ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সভাপতি মুকতাবিস উন নূর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মো.মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৯:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ১৩৪ Time View

সিলেট প্রেসক্লাব

সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সভাপতি মুকতাবিস উন নূর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে ক্লাব ভবনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকালে ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ২০২৪-২০২৫ সেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহসভাপতি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, সহ-সাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, ক্রীড়া সম্পাদক ডেইলি স্টারের সিনিয়র ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মো. মুহিবুর রহমান।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপার।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম অ্যাডভোকেট, মো. ইরফানুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট ও সনতু দাস অ্যাডভোকেট।

Please Share This Post in Your Social Media

সভাপতি মুকতাবিস উন নূর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মো.মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
Update Time : ০৯:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬