ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে বাটন ফোন চুরিতে আনসার সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৬২৪ Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে বাটন ফোন চুরির দায়ে একজন আনসার সদস্যকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুক্রবার (৭ নভেম্বর) এ তথ্য এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিমানবন্দরের অভ্যন্তরে দায়িত্বে থাকা জেনারুল ইসলামের পোশাকের ভেতর থেকে পুরোনো মডেলের ১৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে বাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

গত বুধবার (৫ নভেম্বর) রাতে নাইট শিফটে (রাত ১০টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট) দায়িত্ব পালনকালে অভিযুক্ত আনসার সদস্য লোভের বশবর্তী হয়ে পোড়া ভবনের ভেতরে ভস্মীভূত দ্রব্য থেকে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

বাহিনীর মহাপরিচালকের নির্দেশে অভিযুক্ত সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি, বাহিনী থেকে বহিষ্কার এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে।

বাহিনীর সদর দফতর বলছে, এটি একটি ‘বিচ্ছিন্ন অনৈতিক ঘটনা’, যা কোনোভাবেই পুরো বাহিনীর ভাবমূর্তি বা পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা—বিশেষ করে বিমানবন্দরসহ সংবেদনশীল জায়গায় আনসার সদস্যরা সীমিত সুযোগ-সুবিধা নিয়েও নিরলসভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করে আসছেন। সীমিত বেতন, দীর্ঘ কর্মঘণ্টা ও প্রতিকূল পরিবেশেও তারা চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখছেন।

বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি একান্তই একটি বিচ্ছিন্ন ঘটনা। একজন সদস্যের অনৈতিক আচরণের দায় পুরো বাহিনীর ঘাড়ে চাপানো অনুচিত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, সেবা ও স্বার্থরক্ষায় প্রতিদিন নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।’

সংগঠনটি জানায়, শৃঙ্খলাবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত সদস্যদের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত বুধবার রাতের সময় বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে নাইট শিফটে দায়িত্ব পালনকালে অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে কিছু বাটন ফোন চুরি করতে চেষ্টা করেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ তাকে বৃহস্পতিবার বিকেলে ৮ নম্বর গেট থেকে আটক করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশমাক্রেমে সংশ্লিষ্ট আনসার সদস্যকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তের আচরণ আনসার বাহিনীর শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে। বাহিনী এই ধরনের কর্মকাণ্ডকে শূন্য সহনশীলতার নীতি মেনে কঠোরভাবে দমন করছে। এছাড়া ভবিষ্যতে অন্য সদস্যদেরও সতর্ক করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান বিমানবন্দর হওয়ায় নিরাপত্তা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এমন ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আনসার বাহিনী উভয়ই সচেতন হয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ভবিষ্যতে নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

এ ঘটনায় বিমানবন্দর ব্যবস্থাপনা ও আনসার বাহিনী সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর রয়েছে।

Please Share This Post in Your Social Media

শাহজালাল বিমানবন্দরে বাটন ফোন চুরিতে আনসার সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৪:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫