ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই

২৫ জুন কয়লার জাহাজ পায়রার জেটিতে ভিড়ার সম্ভাবনা:প্রকল্প ব্যবস্থাপক

বরিশাল সংবাদদাতা;
  • Update Time : ১২:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ২৪৯ Time View

ইন্দোনেশিয়া থেকে ছয়টি জাহাজ কয়লা নিয়ে ইতোমধ্যে রওনা হয়েছে এর ভেতের একটি জাহাজ ২৫ জুন তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়লেই বিদ্যুৎকেন্দ্রটি আবার উৎপাদনে ফিরতে পারে বলে আশা করা যেতেছে।

এই বিষয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক শাহ আব্দুল মাওলা বলেন, ইন্দোনেশিয়া থেকে ছয়টি জাহাজ কয়লা নিয়ে ইতোমধ্যে রওনা হয়েছে। এগুলোর মধ্যে একটি জাহাজ ২৫ জুন তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে বলে আশা করছি। সেই জাহাজটিতে প্রায় ৩৭ হাজার টন কয়লা আছে।

তিনি আরো ব‌লেন, আগামী ২৫ জুন ইন্দোনেশিয়া থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা এলে তা দ্রুত খালাস করা হ‌বে। সে অনুযায়ী এক হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদ‌নে যা‌বে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু‌টি ইউনি‌টের জন্য মাসে অন্তত তিন লাখ টন কয়লা প্রয়োজন হয় ব‌লে তি‌নি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

উল্লেখ্য ডলার-সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রে।পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানি সাময়িকভাবে বন্ধ থাকার কারণে পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে।তিন বছর আগে উৎপাদনে আসে পায়রা বিদ্যুৎকেন্দ্র। তারপর এবারই প্রথম গত ৬ জুন বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

২৫ জুন কয়লার জাহাজ পায়রার জেটিতে ভিড়ার সম্ভাবনা:প্রকল্প ব্যবস্থাপক

বরিশাল সংবাদদাতা;
Update Time : ১২:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩