বিপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া তিন ক্রিকেটার নাঈম শেখ, তাওহিদ হৃদয় ও লিটন দাস।

  • প্রকাশ : রবিবার ৩০ নভেম্বর, ২০২৫, সময় : ৮:১০ এএম

বিপিএল নিলামে কাড়াকাড়ি পড়ে গেল মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে। প্রথম ডাকেই উত্তেজনার পারদ একেবারে চূড়ায় ওঠে। ভিত্তিমূল্য থেকে ১৩ ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত থামে সেই লড়াই। ততক্ষণে তার পারিশ্রমিক হয়ে গেছে দ্বিগুণের বেশি! নাঈমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছে সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের। তিন দলের লড়াইয়ে জিতেছে তারা। ১ কোটি ১০ লাখ টাকায় তাঁরা দলে নিয়েছে ওপেনার মোহাম্মদ নাঈমকে। গত আসরের প্রায় ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।


তবে অতটা লড়াই হলো না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে। ‘এ’ ক্যাটাগরিতে নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে পায় নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। নিশ্চিতভাবেই নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। একই ক্যাটাগরি ও সমান ভিত্তিমূল্যের লিটনকে ৭০ লাখ টাকায় পেয়ে যায় রংপুর রাইডার্স। জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক গত আসরে ছিলেন ঢাকা ক্যাপিটালসে।


লিটনের চেয়ে বেশি লড়াই জমে ওঠে তাওহিদ হৃদয়কে নিয়ে। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ ভিত্তিমূল্যের এই ব্যাটসম্যানকে ৯২ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স। আগ্রাসী ব্যাটসম্যান শামীম হোসেনকে ৫৬ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।


মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউ

তাঁদের দুজনের নিলামের পর ‘বি’ ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয়েছিল মাহমুদউল্লাহর নাম। কিন্তু তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি ৬ ফ্র্যাঞ্চাইজির কেউ। অবিক্রিত থেকেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও। দুজনের ভিত্তিমূল্যই ছিল ৩৫ লাখ টাকা। তবে অবিক্রিত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে। তবে তখন তাঁদের তোলা হবে ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে।


নিলামের আগেই সরাসরি চুক্তির পর ‘এ’ ক্যাটাগরিতে বাকি ছিলেন কেবল নাঈম আর লিটন। লটারিতে আগে ওঠে নাঈমের নাম। তাকে প্রথম ডাকে সিলেট টাইটান্স। এরপর প্রতি ডাকে বাড়তে থাকে ৫ লাখ টাকা করে। সিলেটের সঙ্গে প্রথমে লড়াইয়ে আসে রংপুর। পরে যোগ দেয় নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। তখনও পর্যন্ত দৃশ্যপটে নেই চট্টগ্রাম।


৮০ লাখ টাকা থেকে লড়াইয়ে যোগ দেয় চট্টগ্রাম। সিলেটের সঙ্গে তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখে বাঁহাতি এই ওপেনারকে পেয়ে যায় চট্টগ্রাম। বিপিএলের গত আসরে খুলনা টাইগার্সের হয়ে ৪২.৫৮ গড় ও প্রায় ১৯৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করেছিলেন তিনি। এরপর আসে লিটনের পালা। তাকে নিয়ে সিলেটের সঙ্গে কিছুটা লড়াই করে ৭০ লাখে পেয়ে যায় রংপুর।


নাঈমের মতো কাড়াকাড়ি পড়ে যায় হৃদয়কে দলে পেতে। ভিত্তিমূল্যের দ্বিগুনের বেশি দামে তাকে নেয় রংপুর। গত বিপিএলে চিটাগং কিংসের হয় দুর্দান্ত পারফর্ম করা পেসার সৈয়দ খালেদ আহমেদকে ৪৭ লাখ টাকায় দলে নেয় সিলেট টাইটান্স।


৫২ লাখে ঢাকায় মিঠুন

নিলামের মাঝমাঝি পর্যন্ত সবচেয়ে বড় চমক বলা যায় অবশ্য মোহাম্মদ মিঠুন। গত তিন বিপিএলে ভালো পারফর্ম না করলেও তাকে নিয়ে লড়াই জমে যায় ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের। ২২ লাখ টাকা ভিত্তিমূল্যের ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৫২ লাখ টাকায় ঠাঁই পান ঢাকায়।


৫৬ লাখে ঢাকা ক্যাপিটালসে শামীম হোসেন

ক্যাটাগরি ‘বি’ তে আছেন জাতীয় দলের নিয়মিত মুখ কয়েকজন ক্রিকেটার। তাঁদের সবার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ। তাওহিদ হৃদয়কে ৯২ লাখে দলে নিয়েছে রংপুর রাইডার্স, শামীম হোসেনকে ৫৬ লাখে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ৩৫ লাখে ওপেনার পারভেজ হোসেন গিয়েছেন সিলেট টাইটানসে। সাইফউদ্দিনকে ৬৮ লাখে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।


নোয়াখালীতে জাকের ও মাহিদুল

বি ক্যাটাগরি থেকে কোনো ক্রিকেটারকে নিলামের শুরুতে দলে নিতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। তবে নিয়ম অনুযায়ী সবগুলো দলই ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরি থেকে বাধ্যতামূলক দুজন ক্রিকেটারকে নিতে হবে। নিলামে উঠা শেষ দুই ক্রিকেটার জাকের আলী ও মাহিদুল ইসলামকে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকাতে দলে নিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


মোহাম্মদ মিঠুনকে নিয়ে বেশ কাড়াকাড়ি হয়েছে। সিলেট, নোয়াখালী ও ঢাকার কাড়াকাড়িতে তাঁর দাম উঠেছে ৫২ লাখ টাকা। শেষ পর্যন্ত মিঠুনের ঠিকানা হয়েছে ঢাকা।এদিকে অবিক্রিত থেকে গেছেন ‘সি’ ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের পেসার ইবাদত হোসেন।

নাহিদ রানা ৫৬ লাখে রংপুরে

আরেক পেসার নাহিদ রানা ৫৬ লাখ টাকায় গেছেন রংপুর রাইডার্সে। গত আসরেও একই ফ্র্যাঞ্চাইজের হয়ে খেলেছেন তিনি।


সরাসরি চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকা


ঢাকা ক্যাপিটালস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: তাসকিন আহমেদ, সাইফ হাসান

সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান)


রংপুর রাইডার্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান

সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: খাওয়াজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)


চট্টগ্রাম রয়্যালস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম

সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ (পাকিস্তান)


নোয়াখালী এক্সপ্রেস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: সৌম্য সরকার, হাসান মাহমুদ

সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)


সিলেট টাইটান্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ

সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান)


রাজশাহী ওয়ারিয়র্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত

সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), সাহিবজাদা ফারহান (পাকিস্তান)।


নিলামের আগে সরাসরি চুক্তিতে ২৩ ক্রিকেটার

শনিবার প্রকাশিত তালিকায় দেখা যায়, অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি মোট ২৩ ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। তাদের মধ্যে স্থানীয় ১২ জন, বিদেশি ১১ জন। শুধু চট্টগ্রাম রয়্যালস বাদে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে।




ক্রিস্টিয়ানো রোনালদো

  • প্রকাশ : শনিবার ২৯ আগস্ট, ২০২৬, সময় : ১:০৩ পিএম

রেকর্ড ও ক্রিস্টিয়ানো রোনালদোর একসঙ্গে পথচলা অনেক বছরের। ৪১ বছর বয়সেও সেই যাত্রা চলছে। এবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন পর্তুগিজ কিংবদন্তি। গতকাল রাতে আল তাওউনের বিপক্ষে আল নাসরের ২-১ গোলে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি রোনালদোর। এর মধ্য দিয়ে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১০৪–এ।


ম্যাচের ৫০তম মিনিটে গোলটি করেন রোনালদো। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশকে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।


রোনালদো সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তিন বছরের একটু বেশি সময় নিয়ে। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। আল তাওউনের বিপক্ষে গোলটি রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম গোল। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে আর ২২ গোল চাই রোনালদোর।


ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি আল নাসরের। ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তা গোল করে সমতায় ফেরান আল নাসরকে।


এরপর ৫০তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় দলটি। বাঁ প্রান্ত দিয়ে দারুণভাবে আক্রমণে উঠে আল তাওউনের বক্সে ঢুকে পড়েন জোয়াও ফেলিক্স। তাঁর কাটব্যাক থেকে বল পান মোহামেদ সিমাকান। বক্সের প্রান্ত থেকে সিমাকানের নেওয়া গোলমুখী শট ছয় গজ দূর থেকে পায়ে ছুঁয়ে জালে জড়িয়ে দেন রোনালদো। রোনালদোর এই গোলে জয়ের ধারা ধরে রাখল আল নাসর। চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা।


এর আগে গত মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষেও নাটকীয়ভাবে ৩-২ গোলের জয় পেয়েছিল আল নাসর। সেই ম্যাচে আল নাসর গোলরক্ষক বেন্তো লাল কার্ড দেখেছিলেন এবং প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে ছিল দলটি।


পরে কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু রোনালদোকে তুলে নেওয়ার পর শেষ ১৬ মিনিটে ৩ গোল করে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় আল নাসর। তবে আল তাওউনের বিপক্ষে এবার পুরো ম্যাচই খেলেছেন রোনালদো।


ইমরান খান

  • প্রকাশ : শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬, সময় : ৬:২১ পিএম

নানা অভিযোগে ইমরান খানকে দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখা নিয়ে দেশটির রাজনৈতিক মহলে যে বিতর্ক চলছে, এবার তাতে সরাসরি জড়িয়ে পড়ল দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে চলমান লর্ডস টেস্টের মাঝে স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়, আর এই বিষয়টি নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও দা গার্ডিয়ানসহ বেশ কিছু সংবাদমাধ্যমের খবর, বিষয়টি নিয়ে স্কাই স্পোর্টসে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে পিসিবি।


ইমরানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের সাক্ষাৎকারটি নিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই ব্রডকাস্টার মাইকেল আথারটন। বৃহম্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির সময় সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সেখানে তাদের বাবার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সুলেইমান ও কাশিম।


পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পরবর্তীতে দেশটির রাজনীতিতে যোগ দেওয়া এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কিত দেশে ও দেশের বাইরের অনেকেই। উদ্বেগ জানিয়ে গত রোববার পাকিস্তান সরকারকে চিঠি লেখেন বিভিন্ন দেশের একদল সাবেক অধিনায়ক। ছয় মাসের ব্যবধানে যেটি ছিল তাদের দ্বিতীয় চিঠি। ওই ২১ অধিনায়কের মধ্যে একজন ছিলেন আথারটনও।


কেবল ওই চিঠিতে স্বাক্ষর করেই থামেননি আথারটন। ইমরানের বিষয়ে পাকিস্তান সরকারের পদক্ষেপকে কঠোর ভাষায় নিন্দা করে তিনি বলেন, “রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্ব প্রায় মুছে ফেলার চেষ্টা করছে।”


তথ্যের সূত্রের বরাত দিয়ে ক্রিকইনফো লিখেছে, সাক্ষাৎকারটি প্রচারের আগে স্কাইয়ের সঙ্গে যোগাযোগ করে পিসিবি এবং দাবি জানায় যেন অনুষ্ঠানটি প্রচার না করা হয়। ক্রিকেট সংস্থাটির পক্ষ থেকে নাকি এমনও হুমকি দেওয়া হয় যে, সাক্ষাৎকারটি প্রচার হলে লাঞ্চের পর তাদের খেলোয়াড়রা মাঠে নামবে না।


এই ঘটনায় সাক্ষাৎকারটি প্রচারে বেশ খানিকটা বিলম্ব হয়। পরে অবশ্য ঠিকই ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করা হয়।


স্কাই স্পোর্টসের পক্ষ থেকে অবশ্য পিসিবির অভিযোগের বিষয়ে কিছু জানানো হয়নি। পাকিস্তান ক্রিকেটাররাও দ্বিতীয় সেশনে সময়মতো মাঠে নামে।


গত বুধবার সকালে লর্ডসের রাইটারস রুমে সাক্ষাৎকারটি নেন আথারটর এবং টেস্টের আগে এটি নিয়ে একটি টিজারও প্রচার করে স্কাই। পাকিস্তানে সিরিজটি প্রচার করছে পিটিভি, তবে স্বাভাবিকভাবেই তারা সাক্ষাৎকারটি প্রচার করেনি।


ইমরানের স্বাস্থ্য নিয়ে সরকার ও বিরোধী দলের টানাপোড়েন চলছে অনেক দিন ধরে। সাবেক প্রধানমন্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত না করা এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের তার কাছে যেতে না দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবের জন্য সরকারকে অভিযুক্ত করে আসছে বিরোধী দল। সরকার এই অভিযোগগুলো বরাবরই অস্বীকার করেছে।


২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান। এরপর ২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন তিনি এবং দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন, যে অভিযোগগুলো তিনি ও তার দল অস্বীকার করে আসছে।


পাকিস্তানের হয়ে ৮৮ টেস্ট ও ১৭৫ ওয়ানডে খেলেছেন ইমরান। তাকে মনে করা হয় সর্বকালের সেরা পেসারদের একজন, সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে তিনি অবিসংবাদিত।


১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে বিদায়ের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে ইমরানের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, যা এখনও ক্রিকেটের ইতিহাসে একটি রূপকথা হয়ে আছে।





ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬, সময় : ৫:৫৭ পিএম

সেপ্টেম্বরে নয়, ভারত বাংলাদেশ সফর করতে পারে আগামী বছরের জানুয়ারিতে। সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।


বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বার্তা সংস্থাটিকে সেই সূত্রের ভাষ্য, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সময় চেয়েছে।’


ভারতের বাংলাদেশ সফর মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছর জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, বাংলাদেশ সফরে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলবে। ঢাকায় ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল ম্যাচগুলো। তবে এই সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই।


গত জানুয়ারিতে বিসিবি ভারতের সফর ঘোষণার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও খারাপ হয়। ভারতীয় উগ্রবাদীদের রোষানলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


এরপর সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি বাংলাদেশ দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হয়েছিল সেই বিশ্বকাপ। বাংলাদেশ দাবি করেছিল, তাদের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে নেওয়া হয়। সেটি করেনি আইসিসি, বাংলাদেশের জায়গায় তারা স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করে।


এএনআই তাদের প্রতিবেদনে জানিয়েছে, তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে উন্নতির ইঙ্গিত মিলেছে। চলতি মাসের শুরুতে ভারত সফর করেন তামিম। এ সময় তিনি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সও ঘুরে দেখেছেন বলে জানা গেছে।



মার্তিনেজ

  • প্রকাশ : শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬, সময় : ৫:০৬ পিএম

অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়াচ্ছে চেলসি। ৭.৫ মিলিয়ন পাউন্ডে তাকে দলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপার লন্ডনে মেডিকেল সম্পন্ন করার পর যোগ দেবেন ক্লাবটিতে।


চেলসির প্রধান গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে সম্প্রতি উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে গত সোমবার ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে তার কিছু ভুল নিয়ে আলোচনা ও সমালোচনার মাঝেই দিবু মার্তিনেজকে দলে টানলো চেলসি।


২০২৩ সাল থেকেই চেলসির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সানচেজ। তবে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে জশ কিংয়ের নেয়া শট কাছের পোস্টে তার হাত ফসকে জালে ঢুকে যায়। 


দ্বিতীয়ার্ধেও আরেকটি শট ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন সানচেজ। বলটি বিপজ্জনক জায়গায় চলে গেলে সেখান থেকে গোল করেন স্ট্রাইকার গনসালো গার্সিয়া। এর পরই গোলরক্ষক পজিশন শক্তিশালী করার সিদ্ধান্ত নেয় চেলসি। চেলসির গোলরক্ষক পজিশনে আরও আছেন জেঙ্ক থেকে ১৭ মিলিয়ন পাউন্ডে আসা মাইক পেন্ডার্স। বৃহস্পতিবার রাতে কারাবাও কাপে লুটন টাউনের বিপক্ষে চেলসির হয়ে অভিষেক হতে পারে তার।


জাপানের গোলকিপার জিওন সুজুকির সঙ্গে চুক্তি করার পর থেকেই মার্তিনেজকে বিক্রি করার আগ্রহ প্রকাশ করে চেলসি। চেলসি ও ভিলার মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় লেনদেন হয়েছে। ভিলা থেকে ক্লাব-রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডে মরগান রজার্সকে দলে নেয় চেলসি। বিপরীতে গত মাসে আলেহান্দ্রো গারনাচো প্রাথমিকভাবে ধারে ভিলায় যোগ দেন।


এছাড়া প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড মূল্যমানের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন বৃহস্পতিবার ভিলার মাঠে মেডিকেল সম্পন্ন করছেন। ভিয়ারিয়ালের সাবেক কোচ উনাই এমেরির অধীনে আবারও খেলতে যাচ্ছেন তিনি।


এর আগে এই দলবদল মৌসুমে মার্তিনেজকে দলে নেওয়ার চেষ্টা করেছিল জুভেন্টাস। তবে আঙুলের চোট নিয়ে উদ্বেগের কারণে সেই চুক্তি ভেস্তে যায়। পরে টটেনহ্যামের গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিওকে ধারে নেয় ইতালিয়ান ক্লাবটি।


ক্রিস্টিয়ানো রোনালদো

  • প্রকাশ : শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬, সময় : ৫:০৪ পিএম

২-০ গোলে পিছিয়ে পড়া, তার ওপর একজন খেলোয়াড় কম; আল-নাসরের জন্য ম্যাচটি তখন প্রায় হাতের বাইরে। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনে আল-ইত্তিফাককে হারানোর পর বদলে গেল পুরো আবহ। সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফের দাবি, এমন নাটকীয় জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ড্রেসিংরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ তারকা।


টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চলতি মৌসুমে প্রথমবার আল-নাসরের শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে প্রথমার্ধের পর তাকে তুলে নেন কোচ আঞ্জে পস্তেকোগলু। তার জায়গায় মাঠে নামেন আবদুল্লাহ আল-খাইবারি।


রোনালদোকে তুলে নেয়ার কারণ নিয়েও পরে আলোচনা শুরু হয়। সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফ দাবি করেন, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় বিরতির সময় মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন রোনালদো। তবে সতীর্থরা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে যাওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি।


আল-নাসরের প্রত্যাবর্তনটিও ছিল অবিশ্বাস্য। দুই গোল পিছিয়ে থাকার পাশাপাশি ১০ জনের দলে পরিণত হওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।


তবে রোনালদোকে তুলে নেয়ার ব্যাখ্যায় ভিন্ন কথা বলেছেন পস্তেকোগলু। আল-নাসর কোচের ভাষ্য, ম্যাচটির আগে রোনালদোর জন্য ৪৫ মিনিট খেলার পরিকল্পনাই ছিল। আগের ম্যাচে ৩০ মিনিট খেলেছিলেন তিনি। এবার ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফেরানোর লক্ষ্যেই তাকে ৪৫ মিনিট খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।


পস্তেকোগলু জানান, দুই গোলে পিছিয়ে পড়ার পর রোনালদো আরও কিছুক্ষণ মাঠে থাকতে চেয়েছিলেন। কিন্তু তার জায়গায় বদলি নামানোর সিদ্ধান্তটিই সঠিক ছিল বলে মনে করেন কোচ।


বার্সেলোনায় 'স্বাধীনতার পতাকা'

  • প্রকাশ : শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬, সময় : ৪:২১ পিএম

ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে স্পেনকে বিশ্বকাপ জেতানো নিজেদের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বাতিল করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। 


গত সপ্তাহে এলচে-র বিরুদ্ধে ম্যাচে এক সমর্থকদের কাছ থেকে কাতালোনিয়ার স্বাধীনতার প্রতীক ‘এস্তেলাদা’ পতাকা বাজেয়াপ্ত ও তাকে গ্রেপ্তারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে অ্যাথলেটিক বিলবাওর বিরুদ্ধে স্প্যানিশ লিগের ম্যাচ দিয়ে ঘরের মাঠে নতুন মৌসুম শুরু করে বার্সেলোনা। স্কোয়াডে থাকা সর্বোচ্চ ৮ জন বিশ্বকাপজয়ী তারকাকে (জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পেদ্রি, পাউ কুবারসি, গাভি, রদ্রি, দানি ওলমো এবং লামিন ইয়ামাল) ট্রফিসহ সংবর্ধনা দেওয়ার কথা ছিল। 


তবে সেই আয়োজন বাতিল করে স্থানীয় একটি সংগঠনের মাধ্যমে গ্যালারিতে ১০,০০০ ক্ষুদ্র ‘এস্তেলাদা’ পতাকা বিতরণ ও প্রদর্শন করা হয়।


বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বকাপজয়ীদের সংবর্ধনা দেওয়ার জন্য এটি "উপযুক্ত সময় নয়" এবং ফুটবল বিভাজন নয়, বরং ঐক্য গড়ে তোলার মাধ্যম হওয়া উচিত। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের অবস্থান বুঝতে পেরেছে বলেও জানান তিনি।


ঘটনার পেছনের কারণ ও বার্সেলোনার বক্তব্য:


পুলিশি নিপীড়নের প্রতিবাদ: গত সপ্তাহে এলচে-র বিপক্ষে ম্যাচে এক তরুণ বার্সা ভক্তের কাছ থেকে পুলিশ বলপ্রয়োগ করে এস্তেলাদা পতাকা কেড়ে নেয় এবং লাঠিচার্জ করে তাকে আটক করে।


বাকস্বাধীনতার অধিকার: বার্সেলোনা জানিয়েছে, ‘এস্তেলাদা’ কোনো সহিংসতার উসকানি নয়, এটি আইনগতভাবে অনুমোদিত একটি প্রতীক এবং বাকস্বাধীনতার অংশ।


অসংগতিপূর্ণ পদক্ষেপ: সমর্থকদের ওপর পুলিশের এই লাঠিচার্জ ও গ্রেপ্তার প্রক্রিয়াকে "অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত" বলে অভিহিত করেছে ক্লাবটি।