ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনের তফশিল বৃহস্পতিবার সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ৯৮ Time View

আগারগাঁও নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করেন ইসি সচিব আখতার আহমেদ।

ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট কবে হবে, সেই তারিখ জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করবেন বলে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছে।

একজন নির্বাচন কমিশনার বলেছেন, “তফসিলে নির্বাচনের তারিখসহ বিস্তারিত সময়সূচি থাকবে। ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোট হতে পারে।”

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। আর নির্বাচন কমিশন সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান। প্রায় দেড় ঘণ্টা পর সিইসিসহ কমিশনের সদস্যরা বেরিয়ে আসেন। তবে অপেক্ষায় থাকা সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেননি।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ পরে বলেন, “মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্ততির সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে।”

এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আদালতের ওই রায় তফসিলে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আব্দুর রহমানেল মাছউদ।

এ নির্বাচন কমিশনার বলেন, “প্রভাব ফেলার তো কথা না। আমাদের মত আমরা (তফসিল) ঘোষণা দেবো। যদি ওইটা (বাগেরহাটের আসন) না দিতে হয়, না দেব- অসুবিধা নেই। আমরা বসব অর্ডার নিয়ে; দেখি কী হয়। আমাদের মত আমরা ঘোষণা দেব।”

বঙ্গভবন থেকে নির্বাচন ভবনে ফিরে নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের বলেন, “একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হবে। ব্যালটের রং, ভোট গণনা পদ্ধতি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন সিইসি। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।”

সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বুধবার বিকালেই নির্বাচন ভবনে উপস্থিত হন বেতার ও বিটিভির কর্মীরা।

ইসি সচিব পরে সাংবাদিকদের বলেন, রোববারই সিইসির ভাষণ রেকর্ড করা হবে।

ইসি আগেই জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে। গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।

ভোটের ট্রেন এখন প্ল্যাটফর্মে, শুধু হুইসেলেরে অপেক্ষা। তফসিলের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হবে। এখন সবার নজর ইসির দিকে।

Please Share This Post in Your Social Media

সংসদ নির্বাচনের তফশিল বৃহস্পতিবার সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৫:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫