• প্রকাশ : বুধবার ২১ জানুয়ারি, ২০২৬, সময় : ৮:২০ পিএম

প্রাথমিকের ফল প্রকাশ

  • প্রকাশ : বুধবার ২১ জানুয়ারি, ২০২৬, সময় : ৮:২০ পিএম

প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারেরও বেশি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 


এতে ৬৯,২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার এই ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।


তবে উল্লেখ করা হয়েছে, এই ফলাফল সাময়িক এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এর ভিত্তিতে কোনো শূন্য পদে সরাসরি নিয়োগের নিশ্চয়তা দেওয়া হয় না। 


পাশাপাশি ফলাফলে কোনো ত্রুটি থাকলে সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে রেখেছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। 


মৌখিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (https://mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (https://dpe.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।


প্রার্থী নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের সমন্বয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী গৃহীত হবে।




  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ১১:০৪ পিএম

ক্যাডার পদে চূড়ান্ত নিয়োগের দুই সপ্তাহ পর ৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ১৩৬ জন প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রার্থীদের তালিকাসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 


নির্বাচিতরা ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পাবেন। মেধা ও পছন্দক্রম বিবেচনা করে প্রার্থীরা এ মনোনয়ন পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 


এর আগে গত ৫ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।


২০২৫ সালের ১১ নভেম্বর ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত মনোনয়ন দিয়ে তৃতীয়বারের মত আলোচিত ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি।


প্রথম দফায় এই বিসিএসের ফল প্রকাশ করা হয়েছিল ২০২৫ সালের ৩০ জুন। ১ হাজার ৬৯০ জনকে উত্তীর্ণ করে প্রকাশিত ওই ফলে ৩০৩ জন প্রার্থী একই ক্যাডারে বা তাদের পছন্দক্রম অনুযায়ী নিচের ক্যাডারের পদে সুপারিশ পেয়েছিলেন বলে যোগদান করতে চাননি। এ কারণে পরে ৬ নভেম্বর সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়েছিল, যেখানে কিছু 'ত্রুটি বিচ্যুতি' পেয়েছিল কমিশন।


২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল।


এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের এপ্রিলে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করে পিএসসি।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ৪:৫১ পিএম

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। 


গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল ২০২৬ তারিখে।


গতকাল ৫০তম বিসিএসের প্রিলির ফলাফল প্রকাশ করা হয়। এক বছরে একটি বিসিএস নিয়োগপ্রক্রিয়া শেষ করার লক্ষ্যে লিখিত পরীক্ষার জন্য দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে।


৫০তম বিসিএসের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহএই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা।

  • প্রকাশ : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫, সময় : ১১:৪১ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় নেওয়া হবে। 


এ পরীক্ষায় অংশ নিতে আজ শনিবার (২৭ ডিসেম্বর) থেকেই প্রার্থীরা অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) ও যুগ্মসচিব এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাটি আবেদনকারীদের নিজ নিজ জেলায় নেওয়া হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত এসএমএস পাঠানো হবে। পরীক্ষার্থীরা ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা এসএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।


পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্রের (মূল এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশনা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।


পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, পার্স, ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেউ এসব সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়া, যে কোনো ধরনের প্রতারণা বা অসাধু ব্যক্তির প্রলোভনে না পড়তে পরীক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে।



আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ

  • প্রকাশ : বৃহস্পতিবার ২০ নভেম্বর, ২০২৫, সময় : ২:৪৩ পিএম

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেফারেল অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী আবেদনকারীরা অনলাইনের মাধ্যমেই আবেদন জমা দিতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধাও উপভোগ করবেন।

দেখে নিন সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

পদের নাম: রেফারেল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: মিডওয়াইফারিতে ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

  • প্রকাশ : বৃহস্পতিবার ২০ নভেম্বর, ২০২৫, সময় : ২:১৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর


ওএসবি চক্ষু হাসপাতালে কাজের সুযোগ, দ্রুত আবেদন করুন

  • প্রকাশ : বৃহস্পতিবার ২০ নভেম্বর, ২০২৫, সময় : ২:১৯ পিএম

বিভিন্ন ক্যাটাগরির ২২ পদে কাজের সুযোগ দিচ্ছে ওএসবি চক্ষু হাসপাতাল। আগ্রহী প্রার্থীরা সরাসরি/ডাকযোগ/ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চলুন, একনজরে দেখে নিই ওএসবি চক্ষু হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

পদের নাম ও বিবরণ

১. কনসালট্যান্ট

পদসংখ্যা : ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: চক্ষু বিষয়ে এমএস/ডিও/এমসিপিএস/ডিসিও/এফসিপিএস ডিপ্লোমাধারী প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এফসিপিএস/ এমএসসম্পন্ন প্রার্থীদের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ সার্জারিতে অভিজ্ঞতা থাকতে হবে।

২. জুনিয়র কনসালট্যান্ট

পদসংখ্যা : ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: চক্ষু বিষয়ে এমএস/ডিও/এমসিপিএস/ডিসিও ডিপ্লোমাধারী প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এফসিপিএস/এমএসসম্পন্ন প্রার্থীদের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. প্যারামেডিক

পদসংখ্যা : ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক পাস (বিজ্ঞান বিভাগ)। কমপক্ষে এক বছরের এমএলওপি কোর্সধারী প্রার্থীদের ন্যূনতম তিন বছরের চক্ষু বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪. ডিপ্লোমা নার্স

পদসংখ্যা : ৩

যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/এইচএসসি পাস (বিজ্ঞান বিভাগ)। ডিপ্লোমা নার্স/বিএসসি নার্স। চক্ষু বিষয়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৫. রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা : ২

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলের ওপর দক্ষতা থাকতে হবে।

৬. ওয়ার্ড বয়/আয়া

পদসংখ্যা : ৬

যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি অথবা সমমানের ডিগ্রি। চক্ষু হাসপাতালে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৭. ক্লিনার

পদসংখ্যা : ৩

যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের ডিগ্রি। হাসপাতালে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • প্রকাশ : বৃহস্পতিবার ২০ নভেম্বর, ২০২৫, সময় : ২:১৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর


আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি, শিক্ষকের শূন্যপদের চাহিদা চাইল এনটিআরসিএ

  • প্রকাশ : বৃহস্পতিবার ২০ নভেম্বর, ২০২৫, সময় : ২:১৬ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ই-রিকুইজিশনের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-রিকুইজিশন ফরমটি পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে। ই-রিকুইজিশন নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শূন্যপদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা (ই-রিকুইজিশন) সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা ১৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে। অনলাইনে চাহিদা প্রদানের পর পরবর্তী তিন দিনের মধ্যে ই-রিকুইজিশন ফি জমাদান করতে হবে।

পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্যপদে অনলাইনে চাহিদা প্রদানে ইচ্ছুক এনটিআরসিএ-তে নিবন্ধনকৃত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা প্রদান করতে হবে। পূর্বে জারিকৃত কোনো নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই-মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য, পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে পদ শূন্য হয়েছে, সেসব শূন্যপদের চাহিদা প্রদান করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানরা তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএ ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুজিশন নামক সেবা বক্সের ই-রিকুজিশন লগইন অপশনে ক্লিক করে ই-রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করে অনলাইন ফরমটি পূরণপূর্বক শুধু এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা প্রেরণ করবেন।