ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৮৭ Time View

মানবতার সেবায় সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে। এ কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দৈনিক মানবকণ্ঠের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চিফ রিপোর্টার ও সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আল বারু মুস্তাকিম নিবিড়ের পক্ষ থেকে শীতার্ত মানুষের হাতে উষ্ণ কম্বল তুলে দেওয়া হয়। গভীর রাতে শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে সুরক্ষা দিতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আল বারু মুক্তাদির আবিড়, কোষাধ্যক্ষ নিলয় মৃধা, সংগঠনের অন্যতম সদস্য শরিফুল হক পাভেল, শিহাব উদ্দিন আলীফ, আনাস নিবিড়, রাজ আহমেদ, আব্দুর রহমান ও আহনাফ আবির।

সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে মরহুমা সূচনা আক্তার রোকেয়ার স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে ভারী কম্বল বিতরণ করা হয়।

এসময় মরহুমা সূচনা আক্তার রোকেয়া ও সাংবাদিক মোস্তাকিম নিবিড় দম্পত্তির সন্তান মুস্তাকিম মোহাম্মদ নির্ভীক এবং মরহুমা সূচনার নানু মোস্তাকিন বিবিও উপস্থিত ছিলেন।

শীতার্ত মানুষজন আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে উপহার হিসেবে কম্বল গ্রহণ করেন। পাশাপাশি তারা মরহুমা সূচনা আক্তার রোকেয়ার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন মানবতার সেবায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৬:০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬