের উদ্দেশ্য ছিল।
সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতি উৎসাহী এবং তীব্র ধর্মান্ধ বা উগ্র জাতীয়তাবাদী, তাদের একটু নাড়া দেওয়ার জন্যই এই আয়োজন।
বিয়ের পদ্ধতি ও আইনগত দিক নিয়ে আসাদ নূর জানান, ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪ এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে, যেখানে কোনো ধর্মীয় বিধিবিধানের প্রয়োজন হয়নি।
পারশার পরিবারের প্রশংসা করে আসাদ নূর বলেন, পারশা বাবা-মায়ের অত্যন্ত আদরের এবং একমাত্র সন্তান। তার বাবা একজন শিক্ষক ও অধ্যাপক ছিলেন এবং অত্যন্ত ভালো মানুষ। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির মধ্যে বড় হয়েছেন পারশা। তার ক্যারিয়ার ও যোগ্যতার প্রতি পূর্ণ সম্মান রেখেই তিনি তার সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক বা গোষ্ঠীগত সম্পৃক্ততার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, তিনি বা পারশা কোনো দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না এবং বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো অর্থ বা অনুদান নেননি।
পারশার জুলাই আন্দোলনের ভূমিকার কথা উল্লেখ করে আসাদ নূর বলেন, পারশা জুলাই আন্দোলনের সময় পোস্টার গার্ল ছিলেন এবং ‘চলো ভুলে যাই’ গানটিতে তার ব্যাপক ভূমিকা ছিল। ৫ আগস্টের পর তিনি ক্ষমতার মোহ না দেখিয়ে বরং জুলাইপন্থীদের সঙ্গেই যুক্ত ছিলেন।
ধর্মীয় আলোচনা ও সমালোচনা প্রসঙ্গে আসাদ নূর জানান, গত দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না এবং মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে তার ভালো লাগে না। সমাজের ভালো মানুষের পাশাপাশি ভালো নাস্তিক ও ধার্মিক উভয় শ্রেণির মানুষই রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পারশাকে নিয়ে নোংরা ট্রল বা অপপ্রচার চালাচ্ছেন, তাদের তীব্র সমালোচনা করেন এবং নারীদের শালীনতা ও সম্মান বজায় রাখার আহ্বান জানান আসাদ নূর।
চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিল
ব্যাংকঋণের বোঝায় সংকটে পড়েছে চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিলের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। ঋণ পরিশোধ করতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক।
ব্যবসা চালু রাখতে অংশীদার কিংবা কারখানা পরিচালনার জন্য ভাড়াটিয়া—কাউকেই পাননি অনন্ত জলিল। এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
তৈরি পোশাকশিল্পে ছোট পরিসরে যাত্রা শুরু করে গত আড়াই দশকে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন এম এ জলিল। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক ব্যবসায়ীদের একজন হয়ে ওঠেন।
২০১০ সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন তিনি। স্ত্রী বর্ষাকে নিয়ে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই ব্যবসায়ী। পরে স্ত্রী বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে গড়ে তোলেন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’ নামে আরেকটি প্রতিষ্ঠান।
তবে নানা সংকটের কারণে ধীরে ধীরে বন্ধ হতে থাকে তার একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। বিপুল অঙ্কের ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন অনন্ত জলিল। এতে অর্থায়নকারী ব্যাংকগুলোও বিপাকে পড়েছে।ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক প্রত্যাখ্যাত হওয়ার অভিযোগে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল অনন্ত। তবে ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।
নোটিশে আরও বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। চেকে উল্লেখ করা টাকা পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধের সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা করা হবে।
এ ঘটনায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিধানের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের পক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু জানান, ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ঋণ, দেনা ও বিপুল অঙ্কের টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় অর্থায়নকারী অন্যান্য ব্যাংকও উদ্বেগের মধ্যে রয়েছে। এসব ব্যাংকের বিনিয়োগ করা টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি দেউলিয়ার পথে অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্য?
একসময় চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পে বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত ছিলেন অনন্ত জলিল। তার প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি সরবরাহকারী, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং অর্থায়নকারী বিভিন্ন সংস্থার মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শত শত কোটি টাকার ঋণ পুনঃতফসিলের পরও শর্ত ভঙ্গ এবং বিপুল অঙ্কের টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার পর তার প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অনন্ত জলিল ব্যাংকের পাওনা পরিশোধ করতে না পারলে প্রথমে চেক ডিজঅনার মামলা এবং পরে অর্থঋণ আদালতে মামলা করতে পারে ব্যাংক।
অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ব্যবসা থেকে ঘুরে দাঁড়াতে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কিন্তু কোনো বিনিয়োগকারী বা অংশীদার খুঁজে পাননি। এমনকি একাধিক চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গে আলোচনা করেও আশানুরূপ সাড়া মেলেনি।
এরই মধ্যে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এম এ জলিল অনন্ত বলেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
চলচ্চিত্রে সময় দিতে গিয়েই কি তার ব্যবসায়িক সাম্রাজ্যে ধস নেমেছে- এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি অনন্ত জলিল। তিনি বলেন, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধসহ নানা পরিস্থিতির কারণে তিনি এমন অবস্থায় এসে দাঁড়িয়েছেন।
সূত্র: এনটিভি