ব্রেকিং নিউজঃ
৭.৬ মাত্রার ভূমিকম্প জাপানে, সুনামির আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
- Update Time : ১০:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১২১ Time View
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উপকূল। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর দেশটির উপকূলে ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের মাত্রা ও সুনামি সতর্কতার বিষয়টি জানিয়েছে জাপানের আবহাওয়া অফিস। আজ সোমবার এ ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় রাত সোয়া ১১টায় জাপানের উপকূলের ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ৩৩ মাইল গভীরে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, জাপানের পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত এলাকায় স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়

























































































































































